পূরবী সম্মানিত মানেই হলো লেখনীর মাধ্যমে সময়োপযোগী প্রতিবাদ বা সামাজিক মেসেজ তথা তথ্য দেয়া। তিনি প্রত্যেকটা গল্পেই ফুটিয়ে তোলেন সামাজিক পরিস্থিতি বা সমাজের বর্তমান দুরাবস্থা। গ্রামীণ মানুষের জীবন উপলব্ধি করাই পূরবী সম্মানিতের সহজাত প্রবৃত্তি। পূরবী সম্মানিত যিনি একজন প্রগতিবাদী যিনি মার্কসবাদী আদর্শে আদর্শিত।
নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পেশায় তিনি একজন শিক্ষক। তিনি মানুষের যাপিত জীবনের মনস্তাত্ত্বিক টানাপোড়েন, দ্বন্দ্ব সংঘাত-সংগ্রাম, নারী-জীবন নিয়ে বিভিন্ন সাহিত্য পত্রিকা ও সাময়িকীতে গল্প লিখেন নিয়মিত। তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ “আকালি বাড়ি যায়”।
আমাদের দেশে প্রায় অধিকাংশ নারীরাই স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে থাকে। তবে শারীরিক নির্যাতনের বিষয়টি সবার সামনে আসলেও মানসিক নির্যাতনের বিষয়টি অনেকটা আড়ালেই থেকে যায়। আর সেই মানসিক নির্যাতন ধৈর্য্য ধরে সহ্য করে যায় “রাজকন্যার মৃত্যু” গল্পের রাজকন্যার মতো নারীরা। “রাজকন্যার মৃত্যু” গল্পের নায়িকার নামই রাজকন্যা। যে কিনা একাধারে লেখিকা, গায়িকা ও আবৃত্তিকার। তার দিন সন্ধ্যা অব্দি গড়াতো কোনো কবিতা কর্মশালা, নাটক, আবৃত্তি বা কোনো সাহিত্য সম্মেলনে। বিয়ে হয়েছিলো বাবার ব্যবসায়ী বন্ধুর সঙ্গে। গল্পের লেখিকার সঙ্গে সই পাতিয়েছিল এই রাজকন্যা। আর এই সইয়ের কাছেই সব সুখ-দুঃখের গল্প করতেন তিনি। তারপর প্রথম স্বামীর সাথে ডিভোর্সের পর বাবার ইচ্ছায় দ্বিতীয় বিয়ের বন্ধনে আবদ্ধ। তবু যেন হাজার সুখের মধ্যে রাজকন্যার ভেতরে বিষবাণে ভরাট হয়ে আছে। আর এমন রাজকন্যারা আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত। যার বেশির ভাগই আমাদের চোখে পড়ে না।
আমাদের বর্তমান সমাজ এতোটা নিম্ন পর্যায়ে চলে গেছে যে যেসব বিষয়ে হস্তক্ষেপ বা মাথা ঘামানোর কথা না সেসব বিষয়েও নাক গলাচ্ছে প্রতিনিয়ত। “যুবতীটি শহরের প্রধান সড়কে” গল্পে এক নারী যে কিনা রাস্তায় শুয়ে দিব্যি নিশ্চিন্তে পা নাড়াচ্ছে, রাতে ঘুমোচ্ছে, সবকিছু করছে। বলতে গেলে একজন স্বাধীনচেতা উন্মাদ। যার এসব কান্ড দেখে শহরে চলছে হুলস্থুল কান্ড। আমাদের দেশে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে হাজার হাজার নারী, নির্যাতিত হচ্ছে মা-বোনেরা। কিন্তু হচ্ছে না কোনো বিচার, করছে না কেউ প্রতিবাদ। প্রতিবাদ হলেও সেটা চিরস্থায়ী হয় না। যে দেশের সুশীল সমাজ পাঁচ বছরের বাচ্চা শিশুকে দেখেও প্রতি ইঞ্চি শরীরের ভাঁজ ও সমতলে চোখ রাখে সে দেশে অন্যায়ের প্রতিবাদ বা বিচার না হওয়াটাই স্বাভাবিক। আর সেইসব ঘটনার বুলেট প্রতিবাদ নিয়েই “যুবতীটি শহরের প্রধান সড়কে” গল্পের যুবতীটি রাস্তায় নেমে এলো। সে প্রমাণ করে দিলো যে দেশে কোন ঘর, যানবাহন, পার্ক-বিনোদন কেন্দ্র, ছাত্রাবাস, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি কোন আবদ্ধ স্থানই আর প্রকাশ্যে রাস্তার চেয়ে নিরাপদ নয়। এই যুবিতীর কর্মকাণ্ডে যেখানে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছিল সেখানে তার আত্মরক্ষার এমন অভিনব কৌশলে উদ্বুদ্ধ হতে থাকল ভিন্ন বয়সের নারীরা।
বাংলাদেশের হিন্দু আইনে বিবাহ-বিচ্ছেদ বা ডিভোর্সের ব্যবস্থা নেই, তবে আলাদা থাকার ব্যবস্থা আছে। তবে ব্যবস্থা যদি খুবই সঙ্গী হয় যে স্বামী-স্ত্রীর আর এক সঙ্গে বসবাস করা চলে না তখন। আর সে কাহিনীই উঠে এসেছে “আইনতঃ ধর্মতঃ স্ত্রী”। যেখানে রয়েছে হিন্দু নারীদের ডিভোর্স, সম্পত্তিতে উত্তরাধিকার না থাকায় সৃষ্ট জটিলতার গল্প।
“তামস গহ্বর” গল্পে দেখানো হয়েছে কিভাবে নিলুফারের মতো প্রেম-ভালোবাসা নামক ফাঁদে পড়ে কালসাপের ছোবলে নিঃস্ব হয়। যখন হঠাৎ ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দেয়, তখন মাহিনের মতো ছেলেরা এসে জীবনের বাঁক বদলে দেয়। এদেশে মাহিনের মতো যুবকরাও আছে যারা নারীদের শরীর নিয়েই মেতে থাকে না। কুসংস্কারের থাবা কিংবা সামাজিক বেড়াজাল উপড়ে ফেলতেও জানে। মাহিন হলো “ অতঃপর একটি পোট্রের্ট” গল্পের একটি চরিত্র। যে গল্পে রয়েছে নতুনত্বের হাতছানি। শেষ গল্প “প্যারাডাইস কুইন” পড়ে রীতিমতো শরীরে কাঁটা দিয়ে উঠলো। নিয়তির মতো মেয়েদের জীবনসংগ্রামের মাঝপথে এসে ইমতিয়াজ আহমেদের মতো দানবেরা থামিয়ে দেয়। উঠতে দেয় না সফলতার চরম শিখরে। বিভিন্ন ইস্যুর মাধ্যমে ধ্বংস করে দেয় নিয়তির মতো মেয়েদের।
পূরবী সম্মানিতের লেখা “অতপর একটি পোর্ট্রেট” বইটি মূলত সমাজের নারীদের নিয়ে লেখা। বর্তমান সমাজে প্রত্যেকটা নারীই কোনো না কোনোভাবে নির্যাতিত হয়। সেই নারীরা কিভাবে নির্যাতিত ও লাঞ্ছিত হয় বা হচ্ছে তারই বাস্তব-অবাস্তব, সত্য-মিথ্যার বৈচিত্র্যময় মিশ্রণ ঘটিয়েছেন পূরবী সম্মানিত তাঁর এই গ্রন্থে। আঠারোটি গল্পের এই গল্পগ্রন্থটি এতোটাই চমৎকার আর মনোমুগ্ধকর যে বইটি পাঠককে ঘোরের জগতে নিয়ে যাবে।
বইয়ের নাম: অতপর একটি পোর্ট্রেট,
প্রকাশক: নব সাহিত্য প্রকাশনী,
প্রথম প্রকাশকাল: অমর একুশে গ্রন্থমেলা ২০২১,
প্রচ্ছদ: শিশির মল্লিক,
মূল্য: ২৩০ টাকা মাত্র
পূরবী সম্মানিতের বই সম্পর্কে আলোচনা দেখুন
আরো পড়ুন
- নিজকথায় লোককথায় হুমায়ুন আজাদ এবং নারী : প্রতিরোধ, সত্য ও ভাঙচুরের পাঠ
- নেত্রকোনার ইতিহাসে কয়েকটি প্রসঙ্গ গ্রন্থের সম্পাদকের কথা
- শাহেরা খাতুন স্মারক গ্রন্থ-এর একটি মূল্যায়ন
- সিমন দ্য বোভেয়া: ব্রিজিত বার্দো এবং ললিতা সিনড্রোম ও অন্ধ হয়ে আসা চোখ গ্রন্থের আলোচনা
- স্পার্টাকাস আমেরিকান লেখক হাওয়ার্ড ফাস্টের ১৯৫১ সালের উপন্যাস
- লু স্যুনের ছোটগল্প-এর চরিত্রগুলো সামন্তবাদের বিরুদ্ধে লড়ায় করেছে
- ‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থে মধ্যবিত্ত নারীর জীবনচিত্র ফুটে উঠেছে
- বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ বই দুই বাংলার লেখকদের বিভিন্ন রচনার সংকলন
- অনুপ সাদি রচিত মার্কসবাদ বইয়ের ভূমিকা
- অনুপ সাদির কবিতা তুলে এনেছে শ্রমঘনিষ্ঠ রাজনীতির স্বপ্নকাহন
- কবি অনুপ সাদি বাস্তবতায় দাঁড়িয়ে সমাজের মূর্ত ছবি আঁকেন
- তানিয়া ছিলেন রাশিয়ান সাম্যবাদী লীগের একজন তরুন বিপ্লবী
- ‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থটি পাঠককে ঘোরের জগতে নিয়ে যাবে
- বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা হচ্ছে অনুপ সাদি সম্পাদিত গণতন্ত্র বিষয়ক গ্রন্থ
- প্লেটোর রচনাবলী বা প্রকাশনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
- রাষ্ট্র ও বিপ্লব হচ্ছে ১৯১৭ সালে লেনিন লিখিত বই যাতে রাষ্ট্রের ভূমিকা আলোচিত
- বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ বা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা বই সম্পর্কে
- ‘আকালি বাড়ি যায়’ পূরবী সম্মানিত’র গল্পগ্রন্থের আলোচনা
- আবুল কাসেম ফজলুল হকের গ্রন্থপঞ্জি হচ্ছে এই দার্শনিক রচিত গ্রন্থসমূহ
- সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় লেনিন রচিত পুঁজিবাদের বিশ্লেষণমূলক গ্রন্থ
- কী করতে হবে হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন রচিত সাম্যবাদী রাজনৈতিক গ্রন্থ
- স্যামসন অ্যাগনিসটিজ জন মিল্টনের লেখা একটি ট্রাজেডি নাটক
- এ্যান্টি-ডুরিং হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস রচিত একখানি গ্রন্থের প্রচলিত নাম
- গোথা কর্মসূচির সমালোচনা হচ্ছে কার্ল মার্কসের প্রস্তুত করা একটি দলিল
- শিবদাস ঘোষ, জাসদ বাসদ রাজনীতি ও ভাঙন প্রসঙ্গ গ্রন্থের মূল্যায়ন
- লেনিনের বই রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা
- মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের প্রথম সংস্করণে প্রকাশকের ভূমিকা
- মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের একটি পর্যালোচনা বা ভূমিকা
- পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থ প্রসঙ্গে আলোচনা
- চার্বাক সুমনের ব্যঙ্গ উপন্যাস ‘সদর ভাইয়ের অমর কাহিনি’র একটি পর্যালোচনা
- কামন্দকীয় নীতিসার একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ যা রাষ্ট্রশাসন ব্যবস্থা বর্ণনা করে
- গ্রন্থাগার তুলে ধরে মানব সমাজের হাজার বছরের চিন্তা ও অনুশীলনের মহাকল্লোল
- মার্কসবাদ নামের বই লেখা হয়েছে বিপ্লবী বৈশিষ্ট্যসমূহ তুলে ধরতে
- কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে হিন্দু রাষ্ট্রচিন্তা সম্পর্কে রচিত একটি প্রাচীন গ্রন্থ
- মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ
- কমিউনিস্ট পার্টির ইশতেহার মার্কস ও এঙ্গেলস রচিত মুক্তির নির্দেশনা
- আইন-ই-আকবরী হচ্ছে আবুল ফজল রচিত একটি বিখ্যাত গ্রন্থ

লেখক অনাবিলা অনা ২০০১ সালের ১৬ জুলাই বাংলাদেশের নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতা গীতাঞ্জলি সরকার এবং পিতা রঞ্জন কান্তি সরকার। শৈশব থেকেই সৃজনশীলতার প্রতি গভীর আগ্রহ তাকে সাহিত্য ও শিল্পচর্চার পথে এগিয়ে নিয়ে যায়। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ১৩ নং বড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি এবং নেত্রকোনা সরকারি কলেজে ২০১৯ সালে এইচএসসি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০২৫ সালে স্নাতক (সম্মান) সম্পন্ন করে বর্তমানে একই বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। যুক্ত আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। পঞ্চম শ্রেণি থেকেই তার লেখালেখি শুরু; কবিতার পাশাপাশি বই পর্যালোচনা ও ভাবনাধর্মী লেখা এখন তার প্রধান কার্যক্রম। ছবি আঁকা ও ‘Ana’Tivity’ ইউটিউব চ্যানেলে দ্বিমাত্রিক অ্যানিমেশন নির্মাণ তার সৃজনজগতের অংশ।