সংলাপ হচ্ছে সাহিত্যিক রচনায় দুটি চরিত্রের মধ্যকার কথোপকথন

সংলাপ

সংলাপ বা কথোপকথন (ইংরেজি: Dialogue) হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে লিখিত বা কথিত বাক্যালাপ বিনিময় এবং এটা সাহিত্যিক ও নাট্যরূপে আলাপের আদান-প্রদান চিত্রিত করে। দার্শনিক বা বক্তৃতার কৌশল হিসাবে এটি পাশ্চাত্যে মূলত প্লেটো দ্বারা বিকাশমান সক্রেটিক সংলাপের সাথে জড়িত, তবে প্রাচীন সাহিত্যগুলি তথা ভারতীয় সাহিত্যসহ অন্যান্য ঐতিহ্যের মধ্যেও সংলাপ পাওয়া যায়।[১] সাধারণ কথোপকথন থেকে … Read more

পাশ্চাত্যে ও ভারতে নাটকের ইতিহাস শুরু হয়েছে খ্রিস্টপূর্ব সময়ে

নাটকের ইতিহাস

পাশ্চাত্যের নাটকের ইতিহাস (ইংরেজি: History of Drama) সম্পর্কে বলা যায় যে পাশ্চাত্য নাটকের উদ্ভব হয়েছে ধ্রুপদী গ্রিসে। ভারতীয় নাটকের প্রথম দিকে ছিল সংস্কৃত নাটক। খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে দশম শতাব্দীর মধ্যে ভারতের ইতিহাসে আপেক্ষিক শান্তির সময়কালে সেখানে শত শত নাটক লেখা হয়েছিল। মানুষের জীবন সরল রেখায় শান্ত স্বচ্ছন্দ ভঙ্গিতে প্রবাহিত হয় না। এ ধরনের জীবন … Read more

ট্রাজেডি হচ্ছে প্রধান চরিত্রের চরম বিপর্যয়ে পতিত হবার নাটক

ট্রাজেডি

ট্রাজেডি বা বিয়োগান্তক নাটক বা বিষাদাত্মক নাটক (ইংরেজি: Tragedy) হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ যখন তার পরিণতিতে প্রধান চরিত্রের জন্য চরম বিপর্যয় ডেকে আনে তখন সেই নাটককে ট্রাজেডি বলা হয়।[১] প্রাচীন কালের নিয়মে লিখিত ট্র্যাজেডি অন্য সকল প্রকার কাব্যের মধ্যে সবচেয়ে গভীরতাব্যঞ্জক, নীতিমূলক এবং সবচেয়ে সুফলদায়ক বলে গণ্য হয়ে এসেছে। সেহেতু এরিস্টটলের মতে, অনুকম্পা ও ভীতি বা … Read more

সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির লিখিত অথবা মুদ্রিত বিষয়

সাহিত্য

ব্যাপক অর্থে সাহিত্য (ইংরেজি: Literature) হচ্ছে যে কোনো লিখিত অথবা মুদ্রিত বিষয়। বিশেষ অর্থে সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির বহিঃপ্রকাশ। সাহিত্যকে মানব অভিজ্ঞতার নন্দনতাত্ত্বিক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। এই অর্থে উপন্যাস, ছোটোগল্প, মহাকাব্য, গীতিকবিতা এবং নাটক সাহিত্যের পর্যায়ে পড়ে।[১] এক কথায় বলা যায়, ইন্দ্রিয় দিয়ে ধারণকৃত পার্থিব বা মহাপার্থিব বা অপার্থিব চিন্তা চেতনা, অনুভূতি, … Read more

মহাকাব্য জাতীয় বা বীরত্বব্যঞ্জক বিষয়ে বিশাল পটভূমিতে বিধৃত বর্ণনামূলক কাব্য

মহাকাব্য কী

মহাকাব্য বা মহাকবিতা (ইংরেজি: Epic poetry) হচ্ছে জাতীয় ও বিশাল পটভূমিতে বিধৃত উদাত্ত রীতিতে লেখা সুদীর্ঘ বিবরণসম্বলিত কবিতা, যাতে কবি এবং তাদের শ্রোতাগণ নিজেদেরকে মানুষ বা জাতি হিসাবে উপলব্ধির জন্য লিখে থাকেন। মহাকাব্য সাধারণত সতেজ স্মৃতির বাইরে এমন একটি সময়কে নিয়ে লিখিত যেখানে দেবতা বা অন্যান্য অসাধারণ নারী-পুরুষের সাথে দেবতা বা অন্যান্য অতিমানবিক শক্তির বীরত্বব্যঞ্জক … Read more

রোমান্টিকতাবাদ শৈল্পিক, সাহিত্যিক, সাংগীতিক এবং মনীষাগত আন্দোলন

রোমান্টিকতাবাদ

রোমান্টিকতাবাদ বা রোমান্টিসিজম (ইংরেজি: Romanticism) বা রোম্যান্টিক যুগ ছিল একটি শৈল্পিক, সাহিত্যিক, সাংগীতিক এবং মনীষাগত আন্দোলন যা অষ্টাদশ শতকের শেষের দিকে ইউরোপে উদ্ভূত হয়েছিল এবং বেশিরভাগ অঞ্চলগুলিতে আনুমানিক ১৮০০ থেকে ১৮৯০ সাল পর্যন্ত সময়ে শীর্ষে ছিল। রোমান্টিকতাবাদ আবেগ এবং ব্যক্তিত্ববাদের উপর জোর দেওয়ার সাথে সাথে সমস্ত অতীতচারিতা ও প্রকৃতির গৌরব দ্বারা চিহ্নিত হয়েছিল, যা ধ্রুপদী … Read more

ইংরেজি সাহিত্য ইংরেজি ভাষায় সপ্তম শতাব্দী থেকে অদ্যাবধি লিখিত সাহিত্য

ইংরেজি সাহিত্য

ইংরেজি সাহিত্য (ইংরেজি: English Literature) হচ্ছে সপ্তম শতাব্দী থেকে অদ্যাবধি ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাসিন্দাদের দ্বারা ইংরেজী ভাষায় রচিত লিখিত সাহিত্য ও তৎসংক্রান্ত রচনাবলী। ইংরেজি ভাষা ১,৪০০ বছরেরও বেশি সময় ধরে বিকশিত হয়েছে। পঞ্চম শতাব্দীতে অ্যাংলো-স্যাক্সন বসতি স্থাপনকারীদের হাত ধরে গ্রেট ব্রিটেনে আসা অ্যাংলো-ফ্রিসিয়ান উপভাষাগুলোর সমন্বিত রূপই হলো ‘পুরাতন ইংরেজি’। এই ভাষার সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হলো মহাকাব্য … Read more

জওহরলাল নেহরু ভারতের জনগণ, গণতন্ত্র ও স্বাধীনতার শত্রু সন্ত্রাসবাদী

জওহরলাল নেহরু

জওহরলাল নেহরু বা জওহরলাল নেহেরু বা জহরলাল নেহরু (১৪ নভেম্বর, ১৮৮৯ – ২৭ মে, ১৯৬৪, Jawaharlal Nehru) ছিলো ভারতের জাতীয় কংগ্রেসের তিনবারের সভাপতি, ভারতের অবৈধ প্রথম প্রধানমন্ত্রী, ভারতের সামন্তবাদ-জমিদার শ্রেণির মিত্র, ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতিনিধি, হিন্দু-মুসলিম দাঙ্গা ও সাম্প্রদায়িকতার ঝান্ডাধারী, সাম্যবাদ ও সমাজতন্ত্রের বিরোধীতাকারী, ভারতের স্বাধীনতা আন্দোলনের শত্রু, কৃষক ও শ্রমিকের গণহত্যাকারী, খুনী, সন্ত্রাসবাদী ও যুদ্ধাপরাধী।[১] কর্মজীবনে … Read more

সমাজতন্ত্র সম্পর্কে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতামত

সমাজতন্ত্র সম্পর্কে মওলানা ভাসানী

সমাজতন্ত্র সম্পর্কে মওলানা আবদুল হামিদ খান ভাসানী (ইংরেজি: Maulana Bhashani on Socialism) যে মত প্রদান করেন তা হচ্ছে গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করবার পরবর্তী স্তর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি ও সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা। তিনি নয়া গণতান্ত্রিক বিপ্লব ও সমাজতান্ত্রিক বিপ্লবের ভেতরে একটি সাযুজ্য রক্ষার চেষ্টা করেছেন। সেই কারণে মওলানা ভোটবাজিকে অন্যান্য পাজী নেতাদের মতো চাপার জোরে … Read more

স্যামসন অ্যাগনিসটিজ জন মিল্টনের লেখা একটি ট্রাজেডি নাটক

স্যামসন অ্যাগনিসটিজ

স্যামসন অ্যাগনিসটিজ (ইংরেজি: Samson Agonistes) মহাকবি জন মিলটনের লেখা একটি ট্রাজেডি নাটক।  এই নাটকটি, “প্যারাডাইস রিগেইনড”-এর সঙ্গে একত্র ১৬৭১ সালে প্রকাশিত হয়। রচনাকাল সম্বন্ধে সঠিক জানা না গেলেও সঙ্গত অনুমান এই হবে যে এটাই তার শেষ রচনা, এরপর তিনি আর কিছুই লেখেন নি।[১] মিল্টনের আযৌবন বাসনা ছিল নাটক, বিশেষত ট্রাজেডী রচনার, এবং সেটা হবে অ্যাটিক … Read more