“টু ড্যাফোডিলস” বা “ড্যাফোডিলের প্রতি” (ইংরেজি: To Daffodils) হচ্ছে কবি রবার্ট হেরিক (Robert Herrick; ২৪ আগস্ট ১৫৯১ – ১৫ অক্টোবর ১৬৭৪) রচিত একটি ছোট গীতিকবিতা। এই কবিতায় কবি রবার্ট হেরিক সুন্দর এই ফুলের প্রশংসা করছেন, তবে তারা কীভাবে বিলীন হবে তাও বলছেন। হেরিকের এই কবিতায় ড্যাফোডিল ফুলের জীবনকে মানুষের সংক্ষিপ্ত জীবনের সমান্তরালে তুলনা করা হয়েছে।
জটিল শব্দ ও অর্থ
এই কবিতায় ব্যবহৃত জটিল শব্দগুলো হচ্ছে; ১. attain’d- পৌঁছা, ২. evensong- সন্ধ্যার প্রার্থনা, ৩. spring- তারুণ্য এবং ৪. decay-ক্ষয়। এছাড়া সব শব্দই পরিচিত।
টু ড্যাফোডিলস কবিতার বিশ্লেষণ
প্রথম স্তবকটি (Stanza) বসন্তের ড্যাফোডিলদের দ্রুত বিলয়ের সাথে যে দুঃখ আসে তা সম্পর্কিত: তারা তাদের সমস্ত গৌরব অর্জন করে, তবে খুব শীঘ্রই মারা যায় এবং পৃথিবীতে ফিরে যায় বলে মনে হয়। কবি দিনের সময়ের কথা বলেন যা জীবনের পর্যায়ের সাথে প্রতীকী হিসেবে উল্লেখিত।
“Early-rising sun” হচ্ছে তারুণ্য বা যৌবন; noon বা দুপুর হচ্ছে মধ্য বয়স। কবি এই বলে এই স্তবকটি সমাপ্ত করেন যে “আমরা” ড্যাফোডিলের সাথে প্রার্থনা করার পর “আমরা তোমাদের সাথে যাব।”
কবিতার কথা
To Daffodils By Robert Herrick
প্রথম স্তবক
Fair Daffodils, we weep to see
You haste away so soon;
As yet the early-rising sun
Has not attain’d his noon.
Stay, stay,
Until the hasting day
Has run
But to the even-song;
And, having pray’d together, we
Will go with you along.
দ্বিতীয় স্তবকটি প্রথম স্তবকের বিবরণগুলিকে “অতিরিক্ত রূপক” সরবরাহ করে। কবি পৃথিবীতে মানুষের সময়ের গতিবেগকে অর্থ দেন। কবি উল্লেখ করেছেন যে ড্যাফোডিলসের মতো মানুষেরও একটি ছোট বসন্তকাল বা যৌবনকাল থাকে; এবং মৃত উদ্ভিদের মতো, আমরা মাটিতে পুনরায় যোগদানের জন্য উদ্ভিদের মতোই দ্রুত নিজেদের ক্ষয় করি। মানুষের মতো গাছপালাও, ড্যাফোডিলসের মতো — চূড়ান্ত মৃত্যুর জন্য সময় কাটাতে থাকে।
পরিশেষে, কবি দৃষ্টান্ত সহকারে তুলনা করলেন, মানবজীবন গ্রীষ্মের বৃষ্টির মতো বা শিশিরের “মুক্তো”র মতো: চোখের পলকে, উভয়ই চলে যায় — চিরতরে।
দ্বিতীয় স্তবক
We have short time to stay, as you,
We have as short a spring;
As quick a growth to meet decay,
As you, or anything.
We die
As your hours do, and dry
Away,
Like to the summer’s rain;
Or as the pearls of morning’s dew,
Ne’er to be found again.
বস্তুসংক্ষেপ: হেরিকের কবিতার গুরুত্বপূর্ণ বার্তাটি হচ্ছে জীবন ক্ষণস্থায়ী, বিশ্ব সুন্দর, প্রেম সুন্দর, এবং আমাদের এর স্বল্প সময়ের জীবনকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
কবিতাটি বিস্তারিত আলোচনা ইউটিউবে দেখুন
অনুপ সাদি কৃত টু ড্যাফোডিলস কবিতার বঙ্গানুবাদ
ড্যাফোডিলের প্রতি
সুন্দর ড্যাফোডিল,
ঝট করে চলে গেলা তাই
মনের ভেতরে কাঁদি,
যেমন ভোরের রবি যায় না
দুপুর অবধি।
ফট করে যাওয়া দিন
সন্ধ্যার প্রার্থনায় যাওয়ার আগে
দাঁড়াও দাঁড়াও
এক সাথে দোয়া করে
আমিও যাবো তোমার লগে।
আমরা মানুষও তো,
ক্ষণিকের প্রাণ তোমাদেরই মত,
বসন্তকালের মতো ছোট তারুণ্যকাল,
ক্ষয়ে যায়, সবার মতন ছাড়ি জীবনের পাল।
আমরাও মরে যাই,
যেমন তোমাদের সময়গুলা ফুরায়;
গ্রীষ্মের বৃষ্টির ফোটার মতো শুকায়,
বা ভোরের মুক্তার মতো শিশির
আবার দেখা নাহি যায়।
আরো পড়ুন
- বঙ্গবাণী ও কবি আবদুল হাকিম: মাতৃভাষা প্রেমের এক অনন্য ইতিহাস
- কবিতার বিশ্লেষণ: শিল্পরূপ ও নিগূঢ় অর্থ উন্মোচনের পথ
- কামিনী রায় কবিতায় ব্যর্থতা ও হতাশার গ্লানি ছাপিয়ে জীবনের জয়গান গেয়েছেন
- অনুপ সাদির কবিতা: সাহিত্য ভ্রমের বিরুদ্ধে যুক্তিতর্ক
- অনুপ সাদির কবিতায় দ্রোহ, স্বদেশ ও বিশ্বমানবের জয়গান
- কাজী নজরুল ইসলামের কবিতা মূলত বিদ্রোহ, দেশপ্রেম ও মানবতার জয়গানে মুখর
- তেলের শিশি ভাঙল বলে, খুকুর পরে রাগ করো
- এরা শহরের পরগাছা, জনগণ বিচ্যুত। এদের দিয়ে কিছু হবে না।
- “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” কাব্যগ্রন্থের সাম্যবাদী সমাজের জয়গান ফুটে উঠেছে
- রাত্রি — ওলে সোয়েঙ্কা
- আমি ভাবি বৃষ্টি হচ্ছে — ওলে সোয়েঙ্কা
- রাষ্ট্রীয় ও সামাজিক বুননের বিদ্রুপ কবিতাগ্রন্থ ‘উন্মাদনামা’
- অনুপ সাদির কবিতা তুলে এনেছে শ্রমঘনিষ্ঠ রাজনীতির স্বপ্নকাহন
- কবি অনুপ সাদি বাস্তবতায় দাঁড়িয়ে সমাজের মূর্ত ছবি আঁকেন
- “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” কাব্যগ্রন্থের আলোচনা
- Because I could not stop for Death কবিতার সারসংক্ষেপ ও বিশ্লেষণ
- লন্ডন, ১৮০২ বা মিল্টনের প্রতি কবিতার মূল বক্তব্য বা সার-সংক্ষেপ
- কুবলা খান কবিতাটির মূল বক্তব্য বা সারসংক্ষেপ বিষয়ক আলোচনা
- It is a Beauteous Evening, Calm and Free কবিতার মূলভাব ও সারমর্ম
- On First Looking into Chapman’s Homer কবিতার মূলভাব ও সারমর্ম
- প্যারাডাইস লস্ট হচ্ছে ইংরেজ কবি জন মিল্টনের অমিত্রাক্ষর ছন্দে লেখা মহাকাব্য
- হুমায়ুন আজাদ ছিলেন নিরাশার কর্দমে ডুবে থাকা বাঙলার হাহাকারের কবি
- জন কিটসের কবিতায় সৌন্দর্য চেতনা হচ্ছে রোমান্টিকতার বহিঃপ্রকাশ
- জন কিটসের কবিতার বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্যচেতনা, অতীতচারিতা ও প্রকৃতিপ্রীতি
- ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ
- পাবলো নেরুদার কবিতা প্রেম, প্রকৃতি, রাজনীতি এবং শ্রমিক ও কৃষককে তুলে ধরে
- চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির কবিতাটি সম্পর্কে একটি সাধারণ আলোচনা
- অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটির পূর্ণ বঙ্গানুবাদ ও সংক্ষিপ্ত আলোচনা
- পিয়ানো হচ্ছে ডেভিড হারবার্ট লরেন্স বা ডি এইচ লরেন্সের একটি কবিতা
- Tintern Abbey কবিতাটির মূল্যায়ন ও সংক্ষিপ্ত আলোচনা
- She Dwelt Among the Untrodden Ways কবিতার মূল বক্তব্য ও মূল্যায়ন
- টু ড্যাফোডিলস বা ড্যাফোডিলের প্রতি কবিতার আলোচনা ও বিশ্লেষণ
- ছন্দ চিরকালই স্বীকৃত ও চর্চিত বিষয় কবিতার রূপ বিচারে
১৯ জানুয়ারি ২০২১ কুরপাড়, নেত্রকোনা।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।