মার্কসবাদ নামের একটি বই আমি, অনুপ সাদি, লিখেছিলাম যেটি প্রকাশিত হয় ২০১৬ সালে। বইটি লেখার কারণ ছিলো বেশ কিছু। সেসব আলোচনা এখানে সংক্ষেপে করা হলো। মার্কসবাদ ও তৎসম্পর্কিত বিষয়ে বাংলা ভাষায় বই লেখা ও প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি। সম্ভবত প্রথমটি লিখেছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বইটির নাম মার্ক্সবাদ। কতসালে প্রকাশিত তা আমি জানতে পারিনি। অনুষ্টুপ সংস্করণ প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এই বইটিতে মার্কসবাদের ব্যাপারে তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নেই।
সমীরণ মজুমদার লিখিত মার্ক্সবাদ, বাস্তবে ও মননে প্রকাশিত হয় বাংলা ১৪০২-এ। এই বইটিতেই প্রথম মার্কসবাদের তাত্ত্বিক দিক বিস্তারিতভাবে আলোচিত হয়। কিন্তু বইটির প্রায় সব উদ্ধৃতিই থেকে যায় ইংরেজিতে। ফলে সাধারণ পাঠকদের কাছে বইটি দুর্বোধ্যই থেকে যায়। আমি আমার মার্কসবাদ বইটিতে এই বই থেকে যথেষ্ট সাহায্য গ্রহণ করি।
হারুন রশীদের মার্কসীয় দর্শন প্রথম প্রকাশিত হয় ২০০৭ সালে। এই বইটি মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রছাত্রী ও সিলেবাসের দিকে নজর দিয়ে লেখা। যদিও বইটি নেতাকর্মীগণ পড়লে উপকৃত হবেন।
সুজিত সেনের লিখিত মার্কসবাদ তাত্ত্বিক রূপরেখা নামের বই প্রকাশিত হয় জুন, ২০০৯ সালে যেটি মূলত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য লেখা। এটি রাজনৈতিক কর্মীদের পড়ার কোনো দরকার নেই।
হারিয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়নের প্রগতি প্রকাশন থেকে বের হয়েছিল ভ. বুজুয়েভ ও ভ. গরোদনভ রচিত পকেট সাইজের বই মার্কসবাদ-লেনিনবাদ যা অনেকেই পড়েছেন এবং দেখেছেন। এই বইতে মার্কসবাদের চেয়ে লেনিনবাদের কথাই বেশি আছে।
মধুসূদন চক্রবর্তী লেখেন ১৯৭১ সালে মার্কসবাদ জানব নামে এক বই। এই বইটি মূলত পুঁজিবাদ সম্পর্কে মার্কসের মূল্যায়নের এক সংক্ষিপ্ত রূপ। যদিও অন্যান্য চার-পাঁচটি বিষয়ও আলোচনায় এসেছে।
শোভনলাল দত্তগুপ্ত ও উৎপল ঘোষের লিখিত মার্কসীয় সমাজতত্ত্ব প্রথম প্রকাশিত হয় ২০০০ সালে। বইটিতে সমাজ, সমাজ বিকাশের ধারা এবং সমাজবিপ্লব সম্পর্কে আলোচনা আছে। এটিও মূলত ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই লেখা। যদি নেতা-কর্মীরাও পড়েন তবে উপকৃত হবেন।
আখতার সোবহান খানের লেখা মার্কসবাদ ও ন্যায়পরতার ধারণা প্রকাশিত হয় ২০০৮ সালে বাংলা একাডেমী থেকে। কলকাতার এক সংশোধনবাদীর শিষ্যগণ সবসময় প্রচার দেন যে তাঁদের মৃত গোত্রাধিপতিটিই নাকি প্রথম মার্কসবাদে নৈতিকতাকে যুক্ত করেছেন। তাঁদের এই অপপ্রচার যে কত অসার তা এই বইটি ২০০৮ সালেই দেখিয়ে দিয়েছে।
এছাড়াও পার্থ ঘোষ লিখছেন মার্কসবাদের কথা প্রসঙ্গে যা একেবারেই সম্পাদনাহীন অগোছালো বই।
তাহলে এতগুলো বই থাকতে আমার আবার মার্কসবাদ লেখার প্রয়োজন হলো কেন। এর সহজ উত্তরটি হচ্ছে মার্কসবাদকে পুনরায় সেই উদ্দেশে দেখা যাতে মানুষগুলোকে বদলানো যায় আগামির লড়াকু লক্ষ্যে। সংশোধনবাদীরা যখন নিজেদেরকে মার্কসবাদী হিসেবে দশদিকে প্রচার করে যে তারাই সঠিক এবং সুকুমার রায়ের ছড়াকে তারা জীবনের লক্ষ্য বানিয়ে ‘করে নাক ফোঁসফাঁস, মারে নাকো ঢুসঢাস, খায় শুধু দুধভাত, নেই কোনো উৎপাত’ মার্কা দৈনন্দিনতায় আটকে রাখে তখন আবার মার্কসবাদীদের প্রয়োজন পড়ে মার্কসবাদের বিপ্লবী বৈশিষ্ট্যটিকে খুঁড়ে বের করে এনে বিপ্লবী জনগণের সম্মুখে হাজির করা। জয় হোক মার্কসবাদের।[১]
আরো পড়ুন
- নিজকথায় লোককথায় হুমায়ুন আজাদ এবং নারী : প্রতিরোধ, সত্য ও ভাঙচুরের পাঠ
- নেত্রকোনার ইতিহাসে কয়েকটি প্রসঙ্গ গ্রন্থের সম্পাদকের কথা
- শাহেরা খাতুন স্মারক গ্রন্থ-এর একটি মূল্যায়ন
- সিমন দ্য বোভেয়া: ব্রিজিত বার্দো এবং ললিতা সিনড্রোম ও অন্ধ হয়ে আসা চোখ গ্রন্থের আলোচনা
- স্পার্টাকাস আমেরিকান লেখক হাওয়ার্ড ফাস্টের ১৯৫১ সালের উপন্যাস
- লু স্যুনের ছোটগল্প-এর চরিত্রগুলো সামন্তবাদের বিরুদ্ধে লড়ায় করেছে
- ‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থে মধ্যবিত্ত নারীর জীবনচিত্র ফুটে উঠেছে
- বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ বই দুই বাংলার লেখকদের বিভিন্ন রচনার সংকলন
- অনুপ সাদি রচিত মার্কসবাদ বইয়ের ভূমিকা
- অনুপ সাদির কবিতা তুলে এনেছে শ্রমঘনিষ্ঠ রাজনীতির স্বপ্নকাহন
- কবি অনুপ সাদি বাস্তবতায় দাঁড়িয়ে সমাজের মূর্ত ছবি আঁকেন
- তানিয়া ছিলেন রাশিয়ান সাম্যবাদী লীগের একজন তরুন বিপ্লবী
- ‘অতপর একটি পোর্ট্রেট’ গল্পগ্রন্থটি পাঠককে ঘোরের জগতে নিয়ে যাবে
- বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা হচ্ছে অনুপ সাদি সম্পাদিত গণতন্ত্র বিষয়ক গ্রন্থ
- অনুপ সাদি গ্রন্থাবলী বা অনুপ সাদি রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহ হচ্ছে বারোটি বই
- প্লেটোর রচনাবলী বা প্রকাশনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
- রাষ্ট্র ও বিপ্লব হচ্ছে ১৯১৭ সালে লেনিন লিখিত বই যাতে রাষ্ট্রের ভূমিকা আলোচিত
- বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ বা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা বই সম্পর্কে
- ‘আকালি বাড়ি যায়’ পূরবী সম্মানিত’র গল্পগ্রন্থের আলোচনা
- আবুল কাসেম ফজলুল হকের গ্রন্থপঞ্জি হচ্ছে এই দার্শনিক রচিত গ্রন্থসমূহ
- সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় লেনিন রচিত পুঁজিবাদের বিশ্লেষণমূলক গ্রন্থ
- কী করতে হবে হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন রচিত সাম্যবাদী রাজনৈতিক গ্রন্থ
- স্যামসন অ্যাগনিসটিজ জন মিল্টনের লেখা একটি ট্রাজেডি নাটক
- এ্যান্টি-ডুরিং হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস রচিত একখানি গ্রন্থের প্রচলিত নাম
- গোথা কর্মসূচির সমালোচনা হচ্ছে কার্ল মার্কসের প্রস্তুত করা একটি দলিল
- শিবদাস ঘোষ, জাসদ বাসদ রাজনীতি ও ভাঙন প্রসঙ্গ গ্রন্থের মূল্যায়ন
- লেনিনের বই রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা
- মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের প্রথম সংস্করণে প্রকাশকের ভূমিকা
- মাও সেতুঙের শেষ জীবনের উদ্ধৃতি গ্রন্থের একটি পর্যালোচনা বা ভূমিকা
- পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থ প্রসঙ্গে আলোচনা
- চার্বাক সুমনের ব্যঙ্গ উপন্যাস ‘সদর ভাইয়ের অমর কাহিনি’র একটি পর্যালোচনা
- কামন্দকীয় নীতিসার একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ যা রাষ্ট্রশাসন ব্যবস্থা বর্ণনা করে
- গ্রন্থাগার তুলে ধরে মানব সমাজের হাজার বছরের চিন্তা ও অনুশীলনের মহাকল্লোল
- মার্কসবাদ নামের বই লেখা হয়েছে বিপ্লবী বৈশিষ্ট্যসমূহ তুলে ধরতে
- কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে হিন্দু রাষ্ট্রচিন্তা সম্পর্কে রচিত একটি প্রাচীন গ্রন্থ
- মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ
- কমিউনিস্ট পার্টির ইশতেহার মার্কস ও এঙ্গেলস রচিত মুক্তির নির্দেশনা
- আইন-ই-আকবরী হচ্ছে আবুল ফজল রচিত একটি বিখ্যাত গ্রন্থ
টিকা:
১. লেখাটি ২২ অক্টোবর ২০১৬ তারিখে লিখে ফেসবুকে পোস্ট করা হয় এবং সেদিনই রোদ্দুরে ডট কমে প্রকাশিত হয়। পরবর্তীতে ১০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে লেখাটি রোদ্দুরে ডট কমে “আবার কেন মার্কসবাদ বই?” শিরোনামে প্রকাশিত হয়, এবং সেখান থেকে ৩০ মার্চ ২০২১ পুনরায় ফুলকিবাজ ডট কমে প্রকাশিত হলো।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।