আমি মৃত্যুকূপে, তুমি জোছনাস্নাত

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

এসেছি দুজন একই পথে দুভাবে—তোমার জন্মক্ষণে উঠেছিল বেজে ভোরের পাখির ডাকেরমতো আনন্দের কলরোল;আর আমার জন্মক্ষণে এক অনন্ত ছাইচাপা কান্নাচলেছিল বয়ে কলকলে, অ্যাম্বুলেন্সের মতো!আমি এক পোড়াকপালি। আমার কচি পাতার সাথে বেড়ে উঠেছে কিছু প্রাণী,যারা বেওয়ারিশ পুকুরের কচুরিপানার মতো কাটায় জীবন;মুখ রক্তহীন, নীলাভ জন্ডিসাক্রান্ত রোগীর বাংলা পাঁচের মতো।এড়িয়ে চলে তারা সবাই আমাকে—আমি যে পোড়ারমুখী,মা-বাবার গলার ঘ্যাগ—অবিক্রীতদাসী! অন্তরঙ্গ … Read more

প্রকৃতির গান, হেমন্তের দুপুরে

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ঘুম হাতে নিমে বসে আছি,      শুনি দুপুরের বাতাসের ঘ্রাণ;এখানে কালের ক্লান্তির জলছাপ      আঁকা আছে উল্কি হয়ে পথের উপর!              মাইক্রোফোনের সুরে টাকাপ্রেমীর নির্বাচনী রঙ,                   সম্পদের কোকিলারা কবে ছিল                         কোকিলের সহগামী? ঘুঘুর নরম বুকে পাহাড়ি নদীর ঢেউ তুলে      খুলে যায় মনের দরজা, কামনা কপাট;কার্তিকের বাঁশঝাড়ে সারমেয় সারির ফোনালাপ,            সহযোগী প্রকৃতির সুর আর                        স্পন্দমান নীল ভোমরার পাখা। দূরগামী মেঘের পাহাড়ে আঁকা            কালো কালো … Read more

গন্ধরাজের গন্ধে ভরা ঘর নেই

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

১.সহস্র বছরে তিলে তিলে গড়াআকাঙ্ক্ষিত প্রিয়ার মুখাবয়বের মতো নগরআঘাতে আঘাতে ভেঙে পড়ছে তীব্র দুপুরে!চৌদিকের আয়নায় বিম্বিত হচ্ছে তার আলোকচ্ছটা;অক্লান্ত ইতিহাসের কী করুণ মূর্তি!বহু হাজার বছর হতে সিংহেরা হরিণশাবকটিকেগ্রাস করে উড়ে যাচ্ছে ডানা মেলে, আমাদের অপরিচিত বোধের পানে। আজকের মতো এমন তীব্র কোনো এক অস্থির দুপুরেসিংহীর চিৎকারে মাঠ-ঘাট, পৃথিবীর হয়েছে ক্ষয়,আজও যেমন হয়!নতুন দূরদর্শনে পুরোনো কালের … Read more

ঘৃণার গান, এক টুকরো

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ক্যানভাসের দগদগে ঘাটিকেও মুছে ফেলা যাবে;বুকের নীল যন্ত্রণার দাগ কোন রঙ দিয়ে মোছাবে?লক্ষ বছর ধরে মহাপৃথিবীর হাওয়ায় ভাসে এতো কম ঘৃণা;এক জীবনের মোড়ে ঝুড়ি ঝুড়ি ভালোবাসা ফেরি করতে পারো না! আমারো আছে অ-নে-ক, অ–নে—কগুলো তীব্রতম ঘৃণার পাহাড়;ঘৃণাই জগতদেহ, ঘৃণাই কোমলপথ ঘুরে ফিরে বারবার ভালোবাসবার।এই, এই আজ শেষদিন, অত্যুজ্জ্বল শূন্যতায় প্রাগৈতিহাসিক স্বপ্নকে রাখি জমা।সকালে খই-ফোটা সুখে, … Read more

নাবিকের আধুনিক বিতৃষ্ণার ব্যবচ্ছেদ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

আর তুমি—বাংলার উনিশশো নব্বই ও দুই হাজারেরবছরগুলোয় কোনোমতে বেঁচে থাকা তরুণী,কাদা-জলে পা টিপে হেঁটে কোন দুর্গমে যাবে?জোঁকের আক্রমণ হতে আর কত দুর্গমে পালাবে?তোমারও তো স্বামী, সংসার, স্বপ্ন, বাড়ি খেলা করেএই শ্বাসরুদ্ধ মাঠে! আর আমার চোখে-মুখে সর্বাঙ্গে সজারুর কাঁটারআঘাতে উদগত বিতৃষ্ণার ফুসকুড়ি;পরিত্যক্ত শিকনির নালায় ভরে গেছেহৃদয়ের নদ-নদী, বিল-ঝিল, সমুদ্রের মানসিকতা!গা শিউরানো দুর্গন্ধের স্রোতেভেসে গেছে অন্তরঙ্গ পথঘাট,মগজে … Read more

শতবর্ষী দুর্ভিক্ষ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

জীবন হয়েছে আজ কয়লার হৃদপিণ্ড,ধুঁকে ধুঁকে মরছে ভাগাড়ের পৃথিবীতে;জ্বলছে ক্ষুধায় আক্রান্ত শুকনো কাঠির শরীর!গলায় ঝুলছে তাবিজ, ভিতরে ঈশ্বরের তিন মৃত পিতা;মহাক্রন্দন শোনে রাষ্ট্র—তবুও ভাবখানা অন্ধের, উপেক্ষার। বয়স ছয় কি সাত।উজাড় জনপদের উচ্ছন্ন ভিটার পাশে উপুড় হয়েধুঁকছে এক কৃষ্ণাঙ্গ শিশু;ঠোঁট দুটো মাটিতে লাগানো—যেন গিলবে গোল সমগ্র পৃথিবী,পশু-পাখি, সমুদ্র, নদী ও পাহাড়,সুন্দর সাদা সুখী প্রেতাত্মার নারী,বোতল-পুরুষ আর … Read more

বাঁচবার প্রয়োজন

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

আমি সময়কে গড়াতে গড়াতে নিয়ে চলি—তেলের গোলাকার খালি ড্রামের মতো!সকালের অভুক্ত পথে ভবিষ্যৎ খুঁজতে গিয়েটের পাই সনদপত্র আছে বেশ কটি তিক্ত অভিজ্ঞতার;স্নাতকোত্তর শেষ হয়েছে বছরখানেক আগে। তোমার সাথে দেখা হয় মাঝে মধ্যে—হল গেটে, ক্যাম্পাসে, টিউশনি ফিরতি পথে;প্রথম আলাপের দিনস্মৃতিপাথরেখোদাই করেরেখেছি অমলিন!মনে আছে, তোমার চোখের পাতায় ছিল অবিরাম উচ্ছলতার ঢেউ,আর আজ মুখখানা হয়ে গেছে যেন বাংলার … Read more

সহকর্মীদের প্রতি

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

উৎকণ্ঠিত আপনারা জানিয়েছিলেন—আমাদের শক্তি স্বাদু পানির মতো দিন দিন কমে যাচ্ছে,আমাদের মনোবলে মরচে ধরেছে;নিজেদের মধ্যে বেড়েছে সন্দেহ আর অবিশ্বাস,আমরা এখন বহুবিভক্ত, যেন বটবৃক্ষের শিকড়হীন ডাল! সময় চলে যাওয়ার পর বুঝতে পেরেছি—কথা শোনার মতো কেউ আর আমাদের কাছে আসছে না। কবি, সাহিত্যিক, দার্শনিক, লেখকগণ—চলে গেছে আমাদের ছেড়ে সুড়ঙ্গ পথ দিয়ে।ভুল পথে চলার সতর্কবাণী অন্যান্য প্রাত্যহিক কথার … Read more

একদিন মার্কেটে কিছুক্ষণ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

মার্সিডিজ দ্রুত এসে থামে মার্কেটে ঢোকার পথে,নেমে আসে নরম নদীর নারী আমাদের পৃথিবীতে;ব্যাগ হাতে ঘোরে আর বাড়ায় পণ্য-শোভা, ছড়ায় ঝিলিক! পেটমোটা বস্তার মতো রুগ্ন শরীরে গড়িয়ে গড়িয়ে চলে দুই ভিখারি—মাথাহীন একজন, অন্যজনের আছে শুধু মাথা,কপিকলের জোরে নড়েচড়ে, এদিক-ওদিক ঘোরে;শোনে মাইকের চিৎকার ও সমকালীন রাজ-নীতিকথা।সবুজের দেশ আজ এ দুটো আধা-মানুষের কাছে—ছোটখাট ভাগাড়ের লাশ!তদুপরি তারা দুজন মধুর … Read more

নীল শঙ্খচূড়ের চুমু

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

হুইস্কি, গোলাপগুচ্ছ ও পরমাণুবোমা পরপরসাজানো আছে অন্ধকার ছাদের শয্যায়;এখানে সাঁতার হবে তীব্র অহংকারপূর্ণ প্রাণহীন রক্ত-পেয়ালায়!শতাব্দী পুরোনো সব বট ও বুড়োরা এসেছে,নেঙটি মাজা মেরে সব খেলতে নেমেছে;বুড়িদের মৌলিক পরিসংখ্যান সব হৃদয়-চমকানো! লাইসিয়াম থেকে শান্তিনিকেতনে পড়ে গেছে সাড়া—তোমাদের বুকের উপরে আজ নৃত্য হবে, গাওয়া হবে গান;তোমাদের বিবেক ও ইন্দ্রিয় আজ পোড়ানো হবে পাথুরে বারুদে ঘষে!মোরগ লড়াই হবে … Read more

অমেরুদণ্ডী তাত্ত্বিক

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

জন্মকালে ছিলি তুই গর্তের কুনো ব্যাঙ,কোনো ব্যথিত বিকেলে ঢুকে পড়েছিলি কুয়োয়;সাঁতরিয়ে দিয়েছিলি পাড়ি হাঁটুজল কাদার সাগর!থপথপ শব্দ তুলে তোর চোখের সামনে দিয়ে চলে গেছে—সৌখিন বাঁকা চোখের নেশা, দুলদুলে অমৃত ইথারেইলিশের ঝকমকে আঁশের মতো ছড়িয়েছে হৃদয়ের বৈদ্যুতিক আলো;তোর বিষণ্ণ মুখের দিকে তাকানোর ফুরসত হয়নি তার কোনোকালেই,তোর ঘোঁত ঘোঁত আওয়াজ তাকে ত্যক্ত-বিরক্ত করেছে। মাতৃজঠরে মনোযোগ দিয়ে তুই … Read more