মার্কসবাদ নামের বই লেখা হয়েছে বিপ্লবী বৈশিষ্ট্যসমূহ তুলে ধরতে

অনুপ সাদির মার্কসবাদ, সমাজতন্ত্র এবং লেনিনের সাহিত্য প্রসঙ্গে বইয়ের প্রচ্ছদ

মার্কসবাদ নামের একটি বই আমি, অনুপ সাদি, লিখেছিলাম যেটি প্রকাশিত হয় ২০১৬ সালে। বইটি লেখার কারণ ছিলো বেশ কিছু। সেসব আলোচনা এখানে সংক্ষেপে করা হলো। মার্কসবাদ ও তৎসম্পর্কিত বিষয়ে বাংলা ভাষায় বই লেখা ও প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি। সম্ভবত প্রথমটি লিখেছেন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বইটির নাম মার্ক্সবাদ। কতসালে প্রকাশিত তা আমি জানতে পারিনি। অনুষ্টুপ সংস্করণ প্রথম … Read more

স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা দ্য স্পিরিট অফ ল গ্রন্থের স্বাধীনতার আলোচনা

স্বাধীনতা সম্পর্কে

স্বাধীনতা সম্পর্কে চার্লস লুই দ্য মন্টেস্কুর ধারণা (ইংরেজি: Concept of Liberty of Montesquieu) হচ্ছে তাঁর বিখ্যাত দ্য স্পিরিট অফ ল গ্রন্থের স্বাধীনতা বিষয়ক আলোচনাটি যা রাষ্ট্রবিজ্ঞানের পাঠকদের কাছে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। জন্মভূমি ফ্রান্সের স্বৈরতান্ত্রিক শাসকদের অত্যাচার ও নিপীড়নমূলক আচরণ মন্টেস্কুর হৃদয়কে বড়ই আঘাত দিত। স্বৈরাচারী শাসকরা সেখানেও জনগণের চিন্তা ও কর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। … Read more

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে মন্টেস্কুর আইন, শাসন ও বিচার ক্ষমতার পৃথকীকরণ

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি

ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা ক্ষমতার পৃথকীকরণ নীতি ( ইংরেজি: Separation of Powers) হচ্ছে চার্লস লুই দ্য মন্টেস্কু সৃষ্ট আইন, শাসন ও বিচার ক্ষমতার পৃথকীকরণ সংক্রান্ত নীতি। মন্টেস্কু কিভাবে জনগণের স্বাধীনতা রক্ষা করা যায় তা নিয়ে বিশ্লেষণ শুরু করেন এবং তাঁর এই চিন্তাভাবনা থেকেই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তন করেন। মন্টেস্কুর জন্মের পর ফরাসি দেশে স্বৈরশাসক জনগণের … Read more

মন্টেস্কুর আইনতত্ত্ব হচ্ছে দ্য স্পিরিট অব লজ গ্রন্থে প্রদত্ত আইনের ব্যাখা

আইনতত্ত্ব

মন্টেস্কুর আইনতত্ত্ব (ইংরেজি: Theory of Law of Montesquieu) হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী চার্লস লুই দ্য মন্টেস্কুর রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রদর্শনে আইন ও আইনতত্ত্ব সম্পর্কে যে সকল মতবাদ প্রদান করেন সেসবের আলোচনা। তিনি তাঁর বিখ্যাত দ্য স্পিরিট অব লজ গ্রন্থের প্রথমেই আইনের ব্যাখা প্রদান করেছেন। মন্টেস্কু তাঁর বিখ্যাত গ্রন্থ “The spirit of laws” গ্রন্থে আইনের সংজ্ঞা প্রদান করতে … Read more

মন্টেস্কুর রাষ্ট্রচিন্তা যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের সংমিশ্রণে গড়া সমাজতাত্ত্বিক পদ্ধতি

মন্টেস্কুর রাষ্ট্রচিন্তা

মন্টেস্কুর রাষ্ট্রচিন্তা (ইংরেজি: Political thought of Montesquieu) হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী চার্লস লুই দ্য মন্টেস্কুর যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের সংমিশ্রণে গড়ে ওঠা সমাজতাত্ত্বিক পদ্ধতি। মন্টেস্কুর রাষ্ট্রদর্শন আধুনিক রাষ্ট্রচিন্তার স্পর্শে ঝলমলিয়ে উঠেছে। যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের সংমিশ্রণে তিনি তাঁর রাষ্ট্রদর্শনকে সাজিয়েছিলেন। মন্টেস্কু ঘটনা বা পরিস্থিতির প্রকৃতি থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতেন। তাই তাঁর রাষ্ট্রদর্শন অভিজ্ঞতা নির্ভর। আধুনিক কালের রাষ্ট্রবিজ্ঞানীরা একে … Read more

মেকিয়াভেলিবাদ ভীতি সঞ্চার ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার নীতি

মেকিয়াভেলিবাদ প্রসঙ্গে

মেকিয়াভেলিবাদ (ইংরেজি: Machiavellianism) হচ্ছে শাসককে দয়া-দাক্ষিণ্য, প্রেম-প্রীতি, ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে মানুষের মনে ভীতি সঞ্চার ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতাকে আঁকড়ে থেকে ধর্ম ও নৈতিকতাকে নির্মমভাবে পদদলিত করার রাজনৈতিক নীতি। এই মতবাদ দিয়েছেন নিকোলো মেকিয়াভেলি নামে ইতালির একজন জাতীয়তাবাদী চিন্তাবিদ, এবং তাঁর এই চিন্তা রাষ্ট্রচিন্তার ইতিহাসে “মেকিয়াভেলিবাদ” নামে পরিচিতি পেয়েছে। তাঁর এ মতবাদ ঘৃণিত ও কুখ্যাত অপবাদের … Read more

মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ

মেকিয়াভেলি রচনাবলী

নিকোলো মেকিয়াভেলি রচনাবলী (ইংরেজি: Books of Machiavelli) হচ্ছে ইতালির জাতীয়তাবাদী লেখক নিকোলো মেকিয়াভেলি রচিত মোট এগারটি পুস্তক ও পুস্তিকা। তাঁর রচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে চারটি। নির্বাসিত জীবনযাপন কালে মেকিয়াভেলি অধপতিত জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য শক্তিশালী শাসকগণ কিভাবে রাজনীতিকে ধর্ম ও নৈতিকতার প্রভাবমুক্ত করে দেশ ও জাতিকে পরিচালিত করবেন সেই সম্পর্কে মত প্রদান করেছেন। জাতিকে … Read more

জাঁ জ্যাক রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব হচ্ছে সামাজিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়

সাধারণ ইচ্ছা

রাষ্ট্রদর্শনে সাধারণ ইচ্ছা বা গণ অভীপ্সা (ফরাসি: volonté générale) বলতে বোঝায় সমগ্র জনগণের ইচ্ছা। এই শব্দটি অষ্টাদশ শতকের ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাকস রুশোর দ্বারা বিখ্যাত হয়ে উঠেছিল। “সাধারণ ইচ্ছা”,  রুশো যেমন ব্যবহার করেছিলেন, শব্দটি দেখা দেয় ফরাসি বিপ্লবের সময় রচিত মানবাধিকার ও নাগরিকের ঘোষণাপত্রের (ফরাসি: Déclaration des droits de l’Homme et du citoyen) ষষ্ঠ অনুচ্ছেদে।[১] … Read more

ইবনে রুশদের রাজনৈতিক চিন্তাধারা বা রাষ্ট্রচিন্তায় ইবনে রুশদের অবদান

ইবনে রুশদের চিন্তাধারা

ইবনে রুশদ বা আবু রুশদের রাজনৈতিক চিন্তাধারা বা রাষ্ট্রচিন্তায় ইবনে রুশদের অবদান (ইংরেজি: Political thoughts of Ibn Rushd) হচ্ছে রাষ্ট্র ও দর্শনের গ্রিক কাঠামোর উপর ইসলামি প্রত্যাদেশের চুড়ান্ত সংশ্লেষণ করেন। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সঙ্গে ইসলামী আদর্শ রাষ্ট্রের সঙ্গতি বিধানের প্রশ্নটি রুশদের চিন্তায় এসেছিল। রাষ্ট্রদর্শনে তিনি ‘কনসেপ্ট অফ প্রফেসী’ বা প্রত্যাদিষ্ট ভবিষ্যদ্বাণী তত্ত্বকে বিবেচনায় আনেন। ইবনে … Read more

আল ফারাবির রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রদর্শনে আল ফারাবির অবদান সম্পর্কে আলোচনা

দার্শনিক ফারাবির রাষ্ট্রচিন্তা

আল ফারাবি বা দার্শনিক আল ফারাবীর রাষ্ট্রচিন্তা (ইংরেজি: Political thoughts of Al Farabi) বা রাষ্ট্রদর্শনে আল ফারাবির অবদান হচ্ছে রাষ্ট্র সম্পর্কে এই দার্শনিকের সামগ্রিক চিন্তাধারা। ফারাবি রাষ্ট্র সম্পর্কে যেসব চিন্তাধারা লালন করতেন তাতে প্লেটো ও অ্যাারিস্টটলের চিন্তাধারার প্রভাব দেখা যায়। প্লেটো যেমন ‘রিপাবলিক’ বা আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন, আল ফারাবিও তেমন একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা … Read more