দ্বান্দ্বিক বস্তুবাদ: মার্কসবাদের তাত্ত্বিক ভিত্তি এবং প্রকৃতি, সমাজ ও চিন্তার গতির বিজ্ঞান

ভ্লাদিমির ইলিচ লেনিনের প্রতিকৃতি এবং তাঁর 'দার্শনিক নোটবই' থেকে দ্বন্দ্ব ও গতিশীলতা বিষয়ক ঐতিহাসিক উক্তি

দ্বান্দ্বিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ (ইংরেজি: Dialectical Materialism) হচ্ছে মার্কসবাদের তাত্ত্বিক ভিত্তি। এই তত্ত্ব ইউরোপে বিকশিত বিজ্ঞান, ইতিহাস এবং প্রকৃতির দর্শন যেটা কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলসের লেখার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিকাশের এক সাধারণ তত্ত্ব হিসেবে দ্বান্দ্বিক বস্তুবাদ বিশ্ব দৃষ্টিভঙ্গির বিচারে অসাধারণ গুরুত্বপূর্ণ। এটা ছাড়া পৃথিবীর এক আধুনিক, অখণ্ড ও বৈজ্ঞানিক চিত্র কখনোই … Read more

মার্কসবাদের তিনটি উৎস: জার্মান দর্শন, ফরাসি সমাজতন্ত্র এবং ব্রিটিশ অর্থনীতি

ভ্লাদিমির ইলিচ লেনিনের প্রতিকৃতি এবং 'মার্কসবাদের তিনটি উৎস ও তিনটি অঙ্গ' (মার্চ ১৯১৩) প্রবন্ধের ঐতিহাসিক উক্তি

মার্কসবাদের তিনটি উৎস (ইংরেজি: Three sources of Marxism) যথাক্রমে হচ্ছে ধ্রুপদী জার্মান দর্শন, ফরাসি কল্পলৌকিক সমাজতন্ত্র এবং ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি। মানবজাতির এই তিনটি শ্রেষ্ঠ সৃষ্টির ন্যায়সঙ্গত উত্তরাধিকারী হচ্ছে মার্কসবাদ। মার্কসবাদ বলতে কোনো নির্দিষ্ট বিষয়ের মতবাদকে বোঝায় না। এর মধ্যে দর্শন, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, সমাজ ইত্যাদি বিভিন্ন বিষয় এবং এসব বিষয় সম্পর্কিত বিভিন্ন মতবাদের সমাবেশ ঘটেছে। … Read more

মার্কসীয় দর্শনের একটি সাধারণ রূপরেখা: বস্তুবাদ ও প্রগতির দর্শন

কার্ল মার্কসের স্কেচ চিত্র এবং লাল কালিতে লেখা তাঁর বিখ্যাত উক্তি দার্শনিকেরা কেবল নানাভাবে জগতকে ব্যাখ্যা করেছেন কিন্তু আসল কথা হলো তাকে পরিবর্তন করা

মার্কসবাদী দর্শন বা মার্কসীয় দর্শন বা মারক্সীয় দর্শন (ইংরেজি Marxist Philosophy বা Marxist theory বা Marxian Philosophy) মানুষের বিচ্ছিন্নতা, তার নিজেকে হারিয়ে ফেলা আর নিছক জিনিসে রূপান্তরিত করবার বিরুদ্ধে এক প্রতিরোধ। এই দর্শন পশ্চিমা শিল্পায়নের বিকাশের অস্থিমজ্জায় মিশে থাকা মানুষের বিমানবিকীকরণ আর তাকে যন্ত্রে পরিণত করবার বিরুদ্ধে এক আন্দোলন। মার্কসবাদী দর্শন প্রতিরোধের দর্শন, এই প্রতিরোধের … Read more

শ্রেণি উদ্ভবের কারণ ও বিলুপ্তি প্রসঙ্গে: শ্রেণিহীন সমাজের ঐতিহাসিক পথরেখা

কমিউনিস্ট পার্টির ইশতেহার (১৮৪৮) থেকে বুর্জোয়া ও প্রলেতারিয়েত শ্রেণি বিরোধ সংক্রান্ত মার্কস ও এঙ্গেলসের ঐতিহাসিক উক্তি এবং কাস্তে-হাতুড়ির প্রতীক

শ্রেণি উদ্ভব বা সামাজিক শ্রেণি কী এবং কেমন করে তার উদ্ভব হলো, এ নিয়ে মানুষে ভেবেছে অনেক আগে থেকেই। শোষকেরা প্রচার করে যে শ্রেণি সর্বদাই ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এইসব ভাববাদী কথা বলেই শোষকেরা জনগণকে দাবিয়ে রাখতে চায়। শ্রেণি বিকাশের অভিজ্ঞতা বিচার করে শ্রেণির মর্মার্থ, তার উদ্ভবের কারণ ও বিলুপ্তির পথ নিয়ে প্রথম বৈজ্ঞানিক মীমাংসা … Read more

বাংলাদেশে মার্কসবাদ চর্চা: ঐতিহাসিক পটভূমি, বিবর্তন ও সমকালীন পর্যালোচনা

বাংলাদেশের মানচিত্র এবং কমিউনিজম বা মার্কসবাদের প্রতীক কাস্তে-হাতুড়ির গ্রাফিক চিত্র

বাংলাদেশে মার্কসবাদ প্রভাব বিস্তার করতে আরম্ভ করে বিশ শতকের দ্বিতীয় দশক থেকে। বিশ শতকের শুরু থেকেই বিপ্লবী অনুশীলন ও যুগান্তর দলের সদস্যবৃন্দের ভেতরে মার্কসবাদী চিন্তা খুব ক্ষুদ্র আকারে কাজ করতে থাকে। ১৯২০ সালের ১৭ অক্টোবর কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেসের পর তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে বাঙলায় তার ঢেউ লাগে। ১৯২৫ সালের ভেতরেই দৈনিক সংবাদপত্রগুলির … Read more

বিশ্বজুড়ে মার্কসবাদ, মুক্তি কোন পথে: তাত্ত্বিক পর্যালোচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

বিশ্বে সাম্যবাদ ও সমাজতন্ত্রের বর্তমান অবস্থান প্রদর্শনকারী বিশ্ব মানচিত্র (State of Communism and Socialism in the World)

মার্কসবাদের উদ্ভব উনিশ শতকে হলেও বিশ শতকে এই মতবাদের প্রায়োগিক দিক জাজ্বল্যমানরূপে দেখা দেয়। ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর একে একে ষোলটি রাষ্ট্র, পৃথিবীর জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মার্কসবাদী বিশ্বের বাস্তব উদাহরণ হয়ে ওঠে। সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকশ্লোভাকিয়া, রুমানিয়া, যুগোশ্লাভিয়া, আলবেনিয়া, চীন, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, কিউবা সমাজতন্ত্র অভিমুখী … Read more

হেগেলীয় দ্বান্দ্বিকতা বা দ্বন্দ্ববাদ: (Hegelian Dialectics): তত্ত্ব, ক্রমবিকাশ ও সমালোচনার বিশ্লেষণ

Dialectics

জার্মান দার্শনিক জর্জ উইলহেল্ম ফ্রিডরিখ হেগেলের (Georg Wilhelm Friedrich Hegel) দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর প্রবর্তিত ‘দ্বান্দ্বিক পদ্ধতি’ বা দ্বন্দ্ববাদ (Dialectical Method), যা বস্তুগত, মানসিক ও সামাজিক জগতের বিবর্তনমূলক পরিক্রমা বিশ্লেষণের এক অভিনব ও শক্তিশালী হাতিয়ার। হেগেলের মতে, পরম সত্য কোনো স্থির বা অনড় গন্তব্য নয়, বরং এটি সদর্থক (Positive) ও নঞর্থক (Negative) চিন্তার নিরন্তর সংঘাত … Read more

নৈরাজ্যবাদ না সমাজতন্ত্র? (১৯০৬ সালের আদি সংস্করণ) — জোসেফ স্তালিন

ডানপাশে সাদা সামরিক পোশাকে হাতে নোটবুক ও কলম নিয়ে দাঁড়ানো জোসেফ স্তালিনের প্রতিকৃতি এবং বামপাশে ‘নৈরাজ্যবাদ অথবা সমাজতন্ত্র’ প্রবন্ধ থেকে নেওয়া মার্কসবাদ বিষয়ক একটি ঐতিহাসিক উক্তি সম্বলিত ব্যানার

আমরা সেই ধরনের লোক নই, যারা নৈরাজ্যবাদ শব্দটার উল্লেখ হলেই অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে এবং উন্নাসিকভাবে হাত নেড়ে বলে, ‘ও সম্পর্কে সময় নষ্ট করে কি হবে? ওটা তো আলোচনারই যোগ্য নয়!’ আমরা মনে করি এ রকম সস্তা সমালোচনা মর্যাদাহানিকর ও নিরর্থক। আমরা আবার সে ধরনের লোকও নই, যারা এই চিন্তা করে নিজেদের সান্তনা দেই যে নৈরাজ্যবাদীদের … Read more

ল্যুডভিগ ফয়েরবাখ ও ধ্রুপদী জার্মান দর্শনের অবসান

ফ্রিডরিখ এঙ্গেলসের ছবি সম্বলিত 'ল্যুডভিগ ফয়েরবাখ ও ধ্রুপদী জার্মান দর্শনের অবসান' গ্রন্থের ১৮৮৮ সালের সংস্করণের মুখবন্ধের বাংলা অনুবাদ পোস্টের ফিচারড ইমেজ।

১৮৮৮ সালের সংস্করণের মুখবন্ধ[১] ১৮৫৯ সালে বার্লিন থেকে প্রকাশিত ‘অর্থশাস্ত্রের সমালোচনা প্রসঙ্গে’ নামক গ্রন্থের ভূমিকায় মার্কস বলেছেন, ১৮৪৫ সালে ব্রাসেলসে ‘জার্মান দর্শনের ভাবাদর্শগত মতামতের বিরুদ্ধে আমাদের বক্তব্যটি’, অর্থাৎ ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, যা প্রধানত মার্কসেরই রচনা, ‘আমরা যুক্তভাবে প্রস্তুত করব, বস্তুতপক্ষে, আমাদের এতদিনকার দার্শনিক বিবেকবুদ্ধির সঙ্গে হিসাব নিকাশ মিটিয়ে নেব’ বলে স্থির করেছিলাম। ‘আমাদের এই সংকল্প … Read more

ধ্রুপদী জার্মান দর্শনের সমালোচনা: মার্কসবাদের তাত্ত্বিক উৎস এবং এঙ্গেলসের ঐতিহাসিক মুখবন্ধ

ধ্রুপদী জার্মান দর্শনের সমালোচনা বিষয়ক প্রবন্ধের ফিচারড ইমেজ যেখানে বাম পাশে বাংলায় শিরোনাম এবং ডান পাশে ইমানুয়েল কান্ট ও হেগেলসহ ধ্রুপদী জার্মান দার্শনিকদের স্কেচ বা পোট্রেট ছবি রয়েছে।

বিশ্ব রাজনীতি ও দর্শনের ইতিহাসে মার্কসবাদ (Marxism) কোনো আকস্মিক উদয় হওয়া তত্ত্ব নয়। কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস তৎকালীন ইউরোপের প্রচলিত দর্শনের চুলচেরা সমালোচনা ও বৈজ্ঞানিক সংশোধনের মধ্য দিয়েই তাঁদের নতুন বিশ্বদৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিলেন। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো “ধ্রুপদী জার্মান দর্শনের সমালোচনা” (Critique of Classical German Philosophy)। কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস কর্তৃক … Read more

মার্কসীয় রাজনৈতিক অর্থনীতির ভূমিকা এক যুদ্ধরত পার্টি বৈশিষ্ট্যধারী শ্রেণি-বিজ্ঞান

রাজনৈতিক অর্থনীতি

মার্কসীয় রাজনৈতিক অর্থনীতির প্রধান ভূমিকা (ইংরেজি: Role of Marxian Political economy) হচ্ছে এক যুদ্ধরত পার্টি বৈশিষ্ট্যধারী শ্রেণি বিজ্ঞান। এই শাস্ত্র শ্রেণির সেবা করে, প্রলেতারিয়েত শ্রেণি এই শাস্ত্রকে লাগাতে চায় তার কাজে। পুঁজিবাদের অনিবার্য পতন আর সাম্যবাদের বিজয়ের নিয়মাবলী লুকিয়ে রাখতেই বুর্জোয়া শ্রেণি যেখানে আগ্রহী সেখানে সর্বহারা শ্রেণি চায় সাম্যবাদের বিজয়কে এগিয়ে নিতে। অর্থনীতির বুর্জোয়া অধ্যাপকবৃন্দ … Read more

রাষ্ট্র ও বিপ্লব: অধ্যায় ৩ (৪) — জাতীয় ঐক্যের সংগঠন

ভ্লাদিমির ইলিচ লেনিনের আধুনিক ইলাস্ট্রেশন যেখানে 'রাষ্ট্র ও বিপ্লব' বইয়ের উদ্ধৃতিসহ প্রলেতারীয় কমিউন গঠন এবং বুর্জোয়া রাষ্ট্রযন্ত্র ধ্বংসের রূপক দৃশ্য ফুটে উঠেছে।

‘…জাতীয় সংগঠনের যে সংক্ষিপ্ত রূপরেখাটাকে আরো বিকশিত করে তোলার সময় কমিউনের ছিল না, তার মধ্যেই সুস্পষ্ট করে বলা আছে যে কমিউনকেই হতে হবে… সবচেয়ে ক্ষুদ্রতম গ্রামটিরও রাজনৈতিক রূপ…’ কমিউন থেকেই  নির্বাচিত হওয়ার কথা ছিল প্যারিসে ‘জাতীয় প্রতিনিধিমন্ডলীর’। ‘…কেন্দ্রীয় সরকারের হাতে অল্পসংখ্যক কিন্তু অতি গুরুত্বপূর্ণ কাজ তখনো রয়ে গেল, সেগুলো খারিজ করার কথা ছিল না—ইচ্ছাকৃত জালিয়াতিতে … Read more

মার্কসবাদ এবং শোধনবাদ

মার্কসবাদ এবং শোধনবাদ

একটা সুপরিচিত প্রবাদ আছে যে, জ্যামিতির স্বতঃসিদ্ধ সত্যগুলি যদি মানুষের স্বার্থকে আঘাত করতো, তাহলে সেগুলিকে খণ্ডন করার জন্যও নিশ্চিতই প্রচেষ্টা নেয়া হতো। প্রাকৃতিক-ঐতিহাসিক যেসব তত্ত্ব ধর্মশাস্ত্রের পুরানো কুসংস্কারগুলোর সাথে সংঘাত সৃষ্টি করে তা অত্যন্ত ক্ষিপ্ত সংগ্রামের উদ্রেক করেছিল, এবং এখনও তা করছে। সুতরাং এতে আশ্চর্যের কিছুই নেই যে, যে-মার্কসীয় তত্ত্বমত আধুনিক সমাজের সবচেয়ে অগ্রবর্তী শ্রেণিকে … Read more

মার্কসবাদের তিনটি উৎস ও তিনটি উপাদান

মার্কসবাদের তিনটি উপাদান

সভ্য দুনিয়ার সর্বত্র বুর্জোয়াবিজ্ঞানের (সরকারি এবং উদারনীতিক উভয় প্রকার) পক্ষ থেকে মার্কসের মতবাদের প্রতি চূড়ান্ত শত্রুতা ও আক্রোশ দেখা যায়। মার্কসবাদকে তা দেখে একধরনের ‘বিষাক্ত গোষ্ঠী’ হিসেবে। অবশ্যই অন্য মনোভাব আশা করা বৃথা, কেননা, শ্রেণিসংগ্রামের ওপর গড়ে ওঠা সমাজে ‘নিরপেক্ষ’ সমাজবিজ্ঞানের অস্তিত্ব অসম্ভব। সব রকমের সরকারি ও উদারনৈতিক বিজ্ঞানেই কোনো না কোনোভাবে মজুরি দাসত্বের সমর্থন … Read more

মার্কসবাদ প্রসঙ্গে

মার্কসবাদ প্রসঙ্গে

কার্ল মার্কস-এর সাথে দীর্ঘ আলোচনা প্রয়োজন। একেবারে প্রথম থেকে তিনি কি বলতে চাচ্ছেন, কেমন করে আর কেন বলতে চাচ্ছেন তার হদিস শুদ্ধু। বদলানোর তাগিদ আমাদের তাড়াহুড়োতে ফেলে দিয়েছে। তার সাথে জুড়েছে আলসেমি। ফলে মার্কসের জ্ঞান রাজ্যে না ঢুকে আমরা তার কড়ি-বরগা গুণে সময় কাটিয়েছি বেশি। তিনি দিতে চেয়েছিলেন বিশ্লেষণের পদ্ধতি, আর আমরা তার বিশ্লেষণটাই নিয়ে … Read more