আমাদের বেদনাগুলো বহুভাবে ধরা পড়ে
বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো লতানো পথে বাড়ে
আমাদের কথার ধারায়
অবিরত পথ চলায়
দিনগুলো রাতগুলো বিষণ্ণতায় কাটে
মন আমার একাই যায় মরুভূমি মাঠে;
অতীত স্মৃতিকে ভাবি কিছুক্ষণ পুরনো মিথ্যা বলে
বর্তমানে কষ্টের সত্যটি আমাদের সাথে চলে
আমাকে আহত করে, আমাকে পঙ্গু করে।
এখানে আমরা হাঁটি, ক্লান্ত হই, ব্যর্থ হই, কখনো দাড়াই
আহত হই কথায় ও কর্মে, আঘাতের বৃত্তবদ্ধতায়,
তীব্র গতির পাখা ঘোরে গভীর গভীরতর যন্ত্রণায়
আমাদের সম্পর্ক সুন্দরের দিকে যায়
কী না
আমরা সংশয়াকুল বুঝতে পারি না।
আমি অহংকার ফেলে তোমার পাশে দাঁড়াতে পারি না
চাঁদ ও সূর্যের আলো একই উৎস হতে আসে, কক্ষনো মনে রাখি না
আমরা মাঝে মধ্যে বাঁচার জন্য দৌড়াতে থাকি
চারশো বছরের শহরে পুরনো জুতার ছাপ রাখি
তীব্রভাবে বাঁচতে ভালো লাগে
তীব্রভাবে হাসতে ভালো লাগে
এরকম ভালো লাগা সময়ে বাড়ে প্রত্যাশা
জানার ও জানাবার ব্যাকুল তিয়াসা।
এসবের মাঝখানে চলে যাও, বলে বাড়ে একঝাঁক কল্পরক্ত রাগ
তা হতে জন্ম হতে পারে অনুরাগ
এ আশা জাগে মনে মনে
অন্য দিকে অন্য কোনো ক্ষণে,
বাজে তোমার মনে উচ্ছল দিগন্তের ঢেউ
সারদিন বিমর্ষ আকাশ যেন মধুরো মধ্যেও।
সে থেকে করুণা নিয়ে যব যন্ত্রণাকে সরিয়ে
বারবার আলো জ্বালতে যেও
কখনো চাই না আর বিষণ্ণতা ও
সুতীব্র বেদনার কাল, এ এমন আকাল,
স্বল্প সময়ের জন্য হলেও তীব্রভাবে ভালোবেসে আমাকেই ডেকে নিও।
আরো পড়ুন
- অনন্যা
- তৃতীয় পক্ষের গমনাগমন
- পৌরাণিক প্রেম
- একদিন তোলপাড় বর্ষার বৃষ্টির ফোঁটায়
- প্রথম দিনের উড্ডয়ন
- পৃথিবীর কামরায়
- রক্তস্রোত রক্তজবা
- সে ছিল আমার সন্ধ্যাচারিনী
- চিরন্তন প্রত্যাখ্যানের আগমনী গান
- আসছে আসছে অপরিচিতার ঝড়
- সুন্দর নান্দনিক সমতাঘর
- তোমার বিজয় সমতার জয়
- ঐ পারে স্বপ্নগতিগাড়ি
- আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি
- শোনা যায় সেই ডাক, ভালোবাসি
- সম্পর্ক, মানে শক্তির নিত্যতা
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রত্যাশার স্বাপ্নিক আমরা ফেরি করি আশার আলো
- বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো
- সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার
- সরসী
- On First Looking into Chapman’s Homer কবিতার মূলভাব ও সারমর্ম
- ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ
১৭ সেপ্টেম্বর ২০০৭,
শেখ সাহেববাজার, ঢাকা
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚