বছর মাস দিনগুলো যায় আর
আসে নতুন নতুন আসে দিন মাস বছর
জীবনের চারদিকে অফুরান
প্রাণের কম্পন
সৃষ্টির বেদনায় তৈরি হয় যৌবনের শিল্পকলা
চলা আর পা ফেলা,
সময় চলে আগুনের পাখায়
বয়সের দাগগুলো চোখ মুখ গালের বলিরেখায়
বাড়ে, অভিজ্ঞতাও বাড়ে, রণনীতি রণকৌশলও বাড়ে
আসলে থামে না কিছু, গতিশীল সব
জীবনের চারপাশে আমাদের পরিবেশে মুহুর্মুহু কলরব;
বেঁচে থাকে খাদ্য কণা, শস্য কণা বীজাধারে প্রাণ কণা
বাঁচবার প্রেরণা,
বেঁচে থাকে শ্রমিক কৃষকের কর্মময় সামাজিক চাকা
সামনে চলার পথে সত্যের প্রবাহ থাকা
থাকে হৃদয়ে হৃদয়ে ভালবাসা
দশ হাজার বছরের মেলাবার পুরনো প্রত্যাশা
আন্তরিকতায় ধন্য জয়গানে মুখর
মুক্তির জন্য লড়ে যায় গভীরে, গহ্বর
হতে উৎসারিত প্রেমকে বুঝতে হয় জীবনের প্রয়োজনে
বাঁচাতে হলে চাই প্রেম, সম্পর্ক চাই, চাই দ্বান্দ্বিকতা, মানে
সম্পর্ক, মানে শক্তির নিত্যতা
প্রেম মানে শক্তির প্রবহমানতা।
আরো পড়ুন
- সুন্দর নান্দনিক সমতাঘর
- তোমার বিজয় সমতার জয়
- ঐ পারে স্বপ্নগতিগাড়ি
- আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি
- শোনা যায় সেই ডাক, ভালোবাসি
- সম্পর্ক, মানে শক্তির নিত্যতা
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রত্যাশার স্বাপ্নিক আমরা ফেরি করি আশার আলো
- বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো
- সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার
- সরসী
- On First Looking into Chapman’s Homer কবিতার মূলভাব ও সারমর্ম
- ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ
০৩ ডিসেম্বর ২০০৭
গফরগাঁও ময়মনসিংহ
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚