সৌন্দর্যের আসল সংজ্ঞা কি?

একটি পার্কে বিভিন্ন গায়ের রং এবং শারীরিক গঠনের একদল তরুণ-তরুণী হাসিমুখে একসাথে ছবি আঁকছে, যাদের প্রত্যেকের বুক থেকে একটি উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। পেছনে একটি ব্যানারে বাংলায় লেখা, "ভেতরের আলো দেখুন, সুস্থ সমাজ, সুস্থ মন।

কিছু মানুষের বিদ্যার দৌড় দেখে সত্যি অবাক লাগে। সত্যি এরাও শিক্ষিত? এরাও স্কুল কলেজে পাশ করেছে? এরা হয়তো বয়সে বা চেহারায় বা আকারে অনেকটা বড়, কিন্তু মানসিকতায় অতি নীচ ও ক্ষুদ্র। বেশ কিছু ব্যক্তি বিশেষের অহংবোধ এতটাই বেশি তারা আবার নিজেদের সংকীর্ণ মানসিকতায় গোটা জগৎটাকে মাপতে চায়। এরা ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ে নিজস্ব জরাজীর্ণ চিন্তাভাবনা … Read more

তেলেনাপোতা আবিষ্কার

তেলেনাপোতা আবিষ্কার

শনি ও মঙ্গলের—মঙ্গলই হবে বোধ হয়—যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজেকর্মে মানুষের ভিড়ে হাঁফিয়ে ওঠার পর যদি হঠাৎ দু-দিনের জন্য ছুটি পাওয়া যায়—আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে—পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জল-জীবনের প্রথম বড়শিতে হৃদয়বিদ্ধ করার জন্য উদগ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা … Read more

যে শৈশব আর ফিরে আসে না

শৈশবকাল

ফেলে আসা শৈশব আমাদের—এ যেন এক অন্তহীন স্মৃতির ভাণ্ডার। যত খুলতে যাই, ততই নতুন নতুন গন্ধ বেরোয়—ভেজা মাটির গন্ধ, কাঁচা আমের টক গন্ধ, দুপুরবেলার পাকা রোদে শুকোতে দেওয়া বইয়ের পাতার গন্ধ। শৈশবের সেই মানুষগুলো আজ আর আসে না। কোথায় হারিয়ে গেল তারা? কোথায় হারিয়ে গেল সেই ছোটবেলা, যে ছোটবেলা বারবার পিছু ডাকে, নিঃশব্দে হাত ধরে … Read more

চণ্ডালের চণ্ডিপাঠ

চণ্ডালের চণ্ডিপাঠ

অনেক মানুষ আছেন, যাদের আলাদা করে মনে করার কিছু থাকে না, জলবাতাসের মতো তারা বিরাজমান থাকেন। অভাব হলে টের পাওয়া যায়, নাই। এমন হয় খুব কম। নিয়মিত শ্বাসকষ্ট হয় এমন রোগ আমার নাই, আপাতত। ফলে অনুপ সাদি, মানে সাদি স্যারের সাথে আমার দেখা সাক্ষাত-কথা প্রায় হয় না বললেই চলে। কিন্তু তিনি থাকেন, খুব। স্যারের সাথে … Read more

ঋত্বিক ঘটক-এর চলচ্চিত্রে উঠে এসেছে বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপট

ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের মহাপরিচালক। একক ও অদ্বিতীয় এই মানুষটি অন্য কারো সাথেই তুলনীয় নন। গোটা দুনিয়াজোড়া খ্যাতিমান কিছু চলচ্চিত্র পরিচালকেও ঋত্বিক ঘটকের সামনে নেহাত মাঝারি মনে হয়। ঋত্বিক ঘটক যেন গোটা দুনিয়ার মানুষের সংগ্রামকে বাংলা ভাষার চিত্রে ছোট ছোট জীবনের ক্যানভাসে তুলে ধরছেন। ঋত্বিক ঘটকের চরিত্রসমূহের লড়াই যেন গোটা দুনিয়ার নিপীড়িত মানুষের মহত্তম সংগ্রাম। … Read more

নিঃস্বার্থ আনন্দপথের অভিযাত্রী: অর্চনা দত্ত

অর্চনা দত্ত

অর্চনা দত্ত জগতের আনন্দপথে বিপুল আগ্রহ নিয়ে দীর্ঘ ও ঋজু পায়ে হেঁটেছেন। এই হাঁটা কেবল নিজের জন্য ছিল না। আশপাশের সমাজ ও মানুষের দায় নিজের কাঁধে নিতে শিখেছিলেন তিনি। এই দায় বহন করতে গিয়ে কখনো ভয়ে পিছপা হননি। তিনি শান্তিপূর্ণ একটি সমাজ চান; এই চাওয়ায় তাঁর কোনো আত্মস্বার্থ নেই। নিজে বাঁচা এবং অন্যকে বাঁচতে দেয়ার … Read more

স্মৃতি জুড়ে সীমান্তের বেদনা, স্বরূপে মোড়ানো নিজস্ব ঐতিহ্য

শাহেরা খাতুনের জীবনপঞ্জি

বিশ শতকে রাজনীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক ধারায় নানা পরিবর্তন এসেছে। রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর হয়েছে।  জ্ঞানী, গুণী, বিজ্ঞ, সমাজসেবী, রাজনীতি ও অর্থনীতে অবদানকারী গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্বের জন্ম হয়েছে। সেই অবস্থান থেকে শাহেরা খাতুন একজন সাধারণ নারী। তবে তিনি যে সময়ে জন্মগ্রহণ করেছেন সেই সময়টি ছিলো গুরুত্বপূর্ণ। ইতিহাসের পাতায় বিশেষ স্থান দখল করে আছে তখনকার ঘটে যাওয়া … Read more

আমার নানী বহুগুণে ভরপুর এমন ব্যক্তি যাকে বলে মরুর বুকে বৃক্ষের ছায়া

আমার নানী বহুগুণে গুণান্বিত এমন ব্যক্তি যাকে তুলনা করতে গেলে আমার কেবল বটবৃক্ষের কথা মনে পড়ে। নানী যেন মরুর বুকে বৃক্ষের ছায়া। যদি আমাকে কখনো জিঙ্গাসা করা হয় যে, সার্বিক দিক থেকে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? তবে চোখ বন্ধ করে এক কথায় উত্তর দিব যে, আমার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো আমার নানী। … Read more

আমার দাদী শাহেরা খাতুনের গ্রামীণ জীবন যাপনের এক ঝাঁক স্মৃতি

আমার দাদী শাহেরা

আমার দাদী শাহেরা খাতুন সারা জীবন গ্রামে বসবাস করেছেন। গ্রামে যত রকমের কাজ আছে, তিনি সেসব কাজ খুব সহজেই সুন্দরভাবে দক্ষতার সাথে করতে পারতেন। আমার দাদী সবচেয়ে সুন্দর ভাবে পারতেন কাঁথা সেলাই করতে। এই কাজ তিনি সারা জীবন করেছেন ভালোবেসে, এমনকি মরার আগ পর্যন্ত করেছেন। চোখের ছানি অপারেশন হবার পরে আবার কাঁথা সেলাই করা শুরু … Read more

কল্পনা ও শৌখিন কল্পনা সম্পর্কে স্যামুয়েল টেইলর কোলরিজের বিশ্লেষণ

কল্পনা

কল্পনা (ইংরেজি: Imagination) এবং শৌখিন কল্পনা (ইংরেজি: Fancy) বা হালকা কল্পনা বা ভাসাভাসা কল্পনা হচ্ছে রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কোলরিজের কল্পনা বিষয়টি সম্পর্কে একটি সমালোচনামূলক বিশ্লেষণ। আমরা দেখি, রোমান্টিক নন্দনতত্ত্বে ‘কল্পনা’র নিরঙ্কুশ অবস্থান ও গুরুত্ব রয়েছে। রোমান্টিক সাহিত্যিকদের কাছে ‘কল্পনা’ ছিলো এক ঐশী শক্তি, ব্যক্তিমানসের এক বিস্ময়কর সৃজনক্ষমতা, ভাববাদী বীক্ষার উৎসস্বরূপ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ “The Prelude” … Read more

error: Content is protected !!