“আবু ভালা ফুলের ডালা মায় কয় জ্বালা জ্বালা দুদু কয় বিয়া দিয়ালা, বাপে কয় অত দুরা যাইবো কেলা ভাইয়ে কয় দুরাই ভালা, দুরাই ভালা।” আমাদের দেশে প্রতিনিয়ত শিশুদের নির্যাতিত হতে দেখা যায়। বঞ্চিত হতে দেখা যায় তাদের অধিকার থেকে। প্রায়ই তাদের খবরের কাগজের শিরোনাম হতে দেখা যায়। প্রায় শিশুদেরই দেখা যায় সরকারের সর্বজনীন প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, উপবৃত্তি ইত্যাদি থেকে বঞ্চিত হয়ে নিরক্ষর থেকে যেতে। যাদের মধ্যে ‘পূরবী সম্মানিত’ র লেখা “আকালি বাড়ি যায়” গল্পের আকালি একজন।
আকালি, তার মা ও দুদুকে নিয়ে তাদের সংসার। আকালির মা পঙ্গু। তার দুদু অন্যের বাড়ি খেটে তাদের জন্য খাবার যোগায়। মল্লিক গিন্নি, যার বাড়িতে খাটে আকালির দুদু। হঠাৎ একদিন, মল্লিক গিন্নি তার ছেলে লিটনের বাসায় আকালিকে দিয়ে দেয়ার আবদার করে দুদুর কাছে। মল্লিক গিন্নি জানায় আকালি তার নাতিদের সাথে খেলবে আর পড়াশোনা করবে। আকালির পড়াশোনার কথা ভেবে গিন্নির প্রস্তাবে দুদু রাজি হয়। কিন্তু সেই বাড়িতে গিয়ে আকালির পড়াশোনা আর হয়ে ওঠে না। এক পর্যায়ে গাঁয়ের বাধাহীন মুক্ত জীবন ছেড়ে আকালিকে চলে যেতে হয় এক বন্দি জীবন কারাগারে।
কারাগারে বন্দি অবস্থায় তাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। একদিন বাড়ির গিন্নির আদালতে আকালির বিচার বসে। বিচারকের হাজারটা প্রশ্নের একটাই উত্তর দিয়েছিলো আকালি,”আমি বাড়িত যাইতে চাই”। আর তখনি শুরু হয় তার শিশুনির্যাতন বা গৃহ-পরিচারিকা নির্যাতনের প্রতীক হয়ে ওঠার টক-শো হয়ে ওঠে টিভি চ্যানেলের শিরোনাম। পুলিশ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা, প্রশাসন সবকিছু পেরিয়ে চেতন অবচেতন অবস্থায় ‘আকালি বাড়ি যায়’। এই গল্পটিকে আমরা শিশুনির্যাতনের একটি প্রতীকী গল্পও বলতে পারি।
এ বইটিতে লেখক এক ব্যস্ত তরুণীর কথা তুলে ধরেছেন, যার নাম তনুশ্রী তার ‘নিষিক্ত গল্প’ বলেছেন। “জাল” নামক গল্পে উল্লেখ করেছেন ‘কানু’ নামক এক ক্ষেতমজুরের দুর্বিষহ জীবন। “ঘূর্ণিত মিছিল জীবন ” গল্পে লেখিকা তুলে ধরেছেন একজন মেয়ে বা নারীর প্রাত্যহিক জীবনের সংগ্রাম। কিভাবে একজন মেয়ে দোচালা ঘর থেকে একদিন বৃত্তের ঘূর্ণিত মিছিলে মিশে যায়।
“ভাঙন” গল্পে পানু ও সাবির সংসার। যে গল্পটিতে হাওড়পাড়ের মানুষদের জীবনাবস্থা তুলে ধরেছেন লেখক। “আকালি বাড়ি যায়” বইটিতে গ্রামীণ মানুষের জীবনকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন পূরবী সম্মানিত।
এই বইটির প্রতিটি গল্পেই রয়েছে একটি মেসেজ বা তথ্য। অথবা এ বইয়ের প্রতিটি গল্পকে আমরা শিক্ষণীয় গল্পও বলতে পারি।আমাদের সমাজে বা বাস্তব জীবনে প্রতিনিয়ত ঘটছে যেসব কাহিনী সেসব কাহিনীই এই বইয়ে তুলে ধরেছেন লেখিকা। যা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে আমাদের সমাজে কি ঘটছে।
পূরবী সম্মানিতের বই সম্পর্কে আলোচনা দেখুন
“আকালি বাড়ি যায়” তথা পূরবী সম্মানিত’র এই বইটি কিছুটা মজাদার খাবারের মতো। মজাদার খাবার যেমন একবার খেলে বারবার খেতে ইচ্ছে হয়, তেমনি এই বইটিও একবার পড়লে বারবার পড়তে ইচ্ছে হয়। লেখিকা পূরবী সম্মানিত, যিনি একজন প্রগতিবাদী। গ্রাম-হাওড়-বাওড় চষে মানুষের জীবনকে উপলব্ধি করাই পূরবী সম্মানিতের সহজাত প্রবৃত্তি। যিনি মার্কসবাদী আদর্শে আদর্শিত।
গল্পকার ‘খনন’ প্রকাশনায় লিখছেন নিয়মিত। “আকালি বাড়ি যায়” বইটিতে গল্প আছে ১১টি। ‘খনন’ প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়। যার মধ্যে ‘আকালি বাড়ি যায়’ একটি। জানতে হলে, বুঝতে হলে আমাদের অবশ্যই বইটি পড়তে হবে। বইটি পড়ুন। আর পড়ে দেখুন বইটির ‘আকালি’ আদৌ বাড়ি পৌঁছেছে কিনা।
আরো পড়ুন
- নিজকথায় লোককথায় হুমায়ুন আজাদ এবং নারী : প্রতিরোধ, সত্য ও ভাঙচুরের পাঠ
- শাহেরা খাতুন স্মারক গ্রন্থ-এর একটি মূল্যায়ন
- সিমন দ্য বোভেয়া: ব্রিজিত বার্দো এবং ললিতা সিনড্রোম ও অন্ধ হয়ে আসা চোখ গ্রন্থের আলোচনা
- স্পার্টাকাস আমেরিকান লেখক হাওয়ার্ড ফাস্টের ১৯৫১ সালের উপন্যাস
- লু স্যুনের ছোটগল্প-এর চরিত্রগুলো সামন্তবাদের বিরুদ্ধে লড়ায় করেছে
- ‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থে মধ্যবিত্ত নারীর জীবনচিত্র ফুটে উঠেছে
- বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ বই দুই বাংলার লেখকদের বিভিন্ন রচনার সংকলন
- অনুপ সাদি রচিত মার্কসবাদ বইয়ের ভূমিকা
- অনুপ সাদির কবিতা তুলে এনেছে শ্রমঘনিষ্ঠ রাজনীতির স্বপ্নকাহন
- কবি অনুপ সাদি বাস্তবতায় দাঁড়িয়ে সমাজের মূর্ত ছবি আঁকেন
- তানিয়া ছিলেন রাশিয়ান সাম্যবাদী লীগের একজন তরুন বিপ্লবী
- ‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থটি পাঠককে ঘোরের জগতে নিয়ে যাবে
- বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা হচ্ছে অনুপ সাদি সম্পাদিত গণতন্ত্র বিষয়ক গ্রন্থ
- অনুপ সাদি গ্রন্থাবলী বা অনুপ সাদি রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহ হচ্ছে বারোটি বই
- প্লেটোর রচনাবলী বা প্রকাশনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
- রাষ্ট্র ও বিপ্লব হচ্ছে ১৯১৭ সালে লেনিন লিখিত বই যাতে রাষ্ট্রের ভূমিকা আলোচিত
- বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ বা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা বই সম্পর্কে
- ‘আকালি বাড়ি যায়’ পূরবী সম্মানিত’র গল্পগ্রন্থের আলোচনা
- আবুল কাসেম ফজলুল হকের গ্রন্থপঞ্জি হচ্ছে এই দার্শনিক রচিত গ্রন্থসমূহ
- সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় লেনিন রচিত পুঁজিবাদের বিশ্লেষণমূলক গ্রন্থ
- কী করতে হবে হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন রচিত সাম্যবাদী রাজনৈতিক গ্রন্থ
- স্যামসন অ্যাগনিসটিজ জন মিল্টনের লেখা একটি ট্রাজেডি নাটক
- এ্যান্টি-ডুরিং হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস রচিত একখানি গ্রন্থের প্রচলিত নাম
- গোথা কর্মসূচির সমালোচনা হচ্ছে কার্ল মার্কসের প্রস্তুত করা একটি দলিল
- শিবদাস ঘোষ, জাসদ বাসদ রাজনীতি ও ভাঙন প্রসঙ্গ গ্রন্থের মূল্যায়ন
- লেনিনের বই রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা
- মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের প্রথম সংস্করণে প্রকাশকের ভূমিকা
- মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের একটি পর্যালোচনা বা ভূমিকা
- পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থ প্রসঙ্গে আলোচনা
- চার্বাক সুমনের ব্যঙ্গ উপন্যাস ‘সদর ভাইয়ের অমর কাহিনি’র একটি পর্যালোচনা
- কামন্দকীয় নীতিসার একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ যা রাষ্ট্রশাসন ব্যবস্থা বর্ণনা করে
- গ্রন্থাগার তুলে ধরে মানব সমাজের হাজার বছরের চিন্তা ও অনুশীলনের মহাকল্লোল
- মার্কসবাদ নামের বই লেখা হয়েছে বিপ্লবী বৈশিষ্ট্যসমূহ তুলে ধরতে
- কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে হিন্দু রাষ্ট্রচিন্তা সম্পর্কে রচিত একটি প্রাচীন গ্রন্থ
- মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ
- কমিউনিস্ট পার্টির ইশতেহার মার্কস ও এঙ্গেলস রচিত মুক্তির নির্দেশনা
- আইন-ই-আকবরী হচ্ছে আবুল ফজল রচিত একটি বিখ্যাত গ্রন্থ

লেখক অনাবিলা অনা ২০০১ সালের ১৬ জুলাই বাংলাদেশের নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতা গীতাঞ্জলি সরকার এবং পিতা রঞ্জন কান্তি সরকার। শৈশব থেকেই সৃজনশীলতার প্রতি গভীর আগ্রহ তাকে সাহিত্য ও শিল্পচর্চার পথে এগিয়ে নিয়ে যায়। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ১৩ নং বড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি এবং নেত্রকোনা সরকারি কলেজে ২০১৯ সালে এইচএসসি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০২৫ সালে স্নাতক (সম্মান) সম্পন্ন করে বর্তমানে একই বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। যুক্ত আছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। পঞ্চম শ্রেণি থেকেই তার লেখালেখি শুরু; কবিতার পাশাপাশি বই পর্যালোচনা ও ভাবনাধর্মী লেখা এখন তার প্রধান কার্যক্রম। ছবি আঁকা ও ‘Ana’Tivity’ ইউটিউব চ্যানেলে দ্বিমাত্রিক অ্যানিমেশন নির্মাণ তার সৃজনজগতের অংশ।