মাঝখানে ব্রহ্মপুত্র নদী, ঐ পারে তোমাদের বাড়ি
এপারে রুগ্ন বাংলাদেশ ঐ পারে স্বপ্নগতিগাড়ি
গাড়ি ডাকে যাবি চল ছেড়ে দাও বন্দিশালা ঘর
কোলাহলে হল্লাবোলে ভরে দাও গ্রাম ও শহর
কিছু দূরে তোমার বসতি সার্বভৌম নিদয়ার চর
সেই চরে বসত করে আশা আর সংগ্রামী আলো
হাঁটা পথ লড়াইয়ের মাঠে সেও বুঝি ভালো
কে যায় কে যায়, মনে পড়ে সেই যাওয়া আসা
কোন সে অচিন তিথি, পড়ে থাকে কার ভালোবাসা
কী খবর নিয়ে ঘোরাফেরা, কোন সে নতুন বছর
অতিথি পাখিরা আসে আরো আসে সূর্যের স্বর
গান গাও ছবি আঁকো আরো আঁকো বাড়ি বেদনার
সে বাড়ি জ্বালুক আলো তাড়িয়ে ফিরুক অন্ধকার
দাও দাও দাও দাও, পাল্টাও পুরনো শ্লোগান
কাকে ভালোবাসো আর কার কণ্ঠে বাজে নয়া গান
সে কি বাজে, সে কি পাজি, সে বলে নোংরা কথা
নতুন প্রযুক্তি আনো, ঝেড়ে ফেল পুরনো নৈতিকতা
বানাও নতুন নীতি, গড়ে তোলো লড়াইয়ের নতুন কৌশল
আমাদের গোলাঘরে নতুন সময় আসুক
নতুন কালের নব কলেবরে নতুন দিনের ফলাফল।
আরো পড়ুন
- জীবনানন্দ দাশের প্রেমের কবিতা: রোমান্টিকতা, বিরহ ও অবিনশ্বর অনুভূতির রূপরেখা
- অনন্যা
- তৃতীয় পক্ষের গমনাগমন
- পৌরাণিক প্রেম
- একদিন তোলপাড় বর্ষার বৃষ্টির ফোঁটায়
- প্রথম দিনের উড্ডয়ন
- পৃথিবীর কামরায়
- রক্তস্রোত রক্তজবা
- সে ছিল আমার সন্ধ্যাচারিনী
- চিরন্তন প্রত্যাখ্যানের আগমনী গান
- আসছে আসছে অপরিচিতার ঝড়
- সুন্দর নান্দনিক সমতাঘর
- তোমার বিজয় সমতার জয়
- ঐ পারে স্বপ্নগতিগাড়ি
- আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি
- শোনা যায় সেই ডাক, ভালোবাসি
- সম্পর্ক, মানে শক্তির নিত্যতা
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রত্যাশার স্বাপ্নিক আমরা ফেরি করি আশার আলো
- বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো
- সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার
- সরসী
- On First Looking into Chapman’s Homer কবিতার মূলভাব ও সারমর্ম
- ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ
০১ জানুয়ারি ২০০৯
গফরগাঁও ময়মনসিংহ
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚