প্রগতিশীলবাদ কী? সমাজবিপ্লব ও সমাজতন্ত্রের আলোকে প্রগতিশীলতার সংজ্ঞা

অন্ধকারাচ্ছন্ন ও বৈষম্যমূলক অতীত থেকে সমাজবিপ্লবের মাধ্যমে একটি উজ্জ্বল এবং সাম্যবাদী ভবিষ্যতের দিকে জনতার যাত্রার প্রতীকী চিত্র।

প্রগতিশীলবাদ বা প্রগতিশীলতা (Progressivism) হলো সমাজ পরিবর্তনের ধারায় অগ্রণী শ্রেণির এমন একটি শক্তিশালী আদর্শ, যা মূলত সমাজ সংস্কার বা বৈপ্লবিক রূপান্তরের পক্ষে জোরালো অবস্থান গ্রহণ করে। সহজভাবে বলতে গেলে, প্রগতি হলো একটি পরিশোধিত, উন্নত এবং কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে ধারাবাহিকভাবে ধাবিত হওয়া। আধুনিক প্রেক্ষাপটে, প্রগতিশীলতা এমন একটি ধারণা যা বিশ্বাস করে যে—বিজ্ঞান, প্রযুক্তি এবং সামাজিক সংগঠনের ক্রমাগত উৎকর্ষের ফলে মানব সভ্যতার সামগ্রিক বিকাশ … Read more

শ্রেণি উদ্ভব হবার কারণ ও বিলুপ্তি প্রসঙ্গে মার্কসবাদ

শ্রেণি বিলুপ্তি প্রসঙ্গে মার্কসবাদ

শ্রেণি উদ্ভব বা সামাজিক শ্রেণি কী এবং কেমন করে তার উদ্ভব হলো, এ নিয়ে মানুষে ভেবেছে অনেক আগে থেকেই। শোষকেরা প্রচার করে যে শ্রেণি সর্বদাই ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এইসব ভাববাদী কথা বলেই শোষকেরা জনগণকে দাবিয়ে রাখতে চায়। শ্রেণি বিকাশের অভিজ্ঞতা বিচার করে শ্রেণির মর্মার্থ, তার উদ্ভবের কারণ ও বিলুপ্তির পথ নিয়ে প্রথম বৈজ্ঞানিক মীমাংসা … Read more

সামাজিক শ্রেণি হচ্ছে একই প্রণালীতে জীবন নির্বাহকারী সমাজের একটি অংশ

সামাজিক শ্রেণি

শ্রেণি বা সামাজিক শ্রেণি, ইংরেজিতে Social Class, হলো একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে সমাজের এরূপ এক একটি অংশ। সমাজ বিকাশের নিয়মগুলি বোঝা ও ব্যাখা করবার জন্য সমাজের বড় বড় দলের লোকগুলোকে বলা হয় সামাজিক শ্রেণি। এটি দেখা দিয়েছে সামাজিক শ্রম বিভাগ আর সেইসংগে উৎপাদনের উপায়ের উপর ব্যক্তিগত মালিকানা উদ্ভবের ফলে। ব্যক্তিগত মালিকানা দেখা দেবার কারণেই … Read more

চীনা সমাজের শ্রেণি বিশ্লেষণ

চীনা সমাজের শ্রেণি বিশ্লেষণ

মার্চ ১৯২৬ কমরেড মাও সেতুং এই প্রবন্ধটি লিখেছিলেন ১৯২৬ সালের মার্চ মাসে। সে সময়ে পার্টির ভেতরে যে দু’ধরনের বিচ্যুতি ছিলো, তার বিরোধিতা করার জন্যই তিনি এই প্রবন্ধটি লিখেছিলেন। তৎকালে পার্টির ভেতরকার প্রথম বিচ্যুতির প্রবক্তা ছিল ছেন তুসিউ। এরা কেবলমাত্র কুওমিনতাঙের সঙ্গে সহযোগিতা করতেই মনোযোগ দিয়েছিল এবং কৃষকদেরকে ভুলে গিয়েছিল—এটা ছিল দক্ষিণপন্থী সুবিধাবাদ। দ্বিতীয় বিচ্যুতির প্রবক্তা … Read more

সমাজতন্ত্রের ইতিহাস কয়েক শতাব্দীব্যাপী সমাজতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিক লড়াই

সমাজতন্ত্রের ইতিহাস

সমাজতন্ত্রের বাস্তব ইতিহাস বা সমাজতন্ত্রের ইতিহাসের (ইংরেজি: History of socialism) সূত্রপাত ১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ও তা থেকে উদ্ভূত পরিবর্তনগুলি থেকে, যদিও ফরাসি বিপ্লব পূর্ববর্তী আন্দোলন এবং ধারণায় সমাজতন্ত্রের নজির রয়েছে। ১৮৪৮ খ্রিস্টাব্দের বিপ্লবে ইউরোপ আলোড়িত হবার ঠিক আগে কার্ল মার্কস এবং ফ্রিডরিখ এঙ্গেলস কমিউনিস্ট ইশতেহার লিখেছিলেন যাতে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র শব্দদ্বয় দিয়ে ধারণাটিকে অভিহিত … Read more

উৎপাদনের পুঁজিবাদী পদ্ধতি হচ্ছে পুঁজিবাদী সমাজে উৎপাদন ও বণ্টনের পদ্ধতি

উৎপাদনের পুঁজিবাদী পদ্ধতি

কার্ল মার্কসের রাজনৈতিক অর্থনীতির সমালোচনা এবং পরবর্তী মার্কসীয় বিশ্লেষণে, উৎপাদনের পুঁজিবাদী পদ্ধতি (ইংরেজি: Capitalist mode of production) দিয়ে পুঁজিবাদী সমাজের মধ্যে উৎপাদন এবং বণ্টনকে সংগঠিত করার পদ্ধতিগুলিকে বোঝায়। সামন্ত-ভূমিদাস প্রথার অভ্যন্তরেই পুঁজিবাদের উদ্ভব। পুঁজির সবচেয়ে প্রাচীন রূপ হলো ব্যবসায়ী ও মহাজনী পুঁজি [commercial and usurer capital]। পুরানো স্বাভাবিক অর্থনীতির মধ্যে যতই বিনিময়-প্রথার বিকাশ ঘটতে থাকে, … Read more

সরল পণ্য উৎপাদন হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস কর্তৃক বানানো একটি শব্দ

সরল পণ্য উৎপাদন

সরল পণ্য উৎপাদন, (ইংরেজি: Simple commodity production) যা ক্ষুদে পণ্য উৎপাদন হিসাবেও পরিচিত, হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস কর্তৃক বানানো উৎপাদনের ক্রিয়াকলাপকে বর্ণনা করার জন্য তৈরি করা একটি শব্দ যাকে কার্ল মার্কস পণ্যের “সাধারণ বিনিময়” বলেছিলেন, যেখানে স্বাধীন উৎপাদকগণ তাদের নিজস্ব পণ্য বেচাকেনা করে। আমরা দেখেছি যে, মানুষের ইতিহাসের অতি প্রাচীনকালেই বিনিময়-প্রথার উদ্ভব ঘটে। সমাজে শ্রম-বিভাগের প্রথম … Read more

সামন্তবাদী সমাজব্যবস্থা: দাসযুগের পরবর্তী শোষণ ও উৎপাদন সম্পর্কের ইতিহাস

সামন্তবাদ

সামন্তবাদ বা সামন্ততন্ত্র বা সামন্তবাদী সমাজ বা সামন্তীয় সমাজ (ইংরেজি: Feudalism) হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে দাসপ্রথার পরবর্তী এক গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক স্তর। এটি মূলত মধ্যযুগীয় সমাজের এমন এক ব্যবস্থা, যেখানে মানুষের ওপর মানুষের শোষণের ধরণটি পরিবর্তিত হয়ে এক নতুন রূপ পরিগ্রহ করেছিল। সামন্তবাদ কেবল একটি শাসন পদ্ধতি ছিল না, বরং এটি ছিল উৎপাদন সম্পর্ক ও ভূমিনির্ভর … Read more

দাস সমাজ: মানব ইতিহাসের প্রথম শ্রেণি শোষণ ও মালিকানা ব্যবস্থা

দাস সমাজ

দাস সমাজ বা দাস-মালিকদের সমাজ বা দাসত্ব বা দাসপ্রথাভিত্তিক গঠনরূপ (ইংরেজি: Slavery বা Slave society) হচ্ছে ব্যক্তি মালিকানা ও মানুষ কর্তৃক মানুষকে শোষণের ভিত্তিতে গঠিত মানব জাতির ইতিহাসে প্রথম শ্রেণিগতভাবে বৈরি সামাজিক অর্থনৈতিক গঠনরূপ। এই দাসপ্রথাভিত্তিক গঠনরূপের আবির্ভাব হয়েছিল আদিম গোষ্ঠীভিত্তিক গঠনরূপের ভাঙনের ফলে। মানব জাতির প্রথম সামাজিক অর্থনৈতিক গঠনরূপ আদিম যৌথ সমাজ বা আদি … Read more

আদিম সাম্যবাদ হচ্ছে শিকার-সংগ্রহকারীদের উপহারের অর্থনীতিকে বর্ণনার উপায়

আদিম সাম্যবাদ

আদিম সাম্যবাদ বা আদিম গোষ্ঠীবদ্ধ সাম্যবাদ বা আদিম গোষ্ঠীবদ্ধ সমাজ (ইংরেজি: Primitive clan communism) হচ্ছে ঐতিহাসিক কাল জুড়ে শিকার-সংগ্রহকারীদের উপহারের অর্থনীতিগুলিকে বর্ণনা করার একটি উপায়, যেখানে সম্পদ ও সম্পত্তি সংগ্রহ ও একত্রিত করা হয় একটি গোষ্ঠীর সমস্ত সদস্যের সাথে এবং সেগুলোকে ব্যক্তিগত প্রয়োজন অনুসারে ভাগ করে নেওয়া হয়। ক্রমবিকাশের প্রাথমিক স্তরগুলোতে অত্যন্ত কঠিন অবস্থাধীনে মানুষকে … Read more

মার্কসবাদী শ্রেণি তত্ত্ব হচ্ছে মার্কস ও এঙ্গেলস প্রণীত সামাজিক শ্রেণি সংক্রান্ত বীক্ষা

মার্কসবাদী শ্রেণি তত্ত্ব

মার্কসবাদী শ্রেণি তত্ত্ব বা মার্কসীয় শ্রেণি মতবাদ (ইংরেজি: Marxist class theory) হচ্ছে কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস প্রণীত সামাজিক শ্রেণি সংক্রান্ত মার্কসবাদী বিশ্ববীক্ষা। মার্কসবাদীরা মনে করে উৎপাদন ব্যবস্থার বিকাশের একটি বিশেষ স্তরে শ্রেণির জন্ম হয়েছিল। উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে শ্রেণির মধ্যেও পরিবর্তন ঘটে। শ্রেণি বিভক্ত সমাজে প্রতিটি মানুষই একটি শ্রেণির সদস্য হিসেবে বসবাস করে। … Read more

শ্রেণিহীন সমাজ হচ্ছে এমন সমাজ যেখানে কেউ সামাজিক শ্রেণিতে থাকে না

শ্রেণিহীন সমাজ

শ্রেণিহীন সমাজ বা শ্রেণীবিহীন সমাজ (ইংরেজি: Classless society) শব্দটি এমন একটি সমাজকে বোঝায় যেখানে কোনও সামাজিক শ্রেণিতে কেউ জন্মগ্রহণ করে না। এই ধরনের সমাজে শ্রেণির মর্যাদার উত্তরাধিকার হিসাবে অনুপস্থিত থাকে। শ্রেণিহীন সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ করবার লক্ষ্যেই অক্টোবর বিপ্লব সংঘটিত হয়। ১৯১৭ সালের অক্টোবর মাসে সংঘটিত রুশ বিপ্লব মানব জাতির ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা করে। … Read more

সুশীল সমাজ বা নাগরিক সমাজ হচ্ছে বেসামরিক নাগরিকদের সম্মেলন

সুশীল সমাজ

সুশীল সমাজ, নাগরিক সমাজ, পুরুষ সমাজ, জন সমাজ, লোক সমাজ, অ-রাষ্ট্রীয় সমাজ বা বেসামরিক সমাজ (ইংরেজি: Civil society) হচ্ছে নাগরিকদের রাজনৈতিক সম্মেলনের বিন্দু। অনেকে একে সিভিল সমাজও বলে থাকেন। সাম্প্রতিক বছরগুলোতে সুশীল সমাজ আমাদের সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গণতন্ত্র সংরক্ষণ, উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি তথা সার্বিকভাবে রাষ্ট্র যন্ত্রকে অধিক কার্যকরী … Read more

হেগেলীয় সুশীল সমাজ ও এর বৌদ্ধিক উত্তরধিকার: মার্কস থেকে গ্রামসি পর্যন্ত বিবর্তন

সুশীল সমাজ

জর্জ উইলহেল্ম ফ্রিডরিখ হেগেলের ‘সুশীল সমাজ’ বা ‘নাগরিক সমাজ’ (Civil Society) সংক্রান্ত ধারণাটি আধুনিক রাজনৈতিক দর্শনের ইতিহাসে এক মাইলফলক হিসেবে স্বীকৃত। হেগেল নাগরিক সমাজকে রাষ্ট্র ও পরিবারের মধ্যবর্তী একটি স্বতন্ত্র পরিসর হিসেবে চিহ্নিত করেছেন, যা পরবর্তীকালে কার্ল মার্কস, ফ্রিডরিখ এঙ্গেলস এবং আন্তোনিও গ্রামসির মতো তাত্ত্বিকদের গভীরভাবে প্রভাবিত করেছে। মার্কসীয় দর্শনে নাগরিক সমাজকে অর্থনৈতিক বুনিয়াদ বা … Read more

সমাজতান্ত্রিক বিনির্মাণের সম্পর্ক জড়িত রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের সংগে

সমাজতান্ত্রিক বিনির্মাণের সম্পর্ক

সমাজতান্ত্রিক বিনির্মাণের ঘনিষ্ঠ সম্পর্ক রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের (ইংরেজি: The relationship of socialist construction with political economy) সংগে বিরাজমান। আমরা জানি, পুঁজিবাদকে প্রতিস্থাপন করেই আসে সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক ব্যবস্থায় সমাজের উৎপাদন সম্পর্কসমূহ রূপ-কাঠামোগত দিক দিয়েই পুঁজিবাদী ব্যবস্থার উৎপাদন-সম্পর্কসমূহ থেকে সামগ্রিকভাবে ভিন্ন। এই নতুন সম্পর্কসমূহকে রাজনৈতিক অর্থনীতি কি অবশ্যই অধ্যয়ন করবে? স্বভাবতই একে তা করতে হবে। লেনিন দেখিয়ে … Read more