তুমি আমাদের জীবনের অংশ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

সুদূর আকাশ হতে ঝরতে থাকা অস্তিত্বেরফোঁটায় তোমাকে অনুভব করি, বুঝতে পারি।জলের বুদবুদে ভেসে যাওয়া তুমি শিকড়হীন,নির্বাক কথা বলে যাও দেহের ভঙ্গিমায়।তুমি কখনো দুরন্ত দুর্বার নদীর জলস্রোতেদুকুল ছাপানো কীর্তিনাশা,জলোচ্ছ্বাস ও ঝড়ের দশ নম্বর মহাবিপদ সংকেত;কখনো তুমি শান্ত নিস্তব্ধ পুকুরের জলে ফুটে থাকা অগণিত চাঁদমালা। গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা তুমি গাঁয়ের বধূর চাপাকান্না আরপ্রেমিকের সাথে অসময়ে দেখা … Read more

একুশের গান

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

(হেলাল হোসেন ঢালীকে) সমুদ্রের ছুটে আসা সফেন তরঙ্গমালার মতো, অথবা আকাশ থেকেটিপটিপ করে পড়া স্পঞ্জরূপ বৃষ্টির শব্দের মতোকিংবা স্বচ্ছ চকচকে কাচের মতো শিহরণখেলে যায় আমার কাব্যিক ত্বকের বুকে;রঙধনুর রঙিন আভা ছড়িয়ে যায়আমার ভ্রমণের কর্দমাক্ত মৃত্যু-উপত্যকাপূর্ণ পথে; অথচ এখন তুমি মহাবিশ্বের শ্রুতিময় ধ্রুবতারা,জ্বলে জ্বলে সুগন্ধ বিলিয়ে দাও এই চোখে-ঠোঁটে।কাছে পেতে বড় সাধ—নিবিড় ভালোবেসেকাছে এসে,যদিও আছিখুব কাছাকাছি। … Read more

প্রথম দিনের উড্ডয়ন

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

শহরের উড়ন্ত গিটারের সুরেরও অধিক সূক্ষ্মগোপন কথাটি তুমি আমায় আজ জানালেতোমার বীণার তারে তারে বিদ্যুতের তীব্রতায়;সময়ের পাদদেশে পাহাড়ের নীল দিগন্তের সবুজমিলেমিশে ছুঁয়েছে নেশাতুর বনবরফের দেশ আরপাশাপাশি বয়ে চলেছে তোমার আমার অপূর্ব অভাবিত নদী। শঙ্কার দোলাচলে তোমাকে জানাতে পারিনিআজ এইখানে রক্তদ্রোণের তীব্র রঙ এঁকেছেহৃদয়ের পটে প্রথম দিনের উদ্দাম উড্ডয়ন।বড় বড় ঝাউ-বট-কদমের ডালে দুপুরের ঘামে সিক্তবেশ কিছু … Read more

পৃথিবীর কামরায়

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

আমি চারাগাছ; তুমি তোমাতে রোপণ করোএকাগ্র অপ্রতিহত অঝোর ধারায়,ঐতিহাসিক প্রক্রিয়ার মতো দুহাত উজাড় করে, উপচে পড়ো পেশল প্রত্যাশার বুকে, টানটান দড়িছিঁড়ে পড়ার মতো খুব জোরে;তোমাকে তৃপ্তি দেই আমি সর্বস্ব উজাড় করেআহা-উহু শব্দবন্ধে কোমল মখমলের মতো। বাদামি চুলের মধ্যে লুকিয়ে থাকা পিঙ্গল আভায়ঝলমল করে চারদিক,তরুণ তরতাজা উল্কাপিণ্ডজ্বলে জ্বলজ্বলে নিশার বারুদে। পৃথিবীর কামরায় তুমি শুয়ে দেখোদেদীপ্যমান পাতাবাহারের … Read more

কিছুটা স্বাধীনতা কিছুটা রোমাঞ্চ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

দুই হাতে স্মৃতি ঢেকে,পুবের সোহাগি সরস আলোকে দেখেদূরে সরে যায় আঁধারের কঙ্কাল;এখন আলো, এখন শুধু নিয়ন আলোর কাল। পাল্টে ফেলার পুনর্জন্মএকটি নবীন দিনের জন্ম;হঠাৎ কখন আসলো উড়ে আবার পুরোনো রাত,জনতা কুপোকাত!ভালো বলে কোথায় পাবে ওরাদুর্মূল্যের স্বর্ণমুদ্রা?পৃথিবীর সব সোনালি ঘরে খাঁটি সোনার আকাল,বাগানে ফুটেছে গত জনমের সঞ্চিত জঞ্জাল। আলগা হলে কি দুইটি গাছের শিকড়যে যার মতো … Read more

হে উপমানব, সুপথে এসো

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

তুমি প্রতি মুহূর্তে মাপো তোমার অস্তিত্ব,দেখো নিজের হাড্ডির দিকে—এখনো টিকে আছো তো, দুর্বা গজিয়েছে কী না হাড়ে? হে উপমানব, নিষ্ফল হচ্ছে কী তোমার সমস্ত কোলাহল?মহাবিশ্বের উপকূলে সাবমেরিন নিয়ে যাত্রা তুমিকোনোদিনই করতে পারবে না;জানো তো আমি ঈশ্বরের চেয়েও মহাপরাক্রমশালী। সাহসী তুমি নিঃসন্দেহে, ষাঁড়ের মতো বরাবরঘোঁত ঘোঁত করো আর আবোল-তাবোল বকো।তুমি খোঁজো এক মুঠ মুথা ঘাস,এক ছটাক … Read more

কিল্লার মোড়ে চিল্লা মারে হায়েনা শয়তান

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

চোখে আধো ঘুম থাকুক অসুবিধে নেই।অস্ত্র হাতে কিছুক্ষণ জিরিয়ে নেয়া যায়,শহরের চারদিকে আছে বহু সেনাকর্মীদল;তারাই দেখবে কারা পালালো এ-দেশ হতে রাবারের পিচ্ছিল পথ বেয়ে। অলিগলি ফুটপাতে শহরের বন-বাদাড়েফোয়ারার জলের মতো উল্কাবেগে ছুটছেজনস্রোতের রক্তধারা;ছয় আঙুলের মাকড়সারা এ-সুযোগেতৈরি করছে ক্ষুন্নিবৃত্তির সাধ মেটাতেঘুঁজিতে বৈদ্যুতিক জাল, গলিতে বৈদ্যুতিক ফাল। বাঙলার খালি খালে-বিলেঅতিথি পাখির কলকাকলিতেডুব দিয়ে তোমরা দুজন পালালেও,দূরে দূরতম … Read more