নামটি তমার সরেস, যেন স্বর্গ থেকে আসা সুঘ্রাণ,
ট্রেন থেকে নামার শেষ মুহূর্তে জানলাম;
তুমি এক মহাগল্প আমার অচেনা শহরে;
— দেখা কী হবে আর কোনোদিন, শেষ প্রশ্ন ছুঁড়লাম ক্ষীণ ভরসায়,
— হতেও পারে অন্য কোনোখানে অন্য কোনো ট্রেনে,
— একদিন চা খেতে এসো চায়ের দোকানে, শেষবার বললাম শেষ মিনতিতে,
— কেন নিজের ঘর নেই বুঝি, শেষ প্রশ্ন উঁচিয়ে ধরলে চোখের ভ্রূকুটিতে?
এরপর জানালাম, আমি এক জন্মকবি, জন্ম হতে উদ্বাস্তু,
ঘর বাঁধতে শিখিনি; তারপর পরিচয় কোথাকার কে,
এরপর উড়ে এসে বাসা বাঁধে এক ঝাঁক আশা বুকের কুঠুরিতে,
একদিন নিশ্চয় দেখা হবে, হয়ত আমিও হবো এক ঘরামি,
তারপর পড়বে মনে সেই বিকেল, তোমার দিকে তাকিয়ে থাকা
একটি আদুরে বিকেল, মুখোমুখি সরসী আর আমি,
একটি বিকেল শুধু পিয়ানোর সুর প্রতি লোমকূপে,
মুখোমুখি দুটি সিট, মুখোমুখি বসে থাকা অসীম আকাশ,
তারপর অচেনা স্টেশনে নেমে যাওয়া, নিজেদের গন্তব্যে ছুট,
জীবনের নিত্যদিনের কর্মক্লান্ত ঘামে বেঁচে থাকা।
আবার তোমাকে ভাবি, দেখা হয় যদি, কি কথা হবে!
— এতদিন পরে ঝড় উঠলো হৃদয়ে, এতোদিন পরে তুমুল বজ্রপাত, তোমার সঙ্গে দেখা হবার পর সৃষ্টি হলো মহাকাব্য, তারপর আমার ভুবনে শুধু আলো আর আলো এই শহরেও তবু ভালোবাসো ভালো, তখনো হয়তো থাকবে একই প্রশ্ন,
— তুমি কী হবে আমার সেই একতারা!
— তুমি কী হবে আমার সেই গতিধারা!
আরো পড়ুন
- অনন্যা
- তৃতীয় পক্ষের গমনাগমন
- পৌরাণিক প্রেম
- একদিন তোলপাড় বর্ষার বৃষ্টির ফোঁটায়
- প্রথম দিনের উড্ডয়ন
- পৃথিবীর কামরায়
- রক্তস্রোত রক্তজবা
- সে ছিল আমার সন্ধ্যাচারিনী
- চিরন্তন প্রত্যাখ্যানের আগমনী গান
- আসছে আসছে অপরিচিতার ঝড়
- সুন্দর নান্দনিক সমতাঘর
- তোমার বিজয় সমতার জয়
- ঐ পারে স্বপ্নগতিগাড়ি
- আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি
- শোনা যায় সেই ডাক, ভালোবাসি
- সম্পর্ক, মানে শক্তির নিত্যতা
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রত্যাশার স্বাপ্নিক আমরা ফেরি করি আশার আলো
- বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো
- সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার
- সরসী
- On First Looking into Chapman’s Homer কবিতার মূলভাব ও সারমর্ম
- ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ
২৭ মার্চ ২০০৭,
গফরগাঁও ময়মনসিংহ
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚