লেনিনবাদের ভিত্তি: লেনিন স্মরণে প্রবিষ্ট ছাত্রদের প্রতি জে. ভি. স্তালিনের ঐতিহাসিক উৎসর্গপত্র

ডানপাশে সামরিক পোশাকে জোসেফ স্তালিনের রঙিন প্রতিকৃতি এবং বামপাশে হালকা ধূসর রঙের মুষ্টিবদ্ধ হাতের জলছাপের ওপর কালো ও লাল বাংলা হরফে ১৯২৪ সালের এপ্রিল মাসের ঐতিহাসিক উক্তি "লেনিনবাদ হলো সাম্রাজ্যবাদ এবং শ্রমিক-বিপ্লবের যুগের মার্কসবাদ। আরো সঠিকভাবে বলতে গেলে বলতে হয়, লেনিনবাদ হলো সাধারণভাবে শ্রমিক-বিপ্লবের মতবাদ ও রণকৌশল এবং বিশেষভাবে এ হলো শ্রমিক শ্রেণির একনায়কত্বের মতবাদ ও রণকৌশল।--- জে ভি স্তালিন, এপ্রিল, ১৯২৪" সংবলিত ফিচার্ড ইমেজ।

বিষয়বস্তু হিসেবে লেনিনবাদের ভিত্তি খুবই ব্যাপক। এ সম্বন্ধে পুরোপুরি আলোচনা করতে গেলে সম্পূর্ণ একটা বই লেগে যাবে। সত্যি কথা বলতে কি, অনেকগুলি বইই দরকার হবে। সুতরাং স্বভাবতই, আমার বক্তৃতার মধ্যে লেনিনবাদের সম্পূর্ণ আলোচনা থাকবে এমন আশা করা যায় না। বড়ো জোর, এতে লেনিনবাদের ভিত্তি সম্বন্ধে একটা মোটামুটি চুম্বক অংশ দেওয়া চলতে পারে। লেনিনবাদ সম্বন্ধে সাফল্যের … Read more