হাজার এক রজনীর চর্বি পোড়া গন্ধে বারুদের অর্কেস্ট্রা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

১.ইতিহাসের রাজপথে আজ রাতে উড়ছে ধূলাবালি,মরুঝড়ে আটকা পড়ে থমকে গেছে কিছুক্ষণ ট্যাঙ্কের অগ্রাভিযান।তবুও যুদ্ধ তার শক্ত পিঠে উড়ায় পদচিহ্ন,গেঁথে নেয় শরীরে মৃত আর জীবিতের ভুলগুলি;জঙ্গি বিমানের ককপিট হতে যারা উড়ে এসে দূরে বসেপ্রাণ দিল বলি যাদের নির্দেশে— তাদের হৃদপিণ্ডে শুধু রক্ত ঝরানোর রক্ত আছে; তাদের আঙুলে আছে অমোঘ শক্তি,তাদের হাতে আছে মানব বন্দির নিক্তি। রক্তে … Read more

সভ্যতায় পৃথিবী, ২০০৩

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ইথারে খবর আসে ‘কারফিউ, দেখামাত্র গুলি’প্রেমিক শুধায় ‘প্রেমের কী হবে?’প্রেমিকা ঘাড় বাঁকা করে বেশ কিছুক্ষণ পরে দেয় সমিল জবাব—‘জীবনবিহীন হৃদয়ের টান লাগে নাকো ভালো।’তারপর নিঝুম অন্ধকার ও কথার বিরতিঅনন্তকাল;মাঝে মাঝেবিজলির চমক দেখায় বোমারু বিমান ও সতেজ সভ্যতা। কাদের মৃত্যু দিয়ে কারা যেন সবিরাম ইতিহাস লেখে?নলখাগড়া ও রাজারাজড়ার বংশপরম্পরা; ইতিহাস বিভাগেরভুঁড়িঅলা এখন অধ্যাপক ইমেরিটাস! পুঁজিবাদ কতটা … Read more

অনন্যা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

তুমি নতুন গর্জে ওঠা শহরের মাঝখানে আমাদের কিংবদন্তি,ইতিহাসের অগ্নিগোলকের শক্তিমান উজ্জ্বল ভাস্কর্য,অসীমের ঘরে জীবন্ত রোমান্টিক স্রোত;তুমি বিছিয়েছ হা-ঘরেদের জন্য শেষ অস্তিত্বে রাতের শয্যা।তোমার একটি কথায় নড়ে উঠেছে মহাবিশ্ব,তোমার কথার পূর্বে পৃথিবীতে ছিল মৃত্যু-উপত্যকা,তোমার কথার পরের পৃথিবী অন্য আলোয় ভরা;তোমার ছোঁয়ায় পাল্টে গেছে আসমুদ্রহিমাচল,তোমার চোখের চাহনি দেখে সোনার ছেলেরাফাঁসির রশিতে ফুটিয়েছে রক্তপদ্ম ফুল। তুমি বলেছ তাই … Read more

বিশ শতকের দ্বিতীয়ার্ধের জীবনযাপনে জটলা

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

বনবন ঘোরা থেকে মাথা বড় কষ্টেসুস্থির হয় অন্ধকারে; চিন্তার গতিবেগশূন্যতায় নেমে যায়, দিনাতিপাতের পরেআবার বাড়ে এক ফালি হিসেব-নিকেশ—দৈনন্দিন হাজিরা ও অনুপস্থিতির গড়। কবেকার বস্তির দলাপাকানো জঙ্গলেজন্মেছিলো আমার উৎসাহহীন ভ্রূণ,তারপর অবিরাম পথ চলা— রাজপথ, অলিগলি,জংলি ইট, কাঠ, রড, টিন, সিমেন্ট মেলায়।উদ্যান চোখেও দেখেনি কারো দাদা,আমি জানি না কে আমার বাবা;বাগান তখন ছিল নববধু দাদিদের বিলাসিতা। বয়স … Read more

মৃত্যু এসে নিয়ে যাক শৃঙখলিত প্রাণ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

জীবনের সঙ্গে যুদ্ধ করেই জন্মেছো তুমি,উঠেছো বেড়ে কণ্টকাকীর্ণ সুবিস্তীর্ণ জনমানববহুল মাঠে।তোমার মাথার উপরে গভীর পুঁজভর্তি সাদা আকাশ,প্রভাতের সূর্য অতি রুগ্ন বৃদ্ধের মতো লাঠি ধরেএগিয়ে আসে ঘন দেয়ালের ভিতর দিয়ে।অথচ তুমি জানো না আজও এদেশেরাত্রি নামে ঘুষখোরের মতো বীরদর্পে।তোমার মহানিয়ন্ত্রককে তুমি চোখে দেখোনিকিন্তু উপনিয়ন্ত্রকের পা টিপে দাও,গোসল করাও, রাত্রিকালে অবাধ সঙ্গ দাও। তোমার পিঠের উপরে অনন্ত … Read more

তৃতীয় পক্ষের গমনাগমন

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ক্ষণে ক্ষণে টের পাই তোমার ত্রিসীমানায়আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছি;পথ নেই ছেড়ে যাবার।ইতিহাস শিক্ষা দেয় একদিন প্রয়োজন ফুরাবে,কেননা ইতিহাস সবকিছু পাঠায় ধ্বংসকূপে—তুমি-আমি-কঙ্কাল-রাজপ্রাসাদ-সভ্যতা-কৃষ্ণগহ্বর;ইতিহাস পাঠায় ধ্বংসকূপে মরণের স্পন্দনে চলমানপ্রাণের ঘূর্ণায়মান সুতা ছিঁড়ে ছুটে চলা অবিরামবিড়বিড় আউলা প্রলাপ বকা ঘুড়ি। সেই ঘুড়ি আমার ছাদ হতে পৌঁছে যায় তোমার অলিন্দে;আমাকে পৌঁছে দেয় তোমার কল্পনার ফুলবাগানে।কল্পফুল তুলে আমি রেখে দেই তোমার … Read more

ঘেউ ঘেউ স্বপ্ন অথবা উজবুক

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

জমে আছে মাথার ক্ষতস্থানেজমাট রক্তপিণ্ডের মতো কালচে বিষাদ;বুকের বেয়াড়া রোগে কাবু হয়ে বসে থাকি—ব্যাঙের প্রস্তরমূর্তি, উপপাত্র বাঁকা হাসির; নাম নেই।শালা গাধা, বলির পাঁঠা, দু-বর্গ ইঞ্চি জমির অস্থায়ী মালিক,চেয়ার-টেবিলবিহীন মাটিতে বসে খাই,তৃপ্তির ঢেকুর তুলি, ফিকফিক হাসি হঠাৎ। কোলাহলহীন, শব্দহীন, অর্থহীন অচিন নগরেঅকাজ বা কাজ— ইটভাঙা, হাঁড়িভাঙা, ঘুমভাঙা, ডিমভাঙা,রাষ্ট্রভাঙা, রাজ্যভাঙা ইত্যাদি নেই;শুধু আছে হতাশা, বিষাদ আর লবণাক্ত … Read more

প্রশ্নহীন পোড়াবৃক্ষ

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

একা শহরে দাঁড়িয়ে আছি আমি—বাজ পড়ে পুড়ে যাওয়া পাতাহীন গাছ।কখনো নড়ে উঠি ভূকম্পনে কিংবাদেখি কখন বেখেয়ালে ঘুণপোকা খেয়েছেকেন্দ্রীয় শাঁস, পাঁজরের অবকাঠামো;ক্ষণিক বৃষ্টি হলে জংধরা ডালপালা ঝরঝর ঝরে পড়ে,প্রবল হাওয়ার লুকোচুরি হাড়ে লাগায় টক্কর,চিন্তাজ্বরে কেঁপে কেঁপে মৃত্যুর সাথে লড়ি বিশ্রী বামন। বিদ্রোহী ক্রীতদাসের বেড়ি পরানো দুপায়ের মতোআমার আয়ু ও চোখে হাতকড়া বাঁধা।কোথায় পালাবো আমি?কাগুজে ঠোঙার মাঝে … Read more

পৌরাণিক প্রেম

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

‘চলো দূরের ওই দিগন্ত বিস্তৃত মাঠেওখানে অপেক্ষা করে আছে আমাদের কাল’— উদ্দীপিত সখীরাজকন্যার কানে জানায় আজকের গোপন সংবাদ।পাহাড় থেকে নেমে আসা নদীটির ধারেকার খোঁজে দাঁড়িয়ে সেই অচেনা যুবক?দূরে বন্য হরিণীরা খেলা করছে ইতিহাসের সঙ্গে;সখীদের সাথে নিয়ে রাজকন্যা কেনপ্রাণ চাইলেও খুব কাছে আসছে না তার?সে কি অমঙ্গলের ভয়ে? তবে জীবন টানছে কেনঅপর জীবনেরই দিকে— কোন মিলিত … Read more

গতিশীল কালের জননী

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

ও নদী,তোমার বুকে আজধ্বংসের বিশুষ্ক ঝিলিক,শাখা-প্রশাখায় উড়ছে মৃত্যু-আগমনীবাঁশির ধূলা। পাহাড় তোমার চলার পথে গড়েছেপাথুরে প্রতিবন্ধকতা, শুখা মরুভূমি মারীভূমি বানিয়েছে ধূধূবালিয়াড়ি; গুমোট শীত রাত্রি এনেছে চলমান হিংসুটে হাড় কাঁপানো হিংস্রতা,তোমার প্রবহমানতা কি থামিয়ে দেবে তুমি? ঘৃণায় কি জল দেবে নাআমাদের— তরুণ তরল জল, সেই জলের জীবনও তো উচ্ছ্বল,যেন স্বচ্ছ পুকুরে মিঠে রোদ্দুরে নাচতে থাকাবাঙলার ইলিশের পোনা! … Read more

একদিন তোলপাড় বর্ষার বৃষ্টির ফোঁটায়

পৃথিবীর রাজনীতি আর তোমাদের বংশবাতি - অনুপ সাদির কবিতা

তোমার শৈশব, তোমার মেয়েবেলা আজকেরসারাদিনের বৃষ্টির ভুরভুর গন্ধে মিশে গেছে;তোমার মানসপ্রতিমা জানালা বন্ধ করেছে বৃষ্টির ছাঁটএসেছে বলে; না, তুমি খোলা জানালা বন্ধ করো না।তুমুল বৃষ্টি আসুক, আমি বৃষ্টির কণায় মিশেহাওয়া-জলে সাঁতার কেটে এসে দাঁড়াবো তোমার জানালার পাশে;তোমার চোখের বুদবুদে আমার ছায়াকে নিশ্চিত দেখতে পাবো। পৃথিবীর সমস্ত জলের ফোঁটা আজকেতোমার বিমূর্ত কল্পনাকে আমাদেরকল্পনার ক্যানভাসে রঙতুলি দিয়ে … Read more