মার্ক টোয়েন ছিলেন একজন আমেরিকান লেখক, কৌতুকবিদ, উদ্যোক্তা, প্রকাশক

মার্ক টোয়েন

মার্ক টোয়েন বা মার্ক টোয়েইন (ইংরেজি: Mark Twain; ৩০ নভেম্বর ১৮৩৫ – ২১ এপ্রিল, ১৯১০)  ছিলেন একজন আমেরিকান লেখক, কৌতুকবিদ, উদ্যোক্তা, প্রকাশক এবং প্রভাষক। মার্ক টোয়েন কথাটির অর্থ হলো দুই ফ্যাদম (fathom) অর্থাৎ বারো ফুট গভীর। বিচিত্র অভিজ্ঞতা ও হাস্যরসাত্মক ব্যঞ্জনায় পূর্ণ জনপ্রিয় লেখাগুলোর মধ্যে স্যামুয়েল ল্যাহর্ন ক্লিমেনস-এর ছদ্মনামকে যথাযথ ভাবে মর্যাদা দান করেছে। বিখ্যাত মার্কিন … Read more

অস্কার ওয়াইল্ড ছিলেন ইংরাজি সাহিত্যের তথা বিশ্বসাহিত্যের অবিস্মরণীয় নাম

অস্কার ওয়াইল্ড

অস্কার ওয়াইল্ড (ইংরেজি: Oscar Wilde; ১৬ অক্টোবর, ১৮৫৪ – ৩০ নভেম্বর, ১৯০০) ছিলেন ইংরেজি সাহিত্যের তথা বিশ্বসাহিত্যের অবিস্মরণীয় নাম। তাঁর সম্পূর্ণ নাম ছিল অস্কার ফিঙ্গাল ও’ ফ্লাহাটি উইলস ওয়াইল্ড। পরবর্তীকালে মাঝের তিনটি শব্দ বাদ রেখে নিজেই পিতৃদত্ত নামের পরিবর্তন করে নিয়েছিলেন — অস্কার ওয়াইল্ড। গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ প্রভৃতি সাহিত্যের প্রধান শাখাগুলোতেই তিনি রেখে গেছেন … Read more

লর্ড জর্জ গর্ডন বায়রন ছিলেন ইংল্যান্ড তথা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ কবি

বায়রন

লর্ড জর্জ গর্ডন বায়রন (ইংরেজি: George Gordon Byron; ২২ জানুয়ারি ১৭৮৮ – ১৯ এপ্রিল ১৮২৪) ছিলেন ইংল্যান্ড তথা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর কবি প্রতিভা তাঁকে করে তুলেছিল ইউরোপ মহাদেশের এক সময়ের বহু আলোচিত রোমান্টিক নায়ক। লন্ডনের অভিজাত সম্প্রদায়ের যুবকেরা ও মেয়েরা তাঁকে অনুকরণ করতে আরম্ভ করেছিলেন এমনকি পোশাকে পরিচ্ছদেও।  বায়রন-অঙ্কিত চরিত্রের অনুকরণে তাঁরা বিষাদগ্রস্ত … Read more

পাবলো নেরুদা হচ্ছেন চিলির জাতীয় এবং সাম্যবাদী বিপ্লবের কবি

নেরুদা

নেরুদা বা পাবলো নেরুদা (ইংরেজি: Pablo Neruda; ১২ জুলাই, ১৯০৪ – ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩) চিলির জাতীয় কবি হলেও লাতিন আমেরিকার কবি রূপেই প্রসিদ্ধ। দেশপ্রেম ও মানবতার আবেদনধর্মী কবিতার জন্য তিনি আজ সারাবিশ্বে পরিচিত। তাঁর আসল নাম নেফতালি রিকার্দো রেয়েজ বাসোয়ালতো (Neftali Ricardo Reyes Basoalto)। তিনি যখন তাঁর প্রথম কবিতার বইটি লিখেছিলেন, তখন ভাবতেই পারেননি যে … Read more

আর্নেস্ট হেমিংওয়ে মার্কিন সাংবাদিক, উপন্যাসিক, ছোটগল্পকার ও ক্রীড়াবিদ

লেখক হেমিংওয়ে

হেমিংওয়ে বা আর্নেস্ট মিলার হেমিংওয়ে (ইংরেজি: Ernest Miller Hemingway, ২১ জুলাই, ১৮৯৯ – ২ জুলাই, ১৯৬১) একজন মার্কিন সাংবাদিক, উপন্যাসিক, ছোট গল্পের লেখক এবং ক্রীড়াবিদ ছিলেন। তাঁর নির্মেদ আর স্বল্পবাক শৈলীকে তিনি আইসবার্গ তত্ত্ব বলে অভিহিত করেছিলেন। হেমিংওয়ে তার বেশিরভাগ রচনা ১৯২০-এর দশকের বছরগুলোর মাঝামাঝি থেকে ১৯৫০-এর দশকের বছরগুলোর মাঝামাঝি সময়ে রচনা করেছিলেন। তিনি জীবিতকালে … Read more

জর্জ বার্নাড শ ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার

শ

শ বা জর্জ বার্নাড শ (George Bernard Shaw; ২৬ জুলাই ১৮৫৬ – ২ নভেম্বর ১৯৫০) হচ্ছেন উইলিয়াম শেক্সপীয়রের পরেই ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠতম নাট্যকারের নাম। তিনি আয়ারল্যান্ডের ডাবলিন শহরে ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৩শে জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জর্জ কার শ এবং মায়ের নাম এলিজাবেথ। তাদের পরিবারের প্রায় সকলেই ছিলেন গানবাজনার ভক্ত। শ-এর মা এলিজাবেথও ছিলেন … Read more

টমাস হবস আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক

হবস

হবস বা টমাস হবস (ইংরেজি: Thomas Hobbes, ৫ এপ্রিল, ১৫৮৮- ৪ ডিসেম্বর, ১৬৭৯) আধুনিক রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রদর্শনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিখ্যাত দার্শনিকের ভূমিকা গ্রহণ করেন। Professor Dunning বলেছেন, “ইংল্যান্ডবাসীদের মধ্যে হবসই সর্বপ্রথম এমন রাজনৈতিক দর্শন ব্যবস্থা উপস্থাপন করেন, যা ইতিহাসে অন্যতম মহান ব্যবস্থা বলে গণ্য হতে পারে”। তার বিভিন্ন রচনা এটাই প্রমাণ করে যে, তিনি … Read more

ম্যাক্সিম গোর্কি ছিলেন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কথাসাহিত্যিকদের অন্যতম

গোর্কি

গোর্কি বা ম্যাক্সিম গোর্কি (ইংরেজি: Maxim Gorky, ২৮ মার্চ ১৮৬৮ – ১৮ জুন ১৯৩৬) বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কথাসাহিত্যিকদের অন্যতম ম্যাক্সিম গোর্কির প্রকৃত নামছিল আলেক্সেই ম্যাক্সিমভিচ পেশকভ। প্রথম জীবনের বিপর্যস্ত, ক্ষুব্ধ, হতাশ যুবক তাঁর নিজের পরিবেশ ও সময়কালের প্রতি এতই বীতশ্রদ্ধ ছিলেন যে পরবর্তীকালে তিনি যখন লেখকরূপে আত্মপ্রকাশ করেন, ছদ্মনাম গ্রহণ করেন গোর্কি। শব্দটির বাংলা অর্থ হলো … Read more

হেনরিক যোহান ইবসেন ছিলেন উনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ নরওয়েজীয় নাট্যকার

ইবসেন

হেনরিক যোহান ইবসেন (ইংরেজি: Henrik Johan Ibsen; ২০ মার্চ, ১৮২৮ – ২৩ মে, ১৯০৬) ছিলেন উনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ নরওয়েজীয় নাট্যকার। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার জর্জ বার্নার্ড শ ইবসেনের নাটক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে তিনটে বিপ্লব, দুটো ক্রুসেড, কয়েকটা বৈদেশিক আক্রমণ ও একটা ভূমিকম্পের যতটা প্রভাব হওয়া উচিত ইংলন্ডে ইবসেনের নাটকের প্রভাব ঠিক ততটাই। … Read more

স্যার আর্থার কোনান ডয়েল ছিলেন বিশ্ববিখ্যাত চরিত্র শার্লক হোমসের স্রষ্টা

আর্থার কোনান ডয়েল

স্যার আর্থার কোনান ডয়েল (ইংরেজি: Sir Arthur Ignatius Conan Doyle; ২২ মে ১৮৫৯ – ৭ জুলাই ১৯৩০) ছিলেন বিশ্ববিখ্যাত চরিত্র রহস্যভেদী শার্লক হোমসের স্রষ্টা। তাঁর জন্ম স্কটল্যান্ডের এডিনবরায়। ডয়েল ছিলেন বহুমুখী গুণ ও নৈপুণ্যের মানুষ। তিনি হতে পারতেন অনেক কিছুই। কিন্তু সাহিত্য প্রীতি এবং শিল্প প্রবণতা তাঁকে আকস্মিকভাবেই নিয়ে আসে সাহিত্য ক্ষেত্রে। ১৮৭৬ খ্রিস্টাব্দে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে … Read more