প্লেটোর রচনাবলী (ইংরেজি: Books of Plato) বা প্রকাশনা হচ্ছে গ্রিসের দাস যুগের দার্শনিক প্লেটো রচিত সংলাপসমূহ যা পরবর্তীতে পুস্তক আকারে বহুভাবে প্রকাশিত। প্রাচীন গ্রিসে প্লেটোই একমাত্র দার্শনিক যিনি তাঁর দার্শনিক চিন্তাসমূহ সুসংহতভাবে পুস্তক আকারে লিখে গিয়েছিলেন। তাঁর লিখিত গ্রন্থগুলোর অধিকাংশই তাঁর শিক্ষক সক্রেটিস এবং সক্রেটিসের ছাত্র ও বন্ধুদের মধ্যে কথোপকথনের আকারে রচিত।
পঁয়ত্রিশটি সংলাপ এবং তেরোটি চিঠিকে (the Epistles) ঐতিহ্যগতভাবে প্লেটোর রচনাবলী বলে আরোপ করা হয়েছে, যদিও আধুনিক গবেষকগণ এইগুলির মধ্যে কয়েকটির সত্যতা নিয়ে সন্দেহ করে। প্লেটোর লেখাগুলো বেশ কয়েকটি ধরনে প্রকাশিত হয়েছে; এর ফলে প্লেটোর গ্রন্থগুলির নামকরণ এবং তথ্যসূত্র সম্পর্কিত বেশ কয়েকটি রীতির চালু হয়েছে।
প্লেটোর রচনাবলী
নিম্নে প্লেটো রচিত প্রধান গ্রন্থগুলোর নাম ও বিষয় উল্লেখ করা হলও।
১. এপোলজি (Apology) তে সক্রেটিসের অভিযোগের স্বঘোষিত আপোষহীন জবাব রয়েছে,
২. ক্রিটো (Crito) তে সক্রেটিসকে একজন বিশ্বস্ত রাজভক্ত হিসেবে দেখানো হয়েছে ;
৩. ইউথ্রিফ্রন (Euthyphron) ধর্মের প্রকৃতি,
৪. ল্যচেস (Laches) এ সাহসিকতা,
৫. আইয়নে (Ion) অনুধ্যানবিহীন সেনাপতি ও কবি ব্যক্তি সম্পর্কিত,
৬. প্রোটাগোরাস (Protagoras) এ তাঁর অযথার্থবাদ ও সক্রেটিসের যথার্থবাদের আলোচনা,
৭. চারমাইডিস (Charmydes) মিতাচার সম্পর্কে,
৮. লাইসিস (Lysis) বন্ধুত্ব সম্পর্কে,
৯. রিপাবলিক (Republic) আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে,
১০. জর্জিয়াস (Gorgias) জ্ঞান ও শক্তির তুলনামূলক উৎকৃষ্টতা সম্বন্ধে,
১১. মেনো (Meno) সত্যতা ও জ্ঞানের মাত্রাভেদ, সহজাত ও লৌকিক ধারণার প্রয়োগিক মূল্য সম্পর্কে,
১২. ইউথিডেমাস (Euthydemus) সোফিস্টদের ক্ষেত্রে সঠিক আদর্শগত মানদÐ বিষয়ক,
১৩. ক্রেটিলাস (Cratylus) ভাষাতত্ত¡ সম্পর্কে,
১৪. সিম্পোজিয়াম (Symposium) জ্ঞান ও সৌন্দর্যের ক্ষেত্রে সার্বিক প্রত্যয়ের ভূমিকা,
১৫. ফিডো (Phaedo) আত্মার অমরতা,
১৬. ফিড্রাস (Phaedrus) তার্কিকদের বিচারের প্রতিবাদ,
১৭. থিয়্যাটিটাস (Theaetetus) রাষ্ট্র ও দর্শন তথা ইন্দ্রিয়লব্ধ ও বৌদ্ধিক জ্ঞানের অসঙ্গতি সম্পর্কে,
১৮. পারমেনাইডিস (Parmenides) সত্তা ও জগতের সম্পর্ক,
১৯. সোফিস্ট (Sophist) তাদের ইন্দ্রিয়লব্ধ বিচ্ছিন্ন জ্ঞানের অসারতা এবং সার্বিক প্রজ্ঞালব্ধ জ্ঞানের যৌক্তিকতা প্রদর্শিত হয়,
২০. ফাইলিবাস (Philebus) সুখ ও শুভের ধারণা,
২১. টাইমীয়াস (Timaeus) সৃষ্টিতত্ত¡ এবং
২২. লজ (Laws) রিপাবলিকে স্বীয় মন্তব্যের আংশিক প্রত্যাহার এবং রাষ্ট্র ও আইন বিষয়ে মূল্যবান আলোচনা সংযোজিত হয়েছে।[১]
আরো পড়ুন
- এরিস্টটলের বিপ্লব তত্ত্ব রাষ্ট্র ও সরকারের পক্ষে বিপ্লববিরোধী অবস্থানে থাকার তত্ত্ব
- এরিস্টটলের দাসতত্ত্ব হচ্ছে দাসযুগের শোষণমূলক রাষ্ট্রব্যবস্থার সমর্থনকারী মতবাদ
- এরিস্টটলের রাষ্ট্রতত্ত্ব বা এরিস্টটলীয় রাষ্ট্রের কাজ, চিন্তা, প্রকৃতি এবং সমালোচনা
- প্রাচীন গ্রিক দর্শন রোম সাম্রাজ্য এবং প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দর্শন
- সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের ভাববাদী দার্শনিক
- এরিস্টটলের মতে সরকারের শ্রেণিবিভাগ হচ্ছে ছয় রকমের শাসনব্যবস্থা
- এরিস্টটলের দর্শনচিন্তা যুক্তিবিদ্যা, বৈজ্ঞানিক চিন্তাধারা এবং প্রাকৃতিক দর্শনে ব্যাপ্ত
- এরিস্টটলের রাষ্ট্রচিন্তা হচ্ছে প্রাচীন গ্রিসের এই দার্শনিকের রাজনৈতিক চিন্তাধারা
- প্লেটোর আদর্শ রাষ্ট্র হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার একটি কল্পলৌকিক সমাজ কাঠামো
- প্লেটোর সাম্যবাদ তত্ত্ব হচ্ছে শাসকদের ব্যক্তিগত সম্পত্তি ও পরিবার প্রথাহীন ব্যবস্থা
- প্লেটোর শিক্ষাতত্ত্ব হচ্ছে তাঁর ন্যায় সংক্রান্ত তত্ত্বের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার শিক্ষাব্যবস্থা
- প্লেটোর ন্যায়তত্ত্ব হচ্ছে রিপাবলিক গ্রন্থে ন্যায় বা ন্যায্যতা সংক্রান্ত আলোচনা
- প্লেটোর রচনাবলী বা প্রকাশনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
- প্লেটোর জ্ঞানতত্ত্ব হচ্ছে দার্শনিক প্লেটো ও তার অনুসারীদের বিকশিত জ্ঞানের তত্ত্ব
- প্লেটোর দার্শনিক চিন্তা হচ্ছে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিবিদ্যা ও রাষ্ট্রনীতির সমষ্টি
- প্লেটোর একাডেমি ছিলো প্লেটো প্রতিষ্ঠিত দার্শনিক আলোচনার একটি প্রতিষ্ঠান
- প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের প্লেটোবাদী স্কুল ও একাডেমীর প্রতিষ্ঠাতা দার্শনিক
- এরিস্টটল প্রাচীন গ্রিসের ধ্রুপদী সময়কালের একজন দার্শনিক এবং বহু জ্ঞানী
তথ্যসূত্র
১. মো. আবদুল ওদুদ, “প্লেটো”, রাষ্ট্রদর্শন, মনন পাবলিকেশন, ঢাকা, দ্বিতীয় প্রকাশ; ১৪ এপ্রিল ২০১৪; পৃষ্ঠা ৪৯।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।