অজয় ভট্টাচার্য ছিলেন আশাবাদী, রোমান্টিক গীতিকার ও কবি

অজয় ভট্টাচার্য (জুলাই, ১৯০৬ – ২৪ ডিসেম্বর, ১৯৪৩) একজন বিখ্যাত বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও চিত্রপরিচালক। হিমাংশু দত্ত ও শচীন দেব বর্মন সহ বহু সুরকারের সুরে ও বিভিন্ন শিল্পীর কণ্ঠে তাঁর লেখা বেশ কিছু গান চিরস্মরণীয় হয়ে আছে। তাঁর অনেক গান জনপ্রিয়তা অর্জন করেছে। মধ্যবিত্তের জীবনে প্রেমের দোলা দিয়েছে তাঁর গান।[১] জন্ম ও শিক্ষাজীবন: অজয় ভট্টাচার্য কুমিল্লার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা … Read more

প্রলেতারিয় সংস্কৃতি হচ্ছে প্রলেতারিয়েত শ্রেণির বিপ্লবী সংস্কৃতি

প্রলেতারিয় সংস্কৃতি

প্রলেতারিয় সংস্কৃতি (ইংরেজি: Proletarian Culture) হচ্ছে প্রলেতারিয়েত বা সর্বহারা শ্রেণির বিপ্লবী সংস্কৃতি যা পুঁজিবাদী ও সামন্তবাদী সংস্কৃতির বিরোধীতা করে সাম্যবাদ অভিমুখী সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করে। ফলে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের নিমিত্তে প্রলেতারিয়েত শ্রেণির সাংস্কৃতিক উপাদান দিয়ে প্রলেতারিয় সংস্কৃতি নির্মিত হয়। এক একটা সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে সংস্কৃতির পরিচয় নির্ধারিত হয়। কিন্তু এর অর্থ এই নয় যে, দাস … Read more

সংস্কৃতি মানুষ ও সমাজের রূপান্তরমূলক ক্রিয়া ও ফলাফলের সমষ্টি

সংস্কৃতি কী

সংস্কৃতি বা কৃষ্টি (ইংরেজি: Culture) হচ্ছে মানুষ ও সমাজের সকল ধরনের রূপান্তরমূলক ক্রিয়াকলাপ এবং এ সকল ক্রিয়াকলাপের ফলাফলের সমষ্টি। সংস্কৃতি মানুষের জীবনধারা ব্যবহারগত ও রূপান্তরগত রূপের প্রতিফলন। সমাজের ঐতিহাসিক রূপান্তরের প্রক্রিয়ায় বিভিন্ন সমাজের মানুষ হিসেবে আমরা প্রতিনিয়তই ঐ সমাজের সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে বেড়ে উঠি। সংস্কৃতির কারণেই মানুষের ব্যক্তি জীবন এবং সমাজ জীবন অন্য প্রাণীদের থেকে … Read more

লেনিনবাদ হচ্ছে ভ্লাদিমির লেনিন বিকশিত একটি রাজনৈতিক মতাদর্শ

লেনিনবাদ

লেনিনবাদ (ইংরেজি: Leninism) হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ যা রুশ মার্কসবাদী বিপ্লবী ভ্লাদিমির লেনিনের দ্বারা বিকশিত একটি বৈপ্লবিক ভ্যানগার্ড পার্টির নেতৃত্বাধীনে সাম্যবাদ প্রতিষ্ঠার রাজনৈতিক উপস্থাপক হিসাবে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব পত্তনের সংকল্প করে। মার্কসবাদী লেনিনবাদী দর্শনের বিষয়বস্তু হিসেবে লেনিনবাদ বলশেভিক ধরনের কমিউনিস্ট পার্টি, প্রলেতারিয়েতের একনায়কত্বের প্রশ্ন, গণতান্ত্রিক কেন্দ্রিকতাবাদ, মতবাদের প্রশ্ন, রণনীতি ও রণকৌশলের প্রশ্ন, কর্মনীতির ও কর্মধারার … Read more

মার্কসবাদী-লেনিনবাদী দর্শনের বিষয়বস্তু প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বিষয়

মার্কসবাদী-লেনিনবাদী দর্শনের বিষয়বস্তু

মার্কসবাদী-লেনিনবাদী দর্শনের বিষয়বস্তু (ইংরেজি: Subject matter of Marxism-Leninism) হচ্ছে প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সকল বিষয়। এই দর্শন হচ্ছে এমন একটি রাজনৈতিক মতাদর্শ যা বিশ শতকের আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। কার্ল মার্কস এবং তাঁর সহযোগী ফ্রিডরিখ এঙ্গেলস দ্বারা নির্মিত মার্কসবাদী দর্শনে মার্কসবাদ-লেনিনবাদের ভিত্তি নিহিত। ভি.আই. লেনিন প্রতিষ্ঠিত বিপ্লবী রাজনৈতিক তত্ত্ব এবং অনুশীলনে এই মতাদর্শের … Read more

হ্যারল্ড লাস্কি সাম্যের প্রশ্নে উদারনীতি ও রাষ্ট্র নিয়ন্ত্রিত সামাজিক সাম্যের পক্ষে

হ্যারল্ড লাস্কি

হ্যারল্ড জোসেফ লাস্কি (ইংরেজি: Harold Joseph Laski, ৩০ জুন, ১৮৯৩ – ২৪ মার্চ, ১৯৫০) ছিলেন একজন সুবিধাবাদী প্রতিক্রিয়াশীল সমাজ গণতন্ত্রী ডানপন্থী। সাম্যের প্রশ্নে অধ্যাপক হ্যারল্ড লাস্কির ভাবনা হচ্ছে উদারবাদ ও রাষ্ট্র নিয়ন্ত্রিত সামাজিক স্বার্থ ও আর্থিক নিরাপত্তার সমন্বয়। প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদী গণহত্যাকারী ব্রিটিশ লেবার পার্টির নেতা হিসেবে তিনি পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের অবসান চাননি। ফলে তার সাম্যচিন্তা … Read more

আর্নেস্ট বার্কার সাম্য সম্পর্কে উদারবাদী মতামত প্রদান করেন

আর্নেস্ট বার্কার

স্যার আর্নেস্ট বার্কার (ইংরেজি: Ernest Barker, ২৩ সেপ্টেম্বর ১৮৭৪ – ১৭ ফেব্রুয়ারি ১৯৬০) ছিলেন একজন ইংরেজ উদারবাদী রাষ্ট্রবিজ্ঞানী। সাম্যের প্রশ্নে তিনি উদারবাদী মতামত প্রদান করেন। অধ্যাপক আর্নস্ট বার্কার মনে করেন আইনগত ও সামাজিক সাম্য সকলের ক্ষেত্রে সাম্য আনতে পারে। রাষ্ট্রচিন্তার নানা ধারার নিরিখে সমতার উদারবাদী ভাবনাকে বিচার করে তার অকার্যকর দিকটি উপলব্ধি করা দরকার। সাম্য … Read more

সাম্যের নারীবাদী ভাবনা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি ও মালিকানা অর্জনে সমতা

সাম্যের নারীবাদী ভাবনা

সাম্যের নারীবাদী ভাবনা বা সাম্য সম্পর্কে নারীবাদী চিন্তা (ইংরেজি: Feminist ideas on equality বা Equality feminism) হচ্ছে পুঁজিবাদী সমাজ টিকিয়ে রেখে নারীকে রাষ্ট্র ও সমাজে পুরুষের সাথে সমানতালে কাজ, ব্যবসা, মুনাফা, ব্যক্তিগত সম্পত্তি ও ব্যক্তিগত মালিকানা অর্জনের সমতার জন্য চেষ্টা করা। রাষ্ট্রচিন্তায় বুর্জোয়া পুরুষদের সাথে বুর্জোয়া নারীদের সমানাধিকারের চেষ্টা করে নারীবাদীরা। নারীবাদীদের সাম্যের ধারণা হচ্ছে … Read more

সাম্যের নয়া উদারবাদী ভাবনা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মুক্ত বাজারী প্রতিযোগিতা

সাম্যের নয়া উদারবাদী ভাবনা

সাম্যের নয়া উদারবাদী ভাবনা বা সাম্যের নব্য উদারতাবাদী ধারণা (ইংরেজি: Neo-liberal ideas on equality) হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী আধুনিক বর্বর রাষ্ট্রসমূহের শোষণ ও গণহত্যার সমর্থনকারী বুদ্ধিজীবীদের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মুক্ত বাজার অর্থনীতি টিকিয়ে রাখার সাম্য সংক্রান্ত চাপাবাজী বকবকানি। সাম্যের নয়া উদারবাদী ভাবনা সাম্যের উদারবাদী ভাবনা এবং সাম্যের মার্কসবাদী ভাবনা সরাসরি বিরোধীতার মুখে পড়েছে … Read more

সাম্যের মার্কসবাদী ভাবনা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা

সাম্যের মার্কসবাদী ভাবনা

সাম্যের মার্কসবাদী ভাবনা বা সাম্য সম্পর্কে মার্কসবাদী ধারণা (ইংরেজি: Marxist ideas on equality) হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি নির্মাণ এবং সামন্তবাদী ও পুঁজিবাদী সমাজের উচ্ছেদ করে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা। উনবিংশ শতকের রাষ্ট্রচিন্তার ইতিহাসে মার্কসবাদ এনেছে সাম্যকে রাষ্ট্রে ও সমাজজীবনে বাস্তবায়নের সম্পূর্ণ নতুন এক প্রবাহ। উনবিংশ শতকেই জার্মানি ও রাশিয়ায় প্রগতিশীল আন্দোলনের একটি ধারা রাজনৈতিক সাহিত্যে ধীরে … Read more