বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় উপন্যাসিক, কবি ও সাংবাদিক

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ইংরেজি: Bankim Chandra Chattopadhyay; ২৬ জুন ১৮৩৮ – ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন একজন ভারতীয় উপন্যাসিক, কবি ও সাংবাদিক। তিনি মূলত সংস্কৃত ভাষায় বন্দে মাতরমের রচয়িতা ছিলেন এবং ভারতীয় হিন্দুত্ববাদ ও সাম্প্রদায়িকতাবাদী স্বাধীনতা আন্দোলনের সময় তিনি ভারতকে মাতৃদেবতা হিসাবে কল্পনাকারী হিসেবে অনুপ্রেরণাদায়ী কর্মী ছিলেন। চট্টোপাধ্যায় চৌদ্দটি উপন্যাস লিখেছিলেন এবং বহু গম্ভীর, গম্ভীর-হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক, বৈজ্ঞানিক … Read more

মাইকেল মধুসূদন দত্ত ছিলেন উনিশ শতকের নবজাগরণের যুগের মহাকবি

মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত (ইংরেজি: Michael Madhusudan Dutt; ২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ছিলেন উনবিংশ শতাব্দীর নবজাগরণের যুগের বাংলা সাহিত্যের একজন মহাকবি, লেখক ও নাট্যকার। মধুসূদন দত্তের আবির্ভাব হয়েছিল নতুন জীবনমন্ত্র, তেজ ও শক্তির পূর্ণবেগ নিয়ে। তার জীবন কাহিনী তার বর্ণময় সাহিত্যের মতই ছিল বহুবিচিত্র ও বিস্ময়কর। যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ … Read more

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের একজন সমাজসংস্কারক, গদ্য লেখক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র শর্মা (ইংরেজি: Ishwar Chandra Vidyasagar; ২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) ছিলেন উনিশ শতকের বাংলা অঞ্চলের একজন বাঙালি সমাজসংস্কারক, শিক্ষাবিদ, গদ্য লেখক এবং একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব।  তার জন্ম ১৮২০ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। পান্ডিত্যের … Read more

অধ্যাপক শফিকুল কাদির: ময়মনসিংহের এক নিভৃতচারী প্রকৃতিপ্রেমী ও জ্ঞানালোকের কারিগর

প্রকৃতিপ্রেমী এক জ্ঞানালোকিত ও আদর্শবাদী শিক্ষকের একটি আলোকচিত্র

অধ্যাপক শফিকুল কাদির (ইংরেজি: Shafiqul Kadir জন্ম: ১৯৬৭) একজন সাংস্কৃতিক কর্মী, অধ্যাপক, প্রকৃতিপ্রেমী এবং রাজনৈতিক অনুসারী। তিনি ২০০৭-২০০৯ সাল পর্যন্ত ‘অর্ঘ্য’ নামে একটি ছোটকাগজ সম্পাদনা করতেন। সেই কাজ করতে আমি তাঁকে খুব কাছ থেকে দেখেছি এবং তখনই তাঁর অদম্য লেগে থাকার শক্তিকে প্রথম টের পাই। একটি মানসম্মত সংখ্যা প্রকাশের প্রতিটি ধাপে তার হাতের ছোঁয়া লেগে … Read more

এপ্রিল থিসিস কী? রুশ বিপ্লবে লেনিনের ঐতিহাসিক ১০ দফার গুরুত্ব

এপ্রিল থিসিস

এপ্রিল থিসিস (ইংরেজি: April Theses, রুশ: апрельские тезисы) ছিল বলশেভিক পার্টির প্রধান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন কর্তৃক ঘোষিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশক রাজনৈতিক প্রস্তাবনা। ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটলেও রাজনৈতিক অস্থিরতা কাটেনি। এমন এক জটিল সন্ধিক্ষণে সুইজারল্যান্ডে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে ১৯১৭ সালের ৩রা এপ্রিল রাতে লেনিন ফিনল্যান্ড স্টেশনে এসে পৌঁছান। … Read more

বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ বা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা বই সম্পর্কে

বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ

বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ বা বস্তুবাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা বইটিতে গ্রন্থে ভ্লাদিমির ইলিচ লেনিন মার্কসবাদী দর্শনের বিরোধীদের স্বরূপ উদঘাটন করেন। লেখেন ১৯০৯ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে। তিনি এই গ্রন্থে আরো দেখান যে দর্শন ও রাজনীতির মধ্যে ঘনিষ্ঠ সংযোগ বর্তমান। গ্রন্থটি তাঁর মৌলিক দার্শনিক চিন্তার প্রকাশ হিসাবে সুপরিচিত। মার্কসবাদ ও দ্বান্দ্বিক বস্তুবাদের বিকৃতির অপচেষ্টাকে লেনিন তাঁর … Read more

নারীমুক্তির প্রশ্নে লেনিনবাদ শোষণ ও অধীনতা থেকে মুক্তির কথা বলে

নারীমুক্তির প্রশ্নে

নারীমুক্তির প্রশ্নে লেনিনবাদ (ইংরেজি: Leninism on Freedom of Women) প্রলেতারিয়েতের মুক্তির অধীন নারী ও পুরুষ উভয়ের মুক্তিকে সূত্রায়িত করে এবং সামন্তবাদ, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ ও সব ধরনের শোষণ, নিপীড়ন ও অধীনতা থেকে মুক্তির নির্দেশনা দেয়। লেনিনবাদের প্রবক্তা ভ্লাদিমির ইলিচ লেনিন নারীমুক্তির ক্ষেত্রে মূল সূত্রসমূহ লিপিবদ্ধ করে গেছেন। তিনি দেখিয়েছেন “দুনিয়ার সমস্ত পুঁজিবাদি, বুর্জোয়া প্রজাতন্ত্রেই শিক্ষা, … Read more

সাংস্কৃতিক বিপ্লব প্রসঙ্গে লেনিনবাদ সমাজতন্ত্রে সংস্কৃতির ভূমিকা আলোচনা করে

সাংস্কৃতিক বিপ্লব প্রসঙ্গে লেনিনবাদ বা লেনিনবাদী দৃষ্টিভঙ্গি (ইংরেজি: Leninism on Cultural Revolution) হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণে প্রলেতারিয়েত শ্রেণির সাংস্কৃতিক কাজের আলোচনা। নতুন সমাজ নির্মাণে সাংস্কৃতিক বিপ্লবের ভূমিকা নির্ধারণে এই আলোচনা হয়ে থাকে। ভ্লাদিমির ইলিচ লেনিন সংস্কৃতি ও বিপ্লবী সংস্কৃতি প্রসঙ্গে যেসব মতামত প্রদান করেছেন তা থেকেই এই আলোচনার উদ্ভব হয়েছে। সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে মার্কসবাদী-লেনিনবাদী সাহিত্যে … Read more

গণতান্ত্রিক সংস্কৃতি হচ্ছে ব্যক্তিগত উন্নতি ও সমষ্টিগত স্বপরিচালনার সোপান

গণতান্ত্রিক সংস্কৃতি

গণতান্ত্রিক সংস্কৃতি (ইংরেজি: Democratic Culture) বা বুর্জোয়া গণতান্ত্রিক সংস্কৃতি বা উদারনৈতিক সংস্কৃতি হচ্ছে এমন একটি সংস্কৃতি যেখানে ব্যক্তিকে এমন মূল্যবোধ তৈরির রূপগুলিতে অংশ নেওয়ার উপযুক্ত সুযোগ দেয়া হয় যা তাদেরকে ব্যক্তি হিসাবে গঠন করে। গণতান্ত্রিক সংস্কৃতি হচ্ছে ব্যক্তিস্বাধীনতার পাশাপাশি সমষ্টিগত স্বপরিচালনা সম্পর্কে শিক্ষা দেয়; এটি সংস্কৃতির উৎপাদন এবং বিতরণে অংশ নিতে প্রতিটি ব্যক্তির ক্ষমতাকে সম্পৃক্ত … Read more

সংস্কৃতি সম্পর্কে লেনিনবাদ হচ্ছে বিপ্লবী প্রলেতারিয়েতের প্রগতিশীল সংস্কৃতি

সংস্কৃতি সম্পর্কে লেনিনবাদ

সংস্কৃতি সম্পর্কে লেনিনবাদ বা সংস্কৃতি সম্পর্কে লেনিনবাদী দৃষ্টিভঙ্গি (ইংরেজি: Leninism on Culture) হচ্ছে প্রলেতারিয়েতের বিপ্লবী প্রগতিশীল সংস্কৃতি ও সাংস্কৃতিক বিপ্লব প্রসঙ্গে ভ্লাদিমির ইলিচ লেনিনের সামগ্রিক মূল্যায়ন। সংস্কৃতি সম্পর্কে মত প্রদান করতে গিয়ে প্রলেতারিয় সংস্কৃতি এবং তার গড়বার প্রক্রিয়া নিয়ে লেনিন আলোচনা করেছেন। লেনিন সংস্কৃতিকে শান্ত জীবনের উপাদান হিসেবে দেখেননি। তিনি তলস্তয়ের মতো ‘অপরিণত স্বপ্ন দেখা, … Read more