আমার আঁধার ঘরের প্রদীপ যদি নাইবা জ্বলে, কণ্ঠ-মালার বকুল যদি যায় গো দ’লে হচ্ছে হীরেন বসুর লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ছোট আকারের ৯ লাইনের একটি বাংলা প্রেমের গান। গানটি প্রথম সুর করেছিলেন রবীন চট্টোপাধ্যায় এবং গানটি প্রথম রেকর্ডিংয়ে গেয়েছিলেন রবীন মজুমদার। গানটি পরবর্তীকালে অভিজিত ভট্টাচার্যসহ অনেকেই গেয়েছেন।
গানটি হীরেন বসুর একটি অনুত্তীর্ণ রোমান্টিক গীতিকবিতা। হীরেন বসুর এই গানটিতে আধুনিক বাংলা প্রেমের গানের প্রধান বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। প্রেম, বিরহ, প্রকৃতি, সুরেলা আবেশ, সমর্পণ মিলিয়ে গানটি রোমান্টিকতার এক চূড়ান্ত রূপ। যদিও এই গানে সেই পুরনো উপমা বহুলভাবে ব্যবহৃত হয়েছে।
গানটি শিশির চক্রবর্তী সংকলিত পত্রভারতী কলকাতা প্রকাশিত দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০১৮পাঁচদশকের আধুনিক বাংলা গানের গীতবিতান এ শুধু গানের দিন গ্রন্থের প্রকাশিত রয়েছে। ফুলকিবাজ.কম গানটি প্রকাশ করতে পেরে আনন্দিত।
আমার আঁধার ঘরের প্রদীপ যদি নাইবা জ্বলে গানের কথা
আমার আঁধার ঘরের প্রদীপ যদি নাইবা জ্বলে
কণ্ঠ-মালার বকুল যদি যায় গো দ’লে—
ওগো প্রিয়! জাগবো বাসর শূন্য শয্যা পাতি—আমার বিফল রাতি!
বন্ধ হবে সেদিন গানের খেয়া চুকবে সেদিন সকল নেওয়া-দেওয়া
পথের পাশে ঝরবে শেফালিকা দীর্ঘশ্বাসে মাতি—
ওগো প্রিয়! জাগবো বাসর শূন্য শয্যা পাতি—আমার বিফল রাতি!
তোমার পায়ের চিহ্ন স্মরি হৃদয় তলে রাখব ধরি
মরণ যেদিন আসবে ঘিরে নিভবে যখন বাতি
ওগো প্রিয়! জাগবো বাসর শূন্য শয্যা পাতি—আমার বিফল রাতি!
হীরেন বসুর লেখা এই গানটি ইউটিউবে শুনুন এখান থেকে:
আরো পড়ুন
- ওগো সুন্দর, মনের গহনে তোমার মূরতিখানি
- বন্ধন-ভয় তুচ্ছ করেছি উচ্চে তুলেছি মাথা
- তেলের শিশি ভাঙল বলে, খুকুর পরে রাগ করো
- তোরসা নদীর ধারে ধারে ওই, দিদিগো মানসাই নদীর ধারে
- নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
- শুক-শারী সংবাদ হচ্ছে গোবিন্দ অধিকারী রচিত লোকসংগীত ও বৈষ্ণব পদাবলির গান
- বাংলাদেশের সংগীত হচ্ছে এই জনপদের হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন
- বাংলা সংগীত হচ্ছে হাজার বছর ধরে চলমান এক সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অধিকারী
- ভয় নেই, ভয় নেই, মরণের পাল তুলে জীবন তো আসবেই
- মুক্তিরণের সাথী ওরে মুক্তিরণের সাথী
- এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই দ্বার
- শাহেরা খাতুনের গাওয়া তিনটি মেয়েলী গীত বা সহেলা গীত
- একবার বিদায় দে মা ঘুরে আসি — পীতাম্বর দাসের রচিত বাংলা দেশপ্রেমের গান
- আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে! সপ্ত-সিন্ধু কল্লোল রোল বেজেছে
- হীরেন বসু আধুনিক বাংলা ভাষার গীতিকার, কণ্ঠশিল্পী, গল্পকার ও ঔপন্যাসিক
- শেফালী তোমার আঁচলখানি বিছাও শারদ প্রাতে, চরণে চরণে তোলো রিনিঝিনি
- আমার আঁধার ঘরের প্রদীপ যদি নাইবা জ্বলে, কণ্ঠ-মালার বকুল যদি যায় গো দ’লে
- প্রতিমা বড়ুয়া পাণ্ডে ছিলেন আসামের গোয়ালপাড়িয়া লোকগানের রাজকন্যা
- প্রতিমা বড়ুয়ার গান হচ্ছে উত্তরবঙ্গের এমন ধরন যার মূল বিষয় শ্রম, বেদনা, প্রেম
- জ্যোতিরিন্দ্র মৈত্র ছিলেন বিংশ শতকের কবি, লেখক, গীতিকার
- গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন রোম্যান্টিক গানের জনপ্রিয় গীতিকার
- দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত বাংলা গান হচ্ছে প্রেম, স্বদেশী ও হাসির গান
- অতুলপ্রসাদ সেনের রচিত বাংলা গান হচ্ছে দেশপ্রেম, ভক্তিমূলক ও প্রেমের সংগীত
- কাজী নজরুল ইসলামের সংগীত হচ্ছে দেশপ্রেম, প্রেম, ধর্মসংগীতসহ রাগ ধারার
- ভাদু মূলত কৃষি বা ফসল তোলার উৎসবকে কেন্দ্র করে আচার অনুষ্ঠানের গান
টিকা
১. শিশির চক্রবর্তী সংকলিত, পাঁচদশকের আধুনিক বাংলা গানের গীতবিতান এ শুধু গানের দিন, পত্রভারতী কলকাতা, দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০১৮, পৃষ্ঠা-২৮১।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।
‘জাগবো বাসর’ হবে