উইকিমিডিয়া আন্দোলনে আপনারাও কেন থাকবেন

উইকিমিডিয়া আন্দোলনে কেন থাকবেন, এমন প্রশ্নের উত্তর বহুভাবে হতে পারে। আমি যখন উইকিপিডিয়ায় অবদান রাখি, তখন আমি মনে করি যে আমার অবদান অন্যদের কাজে বা জীবনে সাহায্য করবে। আমার প্রতিদিনের একঘেয়ে রুটিন কাজগুলি করার পরে আমার মন শান্ত হয়ে যায়, যখন আমি মনে করি যে আমি তথ্য প্রচার করতে সাহায্য করছি। বাংলাদেশে আমি একজন পরিবেশ কর্মী ছিলাম এবং আমি দশ বছরেরও বেশি সময় ধরে বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে রক্ষা করার জন্য কাজ করছিলাম। তাই আমি বাংলাদেশের নদ-নদীর সম্পর্কিত প্রজাতি নিয়ে নিবন্ধ যোগ করার চেষ্টা করেছি। যখন আমি বাংলা উইকিপিডিয়ায় নদী সম্বন্ধীয় সমস্ত নিবন্ধ সম্পূর্ণ করেছিলাম, তখন সেটি আমার কাছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ কাজ ছিল এবং শেষ পর্যন্ত আমি কাজটি শেষ করেছিলাম।

আমি উইকিমিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারি যখন আমি মনে করি লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটে অনুসন্ধান করছে এবং আমার অবদান তাদেরকে সাহায্য করছে। আমি সবচেয়ে সন্তুষ্ট হয়েছিলাম, যখন আমি জানতাম যে আমার তৈরি করা ১৭০০+ নিবন্ধগুলি ১,০০,০০,০০০ বারের বেশি দেখা হয়েছে।

উইকিম্যানিয়া ২০২৪-এর মূলভাব “উন্মুক্ত সহযোগিতা”। এই ‘উন্মুক্ত সহযোগিতা’ [Collaboration of the Open] হচ্ছে আমার কাছে টিমওয়ার্ক, যেটাতে সবাই উন্মুক্তভাবে অংশগ্রহণ করতে পারে। এটার অর্থ হচ্ছে যে কেউ এই উইকিমিডিয়া আন্দোলনে যে কোনো গঠনমূলক উপায়ে যে কোনো জায়গা থেকে যোগ দিতে পারেন। স্বেচ্ছাসেবকদের প্রতি কোনো বাধা বা কোনো বৈষম্য আরোপ করা হবে না। এখানে উইকিমিডিয়া আন্দোলনের সকল অংশগ্রহণকারী বৈচিত্র্যপূর্ণ উপায়ে সহযোগিতা করতে প্রস্তুত। “উন্মুক্ত সহযোগিতা”-এর অর্থ আমার কাছে বয়স, সংস্কৃতি, ধর্ম, অভ্যাস ইত্যাদি অনুসারে বিভিন্ন জাতি, ভাষার অসংখ্য ধরণের ব্যবহারকারীর উপস্থিতি নিশ্চিত করা। সহযোগিতা মানে দলগত কাজ যা অজস্র কাজের প্রক্রিয়ায় উদ্ভাবনের মাধ্যমে বৈচিত্রপূর্ণভাবে কাজ করতে পারে।

আরো পড়ুন

    যেহেতু উইকিমিডিয়া আন্দোলনের কাজ স্বেচ্ছাসেবী, তাই উইকিমিডিয়া থেকে কোনো অবৈধ সুযোগ পাওয়ার জন্য সব উইকিমিডিয়ানদের কোনো ইচ্ছা ছাড়াই কাজ করা উচিত। “উন্মুক্ত সহযোগিতা” মানে পাঠকদের জন্য কাজ, ব্যবহারকারীদের জন্য কাজ এবং উইকিপিডিয়ার উন্নতির জন্য জন্য কাজ। গত ১৩ বছরে আমি ভারতীয় এবং নেপালিদের মতো বিভিন্ন জাতির উইকিমিডিয়ানদের সাথে কাজ করেছি। আমার দেশে, আমি সাঁওতালি উইকিমিডিয়ান ছাড়াও বাংলা উইকিমিডিয়ানদের সাথে কাজ করেছি।

    আমার মনের খোলামেলা দৃষ্টিভঙ্গি আমাকে GLAM [Gallaries, Libraries, Archives and Museums]-এ একটি প্রকল্প শুরু করতে উৎসাহিত করেছে। এই প্রকল্পটির নাম হচ্ছে দক্ষিণ এশিয়ার যাদুঘর প্রকল্প যেখানে আমি ভবিষ্যতে সাতটি দেশের ব্যবহারকারীদের সাথে কাজ করতে পারি। ইতিমধ্যেই আমি বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন ভাষার উইকিমিডিয়ানদের সাথে কাজ করেছি। আপনারাও যে কেউ উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত হয়ে আমার মতো বহুমুখী কাজ করতে পারেন।

    Leave a Comment

    error: Content is protected !!