ইবনে রুশদ ছিলেন আরব সভ্যতার সামন্ত যুগের বিখ্যাত দার্শনিক ও বৈজ্ঞানিক

ইবনে রুশদ

ইবনে রুশদ বা ইব্‌ন রুশদ বা আবু রুশদ (ইংরেজি: Ibn Rushd বা Averroes; ১১৬২- ১১ ডিসেম্বর ১১৯৮ খ্রি.) ছিলেন আরব সভ্যতার বিখ্যাত একজন চিকিৎসাবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, জ্যোতির্বিদ, ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক। সামন্ত যুগের পাশ্চাত্য ইউরোপীয় জগতে ‘আভারস’ বা ‘আভারুজ’ বা Averroes নামে তিনি অধিক পরিচিত। আইন, ধর্মতত্ত্ব, অংকশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান এবং দর্শন অর্থাৎ জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রেই তাঁর … Read more

আল ফারাবি সামন্তযুগের প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় এক গুরুত্বপূর্ণ দার্শনিক

আল ফারাবি

আল ফারাবি বা আল ফারাবীর (ইংরেজি: Al-Farabi; ৮৭২-৯৫০ খ্রি.) সম্পূর্ণ নাম হচ্ছে আবু নসর মুহাম্মদ আল ফারাবি। তিনি একজন প্রখ্যাত প্রথম দিককার ইসলামী দার্শনিক এবং ফকীহ ছিলেন যিনি রাজনৈতিক দর্শন, অধিবিদ্যা, নীতিশাস্ত্র এবং যুক্তিবিদ্যার ক্ষেত্রে লেখনী চর্চা করেছিলেন। তিনি একজন বিজ্ঞানী, মহাজাগতিক, গণিতবিদ এবং সংগীত তাত্ত্বিকও ছিলেন।[১] দর্শনের ইতিহাসে ইনি আল ফারাবী নামেই সুবিখ্যাত। ইসলামি … Read more

হার্বার্ট স্পেন্সার ছিলেন ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানী

হার্বার্ট স্পেন্সার

হার্বার্ট স্পেন্সার বা হার্বার্ট স্পেনসার (ইংরেজি: Herbert Spencer; ২৭ এপ্রিল ১৮২০ – ডিসেম্বর ৮, ১৯০৩) ছিলেন একজন ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক, এবং সমাজবিজ্ঞানী যিনি সামাজিক ডারউইনবাদ সম্পর্কিত অনুমানের জন্য বিখ্যাত ছিলেন যাতে বলা হয় যে উচ্চতর শারীরিক শক্তি ইতিহাসকে রূপ দেয়। তাঁর অভিমতসমূহে ডেভিড হিউম, ইমানুয়েল কান্ট এবং স্টুয়ার্ট মিলের প্রভাব লক্ষ করা যায়। জ্ঞানের … Read more

টমাস হিল গ্রীন ছিলেন উনিশ শতকের ইংল্যাণ্ডের শিক্ষাবিদ এবং দার্শনিক

টমাস হিল গ্রীন

টমাস হিল গ্রীন বা টি. এইচ. গ্রীন (ইংরেজি: Thomas Hill Green; ৭ এপ্রিল ১৮৩৬ – ১৫ মার্চ ১৮৮২ খ্রি.) ছিলেন ঊনবিংশ শতকের ইংল্যান্ডের একজন প্রখ্যাত দার্শনিক, রাজনৈতিক আমূল বিপ্লবী ও মদ্যপানবর্জন সংস্কারক এবং ব্রিটিশ ভাববাদী আন্দোলনের সদস্য। টি. এইচ. গ্রীন ও তাঁর সমকালের এবং একই চিন্তার অধিকারী দার্শনিক ব্রাডলে এবং বোসাঙ্কোয়েটকে সাধারণত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নব্য … Read more

লেনিন ছিলেন বিশ শতকের ইউরোপের মহত্তম মানব এবং মার্কসবাদের উত্তরসূরি

ভ্লাদিমির লেনিন

ভি আই লেনিন বা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন (ইংরেজি: Vladimir Ilyich Ulyanov Lenin; ২২ এপ্রিল, ১৮৭০ – ২১ জানুয়ারি, ১৯২৪) ছিলেন বিশ শতকের ইউরোপের মহত্তম মানব এবং রাশিয়ার বিপ্লবী মতাদর্শের প্রতিভাবান অনুশীলনকারী, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, ১৯১৭ সালের সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন লেনিনবাদের প্রতিষ্ঠাতা এবং মার্কস … Read more

কৌটিল্য বা চাণক্য প্রাচীন ভারতীয় কূট রাজনৈতিক গুরু ও অর্থশাস্ত্রের রচয়িতা

কৌটিল্য

কৌটিল্য বা চাণক্য (সংস্কৃত: चाণक्य) (আনুমানিক ৩৫০ খ্রিস্টপূর্বাব্দ – ২৮৩ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের (আনুমানিক ৩৪০ খ্রিস্টপূর্বাব্দ – ২৯৩ খ্রিস্টপূর্বাব্দ) উপদেষ্টা ও প্রধানমন্ত্রী এবং তাঁর ক্ষমতার উত্থানের স্থপতি, প্রাচীন ভারতীয় কূটকৌশলী রাজনৈতিক গুরু ও সামন্তবাদী দার্শনিক এবং অর্থশাস্ত্র নামক গ্রন্থের রচয়িতা। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতে তিনি ছিলেন একজন দিকপাল। অসাধারণ পাণ্ডিত্য … Read more

মুজফফর আহমদ ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সুবিধাবাদী নেতা

মুজফফর আহমদ

মুজফফর আহমদ বা কাকাবাবু বা কমরেড মুজফফর আহমদ (ইংরেজি: Muzaffar Ahmed, ৫ আগস্ট ১৮৮৯ – ১৮ ডিসেম্বর ১৯৭৩) ছিলেন অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, বঙ্গের কমিউনিস্ট আন্দোলনের সুবিধাবাদী নেতা এবং মহান স্বাধীনতা সংগ্রামী। বঙ্গ এবং উপমহাদেশের রাষ্ট্রচিন্তাবিদদের ভেতর তাঁর নাম অবিস্মরণীয় হয়ে আছে। তাঁর জন্ম বাংলাদেশের নোয়াখালীর সন্দীপের মুসাপুরে। তার পিতার নাম মনসুর আলি … Read more

মওলানা ভাসানী ছিলেন মজলুম জনগণের সাম্রাজ্যবাদবিরোধি নেতা

মওলানা আবদুল হামিদ খান ভাসানী

মওলানা ভাসানী বা মওলানা আবদুল হামিদ খান ভাসানী (ইংরেজি: Abdul Hamid Khan Bhashani; ১২ ডিসেম্বর, ১৮৮০ – ১৭ নভেম্বর, ১৯৭৬) ছিলেন বিশ শতকের ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাঙলার মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসাবে সমধিক পরিচিত।[১] … Read more

সুনির্মল বসু ছিলেন বাংলা ভাষার শিশু সাহিত্যিক, লেখক ও সম্পাদক

সুনির্মল বসু

সুনির্মল বসু (ইংরেজি: Sunirmal Basu; ২০ জুলাই ১৯০২ – ২৫ ফেব্রুয়ারি ১৯৫৭) ছিলেন বাংলা ভাষার শিশু সাহিত্যিক, লেখক ও সম্পাদক। যে কজন মুষ্টিমেয় সাহিত্য সাধক আজীবন বাংলা শিশুসাহিত্যের সেবায় ব্রতী ছিলেন তাঁদের মধ্যে কবি সুনির্মল বসু অন্যতম। বাংলার শিশু কিশোরদের মধ্যে একাধারে শিক্ষা ও আনন্দ বিতরণের ব্রত নিয়ে আজীবন অশেষ ক্লেশ স্বীকার  করেও কখনো পশ্চাদপদ … Read more

সুনীতিকুমার চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্যিক, ভাষাতাত্ত্বিক ও উগ্রজাতীয়তাবাদী

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

সুনীতিকুমার চট্টোপাধ্যায় (ইংরেজি: Suniti Kumar Chatterji; ২৬ নভেম্বর, ১৮৯০— ২৯ মে, ১৯৭৭) ছিলেন সাহিত্যিক, ভাষাতাত্ত্বিক, ভাষাবিজ্ঞানী, জ্ঞানতাপস এবং ভারতীয় উগ্রজাতীয়তাবাদী। প্রখ্যাত এই লেখক ও জাতীয় অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৮৯০ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হরিদাস চট্টোপাধ্যায়। সুনীতিকুমারের জীবনেতিহাস প্রকৃতপক্ষে নতুন নতুন জ্ঞান অন্বেষণের এক ধারাবাহিক চমকপ্রদ এ ইতিহাস। তিনি ছিলেন যথার্থই জ্ঞানতাপস … Read more

error: Content is protected !!