রণজিৎ মল্লিক বাংলা ভাষার সৃজনশীল এবং মননশীল ধারার কবি ও প্রাবন্ধিক

রণজিৎ মল্লিক

রণজিৎ মল্লিক (জন্ম: ৫ এপ্রিল, ১৯৭৭) বাংলা ভাষা ও সাহিত্যের সৃজনশীল এবং মননশীল ধারার কবি ও প্রাবন্ধিক। তাঁর কবিতায় রাজনীতি, প্রকৃতি ও ব্যঙ্গ রচনার মিশ্রণ দেখা যায়। সূক্ষ্ম ব্যঙ্গ করে তিনি যেমন সমাজের অসংগতি ও অন্যায্য বিষয়গুলোকে কবিতায় তুলে ধরেছেন, তেমনি রাজনীতিকে কবিতায় বিষয় হিসেবে তুলে ধরতেও দক্ষতা ও মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ও সমাজব্যবস্থার … Read more

কমরেড বিকাশ ভৌমিক: ময়মনসিংহের শ্রমিক আন্দোলন ও এক অকুতোভয় বিপ্লবীর জীবনগাথা

বিপ্লবী শ্রমিক নেতা কমরেড বিকাশ ভৌমিক — ময়মনসিংহের প্রলেতারিয়েত আন্দোলনের এক প্রজ্ঞাবান ও অকুতোভয় সংগঠক।

অকুতোভয় জননেতা কমরেড বিকাশ ভৌমিক (ইংরেজি: Bikas Bhoumik; ১৯৪২ — ১৮ অক্টোবর, ২০১৪) ছিলেন এদেশের প্রগতিশীল শ্রমিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব এবং সাম্যবাদী, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল নারীমুক্তি আন্দোলনের একনিষ্ঠ সারথি। তিনি ১৯৮৮-৯২ কালখণ্ডে ময়মনসিংহের ঐতিহাসিক চর কালীবাড়ি বস্তি আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন, যার সুদূরপ্রসারী প্রভাবে কয়েক হাজার ভূমিহীন প্রলেতারিয়েত তথা সর্বহারা মানুষের স্থায়ী আবাসনের সুব্যবস্থা নিশ্চিত হয়। … Read more

ড. আলেয়া পারভীন: বিশিষ্ট নারীবাদী লেখক, প্রাবন্ধিক ও গবেষকের জীবনী

বিশিষ্ট গবেষক ও লেখক ড. আলেয়া পারভীন-এর একটি মার্জিত প্রতিকৃতি।

ড. আলেয়া পারভীন (জন্ম: ১৯ এপ্রিল ১৯৭৫) বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, গবেষক এবং সাম্যবাদী ধারার প্রখর চিন্তাবিদ। বহুমুখী প্রতিভার অধিকারী এই গুণী ব্যক্তিত্ব একাধারে একজন দক্ষ সম্পাদক ও সুকণ্ঠী সংগীতশিল্পী। নারী-পুরুষের বৈষম্যহীন এক প্রগতিশীল সমাজ বিনির্মাণের লক্ষ্যে তিনি অসংখ্য সামাজিক সংগঠন, এনজিও এবং সাম্যবাদী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত করেছেন। তাঁর জ্ঞানতাত্ত্বিক গবেষণার এক … Read more

মো. আবদুল ওদুদ: প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজ সংস্কারকের জীবনী

বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক ও প্রাবন্ধিক মো. আবদুল ওদুদ-এর একটি প্রতিকৃতি (সাদা-কালো ছবি)।

মো. আবদুল ওদুদ (জন্ম: ১৭ আগস্ট ১৯৬৫) বাংলাদেশের একজন প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষাবিদ। তিনি মূলত বাংলা ভাষায় দর্শন, সমাজদর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিষয়ে অসংখ্য মৌলিক গ্রন্থ রচনা করেছেন। বিশেষ করে বাংলা ভাষায় উচ্চশিক্ষার পথ সুগম করতে তাঁর রচিত পাঠ্যপুস্তকগুলো শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বিস্তারে অনন্য ভূমিকা রাখছে। তাঁর গবেষণার মূল কেন্দ্রবিন্দু হলো দর্শন, ইতিহাসের দর্শন … Read more

শাহেরা খাতুন বাঙলার লোকসংগীত শিল্পী, পরিবেশকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

শাহেরা খাতুন

শাহেরা খাতুন বা শায়রা খাতুন (জন্ম: ২২ সেপ্টেম্বর, ১৯৩৮ ব. ৭ আশ্বিন, ১৩৪৫ — মৃত্যু: ০২ জুন, ২০২১ ব. ১৯ জ্যৈষ্ঠ ১৪২৮) হচ্ছেন বিশ শতকের উত্তর বাঙলার একজন সংগীত, কথক ও কারু শিল্পী, পরিবেশ কর্মী, প্রকৃতিপ্রেমী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাতারু, সমাজসেবক ও শিক্ষানুরাগী বাঙালি। উত্তরবঙ্গের মেয়েলী গীতের এই শিল্পী সংস্কৃতি ক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বহুবিধ অবদান … Read more

সাবের আলী ছিলেন বিশ শতকের সাতারু, ক্রীড়া ও শিক্ষানুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব

সাবের আলী

মো. সাবের আলী বা সাবার আলী (২৫ আগস্ট ১৯২৮ – ২১ ডিসেম্বর ১৯৯২) ছিলেন বিশ শতকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাতারু, ক্রীড়াবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী বাঙালি। গম্ভীরা ও আলকাপ গানের এই শিল্পী সংস্কৃতি ক্ষেত্রে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বহুবিধ অবদান রেখেছেন। তিনি যৌবনে দক্ষ সাতারু এবং ক্রীড়ানুরাগী হিসেবে নবাবগঞ্জ, মালদহ, পুর্ণিয়া, কাটিহার, কিশানগঞ্জ, ঠাকুরগাঁও ও অবিভক্ত দিনাজপুর জেলায় … Read more

আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের দার্শনিক ও চিন্তাবিদ এক প্রজ্ঞার প্রতিমূর্তি

আবুল কাসেম ফজলুল হক

আবুল কাসেম ফজলুল হক (ইংরেজি: Abul Quasem Fazlul Hoque, জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৪৪) যেসব মানুষের মাঝখানে বেঁচে আছেন সেসব মানুষের জন্যই তিনি ভেবেছেন এবং তাদের জন্যই তিনি কলম ধরেছেন। বার বছর বয়সে তিনি লিখে প্রকাশ করতে শুরু করেছিলেন এবং তা এখনো শরতের ছন্দময় স্নিগ্ধ মৃদু হাওয়ার মতোই অব্যাহত আছে। তিনি লিখেছেন বলেই আমরা তার লেখা … Read more

মানুষ ও তার পরিবেশ এবং মানুষের স্বরূপ সম্পর্কে আবুল কাসেম ফজলুল হক

মানুষ ও তার পরিবেশ

মানুষ ও তার পরিবেশ এবং মানুষের স্বরূপ (ইংরেজি: Human nature) অনুসন্ধান করেছেন দার্শনিক ও চিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দীর্ঘ ছয় দশক ধরে। তার চিন্তার একটি বিশাল অংশজুড়ে আছে মানুষ, মানুষের বিকাশ ও মানুষের পরিবেশ সংক্রান্ত আলোচনা। তিনি ইতিহাসের কানাগলি ঘুরে তুলে এনেছেন সংহতি, সাম্য, স্বাধীনতা আকাঙ্ক্ষী মানুষের লড়াইয়ের ধরনগুলোকে। তার কাছে মানুষ হচ্ছে … Read more

শাহজাহান আলী বাংলাদেশের বামপন্থী সুবিধাবাদী সংশোধনবাদী রাজনীতিবিদ

কমরেড শাহজাহান আলী

শাহজাহান আলী ( ১৯৬০? – ৪ ফেব্রুয়ারি, ২০১৯) ছিলেন সংগঠক, ব্যবসায়ী, বামপন্থী প্রগতিশীল ধারার রাজনীতিক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সদস্য। তিনি ১৯৮৬ সালে এই সংগঠনের সদস্যপদ লাভ করেন। বাসদকে যদি আমরা সুবিধাবাদী সংশোধনবাদী রাজনীতির ঝান্ডাধারী বলি তবে, শাহজাহান আলী ছিলেন সুবিধাবাদ সংশোধনবাদের পক্ষের একজন রাজনীতিবিদ। ব্যক্তিগত জীবনে একজন ব্যবসায়ী, সমাজসেবী, রাজনৈতিক কর্মী, সংগঠক ছাড়াও … Read more