আমার কপালে, রাত্রি, তোমার ভারী হাত।
আমি মেঘের মতো পারদ হৃদয় সহ্য করি না,
তোমার সূক্ষ্ম কর্ষণকে অধিক জটিল করবার সাহসও করি না।
নারী যেন এক ঝিনুক, সমুদ্রের ধারে আধেক চাঁদ।
আমি দেখলাম তোমার ঈর্ষান্বিত চোখ সমুদ্রের আলোক বিচ্ছুরণ
নিভিয়ে ফেলছে, অবিরাম নাচছে
তরঙ্গের নাড়ি। এবং আমি দাঁড়ালাম,
শিকড়ে ফিরে যাওয়া সমর্পিত নিষ্কাশিত
বালি, রক্ত ও নুনের মতো। রাত্রি, তুমি বৃষ্টির মতো ঝরাও
খাঁজকাটা ছায়াগুলোকে স্যাঁতস্যাঁতে পাতার মধ্য দিয়ে
যতক্ষণ পর্যন্ত না, তোমার চিত্রিত কুঠুরির উষ্ণ ধারায় সিক্ত
মুখহীন, রাতের চোরদের মতো নীরব সংবেদনগুলি
আমাকে বেদনা দেয়।
আমাকে লুকাও এখন, যখন রাতের শিশুরা পৃথিবীতে তাড়া করে
আমাকে কিছু শুনতে হবে না! এই কুয়াশাজড়ানো কুঠুরি
আমাকে ফিরিয়ে নেবে; নগ্ন, স্বতঃস্ফূর্তভাবে, রাতের নিঃশব্দ জন্মে।
আরো পড়ুন
- অবরুদ্ধ সময়ের বিপ্লবী শ্রেণীচেতনার কাব্যধারা: স্নায়ুযুদ্ধ-পরবর্তী বাংলা কবিতার রূপান্তর ও সংশ্লেষণ
- She Dwelt Among the Untrodden Ways কবিতার মূল বক্তব্য ও মূল্যায়ন
- টু ড্যাফোডিলস বা ড্যাফোডিলের প্রতি কবিতার বাংলা অনুবাদ ও মূলভাব, আলোচনা ও বিশ্লেষণ
- কবিতার ছন্দ কাকে বলে? ছন্দের প্রকারভেদ ও উপাদানসমূহ জানুন
- বঙ্গবাণী ও কবি আবদুল হাকিম: মাতৃভাষা প্রেমের এক অনন্য ইতিহাস
- কবিতার বিশ্লেষণ: শিল্পরূপ ও নিগূঢ় অর্থ উন্মোচনের পথ
- কামিনী রায় কবিতায় ব্যর্থতা ও হতাশার গ্লানি ছাপিয়ে জীবনের জয়গান গেয়েছেন
- অনুপ সাদির কবিতা: সাহিত্য ভ্রমের বিরুদ্ধে যুক্তিতর্ক
- অনুপ সাদির কবিতায় দ্রোহ, স্বদেশ ও বিশ্বমানবের জয়গান
- কাজী নজরুল ইসলামের কবিতা মূলত বিদ্রোহ, দেশপ্রেম ও মানবতার জয়গানে মুখর
- ‘তেলের শিশি ভাঙল বলে’: অন্নদাশঙ্কর রায়ের ছড়ায় লুকানো গভীর সামাজিক শ্লেষ ও বিশ্লেষণ
- এরা শহরের পরগাছা, জনগণ বিচ্যুত। এদের দিয়ে কিছু হবে না।
- “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” কাব্যগ্রন্থের সাম্যবাদী সমাজের জয়গান ফুটে উঠেছে
- রাত্রি — ওলে সোয়েঙ্কা
- আমি ভাবি বৃষ্টি হচ্ছে — ওলে সোয়েঙ্কা
- রাষ্ট্রীয় ও সামাজিক বুননের বিদ্রুপ কবিতাগ্রন্থ ‘উন্মাদনামা’
- অনুপ সাদির কবিতা তুলে এনেছে শ্রমঘনিষ্ঠ রাজনীতির স্বপ্নকাহন
- কবি অনুপ সাদি বাস্তবতায় দাঁড়িয়ে সমাজের মূর্ত ছবি আঁকেন
- “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” কাব্যগ্রন্থের আলোচনা
- Because I could not stop for Death কবিতার সারসংক্ষেপ ও বিশ্লেষণ
- লন্ডন, ১৮০২ বা মিল্টনের প্রতি কবিতার মূল বক্তব্য বা সার-সংক্ষেপ
- কুবলা খান কবিতাটির মূল বক্তব্য বা সারসংক্ষেপ বিষয়ক আলোচনা
- It is a Beauteous Evening, Calm and Free কবিতার মূলভাব ও সারমর্ম
- On First Looking into Chapman’s Homer কবিতার মূলভাব ও সারমর্ম
- প্যারাডাইস লস্ট হচ্ছে ইংরেজ কবি জন মিল্টনের অমিত্রাক্ষর ছন্দে লেখা মহাকাব্য
- হুমায়ুন আজাদ ছিলেন নিরাশার কর্দমে ডুবে থাকা বাঙলার হাহাকারের কবি
- জন কিটসের কবিতায় সৌন্দর্য চেতনা হচ্ছে রোমান্টিকতার বহিঃপ্রকাশ
- জন কিটসের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্যচেতনা, অতীতচারিতা ও প্রকৃতিপ্রীতি
- ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ
- পাবলো নেরুদার কবিতা প্রেম, প্রকৃতি, রাজনীতি এবং শ্রমিক ও কৃষককে তুলে ধরে
- চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির কবিতাটি সম্পর্কে একটি সাধারণ আলোচনা
- অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটির পূর্ণ বঙ্গানুবাদ ও সংক্ষিপ্ত আলোচনা
- পিয়ানো হচ্ছে ডেভিড হারবার্ট লরেন্স বা ডি এইচ লরেন্সের একটি কবিতা
- Tintern Abbey কবিতাটির মূল্যায়ন ও সংক্ষিপ্ত আলোচনা
অনুবাদ: অনুপ সাদি
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚