ভাদু গান (ইংরেজি: Bhadu Song) মূলত কৃষি উৎসব বা ফসল তোলার উৎসবের (ইংরেজি: Harvest festival) গান। ভাদুকে কেন্দ্র করে যেমন আচার-অনুষ্ঠান পালিত হয়, তেমনি আছে গান। ভাদু উৎসবের এই গানগুলি মৌখিক লোকসাহিত্যের আলোচ্য বিষয়।
ভাদু পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তবর্তী বাংলার বিশিষ্ট লোকসঙ্গীতের ধারা। পশ্চিম বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ বীরভূম, দক্ষিণ-পূর্ব পুরুলিয়া প্রভৃতি অঞ্চলে ভাদু-উৎসব প্রচলিত। ভাদু পুজো ও গান সমগ্র ভাদ্র মাস জুড়ে চলে। ভাদ্র সংক্রান্তির দিনে ভাদুকে বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। কুমারী মেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠনে ভাদুতে ভাদুতে বিয়ে দেওয়া হয়। এই সময় কখনো কখনো সারা রাত ধরে এই গানের লড়াই চলে। গানের মধ্যে তাদের দৈনন্দিন জীবনের নানা অভাব-অনটন, ব্যথা-বেদনা, দুঃখ-কষ্ট, আশা আকাঙক্ষার কথা প্রকাশিত হয়।
ভাদুকে কেন্দ্র করে নানা কিংবদন্তি রচিত হয়েছে। একটি কিংবদন্তিতে বলা হয়েছে, পুরুলিয়া জেলার অন্তর্গত কাশীপুরের মহারাজা শ্রীনীলমণি সিংদেও-এর একটি পরমা সুন্দরী কন্যা ছিল। তার নাম ভদ্রেশ্বরী। বিবাহের পূর্বরাত্রিতে তার মৃত্যু হয় অর্থাৎ অবিবাহিতা অবস্থায় তার মৃত্যু হয়। দারুণ মানসিক আঘাত পেয়ে, কন্যার স্মৃতি রক্ষার্থে তিনি ভাদ্র মাসে এই উৎসব প্রচলন করেন। এই উৎসবের গানে ভাদুকে প্রথমে মানবীরূপ দেখা হয়েছে
‘আমার ভাদু মুড়ি ভাজে
চুড়ি ঝলমল করে গো…’
মানবী ভাদু, ক্রমশ দেবী ভাদুতে রূপান্তর ঘটেছে। গানে তার প্রকাশ লক্ষ করা যায়—
ভাদু আজ এলো ঘরে গো
এলো গো শুভদিন।
মোরা সাজি ভর্তি ফুল তুলেছি গো।
যত সব সঙ্গীগণে।
মোরা সারা রাতি করবো পূজা গো
ফুল দিব গো চরণে।
নানা গার্হস্থ্য বিষয়কে অবলম্বন করেও এই ধরনের গান করা হয়। ভাদ্র মাসের প্রথমে পল্লী বাংলার ঘরে ঘরে যে অভাব সে অভাবের সুর শুনতে পাওয়া যায় এই ধরনের গানে। সুর করে মেয়েরা গান ধরে
ও ভাই সকাল থেকে সন্ধ্যা খাটি
খেটে গতর করলাম মাটি ভাইরে
ও ভাই, ঘরে ফিরে শুনিরে ভাই
হাঁড়িতে ভাত নাইরে।
কেমন করে এই ভাদরে বল তবে প্রাণ বাঁচে।
আবার ভাদুকে ঘরে আনার সময় গান গাওয়া হয়।
ভাদু, চল ঘরে
আমরা তোমায় রাখব যতন করে
গান গাহিয়া পূজা তোমায় দিব গো সারাটা রাত্রি ধরে
তোমার ঘুম পায় যদি, ঘুম পাড়াব আমরা গো পাখা করে
সারা বছর তোমার লাগি গো, ছিলাম যে পরাণ ধরে।
আমরা বলব তোমায় মনের কথা, জাগিয়ে রাত্রি ভোরে।
পশ্চিমবঙ্গের এই গানের লড়াইয়ে ক্রমশ তাদের দৈনন্দিন জীবনের অভাব-অভিযোগের কথা উঠে এসেছে
ভাদু মা, গম বিলি করে,
কেন মোরা পাই না রিলিফ,
ভাল লোকের পেট ভরে,
ওগো মা জননী তেলা মাথায় তেল পড়ে।
রিলিফ কেলেঙ্কারি প্রাত্যহিক জীবনের অন্যতম সমস্যা। গানটিতে সেই সমস্যার কথা ব্যক্ত হয়েছে। এভাবেই তাদের দৈনন্দিন জীবনের সাম্প্রদায়িক সমস্যা, পণপ্রথা, প্রাকৃতিক বিপর্যয়, প্রশাসনিক ব্যর্থতা, প্রভৃতি বিষয় ভাদু গানে উঠে এসেছে।
আরো পড়ুন
- উপন্যাসের ইতিহাস ও বিবর্তন: বিশ্বসাহিত্যের কালজয়ী পরিক্রমা
- উপন্যাসের প্রকারভেদ: সামাজিক, ঐতিহাসিক ও আঞ্চলিক উপন্যাসের বিস্তারিত আলোচনা
- উপন্যাসের মূল উপাদান ও গঠনকৌশল: একটি পূর্ণাঙ্গ সাহিত্যিক বিশ্লেষণ
- উপন্যাস কী? রূপকথা থেকে আধুনিক উপন্যাসের আত্মপ্রকাশের ইতিহাস
- ছোটগল্প কী? ছোটগল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠন ও রূপবৈচিত্র্য
- হাজার বছরের বাংলা কবিতা: প্রধান কবিদের জীবন ও শিল্পদর্শনের আলোকে আকর নিবন্ধ
- সাহিত্যের স্বরূপ কী? প্লেটো, অ্যারিস্টটল ও লঞ্জাইনাসের সাহিত্যতত্ত্ব
- কাহিনী কাব্য বা বর্ণনামূলক বা আখ্যানমূলক কবিতা কী? সাহিত্যে কাহিনী কাব্যের বৈশিষ্ট্য ও বিবর্তন
- বাংলা কবিতার সমৃদ্ধ ধারার ঐতিহাসিক প্রেক্ষাপট ও কালানুক্রমিক পরিবর্তন
- রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি প্রেম ও প্রকৃতিবাদ এবং বাঙলাদেশের পরিবেশ
- লু স্যুনের ছোটগল্প-এর চরিত্রগুলো সামন্তবাদের বিরুদ্ধে লড়ায় করেছে
- ছিন্নপত্র তুলে ধরে উনিশ শতকের বাঙলাদেশের সাধারণ মানুষের জীবন
- ব্যক্তি রবীন্দ্রনাথের বহুমুখী পরিচয় ও জীবনবোধকে তুলে ধরে পত্রসাহিত্য ছিন্নপত্র
- পূর্ববঙ্গের পদ্মা তীরবর্তী প্রকৃতির চিত্র ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রে
- ছিন্নপত্রে কবিত্ব হচ্ছে কবি রবীন্দ্রনাথের কাব্যিক গদ্যের চিঠির সংকলন
- অভিবাসন-এর মাধ্যমে মানিক সমাজের অর্থনীতিকে তুলে ধরেছেন
- প্রহসন বা ফার্স হচ্ছে সমাজের খারাপ রীতি শোধনার্থে হাস্যরস প্রধান একাঙ্কিকা
- গীতিকা বা গাথা কী? লোকসাহিত্যের এই উপবর্গের বৈশিষ্ট্য, অনন্যতা ও বিশ্লেষণ
- প্রবাদ জ্ঞান বা অভিজ্ঞতার ভিত্তিতে উপলব্ধি করা সত্যকে মূর্তভাবে প্রকাশ করে
- ধাঁধা বা ধাঁধাঁ হচ্ছে একমাত্র ভাব বা বিষয়কে রূপকের দ্বারা প্রশ্নের আকারে প্রকাশ
- পুরাণ বা মিথ হচ্ছে লোক সাহিত্যের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রকরণ
- লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য হচ্ছে এমন ধরনের সাহিত্য যা কথ্য বা গীত হয়
- কমেডি হচ্ছে প্রধানত নাটকের একটি ধরন যেখানে বিষয়বস্তু হাস্যরসাত্মক
- ছড়া হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য
- ছোটগল্প ও উপন্যাসের পার্থক্য ও তুলনামূলক আলোচনা কথাসাহিত্যের বিশ্লেষণ
- ছোটগল্পের উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাস শুরু ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে
- সংলাপ হচ্ছে সাহিত্যিক রচনায় দুটি চরিত্রের মধ্যকার কথোপকথন
- পাশ্চাত্যে ও ভারতে নাটকের ইতিহাস শুরু হয়েছে খ্রিস্টপূর্ব সময়ে
- ট্রাজেডি হচ্ছে প্রধান চরিত্রের চরম বিপর্যয়ে পতিত হবার নাটক
- সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির লিখিত অথবা মুদ্রিত বিষয়
- মহাকাব্য জাতীয় বা বীরত্বব্যঞ্জক বিষয়ে বিশাল পটভূমিতে বিধৃত বর্ণনামূলক কাব্য
- ইংরেজি সাহিত্য ইংরেজি ভাষায় সপ্তম শতাব্দী থেকে অদ্যাবধি লিখিত সাহিত্য
- প্রবন্ধ সাধারণত এক টুকরা লেখা যা লেখকের নিজস্ব যুক্তি দেয়
- নাটক হচ্ছে কথাসাহিত্যের বিশেষ ধরন যা অভিনয়ের মাধ্যমে পরিবেশিত হয়
- বাংলা ছোটগল্পের ইতিহাস ও বিবর্তন: উদ্ভব থেকে আধুনিক কালের পূর্ণাঙ্গ আখ্যান
- কবিতা শব্দের এবং ছন্দের আন্তঃব্যবহারের উপর ভিত্তি করে একধরণের সাহিত্য
- সাহিত্যে রস হচ্ছে সাহিত্য পাঠের ফলে বিষয়ের অনুধাবনসূত্রে বহুবিধ ভাবের সৃষ্ট
- সাহিত্যের শৈলি হচ্ছে কোনো লেখকের দ্বারা কোনো গল্প লেখা অথবা বলার উপায়
- সাহিত্যের রূপ ও রীতি: সাহিত্যিক শ্রেণিবিভাগের মূল ধারণা ও বিবর্তন
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚