বাংলাদেশ জাতীয় মুক্তি কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম কর্তৃক ১১ জুন তারিখে প্রেরিত এক বিবৃতিতে গত ৬ জুন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র শ্রমিক জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ করে এক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন তা পূরণে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত শৈথিল্য প্রদর্শন করে চলেছে।
বিবৃতিতে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে ও তা এগিয়ে নিতে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট পথরেখা ঘোষণা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দীর্ঘ ১০ মাস পার করছেন। কিন্তু এই দীর্ঘ সময় তিনি কেন নিয়েছেন তা তাঁর ভাষণে ব্যাখ্যা করেননি। এটা জনগণের কাছে জবাবদিহি করতে তাঁর অনাগ্রহের একটি দৃষ্টান্ত।
আরো পড়ুন
- নেত্রকোনার রাজনৈতিক ইতিহাস: স্নায়ুযুদ্ধ পরবর্তী প্রগতিশীল ও শ্রমিক আন্দোলন
- ময়মনসিংহের স্নায়ুযুদ্ধ পরবর্তী রাজনীতি: আদর্শের সংগ্রাম ও রূপান্তরের ইতিহাস
- মণি সিংহ: বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস ও রাজনৈতিক জীবন
- উপমহাদেশে নকশাল আন্দোলনের বিবর্তন: তাত্ত্বিক ভিত্তি ও রাজনৈতিক উত্তরাধিকার
- নয়াগণতান্ত্রিক গণমোর্চা: বাংলাদেশের প্রগতিশীল ও সাম্যবাদী রাজনীতির ধারা
- শহীদ কমরেড রাবেয়া আখতার বেলী: নকশালবাড়ি আন্দোলনের এক নির্ভীক নারী বিপ্লবী
- তসলিমা নাসরিন ও বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পরিসর: মুক্তমনাদের সংকীর্ণতা ও প্রতিক্রিয়াশীলতার ব্যবচ্ছেদ
- বাংলাদেশে সাম্যবাদ হচ্ছে বিভিন্ন সংগঠনে কার্যকর বিভিন্ন পন্থার রাজনীতি
- সিপিবির জাতীয়তাবাদ অভিমুখি বিচ্যুতি প্রসঙ্গে
- সিপিবির মোদীতোষণ এবং ক্ষুদে-বুর্জোয়া নির্বোধদের সিপিবিতোষণ
- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সবচেয়ে পুরনো বনেদী বামপন্থী দল
- সিপিবি মৌলভীবাজার জেলার ইতিহাস শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের ইতিহাস
- সিপিবি সিলেট জেলার ইতিহাস শ্রমিক, কৃষক ও সাধারণ মেহনতি মানুষের সংগ্রামের পথ
- নয়াগণতান্ত্রিক গণমোর্চার ২০২৬ সালের নির্বাচনের প্রাথমিক পর্যবেক্ষণ
- মার্কিন-বাংলাদেশ ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি’ বাতিলের আহ্বান বিপ্লবী ছাত্র মৈত্রীর
- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম-এল) কর্তৃক আসন্ন ভোট বর্জনের আহবান
- নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা প্রদানের বিরুদ্ধে সমাবেশ
- ধনিক শ্রেণির ক্ষমতা ভাগাভাগির ভোট প্রত্যাখ্যানের আহ্বান
- অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই সংসদ নির্বাচন করতে হবে
- সাম্যবাদী দলসমূহের বিবৃতিতে হাসিনা সরকারের পদত্যাগ দাবি
- জনগণতান্ত্রিক ছাত্র সঙ্ঘ স্বৈরাচারী আওয়ামী সরকারের পদত্যাগ দাবি করেছে
- ছাত্র-জনতার খুনী হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি
- বাংলাদেশে মার্কসবাদ চর্চা
- ফুলবাড়ি উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলন হচ্ছে এক মহান কৃষক সংগ্রাম
- আলতাব আলী ছিলেন প্রগতিশীল রাজনীতিক ও শ্রমিক-কৃষক আন্দোলনের নেতা
- বাংলাদেশের গণযুদ্ধ বা মুক্তিযুদ্ধ হচ্ছে স্বাধীনতার জন্য চালিত সশস্ত্র সংগ্রাম
- বিপ্লবী চেতনার অগ্নিপুরুষ: কর্নেল আবু তাহের বীর উত্তম
- বাঙালির আত্মপরিচয় ও নবজাগরণ সম্পর্কে আবুল কাসেম ফজলুল হক
- রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে ঘরে বাইরে একটি গোষ্ঠী অপেক্ষায় আছে
- মধ্যবিত্ত কেন রাজনীতিবিমুখ?
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত জনগণের ক্ষমতাকে সংহত করতে প্রয়োজনীয় সংস্কার করেই যেখানে জাতীয় নির্বাচন ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই সম্পন্ন করা সম্ভব ছিল তা এখন ২০২৬ সালের এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন এতদিন পিছিয়ে দেয়া হলো এর কোনো ব্যাখ্যাও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভাষণে নেই। এতে জনগণের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণ পুরাতন কায়দায় শাসিত হতে আর রাজি নয় – এটা অন্তর্বর্তীকালীন সরকারসহ ক্ষমতা প্রত্যাশী সকল রাজনৈতিক দলকে বুঝতে হবে। বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚