কবি থেকে বিপ্লবী: কে এই এনামূল হক পলাশ, যিনি স্বৈরাচারের রোষানল পেরিয়েও দমে যাননি?

লেখক এনামূল হক পলাশের পাখ পাখলির ছড়া গ্রন্থের প্রচ্ছদ সম্বলিত একটি ব্যানার ছবি

বাংলা সাহিত্যের সহজিয়া ধারার একজন অন্যতম প্রতিশ্রুতিশীল মরমী কবি ও বহুুমাত্রিক লেখক এনামূল হক পলাশ। সাহিত্যের পাশাপাশি তিনি একাধারে প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, প্রগতিশীল সংগঠক এবং বামপন্থী বিপ্লবী রাজনৈতিক ধারার একজন সক্রিয় কর্মী। কবি এনামূল হক পলাশের সংক্ষিপ্ত পরিচিতি: শিক্ষাজীবন ও কৃতিত্ব: কবি এনামূল হক পলাশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবন কেটেছে নিজ উপজেলার নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। … Read more

বঙ্গবাণী ও কবি আবদুল হাকিম: মাতৃভাষা প্রেমের এক অনন্য ইতিহাস

সপ্তদশ শতাব্দীর মধ্যযুগীয় বাঙালি কবি আবদুল হাকিমের একটি কাল্পনিক প্রতিকৃতি, যেখানে তাঁকে বই ও পালকের কলম হাতে কাব্যচর্চায় মগ্ন অবস্থায় দেখা যাচ্ছে এবং জানালার বাইরে সন্দ্বীপের মনোরম প্রাকৃতিক দৃশ্য দৃশ্যমান।

সামন্ত যুগের বিশিষ্ট কবি আবদুল হাকিম (আনু. ১৬২০-১৬৯০ খ্রি.) চট্টগ্রামের সন্দ্বীপের সুধারাম গ্রামে জন্মগ্রহণ করেন। সপ্তদশ শতাব্দীর শেষভাগে তিনি একজন জনপ্রিয় কবি হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। সমকালে ধর্ম-নির্ভর কাব্যচর্চার ব্যাপক প্রচলন থাকলেও, তাঁর রচনায় গভীর দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি অকৃত্রিম মমত্ববোধ ফুটে উঠেছে। এ পর্যন্ত তাঁর আটটি কাব্যগ্রন্থের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য … Read more

কামিনী রায় কবিতায় ব্যর্থতা ও হতাশার গ্লানি ছাপিয়ে জীবনের জয়গান গেয়েছেন

কামিনী রায়

বাঙালি নারীর অবরুদ্ধ সময়ে কামিনী রায় (১২ অক্টোবর, ১৮৬৪ – ২৭ সেপ্টেম্বর, ১৯৩৩) ছিলেন এক আলোকবর্তিকা। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম নারী স্নাতক, যা তৎকালীন সমাজব্যবস্থায় ছিল এক অসাধ্য সাধন। তবে কেবল প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে তিনি কবিতার মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন। বাঙালির রাজনৈতিক সচেতনতার উন্মেষলগ্নে তাঁর লেখনী নারী জাগরণের পথ … Read more

প্রেমেন্দ্র মিত্র আধুনিক বাঙালি কবি ছোটগল্পকার, উপন্যাসিক ও সিনেমা পরিচালক

প্রেমেন্দ্র মিত্র

প্রেমেন্দ্র মিত্র (৪ সেপ্টেম্বর, ১৯০৪ – ৩ মে, ১৯৮৮) ছিলেন একাধারে কবি, ছোটগল্পকার, উপন্যাসিক এবং চিত্রপরিচালক হিসেবে স্বমহিমায় ভাস্বর। মূলত কবি ও কথাশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করলেও তাঁর কর্মজীবন ছিল বহুমুখী প্রতিভায় দীপ্ত। শিক্ষকতা ও পত্রিকা সম্পাদনা থেকে শুরু করে চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা, পরিচালনা এবং বেতার কেন্দ্র পরিচালনার মতো নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি নিজেকে নিয়োজিত … Read more

কাহ্নপা বা কাহ্নপাদ হাজার বছর আগের বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা

কাহ্নপা বা কাহ্নপাদ

কাহ্নপা বা কাহ্নপাদ (আনু. ১০ম শতক; ইংরেজি: Kanhapa বা Kanhapada বা Krishnacharya) হাজার বছর আগের বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা। তার প্রকৃত নাম কৃষ্ণাচার্য পাদ, অপভ্রংশে হয়েছে কাহ্নপা, কনহপা, কাহিল পা ইত্যাদি। কাহ্নপা (আনু. ৬৭৫-৭৭৫ সাধারণাব্দ) বাঙলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের অন্যতম কবি। চর্যাপদের মোট ৫১টি পদের মধ্যে সাড়ে ছেচল্লিশটি পদ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এগুলোর … Read more

হাসান ফকরী: প্রগতিশীল সাহিত্যের ধ্রুবতারা ও এক অকুতোভয় সাম্যবাদী কণ্ঠস্বর

হাসান ফকরীর একটি ছবি

হাসান ফকরী (জন্ম: ৭ অক্টোবর, ১৯৫২) বাংলাদেশের প্রগতিশীল সাহিত্য অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। সাম্যবাদী চেতনায় ঋদ্ধ এই কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক বাংলাদেশের গণমুখী সাহিত্যের ধারাকে পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের দোরগোড়ায়। তাঁর সৃষ্টিশীল কাজ আমাদের অনেকের কাছেই গভীর শ্রদ্ধার। মাঝেমধ্যে স্মৃতির মণিকোঠায় যখনই তাঁর কথা ভেসে ওঠে, তখনই মানসপটে ভেসে ওঠে সেইসব অকুতোভয় সাম্যবাদী মানুষের … Read more

কবি শামসুল ফয়েজ: সাম্যবাদী জীবনাকাঙ্ক্ষা ও দ্রোহের এক তীক্ষ্ণ কণ্ঠস্বর

কবি শামসুল ফয়েজ: শ্রমিক-কৃষকের শ্রমের ভাষায় রচিত এক কাব্যিক সংগ্রাম

শামসুল ফয়েজ (ইংরেজি: Shamsul Foyej জন্ম : ১৮ জানুয়ারি, ১৯৫৩) বাংলাদেশের একজন কবি, লেখক, অনুবাদক, প্রাবন্ধিক ও সাহিত্য বিশ্লেষক। সত্তর দশকের কবিদের মধ্যে তিনি অন্যতম। তীব্র বাস্তবতাবোধ, নাগরিক বৈদগ্ধ এবং প্রখর রাজনৈতিক সাম্যবাদী জীবনাকাঙ্খা তারঁ কবিতার প্রধান উপাদান। নাগরিক পরজীবী উচ্চবিত্ত ও অস্থির মধ্যবিত্ত শ্রেণির যান্ত্রিক আচরণ তার মধ্যে দ্রোহের জন্ম দেয়। তিনি লিখেছেন মূলত … Read more

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম (ইংরেজি: Kazi Nazrul Islam; ২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিশ শতকের অন্যতম জনপ্রিয় আধুনিক বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। নজরুল বাংলা কবিতায় অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ … Read more

অজয় ভট্টাচার্য ছিলেন আশাবাদী, রোমান্টিক গীতিকার ও কবি

অজয় ভট্টাচার্য (জুলাই, ১৯০৬ – ২৪ ডিসেম্বর, ১৯৪৩) একজন বিখ্যাত বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও চিত্রপরিচালক। হিমাংশু দত্ত ও শচীন দেব বর্মন সহ বহু সুরকারের সুরে ও বিভিন্ন শিল্পীর কণ্ঠে তাঁর লেখা বেশ কিছু গান চিরস্মরণীয় হয়ে আছে। তাঁর অনেক গান জনপ্রিয়তা অর্জন করেছে। মধ্যবিত্তের জীবনে প্রেমের দোলা দিয়েছে তাঁর গান।[১] জন্ম ও শিক্ষাজীবন: অজয় ভট্টাচার্য কুমিল্লার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা … Read more

রণজিৎ মল্লিক বাংলা ভাষার সৃজনশীল এবং মননশীল ধারার কবি ও প্রাবন্ধিক

রণজিৎ মল্লিক

রণজিৎ মল্লিক (জন্ম: ৫ এপ্রিল, ১৯৭৭) বাংলা ভাষা ও সাহিত্যের সৃজনশীল এবং মননশীল ধারার কবি ও প্রাবন্ধিক। তাঁর কবিতায় রাজনীতি, প্রকৃতি ও ব্যঙ্গ রচনার মিশ্রণ দেখা যায়। সূক্ষ্ম ব্যঙ্গ করে তিনি যেমন সমাজের অসংগতি ও অন্যায্য বিষয়গুলোকে কবিতায় তুলে ধরেছেন, তেমনি রাজনীতিকে কবিতায় বিষয় হিসেবে তুলে ধরতেও দক্ষতা ও মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ও সমাজব্যবস্থার … Read more