কাজী সালাহ উদ্দিন মুকুল বা মুকুল সারথি (? – ০২ জুন ২০১৮) ছিলেন বিপ্লবী রাজনীতিবিদ, লেখক, কবি, বুদ্ধিজীবী ও সাম্যবাদী আন্দোলনের সংগঠক। তিনি ময়মনসিংহের মার্কসীয় পাঠচক্রের সদস্য এবং বিভিন্ন স্মরণ ও উদযাপন কমিটির সভাপতি, সদস্য সচিবসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
তিনি শেষ জীবনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সালাহ উদ্দিন মুকুল সারা জীবন গণমানুষের বিপ্লবী আন্দোলন সংগ্রাম সংগঠনের সাথে সক্রিয় ছিলেন। তিনি প্রগতিশীল কবিও ছিলেন। কাজী সালাহ উদ্দীন মুকুল কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ছাত্র থাকাকালীন ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিক জীবন শুরু করেন।
২০১৭ সালের দিকে তিনি পারিবারিক প্রয়োজনে অবস্থান পরিবর্তন করে ময়মনসিংহ থেকে ঢাকায় চলে যান। এরপরও তিনি ময়মনসিংহের রাজনীতির খোঁজখবর রাখতেন। রাজনৈতিকভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য থাকলেও অন্যান্য সমাজতন্ত্রী ও সাম্যবাদী ও বামপন্থী দলগুলোর সাথে সুসম্পর্ক রক্ষা করতেন। রাজনৈতিক পরিচয়ের এই পার্থক্যটুকু ছাড়া তার চলাফেরায় দ্বিমত করার মত তেমন কিছু ছিল না। ময়মনসিংহে বাম প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের প্রতি তার দরদ, যত্নশীলতা ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক অবস্থানে তিনি ছিলেন বয়স্ক মুরুব্বির মতো সবার প্রিয়।
গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, বাসদ-মাকর্সবাদী, বিপ্লবী ওয়াকার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণতান্দ্রিক বিপ্লবী পার্টি, ময়মনসিংহ জেলার পক্ষ থেকে কমরেড সালাহ উদ্দিন মুকুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়। প্রয়াত নেতার সহধর্মিনী, সন্তান ও পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানায় বিভিন্ন সংগঠন ও নেতা কর্মীরা।
ময়মনসিংহে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ২৫ নভেম্বর ২০১৭ বিকেলে স্থানীয় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি ২০ নভেম্বর ২০১৫ তারিখে নয়া গণতান্ত্রিক গণমোর্চার ময়মনসিংহ জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি কমরেড এম এ মতিন, ভাষা সৈনিক আবদুল মতিন, মওলানা ভাসানী, কার্ল মার্কস, ভি আই লেনিন, জোসেফ স্তালিন, মাও সেতুংসহ অন্যান্য সাম্যবাদী আন্দোলনের নেতাদের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতি বা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।
কাজী সালাহ উদ্দিন মুকুল নিজের নামকে সামান্য বদলে নিয়ে কাজী মুকুল সারথি নামে কবিতা লিখতেন। ভাষা সৈনিক ও রাজনীতিবিদ আবদুল মতিনকে নিয়ে লিখেছিলে কবিতা “চির ভাস্বর তুমি ভাষা মতিন”
পতাকায় পতাকায় ফুলে ফুলে
শোভিত তোমার মরদেহ-
মিছিলে মিছিলে এগিয়ে গেল চির কল্যাণে
তোমারই সৃষ্টি শহিদ মিনারে সমবেত প্রতিটি মুষ্টিবদ্ধ হাত,
অনন্ত গগনে রাইফেলের শব্দের মতো গর্জে উঠলো
দুনিয়ার মজদুর এক হও।
চির অম্লান চির ভাস্বর হয়ে থাকবে বলেই কি!
তোমাকে সমাহিত করা হয়নি
শাদা কাফনের ঘরে।
কালের চাকায় যতই ঘুরবে সময়
শানিত হবে উত্তরাধিকারের চেতনা
রাজনীতির অদ্ভুত কৌশলী খেলায়
বর্তমান সময়ের জারজবৃত্ত ভেঙে
তুমি নষ্ট হওনি
তুমি ভ্রষ্ট হওনি
দ্রোহে বিদ্রোহে ছিলে তুমি সজাগ সৈনিক।
কমরেড কাজী সালাহ উদ্দিন মুকুল গত ০২ জুন ২০১৮ তারিখে চিরবিদায় নিয়েছেন। তিনি রাজধানী ঢাকা’র বারডেম হাসপাতালে বিকেল তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত কমরেড স্মরণে ০৭ জুন ২০১৮ বৃহস্পতিবার বিকাল চারটায় মালগুদামস্থ ময়মনসিংহ জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে কমরেড কাজী সালাহ্ উদ্দিন মুকুলের স্মরণে শোকসভা আয়োজক কমিটি একটি শোকসভার আয়োজন করে। তাঁর মৃত্যুতে শ্লোগান ওঠে, কমরেড মুকুল – লাল সালাম!! মুক্তমনা, সরল, বিনয়ী এই প্রিয় মানুষটিকে স্মরণ থাকবে চিরকাল।
আরো পড়ুন
- অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ: একজন বরেণ্য শিক্ষাবিদ ও সমাজ সংস্কারকের জীবনী
- অনুপ সাদির ‘হৃদমাঝারে প্রাণভোমরা’: মেহনতি মানুষের জীবনের খণ্ডচিত্র
- কমরেড হামিদুল হক: জনযুদ্ধের সংগঠক ও বামপন্থী রাজনীতির এক আপসহীন বিপ্লবী
- সুব্রত রায় বাংলাদেশী শিক্ষক, উইকিপিডিয়ান ও লেখক
- অধ্যাপক মাহমুদুল আমীন খাঁন: ময়মনসিংহের এক প্রাজ্ঞ বিপ্লবী ও আদর্শবাদী শিক্ষকের জীবনকথা
- এনামূল হক পলাশ: সহজিয়া ধারার কবি, লেখক ও বিপ্লবী সংগঠক
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- হাসান ফকরী: প্রগতিশীল সাহিত্যের ধ্রুবতারা ও এক অকুতোভয় সাম্যবাদী কণ্ঠস্বর
- ড. অর্চনা দত্ত: নিঃস্বার্থ আনন্দপথের অভিযাত্রী এক উজ্জ্বল কর্মনায়িকা
- স্মৃতি জুড়ে সীমান্তের বেদনা, স্বরূপে মোড়ানো নিজস্ব ঐতিহ্য
- সমীরণ মজুমদার পশ্চিমবঙ্গের বিপ্লবীধারার লেখক, গবেষক, প্রাবন্ধিক
- শাহেরা খাতুন: প্রকৃতি ও মাটির মানুষের এক অবিস্মরণীয় আখ্যান
- শাহেরা খাতুন সময়কে ধারণ করেছিলেন সময়কে সামনে এগিয়ে নিতে
- শাহেরা খাতুন কঠিন বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে হয়ে উঠেছিলেন বাস্তববাদী
- আমাদের জীবনে আলোকদীপ্ত শাহেরা খাতুনের অবদান
- শাহেরা খাতুনের চিন্তাধারা হচ্ছে উদারতা, স্বনির্ভরতা আর পরোপকারিতা
- আমার বড় বোন শাহেরা খাতুন নিজ জ্ঞানে সারা জীবন চলেছেন
- বড় ফুপু শাহেরা খাতুন ছিলেন পুরো পরিবারের তথ্য ভাণ্ডার
- শাহেরা খাতুন পুরুষতান্ত্রিকতাকে পদাঘাত করে এগিয়ে চলা স্বাধীনচেতা নারী
- আমার দেখা একজন সার্থক নারীর গল্প
- আমার বড় খালা যেমন সবার বড়, তেমনি সবার কাছে বড়র মতোই শ্রদ্ধা পেতেন
- বটবৃক্ষের ছায়া: আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমার নানী
- আমার নানী শাহেরা খাতুনের প্রকৃতিপ্রেম ছিল নিজ সন্তান যত্নের মতই
- আমার দাদী শাহেরা খাতুন কোনো কাজে অলসতা দেখাতেন না
- বড় ফুপু সব সময় খুব সাহসী ও আত্মবিশ্বাসী ছিলেন
- আমার বড় বোন শাহেরা খাতুন ছিলেন সাংসারিক কাজে খুব পারদর্শী
- আমার দাদী শাহেরা খাতুনের গ্রামীণ জীবন যাপনের এক ঝাঁক স্মৃতি
- আমার বড় ননদ শাহেরা খাতুন লম্বা, স্বাস্থ্যবান, কর্মঠ নারী ছিলেন
- আমার বড় ফুপু ছিলেন সাদা সাদা কোকড়ানো চুলের অসীম সাহসী মানুষ
- শাহেরা খাতুনের স্বপ্ন বাসনায় লুকিয়ে ছিল নারী মুক্তির এক মহান আকুতি
- শাহেরা খাতুনের সংক্ষিপ্ত জীবনপঞ্জি হচ্ছে ৮৩ বছরের কর্মকাণ্ড
- দোলন প্রভার সাংস্কৃতিক অনুষ্ঠানপঞ্জির তালিকা
- অনুপ সাদির বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, অভিজ্ঞতা ও অন্যান্য কার্যক্রম
- অনুপ সাদির সম্মেলনপঞ্জি হচ্ছে বিভিন্ন সম্মেলনে উপস্থিতি ও প্রবন্ধ উপস্থাপন
- দোলন প্রভা: কবি, প্রগতিশীল লেখক, সাংস্কৃতিক কর্মী ও উইকিপিডিয়ানের জীবনী
- অধ্যাপক শফিকুল কাদির: ময়মনসিংহের এক নিভৃতচারী প্রকৃতিপ্রেমী ও জ্ঞানালোকের কারিগর
- অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা হচ্ছে ভাষণ ও আলোচনা
- উত্তরবাংলার লোকশিল্পী ও পরিবেশ আন্দোলনের কর্মী শাহেরা খাতুন মারা গেছেন
- অ্যাডভোকেট রোকেয়া বেগম: নারীমুক্তি ও সমাজতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন কাণ্ডারি
- কমরেড এম. এ. মতিন — এক আজীবন বিপ্লবী ও মার্কসবাদী-লেনিনবাদী-মাওবাদী বুদ্ধিজীবীর জীবনদর্শন
- রণজিৎ মল্লিক বাংলা ভাষার সৃজনশীল এবং মননশীল ধারার কবি ও প্রাবন্ধিক
- কমরেড বিকাশ ভৌমিক: ময়মনসিংহের শ্রমিক আন্দোলন ও এক অকুতোভয় বিপ্লবীর জীবনগাথা
- ড. আলেয়া পারভীন: বিশিষ্ট নারীবাদী লেখক, প্রাবন্ধিক ও গবেষকের জীবনী
- মো. আবদুল ওদুদ: প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজ সংস্কারকের জীবনী
- শাহেরা খাতুন বাঙলার লোকসংগীত শিল্পী, পরিবেশকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
- সাবের আলী ছিলেন বিশ শতকের সাতারু, ক্রীড়া ও শিক্ষানুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব
- আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের দার্শনিক ও চিন্তাবিদ এক প্রজ্ঞার প্রতিমূর্তি
- মানুষ ও তার পরিবেশ এবং মানুষের স্বরূপ সম্পর্কে আবুল কাসেম ফজলুল হক
- শাহজাহান আলী বাংলাদেশের বামপন্থী সুবিধাবাদী সংশোধনবাদী রাজনীতিবিদ
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚