যারে হাত দিয়ে মালা দিতে পার নাই গানটি কবি কাজী নজরুল ইসলামের রচিত ও সুরারোপকৃত একটি অত্যন্ত জনপ্রিয় এবং কালজয়ী নজরুলগীতি। গানটি মূলত বিচ্ছেদ এবং না-পাওয়ার বেদনার এক অপূর্ব কাব্যিক প্রকাশ।
গানটি সম্পর্কে অন্যান্য তথ্য
ধারণা করা হয়, গানটি কবির জীবনের ব্যক্তিগত বিরহ ও প্রেমকে কেন্দ্র করে রচিত। নজরুলের প্রথম স্ত্রী নার্গিস আসার খানম-এর সাথে বিচ্ছেদের ১৫ বছর পর তিনি একটি চিঠি পেয়েছিলেন। সেই চিঠির উত্তর হিসেবে নজরুল এই গানটি লিখেছিলেন বলে কথিত আছে। গানটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘বুলবুল’ (২য় খণ্ড)-এ সংকলিত হয়েছে।
গানটির গায়ক
গানটির সবচেয়ে জনপ্রিয় এবং আদি কণ্ঠশিল্পীদের একজন হলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তীতে অজয় চক্রবর্তী, নাশিদ কামাল এবং সানী জুবায়েরসহ আরও অনেক নামী শিল্পী গানটি গেয়েছেন।
গানের বিষয়
যারে হাত দিয়ে মালা দিতে পার নাই মূলত একটি বিরহ-প্রধান প্রেমের গান। গানের বাণীতে প্রিয়জনকে ভুলে যাওয়ার আকুতি এবং অতীতে ফিরে না আসার আর্তি ফুটে উঠেছে। নজরুল অনুরোধ করেছেন, যাকে পাওয়া যায়নি, তাকে একেবারেই ভুলে যেতে হবে। আমি মনের দুঃখে গান গাই, তখন তো আমার সামনে এসে তোমার দাঁড়ানোর দরকার নাই, আমাকে ডাকারও প্রয়োজন নাই। শুভ সময় যেহেতু হারিয়ে গেছে, যেহেতু শুভ সময় শতবার কাঁদলেও ফিরে আসবে না, ফলে এখন ভুলে যাওয়াই শ্রেয়।
গানের কথা
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে?
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।।
আমি গান গাহি আপনার দুখে
তুমি কেন এসে দাঁড়াও সমুখে
আলেয়ার মতো ডাকিও না আর নিশীথ অন্ধকারে।।
দয়া করো, দয়া করো, আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা,
শত কাঁদিলেও ফিরিবে না সেই শুভলগনের বেলা।
আমি ফিরি পথে তাহে কার ক্ষতি,
তব চোখে কেন সজল মিনতী?
আমি কি ভুলেও কোনোদিন এসে দাঁড়ায়েছি তব দ্বারে?
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে।।
আরো পড়ুন
- জাতের নামে বজ্জাতি সব: নজরুলের সাম্যবাদী চেতনার এক কালজয়ী প্রতিবাদ
- কাজী নজরুল ইসলামের প্রবন্ধ হচ্ছে দেশপ্রেম ও উপনিবেশবাদ বিরোধিতার জ্বলন্ত দলিল
- কাজী নজরুল ইসলামের কবিতা মূলত বিদ্রোহ, দেশপ্রেম ও মানবতার জয়গানে মুখর
- বিদায় সন্ধ্যা আসিল ওই: নজরুলের এক অমর বিরহী সুরের কাব্যিক বিশ্লেষণ
- যারে হাত দিয়ে মালা দিতে পার নাই কেন মনে রাখ তারে
- নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
- নজরুল গীতি কেন কালোত্তীর্ণ? দেশপ্রেম থেকে রাগ ধারার গানের এক বিচিত্র ভাণ্ডার
- কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ
মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনুন ইউটিউব থেকে
বিশেষ দ্রষ্টব্য: লেখাটি ৪ ডিসেম্বর ২০১৮ তারিখে অনলাইন রোদ্দুরে.কমে প্রকাশ করা হয় এবং সেখান থেকে ফুলকিবাজ.কমে বর্ধিত আকারে প্রকাশ করা হলো।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚