কমরেড মাও সেতুং-এর জীবিতাবস্থায় চীন থেকে প্রকাশিত ‘সভাপতি মাও সেতুঙের উদ্ধৃতি’-তে মাও-এর শেষ জীবনের, অর্থাৎ মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের সময়কালের ও তার প্রস্তুতিকালের উদ্ধৃতিসমূহ অন্তর্ভুক্ত ছিল না। এছাড়া ঐ উদ্ধৃতি প্রকাশের পরও মাও অনেক অতি মূল্যবান বক্তব্য ও নির্দেশাদি রাখেন যা স্বভাবতই ওখানে থাকার কথা নয়। মাও সেতুং-এর মৃত্যুর পর আশা করা গিয়েছিল চীন থেকে এগুলো এবং মাও-এর রচনাসমূহ পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হবে। কিন্তু মাওয়ের মৃত্যুর পরপরই চীনে পুঁজিবাদের পথগামী হুয়া-তেং চক্র কর্তৃক পার্টি ও রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা কুক্ষিগত করার ফলশ্রুতিতে চিনা পার্টি একটি প্রতিক্রিয়াশীল সংশোধনবাদি পার্টিতে পরিণত হয়ে গেছে। তারা খুব স্বাভাবিকভাবেই মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের মহান অবদান ও শিক্ষাসমূহকে ধুয়ে মুছে বিলুপ্ত করে দেয়ার এক জঘন্য প্রতিক্রিয়াশীল কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে। ফলে মাও-এর রচনা সংকলনসমূহের বাকী খণ্ডগুলোর প্রকাশের কাজও (৫ম খণ্ড প্রকাশের পরই) বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি মাও-এর উদ্ধৃতি সংকলনটিও আজ চিনে কার্যত নিষিদ্ধ।
আমেরিকার বিপ্লবী কমিউনিস্ট পার্টি তার মুখপত্র “রেভোলুশ্যনারি ওয়ার্কার”-এর একটি বিশেষ সংখ্যায় (এই বিশেষ সংখ্যাটি উৎসর্গিত হয়েছে হুয়া-তেং চক্র কর্তৃক উৎখাতকৃত মাও-এর বিপ্লবী শিষ্য কমরেড চিয়াং চিং ও কমরেড চ্যাং চুন চিয়াও-এর উদ্দেশে) মাও-এর এই গুরুত্বপূর্ণ উদ্ধৃতিসমূহের একটি নির্বাচন প্রকাশ করেছে। অল্প কয়েকটি উদ্ধৃতি বাদে এই বাংলা সংকলনটি মূলত তারই অনুবাদ। যদিও মাও-এর পূর্ব জীবনের রচনা থেকেও কয়েকটি উদ্ধৃতি এখানে এসেছে, তবুও এগুলো মূলত শেষ জীবনের উদ্ধৃতিগুলোতে ব্যক্ত মতবাদ-তত্ত্ব-লাইনের জন্যই এসেছে। তাই “মাও সেতুং-এর শেষ জীবনের উদ্ধৃতি”_এ নামেই আমরা এ সংকলনটির নামকরণ করেছি।
অনুবাদ কাজ পরিপূর্ণ যথাযথভাবে সম্পন্ন করা এ জাতীয় ক্ষেত্রে খুবই জটিল তা ভালভাবে আমরা হয়তো পারিনি। সেজন্য অনুবাদের যথার্থতার প্রশ্নে যে কেউ কোনো দ্বিমত পোষণ করলে তা যদি অনুগ্রহ করে আমাদেরকে জানান তাহলে আমরা তাকে স্বাগত জানাবো এবং ভুল থাকলে তা শুধরে নিতে সচেষ্ট হবো।
বিশ্ব কমিউনিস্ট আন্দোলনে মাও-মৃত্যু পরবর্তী বর্তমান মহাবিতর্কে এদেশের আন্তরিক সর্বহারা বিপ্লবীদেরকে সঠিক দিশা দিতে এ অনূদিত উদ্ধৃতি সংকলন সহায়তা করবে এ-আশা করেই মাও সেতুং-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটি প্রকাশ করা হলও। সত্যিকারের মার্কসবাদী-লেনিনবাদী-মাও সেতুং চিন্তাধারার অনুসারীদের বিজয় অবশ্যম্ভাবী।
আরো পড়ুন
- নিজকথায় লোককথায় হুমায়ুন আজাদ এবং নারী : প্রতিরোধ, সত্য ও ভাঙচুরের পাঠ
- নেত্রকোনার ইতিহাসে কয়েকটি প্রসঙ্গ গ্রন্থের সম্পাদকের কথা
- শাহেরা খাতুন স্মারক গ্রন্থ-এর একটি মূল্যায়ন
- সিমন দ্য বোভেয়া: ব্রিজিত বার্দো এবং ললিতা সিনড্রোম ও অন্ধ হয়ে আসা চোখ গ্রন্থের আলোচনা
- স্পার্টাকাস আমেরিকান লেখক হাওয়ার্ড ফাস্টের ১৯৫১ সালের উপন্যাস
- লু স্যুনের ছোটগল্প-এর চরিত্রগুলো সামন্তবাদের বিরুদ্ধে লড়ায় করেছে
- ‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থে মধ্যবিত্ত নারীর জীবনচিত্র ফুটে উঠেছে
- বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ বই দুই বাংলার লেখকদের বিভিন্ন রচনার সংকলন
- অনুপ সাদি রচিত মার্কসবাদ বইয়ের ভূমিকা
- অনুপ সাদির কবিতা তুলে এনেছে শ্রমঘনিষ্ঠ রাজনীতির স্বপ্নকাহন
- কবি অনুপ সাদি বাস্তবতায় দাঁড়িয়ে সমাজের মূর্ত ছবি আঁকেন
- তানিয়া ছিলেন রাশিয়ান সাম্যবাদী লীগের একজন তরুন বিপ্লবী
- ‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থটি পাঠককে ঘোরের জগতে নিয়ে যাবে
- বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা হচ্ছে অনুপ সাদি সম্পাদিত গণতন্ত্র বিষয়ক গ্রন্থ
- অনুপ সাদি গ্রন্থাবলী বা অনুপ সাদি রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহ হচ্ছে বারোটি বই
- প্লেটোর রচনাবলী বা প্রকাশনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
- রাষ্ট্র ও বিপ্লব হচ্ছে ১৯১৭ সালে লেনিন লিখিত বই যাতে রাষ্ট্রের ভূমিকা আলোচিত
- বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ বা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা বই সম্পর্কে
- ‘আকালি বাড়ি যায়’ পূরবী সম্মানিত’র গল্পগ্রন্থের আলোচনা
- আবুল কাসেম ফজলুল হকের গ্রন্থপঞ্জি হচ্ছে এই দার্শনিক রচিত গ্রন্থসমূহ
- সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় লেনিন রচিত পুঁজিবাদের বিশ্লেষণমূলক গ্রন্থ
- কী করতে হবে হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন রচিত সাম্যবাদী রাজনৈতিক গ্রন্থ
- স্যামসন অ্যাগনিসটিজ জন মিল্টনের লেখা একটি ট্রাজেডি নাটক
- এ্যান্টি-ডুরিং হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস রচিত একখানি গ্রন্থের প্রচলিত নাম
- গোথা কর্মসূচির সমালোচনা হচ্ছে কার্ল মার্কসের প্রস্তুত করা একটি দলিল
- শিবদাস ঘোষ, জাসদ বাসদ রাজনীতি ও ভাঙন প্রসঙ্গ গ্রন্থের মূল্যায়ন
- লেনিনের বই রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা
- মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের প্রথম সংস্করণে প্রকাশকের ভূমিকা
- মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের একটি পর্যালোচনা বা ভূমিকা
- পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থ প্রসঙ্গে আলোচনা
- চার্বাক সুমনের ব্যঙ্গ উপন্যাস ‘সদর ভাইয়ের অমর কাহিনি’র একটি পর্যালোচনা
- কামন্দকীয় নীতিসার একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ যা রাষ্ট্রশাসন ব্যবস্থা বর্ণনা করে
- গ্রন্থাগার তুলে ধরে মানব সমাজের হাজার বছরের চিন্তা ও অনুশীলনের মহাকল্লোল
- মার্কসবাদ নামের বই লেখা হয়েছে বিপ্লবী বৈশিষ্ট্যসমূহ তুলে ধরতে
- কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে হিন্দু রাষ্ট্রচিন্তা সম্পর্কে রচিত একটি প্রাচীন গ্রন্থ
- মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ
- কমিউনিস্ট পার্টির ইশতেহার মার্কস ও এঙ্গেলস রচিত মুক্তির নির্দেশনা
- আইন-ই-আকবরী হচ্ছে আবুল ফজল রচিত একটি বিখ্যাত গ্রন্থ
৯ সেপ্টেম্বর, ১৯৮৩।
আলোকচিত্রের ইতিহাস: ব্যবহৃত ছবিটি ২০১৫ সালে ঐশী প্রকাশনী, ঢাকা প্রকাশিত মাও সেতুঙের উদ্ধৃতি ও মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের প্রচ্ছদ।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।