পুরাতন পুরুষ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

চিপতে চিপতে গলে যায় আইসক্রিম,হয়ে যায় জলের শরবত;তবুও চিপিস কেন?কেন তোর ভয়—না চিপলে জীবন পূর্ণ হবার নয়? আমি দেখি, প্রতিদিনই ছাদের দড়িতে শুকায় সেই একই কাপড়;প্রতিদিন রাতে তবে কোন নদীর কোন পাড় ভাঙে,কোন নদে জোয়ারের শব্দে ভোর হয়?কার খালি কলসি কোন গাঙে ভরে যায় টইটুম্বুর,কার কলসি খালি হয় কোন মোহনায়?কোন পাখি কার ঘরে যায়, কার … Read more

দুঠোঁটে ক্লান্তির বিষণ্ন কাজলরেখা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

উঁচু উঁচু গোল দালানের মতো ভুঁড়িফেটে বেরিয়ে আসছে বিংশ শতাব্দীরকিছু ক্ষমতাবান; কেন না কিছুদিন আগে থেকেইক্রমাগত খাচ্ছে তারা তেলাপোকার ডিম!এবং তৈরি করছে কারাগার, ফিরিয়ে আনছেতন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক; গাঁটছড়া বাঁধছে দাদারআমলের সর্ষের ভূতের সাথে!প্রতিযোগিতা চালাচ্ছে বিদেশি ঠাকুরকে খুশি করবার। ভাঙা সুটকেস হাতে ও ছেঁড়া গেঞ্জি গায়ে দুটি সহোদর—এতিম ও নিঃস্ব ভাই, ভিক্ষা করতে করতেহাজারখানা বাড়ি বানালো হাওয়াই … Read more

হাওয়ায় ওড়ে দশদিক

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

১.প্রাচীন গাঢ় রাত চলে গেছে উড়ে উড়ে—অন্ধকার দেশে সেদিনের তুমুল হাওয়ায়;জোয়ারের জল আছড়ে পড়েছে পৃথিবীর কিনারায়।সেদিনের রাতে শতেক বছর ধরে দিন বদলেরপ্রতীক্ষায় ছিল প্রতিদিনের ফোটা সব ফুল;সেদিনের তুমুল হাওয়ায় উড়ে গেছে সব অহংকার!ডাইনোসরের শরীরের মতো সেই অন্ধকার রাতেরভুঁংভাং হয়ে গেছে ঝড়ের আঘাতে প্রাচীন জীবাশ্ম,সম্রাটের জমকালো পোশাক হাওয়ার আঘাতে হয়ে গেছে হাওয়া। আর আমি তোমাদের আপ্যায়ন … Read more

ছিঁড়ে যাওয়া ভ্রূণ এবং দাসী প্রিয়তমা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

অনিচ্ছায় বিচরণ করি জনমানবহীন অন্ধকার রাতে—ফুটপাতে,একাকী, বিষণ্ণ, ব্যর্থতায় চোখে অনিদ্রার কালি!চশমা দিয়ে দেখি আতঙ্কিত কঙ্কালের ফ্রেম,চলমান শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ;দূর হতে ভেসে আসা বেআক্কেলে সুর—নিচুতলার গান আর তালের বাগান!দেখি জলের ঘূর্ণিতে ভেঙে যাওয়া পরানের বাস্তুভিটা,ছেঁড়া ত্যানায় সযতনে বেঁধে রাখা—বাবার দুচোখে মায়ের শেষ আধুলি,এক জীবনের গরমিল হিসেবের ছেঁড়াখাতা। মনে পড়ছে এখন,বোনের নয়নতারা ফুল গাছগুলোবৃষ্টির বেহিসাবি বর্ষণে বাঁচলো না;সন্ধ্যামালতির … Read more