মন-ময়ূরী ছড়ালো পেখম তারি হচ্ছে সলিল চৌধুরীর আধুনিক বাংলা প্রেমের গান

মন-ময়ূরী ছড়ালো পেখম তারি গানটি বাংলা সংগীতের প্রবাদপ্রতিম স্রষ্টা সলিল চৌধুরীর এক অনন্য সৃষ্টি। গানটি একটি আধুনিক বাংলা গান যাতে প্রেমের অনুভূতিকে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানটির কথা ও সুর দুই-ই সলিল চৌধুরীর করা।

মন-ময়ূরী ছড়ালো পেখম গানের মূল কণ্ঠশিল্পী

গানটির আদি গায়িকা হলেন সলিল চৌধুরীর সহধর্মিনী এবং প্রখ্যাত শিল্পী সবিতা চৌধুরী। বর্তমানে অনেক শিল্পী যেমন, তনিকা ভট্টাচার্য গানটির কভার করে একে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন।

অ্যালবাম

এটি সবিতা চৌধুরীর অন্যতম জনপ্রিয় একটি আধুনিক গান হিসেবে বিবেচিত। গানটি বিভিন্ন সংকলন যেমন Hits of Salil Chowdhury এবং All Time Greats-Sabita Chowdhury-তে স্থান পেয়েছে।

গানটির মূল ভাব

সোনালী আকাশে আজ মন-ময়ূর খুশিতে ডানা মেলেছে। রঙে রঙিন এমন একটি চমৎকার দিনে যদি দুজনে পাশাপাশি থাকা যেত, তবে দিনটি আরও সুন্দর হতো। চোখে বর্ষা নেই, তাই ইচ্ছে করেই কান্না আসছে, কারণ ভরসা কম। প্রেমের আশায় দিনরাত কেটে যাবে। মনে ছন্দ নেই, তাই সে ফুলের সুরভি ছড়াতে চায়। অর্থাৎ প্রকৃতি এবং মনের অনুভূতির এক নিবিড় বহিঃপ্রকাশ এই গানের মূল উপজীব্য। সলিল চৌধুরীর অন্যান্য গানের মতোই এটিতে ওয়েস্টার্ন হারমোনি এবং লোকজ সুরের এক চমৎকার মিশ্রণ দেখা যায়।

মন-ময়ূরী ছড়ালো পেখম গানের কথা

মন-ময়ূরী ছড়ালো পেখম তারি
সোনালী আকাশে
রঙে রঙে ভরা এমন দিনটি
যদি থাকিতে তুমি মোর পাশে।

বর্ষা নাই চোখে চোখে আমি তাই
সেধে সেধে এনেছি আঁখিজল বরষায়,
ভরসা নাই তুমি মোর কাছে নাই
বুকে বুকে বেঁধেছি অসহায় ভরসায়।

জানি — দিন রজনী।
কেঁদে কেটে যাবে।
তোমারই আশে।।

ছন্দ নাই, চারিদিকে দ্বন্দ্ব হায়
দুপায়ের শিকলে করেছি নূপুর তাই।
গন্ধ নাই, এ জীবন আমি তাই
ফুলেরই মতন ফুটে সুরভি ছড়াতে চাই
শুধু মন করে ধূ ধূ।
পূর্ণিমা আঁধার
মোর নীলাকাশে।।

আরো পড়ুন

সবিতা চৌধুরীর কণ্ঠে গানটি শুনুন ইউটিউব থেকে

বিশেষ দ্রষ্টব্য: লেখাটি ৩০ নভেম্বর ২০১৮ তারিখে অনলাইন রোদ্দুরে.কমে প্রকাশ করা হয় এবং সেখান থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফুলকিবাজ.কমে বর্ধিত আকারে প্রকাশ করা হলো।

Leave a Comment

error: Content is protected !!