দিল্লি বিরোধিতার ১০০০ বছর: বাঙালি জাতির শ্রেণিসংগ্রাম, ঐতিহাসিক শোষণ ও প্রতিরোধের রূপরেখা

বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মানচিত্রের মাঝে কাঁটাতারের বেড়ার প্রতীকী ডিজিটাল ইলাস্ট্রেশন

বাংলা তথা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের দিল্লি বিরোধিতার ইতিহাস কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি হচ্ছে প্রায় এক হাজার বছরের এক গৌরবোজ্জ্বল শ্রেণিসংগ্রামের ইতিহাস। এই ভূখণ্ডের মানুষ দিল্লির পুরনো সাম্রাজ্যগুলোর আধিপত্য ও শোষণের বিরুদ্ধে লড়াই করে আসছে বহু শতাব্দী ধরে। আর সাম্প্রতিককালের দিল্লির নয়া-উপনিবেশিক বিস্তারবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগঠিত প্রতিবাদ ও প্রতিরোধ চলছে অন্তত … Read more

বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন: ইতিহাস, আদর্শ ও গুপ্ত সমিতির কার্যকলাপ

বাংলার বিপ্লবী আন্দোলন

বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন বা বাঙালির সশস্ত্র মুক্তি আন্দোলন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল ও রক্তঝরা অধ্যায়। বিশ শতকের গোড়ার দিকে শুরু হওয়া এই আন্দোলন ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালি বিপ্লবীদের এক আপসহীন ও বৈপ্লবিক জাতীয়তাবাদী প্রচেষ্টা। ভারতের স্বাধীনতার শত্রু মুৎসুদ্দি প্রতিনিধি সাম্প্রদায়িক সামন্তবাদী মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে পরিচালিত সাধারণভাবে আইন … Read more

সাম্যবাদী নৈতিকতা কী: মেহনতি মানুষের প্রগতিশীল আদর্শ ও সমাজতান্ত্রিক রূপরেখা

বাম পাশে লাল পতাকা ও জনতার পটভূমিতে ভ্লাদিমির লেনিনের ঐতিহাসিক তৈলচিত্র এবং ডান পাশে সাদা ব্যাকগ্রাউন্ডে তাঁর বিখ্যাত নৈতিকতা সংক্রান্ত উক্তি যুক্ত একটি ব্যানার।

সাম্যবাদী নৈতিকতা হচ্ছে সাম্যবাদী আন্দোলনে সংশ্লিষ্ট শ্রমিক-কৃষক জনগণের সামাজিক মালিকানা সংশ্লিষ্ট নৈতিকতার এক ধারাবাহিক অনুশীলন। মার্কসবাদী দর্শন অনুযায়ী ধর্ম, রাজনীতি, নৈতিকতা ইত্যাদি বিষয় সামাজিক শ্রেণি সম্পর্ক ও উৎপাদন ব্যবস্থার ভিত্তির ওপর গঠিত উপরিকাঠামোর (Superstructure) অন্তর্গত। কিন্তু নতুন সমাজ অভিমুখে সমাজতান্ত্রিক আন্দোলনে কতগুলো নৈতিক মান ও আদর্শ অনুসরণ করার কথা বলা হয়, যেগুলো কমিউনিস্টদের জয়যাত্রার পক্ষে … Read more

সমাজতান্ত্রিক বিনির্মাণ এবং রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের গভীর সম্পর্ক

একটি লাল ও সাদা ব্যাকগ্রাউন্ডের ব্যানার চিত্র যার ডান পাশে একটি হাত শক্ত করে হাতুড়ি ধরে আছে এবং বাম পাশে বড় অক্ষরে বাংলায় লেখা "রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের সঙ্গে সমাজতান্ত্রিক বিনির্মাণের সম্পর্ক"।

সমাজতান্ত্রিক বিনির্মাণের সাথে রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের (The relationship of socialist construction with political economy) এক নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা জানি, পুঁজিবাদী সমাজ-ব্যবস্থাকে প্রতিস্থাপন করেই মানব ইতিহাসে সমাজতন্ত্রের আগমন ঘটে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় সমাজের উৎপাদন-সম্পর্কগুলো তার রূপ ও কাঠামোগত দিক দিয়ে পুঁজিবাদী ব্যবস্থার উৎপাদন-সম্পর্ক থেকে সম্পূর্ণ ভিন্ন। স্বভাবতই প্রশ্ন জাগে, এই নতুন সমাজতান্ত্রিক অর্থনৈতিক সম্পর্কগুলোকে … Read more

সামাজিক শ্রেণি কী: বুর্জোয়া, সর্বহারা এবং শ্রেণি-শোষণের অভ্যন্তরীণ রূপরেখা

শ্রেণি বা সামাজিক শ্রেণি

অর্থনৈতিকভাবে বিভক্ত বৈষম্যমূলক সমাজে এক অংশের শ্রমকে অপর অংশের দ্বারা আত্মসাৎ করার রাষ্ট্র কর্তৃক বৈধতা প্রদত্ত মানুষের বিভক্ত অংশই হলো শ্রেণি বা সামাজিক শ্রেণি (Social class)। পৃথিবীর প্রত্যেকটি পুঁজিবাদী দেশে বুর্জোয়া শ্রেণি এবং সর্বহারা শ্রেণি— এরাই হলো সমাজের প্রধান দুটি মূল শ্রেণি। পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে বুর্জোয়া শ্রেণি শাসনকার্য পরিচালনা করে, কিন্তু শ্রমিক শ্রেণি ছাড়া তাদের এই … Read more

রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের পরিধি ও পুঁজিবাদের ভবিষ্যৎ

একটি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি যার বাম পাশে সবুজ লতা-পাতার ডিজাইন এবং মাঝখানে বেগুনি ও বিভিন্ন রঙের মিশ্রণে বড় অক্ষরে বাংলায় লেখা "রাজনৈতিক অর্থনীতি অধ্যয়ন পরিধি, ব্যাখ্যা ও বিশ্লেষণ"।

রাজনৈতিক অর্থনীতি অধ্যয়নের পরিধি (Scope of the study of political economy) মূলত পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে উত্তরণের ঐতিহাসিক পর্যায় পর্যন্ত বিস্তৃত। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শ্রমজীবী মানুষের নির্মম শোষণের ওপর প্রতিষ্ঠিত পুঁজিবাদী ব্যবস্থা ইতিহাসের মঞ্চ থেকে কখনো স্বেচ্ছায় বিদায় নেবে না। শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তি তখনই সম্ভব, যখন উপনিবেশসমূহের কৃষক ও শ্রমজীবী মৌলিক জনগণের … Read more

আমার উইকিপিডিয়া যাত্রা: মুক্ত জ্ঞান ও উইকিমিডিয়া প্রকল্পে অবদানের দেড় দশক

উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০২৬ কোচি সম্মেলনে গ্লাম (GLAM) ফিল্ডওয়ার্ক সেশনে বক্তব্য রাখছেন অনুপ সাদি।

উইকিমিডিয়ান অনুপ সাদি-র এটি বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে অনলাইন ও অফলাইন অবদানের একটি জীবন্ত দলিল বা টাইমলাইন। আমার মূল বা হোম উইকি হচ্ছে বাংলা উইকিপিডিয়া, তবে এর পাশাপাশি আমি অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পেও সক্রিয়ভাবে যুক্ত আছি। গত এক দশকেরও বেশি সময় ধরে আমি নিবন্ধ লেখা, সম্পাদনা এবং বিভিন্ন উইকি টুলস ব্যবহারের সাথে জড়িত। ২০১২ সালের ২৬শে ফেব্রুয়ারি … Read more

নেত্রকোণা উইকিপিডিয়া মিটআপ ২০২০: তৃণমূল পর্যায়ে মুক্ত জ্ঞান ও উইকি শিক্ষা আন্দোলনের প্রসার

২০২০ সালের নেত্রকোণা উইকিপিডিয়া মিটআপে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের ব্যানার সামনে রেখে ল্যাপটপে কাজ করছেন উইকিপিডিয়ানরা।

২০২০ সালের ৬ই মার্চ নেত্রকোণায় একটি ব্যতিক্রমী এবং উৎসবমুখর উইকিপিডিয়া মিটআপ (Netrakona Wikimedia education Meetup, March 2020) অনুষ্ঠিত হয়। উইকিমিডিয়া বাংলাদেশ (Wikimedia Bangladesh) আয়োজিত উইকিপিডিয়ানদের এই বিশেষ মিটআপটি ছিল সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। উইকিপিডিয়ার এই আড্ডাগুলোর একটি অনন্য বৈশিষ্ট্য হলো, এগুলো কোনো প্রথাগত বা আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক সভা নয়; বরং আমরা বন্ধুরা মিলে যেভাবে ক্যাফে বা … Read more

উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম: মুক্ত জ্ঞান ও প্রাতিষ্ঠানিক শিক্ষার এক অনন্য মেলবন্ধন

গ্লাম উইকি সম্মেলন ২০২৫ লিসবন সম্মেলনে এডুউইকি মিটআপ ও আন্তর্জাতিক উইকিমিডিয়ানদের গ্রুপ ছবি।

উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো একটি বৈশ্বিক, মুক্ত এবং শিক্ষামূলক তথ্যবহুল প্ল্যাটফর্ম তৈরি করা; যেখানে ছাত্র, শিক্ষক এবং গবেষকসহ প্রতিটি সাধারণ মানুষ নির্দ্বিধায় নিজেদের সমস্ত জ্ঞানকে অন্যের সাথে ভাগ করে নিতে পারেন। উল্লেখ্য, বাংলা উইকিপিডিয়া হলো ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ দ্বারা পরিচালিত উন্মুক্ত অনলাইন বিশ্বকোষের বাংলা সংস্করণ। এই কার্যক্রমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে উইকিপিডিয়াকে সম্পৃক্ত … Read more

উইকিমিডিয়া শিক্ষা সার্ক কনফারেন্স ২০১৯: উন্মুক্ত শিক্ষা ও মুক্ত জ্ঞান আন্দোলনের এক নতুন দিগন্ত

উইকিমিডিয়া এডুকেশন সার্ক কনফারেন্সে বক্তব্য রাখছেন উইকিপিডিয়ান ও গবেষক অনুপ সাদি

২০১৯ সালের ২০শে জুন ভারতের ব্যাঙ্গালোরের ক্রাইস্ট ইউনিভার্সিটিতে (Christ University, Bangalore) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয় উইকিমিডিয়া এডুকেশন সার্ক কনফারেন্স (Wikimedia Education SAARC conference)। তিন দিনব্যাপী চলমান এই আন্তর্জাতিক সম্মেলনটি মূলত দক্ষিণ এশিয়ার উইকিমিডিয়ান, উইকিমিডিয়া শিক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং গবেষকদের এক মিলনমেলা, যাঁরা বিশ্বজুড়ে উন্মুক্ত শিক্ষা (Open Education) এবং মুক্ত জ্ঞান (Free Knowledge) আন্দোলনের … Read more

উইকিক্যাম্প নেপাল ২০১৮: দক্ষিণ এশিয়ার মুক্ত জ্ঞান আন্দোলনের এক ঐতিহাসিক মাইলফলক

উইকিক্যাম্প নেপাল ২০১৮ সম্মেলনের উইকি প্রকল্পের গুণগত মান ও গভীরতা বৃদ্ধি বিষয়ক সেশন পরিচালনায় অনুপ সাদির বক্তৃতার দৃশ্য।

উইকিক্যাম্প নেপাল ২০১৮ (Wikicamp Nepal 2018) ছিল নেপালের উইকিপিডিয়ান বা উইকি-অবদানকারীদের সবচেয়ে বড় ও জমকালো জাতীয় সম্মেলন। গত ২২শে নভেম্বর নেপালের ঐতিহ্যবাহী লাহান (Lahan) শহরে এই গ্র্যান্ড প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তিন দিনব্যাপী (২২, ২৩ এবং ২৪শে নভেম্বর) চলমান এই উৎসবমুখর আয়োজনের মূল নেপথ্যে সহ-আয়োজক হিসেবে কাজ করেছে নেপালের দুটি প্রধান উইকি অধিভুক্ত দল—’উইকিমিডিয়ান্স অব … Read more

উইকিমিডিয়া আন্দোলনে আমার এক যুগ: অভিজ্ঞতা ও সাংগঠনিক কার্যক্রমের খতিয়ান

উইকিম্যানিয়া ২০২৬ প্যারিস সম্মেলনে এশিয়া মিটআপ সেশনে বাংলাদেশি উইকিমিডিয়ান অনুপ সাদি বক্তব্য রাখছেন।

‘উইকিপিডিয়া কী?’—এই প্রশ্নের এককথায় উত্তর হলো, এটি একটি অনলাইন বিশ্বকোষ। এর সাথে ‘উইকিমিডিয়া’ ওতপ্রোতভাবে জড়িত। এই অনলাইন বিশ্বকোষটি মূলত বিশ্বজুড়ে জ্ঞানভিত্তিক একটি সহযোগিতামূলক যৌথ প্রয়াস। এর মূল লক্ষ্য হলো পৃথিবীর সমস্ত মানুষের কাছে বিনামূল্যে তথ্যসমৃদ্ধ কনটেন্ট বা বিষয়বস্তু পৌঁছে দেওয়া। ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ নামক অলাভজনক সংস্থার বিভিন্ন প্রকল্প, আঞ্চলিক চ্যাপ্টার এবং সার্বিক সহায়তামূলক কাঠামোর মাধ্যমে উইকিপিডিয়া … Read more

রাত্রি — ওলে সোয়েঙ্কা | কবিতার মূলভাব ও বাংলা অনুবাদ

ওলে সোয়েঙ্কার ছবি এবং তাঁর 'রাত্রি' কবিতার বাংলা অনুবাদের প্রথম দুই চরণ সংবলিত ব্যানার

আমার কপালে, রাত্রি, তোমার ভারী হাত।আমি মেঘের মতো পারদ হৃদয় সহ্য করি না,তোমার সূক্ষ্ম কর্ষণকে অধিক জটিল করবার সাহসও করি না। নারী যেন এক ঝিনুক, সমুদ্রের ধারে আধেক চাঁদ।আমি দেখলাম তোমার ঈর্ষান্বিত চোখ সমুদ্রের আলোক বিচ্ছুরণনিভিয়ে ফেলছে, অবিরাম নাচছে তরঙ্গের নাড়ি। এবং আমি দাঁড়ালাম,শিকড়ে ফিরে যাওয়া সমর্পিত নিষ্কাশিতবালি, রক্ত ও নুনের মতো। রাত্রি, তুমি বৃষ্টির … Read more

আমি ভাবি বৃষ্টি হচ্ছে — ওলে সোয়েঙ্কা | কবিতা বিশ্লেষণ ও বাংলা অনুবাদ

ওলে সোয়েঙ্কার ছবি এবং তাঁর 'আমি ভাবি বৃষ্টি হচ্ছে' কবিতার বাংলা অনুবাদের প্রথম কয়েকটি চরণ সংবলিত ব্যানার

আমি ভাবি বৃষ্টি হচ্ছে যে জিহ্বা শুকনো থেকে ঢিল হতে পারে মুখের তালুতে অবিচ্ছিন্ন, ঝুলে আছে জ্ঞানের ভারে আমি মেঘকে দাঁড়াতে দেখেছি আচানক, ছাই থেকে। প্রতিষ্ঠাপিত তারা একটি ধূসর বলয়ে যোগদান করল; বৃত্তাকার আত্মার মাঝখানে। ওহো, অবশ্যই বৃষ্টি হবে মনের উপর এই ঘনিষ্ঠতা, আমাদের অন্ধ করে অদ্ভুত হতাশার মধ্যে, শিক্ষা দুঃখের বিশুদ্ধতা। এবং কিভাবে এটা … Read more

চেতনা প্রবাহ হচ্ছে সাহিত্য সমালোচনায় একটি বর্ণনামূলক উপায় বা পদ্ধতি

চেতনা প্রবাহ

চেতনা প্রবাহ বা চেতনার অন্তঃশীল প্রবাহ (ইংরেজি: Stream of consciousness) হচ্ছে সাহিত্য সমালোচনায় একটি বর্ণনামূলক উপায় বা পদ্ধতি যা “বর্ণনাকারীর মনের মধ্যে যে বহুবিধ চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি চলতে থাকে তা চিত্রিত করবার” চেষ্টা করে।[১] এটি সাধারণত অন্তরস্থ একক উক্তির (Interior monologue) রূপে থাকে এবং এটি বেখাপ্পা, খাপছাড়া বা অনিয়মিত বিরামচিহ্ন দিয়ে প্রকাশ পায়। সমালোচকরা বিভিন্ন … Read more