ব্রিটিশ পুঁজিবাদী দার্শনিক টমাস হবসের সার্বভৌম তত্ত্ব (ইংরেজি: Sovereignty Theory of Thomas Hobbes) মোতাবেক শাসক চরম, অবিভাজ্য ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তাঁর মতে, সার্বভৌম শাসক হচ্ছে সেই ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি যার যাদের নিকট জনগণ তাদের যাবতীয় অধিকার ও ক্ষমতা বিনা শর্তে সমর্পণ করে। জনগণ সার্বভৌম শাসকের নিকট তাদের সকল ক্ষমতা অর্পণ করে শান্তিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে। হবসের সার্বভৌমত্বের ধারণা তার সামাজিক চুক্তি মতবাদ থেকে প্রত্যক্ষভাবে উদ্ভূত। মানুষ প্রকৃতির রাজ্যের অসহনীয় ও কদর্য পরিবেশ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে নিজেদের মধ্যে এক চুক্তিতে আবদ্ধ হয়, যার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি তাদের নিজ নিজ অধিকার সম্মিলিতভাবে সার্বভৌমের নিকট সমর্পণ করে। এ চুক্তিতে কিন্তু সার্বভৌম কোনো অংশগ্রহণ করেন নি। সার্বভৌম চুক্তির বাইরে অবস্থান করেন। সুতরাং এটা একতরফা চুক্তিতে পরিণত হয়েছে। চুক্তির ফলে সার্বভৌম আর জনগণের নিকট দায়ী থাকলেন না। তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন। এর ফলে সার্বভৌম শাসক স্বৈরাচারী হয়ে উঠলেন। এভাবে হবস তার সামাজিক চুক্তির মাধ্যমে তৎকালীন ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের স্বৈরাচারী শাসনের সমর্থন করেছেন।
টমাস হবস সার্বভৌম শাসককে চরম ক্ষমতার আধার বলে চিত্রিত করেছেন। সার্বভৌমের ইচ্ছাকে অপর কোনো ঊর্ধ্বতন কিংবা অধস্তন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারে না। রাষ্ট্রের সার্বভৌম শাসকের সমকক্ষ অন্য কোনো কর্তৃপক্ষ থাকতে পারে না। সার্বভৌম শাসকই সকল প্রকার আইনের উৎস এবং তাদের ব্যাখ্যাদাতা। সার্বভৌম শাসক যাবতীয় আইনের উর্ধ্বে অবস্থান করেন। হবসের মতে, কেউ সার্বভৌম শাসকের বিরুদ্ধাচরণ করতে পারবে না। কারণ সমগ্র জনগণ স্বেচ্ছায় সার্বভৌমের হাতে তাদের সমস্ত অধিকার ও ক্ষমতা বিনা শর্তে হস্তান্তর করেছে। এভাবে হবস সার্বভৌম শাসককে চরম, অবিভাজ্য ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী বলে বর্ণনা করে তাঁর সার্বভৌম তত্ত্ব প্রদান করেছেন।
সার্বভৌমত্বের সাথে ব্যক্তির সম্পর্ক বিষয়ে হবসের অভিমত
টমাস হবস কেবল চুক্তির উপর আস্থা স্থাপন করতে পারেন নি। শুধু কথা বা চুক্তির শর্ত দিয়ে ব্যক্তির বা মানুষের উচ্চাকাঙ্ক্ষা, ক্রোধ, লোভ, কলহপ্রিয়তা সংযত করা যায় না। দেশ শাসন করার জন্য একদিকে যেমন আইন দরকার, অন্যদিকে তেমনি তরবারিও থাকা প্রয়োজন। প্রশ্ন উঠতে পারে যে, প্রকৃত আইনের প্রভাবে মানুষের মধ্যে যদি যৌক্তিকতার উন্মেষ ঘটে তাহলে তরবারির প্রয়োজনীয়তা কেন? মনে হয় হবসের ধারণা হয়েছিল যে, সমাজের সবাই শুভবুদ্ধি সম্পন্ন হয়ে পড়বে এমন কোনো কথা নেই। বিচ্ছিন্নতাকামী শক্তি যাতে ঐক্য ও সংহতি নষ্ট করতে না পারে তার জন্য আইন ও তরবারির সাহায্যে এর কঠোর প্রয়োগ বাঞ্ছনীয়। হবস মনে প্রাণে বিশ্বাস করতেন, সমাজের শান্তি ও নিরাপত্তা পূর্ণাঙ্গরূপে সুনিশ্চিত করতে হলে প্রচণ্ড ক্ষমতাসম্পন্ন শক্তি স্থাপন করা দরকার। বিদেশী শক্তির আক্রমণ পর্যুদস্ত করাই এ শক্তির লক্ষ্য। ব্যাপক ক্ষমতাসম্পন্ন সরকার ছাড়া কেউ নিরাপত্ত নিশ্চয়তা দিতে পারে না। হবস এ শক্তিকে সার্বভৌম শক্তি বলেছেন। হবস এর ভাষায়, “The only way to create such a common power as may be able to element them from the invasion of foreigner and the injuries of one another.”
টমাস হবস সার্বভৌম শাসককে Mortal God বলে অভিহিত করেন এবং তাঁর হাতে তরবারি প্রদান করে তাঁর হাতকে সুদৃঢ় করেছেন। হবস বলেছেন, “Covenants without sword are but words and of no strength to secure a man at all.”
আরো পড়ুন
- প্রগতিশীলবাদ কী? সমাজবিপ্লব ও সমাজতন্ত্রের আলোকে প্রগতিশীলতার সংজ্ঞা
- কর্তৃত্ববাদ হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা যার বৈশিষ্ট্য হলো রাজনৈতিক বহুত্ববাদ প্রত্যাখ্যান
- আনুগত্য হলো একটি দেশ, দর্শন, গোষ্ঠী বা ব্যক্তির প্রতি নিষ্ঠা
- অভিজ্ঞতাবাদ সমস্ত জ্ঞানের উৎস হিসেবে অভিজ্ঞতাকে বিবেচনা করে
- প্রতিষ্ঠান হচ্ছে মানবিকভাবে তৈরি নিয়ম ও রীতিনীতির একটি কাঠামো
- ফ্যাসিবাদের শ্রেণি চরিত্র
- বর্ণবাদ কাকে বলে
- জাতি কাকে বলে?
- শ্রেণি উদ্ভব হবার কারণ ও বিলুপ্তি প্রসঙ্গে মার্কসবাদ
- সমাজ হচ্ছে মানুষের পারস্পরিক ক্রিয়াকলাপের উৎপাদন
- বিপ্লবী কর্মকাণ্ডের দর্শন হচ্ছে মার্কসবাদ
- কার্ল মার্কসের বিচ্ছিন্নতার তত্ত্ব মানব প্রকৃতি নিয়ে আলোচনা করে
- বিপ্লব সম্পর্কে তত্ত্ব কয়েক ধরনের তত্ত্ব প্রসঙ্গে আলোচনা
- বিপ্লব কেন হয় বা বিপ্লব সংঘটিত হবার কারণ প্রসঙ্গে
- বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও সংগঠনের মৌলিক ও আকস্মিক পরিবর্তন
- হ্যারল্ড লাস্কি সাম্যের প্রশ্নে উদারনীতি ও রাষ্ট্র নিয়ন্ত্রিত সামাজিক সাম্যের পক্ষে
- আর্নেস্ট বার্কার সাম্য সম্পর্কে উদারবাদী মতামত প্রদান করেন
- সাম্যের নয়া উদারবাদী ভাবনা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মুক্ত বাজারী প্রতিযোগিতা
- সাম্যের মার্কসবাদী ভাবনা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা
- সাম্যের উদারবাদী ভাবনা হচ্ছে আইন ও সাংবিধানিক সাম্য যা পুঁজিবাদ রক্ষাকারী
- উদারতাবাদ বা উদারনীতিবাদ জনগণ গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী জান্তব মতবাদ
- সাম্যের উৎপত্তি ও ক্রমবিকাশ হচ্ছে সাম্য ধারনাটির বিকাশের ধারাবাহিক ইতিহাস
- সাম্যের গুরুত্ব ও তাৎপর্য রয়েছে সাম্য প্রতিষ্ঠার রাজনৈতিক অনুশীলনে
- সাম্য কী? সাম্য সামাজিক বিকাশের চালিকাশক্তি, স্বাধীনতা ও অধিকারের গ্যারান্টি
- সাম্যের বিভিন্ন রকমের প্রকারভেদ হচ্ছে স্বাভাবিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি
- সামাজিক সাম্য হচ্ছে নির্দিষ্ট সমাজের সমস্ত লোকের সমান অধিকার
- সুখবাদ মানুষের সর্বোচ্চ মঙ্গলার্থক শব্দ হিসাবে নীতিশাস্ত্রের একটি মতবাদ
- আনন্দবাদ এমন এক চিন্তাধারা যাতে সকল আনন্দ কেন্দ্রীয় ভূমিকা পালন করে
- জাঁ জ্যাক রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব হচ্ছে সামাজিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়
- সরল পণ্য উৎপাদন হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস কর্তৃক বানানো একটি শব্দ
- আদিম সাম্যবাদ হচ্ছে শিকার-সংগ্রহকারীদের উপহারের অর্থনীতিকে বর্ণনার উপায়
- হবসের সার্বভৌম তত্ত্ব হচ্ছে শাসক চরম, অবিভাজ্য ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী
- প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা হচ্ছে সমাজবিহীন অসভ্য নোংরা
- মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা হচ্ছে স্বার্থপর, লোভী, আত্মকেন্দ্রিক
- রাষ্ট্রদর্শন বা রাজনৈতিক দর্শন রাষ্ট্র ও রাজনীতির প্রকৃতি ও বিকাশের আলোচনা
- সুশীল সমাজ বা নাগরিক সমাজ হচ্ছে বেসামরিক নাগরিকদের সম্মেলন
- হেগেলীয় সুশীল সমাজ ও এর বৌদ্ধিক উত্তরধিকার: মার্কস থেকে গ্রামসি পর্যন্ত বিবর্তন
- হেগেলীয় সুশীল সমাজ (Civil Society): চাহিদার ব্যবস্থা ও রাষ্ট্রীয় সংহতির মধ্যবর্তী স্তর
- হেগেলীয় রাষ্ট্রদর্শনে ব্যক্তির অবস্থান: পরম সত্তার বিবর্তনে ব্যষ্টি ও সমষ্টির দ্বান্দ্বিক সম্পর্ক
- হেগেলীয় রাজনৈতিক কাঠামো: সংবিধান, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের জৈব ঐক্য
- হেগেলীয় স্বাধীনতা তত্ত্ব: ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের সীমাবদ্ধতা এবং সামাজিক সংহতির নৈতিক রূপায়ণ
- হেগেলীয় রাষ্ট্রচিন্তার মূল্যায়ন: জীবনতত্ত্বের আঙ্গিক একত্ব ও উচ্চতর সত্তার সংশ্লেষণ
- হেগেলের আইনতত্ত্ব: পরম সত্তার বস্তুনিষ্ঠ প্রকাশ এবং সমাজ-রাষ্ট্রীয় কাঠামোর তাত্ত্বিক ভিত্তি
- হেগেলীয় রাষ্ট্রতত্ত্বের স্বরূপ: সার্বভৌম নৈতিক সত্তা, বিশ্ব-আত্মার মূর্তায়ন ও পরম লক্ষ্য
- হেগেলীয় রাষ্ট্রদর্শন: পরম ইচ্ছার বস্তুনিষ্ঠ প্রকাশ এবং আইন ও নৈতিকতার সংশ্লেষণ
- হেগেলীয় রাষ্ট্রচিন্তা: জাতীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব, ঐতিহাসিক নিয়তি এবং বিশ্ব-আত্মার মূর্ত প্রকাশ
- হেগেলীয় দ্বান্দ্বিকতা বা দ্বন্দ্ববাদ: পরম ভাববাদ ও জগতের প্রপঞ্চ অনুধাবনের দার্শনিক পদ্ধতি
- মার্কসবাদ-লেনিনবাদ হচ্ছে সর্বহারা শ্রেণির মুক্তির পদ্ধতি সংক্রান্ত মতবাদ
তথ্যসূত্র
১. ড. রবিউল ইসলাম, মীর মোশাররফ হোসেন ও অন্যান্য, রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, গ্রন্থ কুটির ঢাকা, পুনর্মুদ্রণ সেপ্টেম্বর ২০১৯, পৃষ্ঠা ৩৯০।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।