স্বাধীনতা সম্পর্কে চার্লস লুই দ্য মন্টেস্কুর ধারণা (ইংরেজি: Concept of Liberty of Montesquieu) হচ্ছে তাঁর বিখ্যাত দ্য স্পিরিট অফ ল গ্রন্থের স্বাধীনতা বিষয়ক আলোচনাটি যা রাষ্ট্রবিজ্ঞানের পাঠকদের কাছে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। জন্মভূমি ফ্রান্সের স্বৈরতান্ত্রিক শাসকদের অত্যাচার ও নিপীড়নমূলক আচরণ মন্টেস্কুর হৃদয়কে বড়ই আঘাত দিত। স্বৈরাচারী শাসকরা সেখানেও জনগণের চিন্তা ও কর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। আবার তিনি স্বাধীনতা বলতে যা খুশি তা করাকে বুঝায়নি। যা খুশি তা করা হলে সমাজে অনাচার ও নৈরাজ্য নেমে আসে।
চার্লস লুই দ্য মন্টেস্কু আইনের বিধান অনুযায়ী কাজ করাকে স্বাধীনতা বলেছেন। ব্যাপক অর্থে মানুষ যখন নিজের ইচ্ছেমত কাজ করার অধিকার পায়, তখন তার স্বাধীনতা আছে বলে মনে করা হয়। মন্টেস্কু আইনের বিধান অনুযায়ী কাজ করাকে স্বাধীনতা বলেছেন। মন্টেস্কু আরো বলেন, রাজনৈতিক স্বাধীনতা যা খুশি তা করার সাথে সংশ্লিষ্ট নয় তবে আইন যা অনুমোদন দেয় তা শুধু করতে পারে।
মন্টেস্কু ছিলেন স্বাধীনতার একনিষ্ঠ ভক্ত। কিভাবে জনগণের স্বাধীনতা রক্ষা করা যায় এ নিয়ে তিনি নানা ধরণের গবেষণা শুরু করেন। এ জন্যে তিনি ইংল্যান্ড ভ্রমণ করেন। ইংল্যান্ডের জনগণের স্বাধীনতা দেখে তিনি অভিভূত হন। ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি জনগণের স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। যা খুশি তা করাকে মন্টেস্কু স্বাধীনতা বলেননি। তার মতে, যা খুশি তা করা হলো স্বৈরাচারের নামান্তর। স্বৈরাচার থেকে আসে নৈরাজ্য। স্বাধীনতা স্বৈরাচারিতা কখনও সহাবস্থানে চলতে পারে না। তিনি স্বাধীনতার সংজ্ঞা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রদান করেন। তাঁর মতে, আইনের বিধান অনুযায়ী কাজ করাই হলো স্বাধীনতা। তাঁর স্বাধীনতা সংক্রান্ত ধারনাটি ব্যক্ত হয়েছে ইংরেজি এই বাক্যে যেখানে তিনি বলেছেন, “Political liberty does not consist in unlimited freedom, but is a right of doing whatever the laws permit”.
মন্টেস্কুর স্বাধীনতা সম্পর্কিত চিন্তা দুই প্রকার স্বাধীনতার কথা বলে। সেগুলো হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা বা Political Liberty এবং নাগরিক স্বাধীনতা বা Civil Liberty)। মন্টেস্কু মনে করেন, মানুষের আইন অনুসারে যা করার অধিকার আছে এবং নিরাপত্তার সাথে যদি তা করতে পারে তাহলেই তাকে রাজনৈতিক অধিকার বলে অভিহিত করা যায়। তাঁর মতে রাজনৈতিক স্বাধীনতার জন্ম সংবিধান থেকে। রাষ্ট্র ও মানুষের সম্পর্কের নিরিখে জন্ম হয় রাজনৈতিক স্বাধীনতার। এ স্বাধীনতা স্বৈরশাসনের বিপরীতে অবস্থান করে।
অন্যদিকে নাগরিক স্বাধীনতা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। ব্যক্তি বা নাগরিক স্বাধীনতার জন্য সংবিধানের তেমন প্রয়োজন নেই বলে মন্টেস্কু মনে করেন। ব্যক্তির আচার-আচরণ ইত্যাদির উপর নাগরিক স্বাধীনতা নির্ভর করে।
মন্টেস্কু মনে করেন, স্বাধীনতাকে যথার্থ ও অর্থবহ করতে হলে প্রয়োজন শাসকের স্বেচ্ছাচারিতার অবসান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মানুষের আনুগত্য কোনো ব্যক্তি নির্ভর না হয়ে আইনের প্রতি প্রদর্শিত হলে তখনই যথার্থ স্বাধীনতার উন্মেষ ঘটে। আর সংবিধানই হচ্ছে আইনের উৎসভূমি। স্বাধীনতার জন্য প্রয়োজন সত্যিকারের সরকার। এ ধরণের সরকারে যাবতীয় ক্ষমতা নিয়ন্ত্রিত ও ভারসাম্য অবস্থায় থাকে। মন্টেস্কুর মতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ক্ষমতাকে বিভাজন করা প্রয়োজন। তাঁর মতে, শাসনক্ষমতাকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে সকল ক্ষমতা একই ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না থাকে এবং যাতে একজনের ক্ষমতা দ্বারা অন্যজনের ক্ষমতাকে সীমিত ও নিয়ন্ত্রিত করতে পারে।
আরো পড়ুন
- অধিকার হচ্ছে স্বাধীনতা বা অধিকারের আইনি, সামাজিক, অথবা নৈতিক নীতি
- অগাস্ট কোঁত দৃষ্টবাদী ও অভিজ্ঞতাবাদী সমাজতত্ত্বের প্রবর্তক
- ফেবিয়ানবাদ বা ফেবিয়ান সমিতি হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্রী সমিতি
- জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের আধুনিক রাষ্ট্রচিন্তার ২০২০ সালের প্রশ্নপত্র
- প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্রের বিরোধী হিসাবে নির্বাচিত ব্যক্তি চালিত
- স্বাধীনতা প্রসঙ্গে মিলের ধারণা হচ্ছে কর্তৃত্ব ও স্বাধীনতা সমস্যার সমাধান
- উপযোগবাদ হচ্ছে আদর্শগত নীতিশাস্ত্রের তত্ত্বের একটি গুচ্ছ
- জন স্টুয়ার্ট মিলের রাষ্ট্রচিন্তা হচ্ছে উপযোগবাদ, উদারনীতিবাদ, স্বাধীনতা, গণতন্ত্র
- জন স্টুয়ার্ট মিল উনিশ শতকের ইংল্যান্ডের দার্শনিক, যুক্তিবিদ এবং অর্থনীতিবিদ
- সুখবাদ মানুষের সর্বোচ্চ মঙ্গলার্থক শব্দ হিসাবে নীতিশাস্ত্রের একটি মতবাদ
- আনন্দবাদ এমন এক চিন্তাধারা যাতে সকল আনন্দ কেন্দ্রীয় ভূমিকা পালন করে
- জেরেমি বেনথাম ছিলেন ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, সংস্কারক ও আইনবিদ
- স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা দ্য স্পিরিট অফ ল গ্রন্থের স্বাধীনতার আলোচনা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে মন্টেস্কুর আইন, শাসন ও বিচার ক্ষমতার পৃথকীকরণ
- মন্টেস্কুর আইনতত্ত্ব হচ্ছে দ্য স্পিরিট অব লজ গ্রন্থে প্রদত্ত আইনের ব্যাখা
- মন্টেস্কুর রাষ্ট্রচিন্তা যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের সংমিশ্রণে গড়া সমাজতাত্ত্বিক পদ্ধতি
- চার্লস লুই দ্য মন্টেস্কু স্বৈরতন্ত্র ও রাজতন্ত্রবিরোধী একজন পুঁজিবাদী দার্শনিক
- মেকিয়াভেলিবাদ ভীতি সঞ্চার ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকার নীতি
- মেকিয়াভেলি রচনাবলী হচ্ছে তাঁর রচিত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রন্থ
- মেকিয়াভেলি ইতালীয় রেনেসাঁর কূটনীতিক, দার্শনিক এবং জাতীয়তাবাদী লেখক
- জাঁ জ্যাক রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব হচ্ছে সামাজিক চুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়
- জাঁ জ্যাক রুশো ফরাসি বিপ্লবের তাত্ত্বিক এক পুঁজিবাদী দার্শনিক, লেখক ও সুরকার
- জন লক ছিলেন সপ্তদশ শতকের ইংরেজ বস্তুবাদী দার্শনিক ও রাজনৈতিক লেখক
- কার্ল মার্কস বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী ও দার্শনিক
- ফ্রিডরিখ এঙ্গেলস বিশ্ব সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ মহান বিপ্লবী ও দার্শনিক
- জোসেফ স্তালিন সোভিয়েত রাষ্ট্রনায়ক এবং মানবেতিহাসের মহত্তম নেতা
- মাও সেতুং ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং সাম্যবাদী বিপ্লবী
- হার্বার্ট স্পেন্সার ছিলেন ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানী
- টমাস হিল গ্রীন ছিলেন উনিশ শতকের ইংল্যাণ্ডের শিক্ষাবিদ এবং দার্শনিক
- অগাস্ট কোঁৎ-এর পরিচয়, বৈজ্ঞানিক তত্ত্ব এবং সমাজবিজ্ঞান ও দর্শনে অবদান
- টমাস হিল গ্রীনের রাষ্ট্রদর্শনে অবদান রয়েছে ভাববাদ, ব্যক্তি স্বাধীনতা ও অধিকারে
- রাষ্ট্রচিন্তায় রুশোর অবদান প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি, সার্বভৌমত্ব ও ইচ্ছাতত্ত্বে
- লকের রাষ্ট্রদর্শন বা রাষ্ট্রচিন্তায় অবদান প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি ও সম্পত্তি
- টমাস হবসের রাষ্ট্রচিন্তা হচ্ছে রাষ্ট্র, মানব প্রকৃতি, প্রকৃতির রাজ্যের ধারণা
- মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলনের রাজনৈতিক প্রভাবে আধুনিক যুগের সূচনা
- রাষ্ট্রচিন্তায় মেকিয়াভেলির অবদান মানব প্রকৃতি, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদে
- ইউরোপীয় রাষ্ট্রচিন্তায় রেনেসাঁ বা নবজাগরণ বা পুনর্জাগরণ আন্দোলনের প্রভাব
- হবসের সার্বভৌম তত্ত্ব হচ্ছে শাসক চরম, অবিভাজ্য ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী
- প্রকৃতির রাজ্য সম্পর্কে হবসের ধারণা হচ্ছে সমাজবিহীন অসভ্য নোংরা
- মানব প্রকৃতি সম্পর্কে টমাস হবসের ধারণা হচ্ছে স্বার্থপর, লোভী, আত্মকেন্দ্রিক
- টমাস হবস আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক
- হেগেলীয় রাষ্ট্র হচ্ছে সর্বব্যাপী, সত্য, অভ্রান্ত, ঐশ্বরিক, জাতীয়, জৈব যুদ্ধংদেহী সত্তা
- হেগেলবাদী রাষ্ট্রতত্ত্ব হচ্ছে হেগেলের রাষ্ট্রের স্বরূপ সম্পর্কে ভাববাদী মত
- হেগেলের জাতীয় রাষ্ট্রের ধারণা হচ্ছে জার্মান রাষ্ট্রের চূড়ান্ত উৎকর্ষ ও শ্রেষ্ঠ শক্তি
তথ্যসূত্র
১. অনুপ সাদি, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, “স্বাধীনতা সম্পর্কে মন্টেস্কুর ধারণা প্রসঙ্গে”, রোদ্দুরে ডট কম, ঢাকা, ইউআরএল: https://www.roddure.com/politics/concept-of-liberty-of-montesquieu/
২. মো. আবদুল ওদুদ, “চার্লস দ্য মন্টেস্কু”, রাষ্ট্রদর্শন, মনন পাবলিকেশন, ঢাকা, দ্বিতীয় প্রকাশ; ১৪ এপ্রিল ২০১৪; পৃষ্ঠা ৩১৮-৩১৯।
রচনাকাল: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, নেত্রকোনা, বাংলাদেশ।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।