কিছুটা স্বাধীনতা কিছুটা রোমাঞ্চ

দুই হাতে স্মৃতি ঢেকে,
পুবের সোহাগি সরস আলোকে দেখে
দূরে সরে যায় আঁধারের কঙ্কাল;
এখন আলো, এখন শুধু নিয়ন আলোর কাল।

পাল্টে ফেলার পুনর্জন্ম
একটি নবীন দিনের জন্ম;
হঠাৎ কখন আসলো উড়ে আবার পুরোনো রাত,
জনতা কুপোকাত!
ভালো বলে কোথায় পাবে ওরা
দুর্মূল্যের স্বর্ণমুদ্রা?
পৃথিবীর সব সোনালি ঘরে খাঁটি সোনার আকাল,
বাগানে ফুটেছে গত জনমের সঞ্চিত জঞ্জাল।

আলগা হলে কি দুইটি গাছের শিকড়
যে যার মতো হেঁটে যায় দুই পথে?
বিপরীত পথে দেখা যায় রঙ-দৃশ্য;
একই পথে কি আমরা পাবো ঝাল-টক সব রঙ্গমঞ্চের স্বাদ?
বাঁধন ছিঁড়ে চলে যাওয়া বুঝি নিছক প্রতিবাদ?

⬅️ আগের কবিতা📜 সূচিপত্রপরের কবিতা ➡️

ফুটনোট: কবিতাটি পূর্বে ৩ অক্টোবর ২০১৮ তারিখে রোদ্দুরে.কম-এ প্রকাশিত হয়েছিল এবং লেখকের স্বত্বাধিকার অনুযায়ী ফুলকিবাজ.কম সাইটে পুনর্মুদ্রিত হলো।

Leave a Comment