দোলন প্রভা: নতুন সমাজ বিনির্মাণে এক প্রগতিশীল ও মানবিক সত্তার প্রতিকৃতি

এনামূল হক পলাশ সম্পাদিত অন্তরাশ্রম পত্রিকা দোলন প্রভা সংখ্যার প্রচ্ছদ

চিন্তা ও চেতনার নিরন্তর বিবর্তনের এই যুগে আমরা সর্বদা প্রাগ্রসর ও অগ্রবর্তী জীবনদর্শনকে স্বাগত জানাই। সময়ের সাথে সাথে মানুষের মনন ও প্রজ্ঞা উচ্চতর স্তরে বিকশিত হওয়াটাই স্বাভাবিক। পৃথিবীতে যেদিন ‘আমি’ বা ‘আমার’ শব্দটির দম্ভ উচ্চারিত হয়েছিল, সেদিনই সময় এক সীমাবদ্ধ খাঁচায় অবরুদ্ধ হয়ে পড়েছিল। আমাদের এই ভূখণ্ডে দিন দিন আমিত্ববোধ ও ব্যক্তিকেন্দ্রিকতা এতটাই প্রকট হয়ে … Read more

‘সত্যপীরের পাঁচালি’-র আদি রূপকার: মধ্যযুগের বিস্ময় কবি কঙ্ক

কবি কঙ্ক

মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে এক অকুতোভয় ও ব্যতিক্রমী নাম কবি কঙ্ক। নেত্রকোণার কেন্দুয়ার রাজেশ্বরী নদীর তীরের বিপ্রগ্রামে আনুমানিক ১৫শ-১৬শ শতকে জন্মানো এই ব্রাহ্মণ সন্তান কেবল কাব্যচর্চায় সীমাবদ্ধ ছিলেন না, বরং ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক চেতনার বীজ বুনেছিলেন। শ্রীচৈতন্যের সমসাময়িক এই কবিই প্রথম কালিকার পরিবর্তে সত্যনারায়ণের মাহাত্ম্য গেয়ে বাংলা সাহিত্যে ‘বিদ্যাসুন্দর’ কাব্যের নতুন ধারা প্রবর্তন করেন। … Read more

আলোকের দিন শুরু হলে মানুষের গল্প লেখা হবে

মানুষের গল্প

ঘুম থেকে জেগে একটি পাথরে হাত দিলে তৎক্ষণাৎ পাথর হয়ে যায় একটি ছুরির ফলা, শুরু হলো শিকার যুগের। শিকারি পশুর ছানা জন্ম হলে জন্ম হয় কৃষিজ ভূমি, নতুন ফসল ফলে নারীর আহ্বানে। পাথরের যুগ শেষ হলে গোত্রপিতার কলহে শুরু হয় নায়কী শোষণ, কোথায় হারিয়ে গেল আমাদের মুক্ত হাতগুলো। একদিন যুদ্ধশেষে শান্তি না এলে আমরা পেলাম … Read more

শাহেরা খাতুন স্মারক গ্রন্থ-এর একটি মূল্যায়ন

শাহেরা খাতুন স্মারক গ্রন্থ

বইয়ের নাম থেকে মূলত এ বইয়ের বিষয়বস্তু উপলব্ধি করা যায়। সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, সমাজসেবী, পরোপকারী, শিক্ষানুরাগী, প্রকৃতিপ্রেমী, সংস্কৃতিপ্রেমী ও পরিব্রাজক ইত্যাদি বহু গুণে গুনান্বিত শাহেরা খাতুনের স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে অনুপ সাদি, দোলন প্রভার লেখা এই বই, “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। অনুপ সাদি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার দামোল গ্রামে ১৯৭৭ সালে ১৬ জুন জন্মগ্রহণ … Read more

“স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” কাব্যগ্রন্থের সাম্যবাদী সমাজের জয়গান ফুটে উঠেছে

সৈয়দা নাজনীন আখতার লেখক ও কবি তরুণ কবি দোলন প্রভার চিন্তা চেতনার গভীরতা মহাসাগরের মতো। তিনি তাঁর কবিতার ভুবন নির্মাণ করেছেন বাস্তবতার সুকঠিন উপকরণে। তাঁর ‘স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে’ আমার হাতে এসেছে প্রায় আট মাস আগে। কাব্যগ্রন্থটি পড়ে আমি বিমোহিত। কারণ যেমন তার নির্মেদ নির্মোহ ভাষার বুনন, তেমনি তার চিন্তার প্রাখর্য। নানা ব্যস্ততার কারণে … Read more

সাহিত্য প্রসঙ্গে গ্রন্থ সম্পর্কে একটি আলোচনা

সাহিত্য প্রসঙ্গে

বইয়ের নাম: সাহিত্য প্রসঙ্গে, লেখক: ভি. আই. লেনিন; ভূমিকা সম্পাদনা ও টিকা: অনুপ সাদি; ধরণ- সম্পাদিত প্রবন্ধ; প্রকাশনা প্রতিষ্ঠানের নাম: টাঙ্গন। প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২০; পৃষ্ঠা সংখ্যা: ১০৪; মূল্য: ২৮০ টাকা মাত্র। ভি. আই. লেনিন রচিত সাহিত্য প্রসঙ্গে গ্রন্থটি লেখক অনুপ সাদি নতুন করে সম্পাদনা করে প্রকাশ করেছেন। প্রবন্ধের এই বইটিতে সংকলিত হয়েছে লেনিনের মোট … Read more

সিমন দ্য বোভেয়া: ব্রিজিত বার্দো এবং ললিতা সিনড্রোম ও অন্ধ হয়ে আসা চোখ গ্রন্থের আলোচনা

‘অন্ধ হয়ে আসা চোখ’ ও ‘সিমন দ্য বোভেয়া: ব্রিজিত বার্দো এবং ললিতা সিনড্রোম’ (Lolita Syndrome)বই দুটির লেখক সৈকত দে। লেখকের কবিতা, গল্প, সিনেমা-এর উপর লেখা আরো ছয়টি বই আছে। তবে আমি কিছু কথা লিখবো লেখকের এই দুটি বইয়ের উপর। লেখক ব্যক্তিজীবনে ইন্দিয়গুলোর মধ্যে চোখকে বেশী গুরুত্ব দিয়েছেন ও ভালোবেসেছেন। তাই বইয়ের নাম দিয়েছেন ‘অন্ধ হয়ে আসা … Read more

সুখী পরিবার — লু স্যুন

লু স্যুনের গল্প “সুখী পরিবার” অনুবাদ: মাহফুজ উল্লাহ — স্যু ছিনওয়েন এর রীতি অনুযায়ী “…… একজন যা ভাবে তাই লেখে ; অনেকটা সূর্যালোকের মতো, অফুরন্ত। ঔজ্জল্য থেকে উৎসারিত, লোহ বা পাথরে আঘাত করলে উৎসারিত লিঙ্গের মতো নয়। এটাই একমাত্র সত্যিকারের শিল্প। এ ধরণের লেখকই সত্যিকারের শিল্পী …… কিন্তু আমি . . . . . . … Read more

মার্কসবাদের একটা বৃহত্তর আখ্যান দরকার যা পুঁজিবাদকে প্রতিস্থাপন করতে পারবে — অরুণ গুপ্ত

ড. অরুণ গুপ্ত একজন লেখক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি Goddesses of Kathmandu valley নামে একটি গবেষণা গ্রন্থ রচনা করেছেন যা রাউটলেজ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে। তিনি নেপালের দৈনিক অন্নপূর্ণা পোস্টের নিয়মিত লেখক। তাঁর গবেষণার বিষয় সাহিত্যতত্ত্ব, উপনিবেশউত্তর গবেষণা এবং দক্ষিণ এশীয় গবেষণা। তিনি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমানে পোখারা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। … Read more

চিন্তক অনুপ সাদি: সমাজ বিশ্লেষণ ও মানুষের লড়াইয়ে এক অবরুদ্ধ সময়ের কবি

অনুপ সাদি

অনুপ সাদি আমার পরিচিতদের মধ্যে সেরা ভাবুক। পরিচয়ের পর থেকে আমরা যৌথভাবে অনেক কাজ করেছি, দীর্ঘদিন পারস্পরিক জ্ঞান বিনিময় করেছি। তার সাথে আমার বুঝাপড়া চমৎকার। কর্মসূত্রে তিনি বেশ কয়েক বছর নেত্রকোণায় ছিলেন। এই সময়টা আমরা দারুণ উপভোগ করেছি। আমাদের অনেক স্বপ্ন আমরা পরস্পরের সাথে ভাগ করেছি। কিছু কাজ বাস্তবায়ন করেছি বা করার পথে আছি। ৫ … Read more

‘অখণ্ড জীবনের পাঠ’ কবিতাগ্রন্থের আলোচনা

এনামূল হক পলাশের কবিতার বই অখণ্ড জীবনের পাঠ-এর প্রচ্ছদ

অখণ্ড জীবনের পাঠ নিতে ঢুকে পড়লাম সমাজ, প্রকৃতি, প্রাকৃত জনজীবন ও প্রকৃষ্ট পথের সন্ধানী কবি এনামূল হক পলাশের পাঠাগারে। আজন্মের কুঅভ্যাস ডুবে যাই পাঠাগারে ত্রিসন্ধ্যায়, যদি সে হয় জীবনের পাঠঘর। অখন্ড জীবনের পাঠ এক সমৃদ্ধ পাঠাগার। জীবনের অখন্ড কাব্যনাট্য। পাঠ করি ‘টাকার পাঠ’  টাকার মানদন্ডে পাপীষ্ট খুঁজি। ‘বাড়ির পাঠ’ এক যৌথ খামারের মন্ত্র। ‘গাছের পাঠ’ … Read more

সমাজ বিপ্লব ও প্রগতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর অনুপ সাদি

অনুপ সাদি সম্পাদিত ও রচিত তিনটি বইয়ের প্রচ্ছদ: ভি. আই. লেনিনের 'সাহিত্য প্রসঙ্গে', 'সমাজতন্ত্র' এবং 'মার্কসবাদ'

অনুপ সাদি হচ্ছেন একজন কবি, প্রাবন্ধিক, সমাজ ও রাষ্ট্র চিন্তাবিদ, সুবক্তা ও শিক্ষক। সত্যিই তিনি একটি বাঁশি বাজান, আর তাতে সুর তুলে আহ্বান করেন সংগ্রামের, পরিবর্তনের, বিপ্লবের, প্রগতির। তাঁর বাঁশির সুর সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলার কথা বলে;– যে সমাজ মানুষকে পীড়ন করে, শোষণ করে, পুঁজির মুনাফার বন্ধনে শৃঙ্খলায়িত করে রাখে। তাঁর কবিতার চারটি লাইন … Read more

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইংরেজিতে বিএ সম্মান চালু করেছে

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইংরেজি

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইংরেজি বিভাগে বিএ সম্মান চালু করেছে। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের জেলা শহর নেত্রকোনার প্রাণকেন্দ্র মোক্তারপাড়ায় এটির অবস্থান। গত ১ ডিসেম্বর ২০১৮ তারিখে এই কলেজের ইংরেজি বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি. এ. (সম্মান) চালু করা হয়েছে। এই উপলক্ষে সেদিন কলেজের ৩০৪ নং কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে ইংরেজি … Read more

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ

নেত্রকোনা সরকারি মহিলা কলেজ বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার নারী শিক্ষার একটি বিশাল প্রতিষ্ঠান। কলেজটি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা শহরের প্রাণকেন্দ্র মোক্তারপাড়ায় অবস্থিত। ১৯৬৯ সালে নেত্রকোনা এলাকায় নারীদের শিক্ষা বিস্তারের লক্ষ্যে তৎকালীন কতিপয় বিদ্যোৎসাহী ব্যক্তি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নেত্রকোণা শহরে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। প্রতিষ্ঠার দীর্ঘদিন পরে কলেজটি ১৯৯১ সালে জাতীয়করণ করা … Read more

এক চিলতে চিহ্নের মাঝে উজ্জ্বল বিন্দু

লোকশিল্পী ও ভূমিকন্যা শাহেরা খাতুন ফসলের খেতের মাঝখানে হাঁটছেন

অতি সাধারণেরা যেভাবে থাকতো তিনিও তেমনটি,সাজগোছের বাহার নেই, অতিরঞ্জিত গল্প নেই তাঁর,সকাল থেকে রাত পর্যন্ত মেতে থাকতেন কাজে,কর্মঠ থাকেন পাষাণের মঞ্চে প্রমাণ দিতে আপন কর্মের। তাঁর সাধারণ বাড়িটির একটি পাকশালা ছিলোযেটা এখন উৎসবে রেখে যাওয়া হাসি কান্নার সাক্ষী মাত্র,সেখানে ফুটন্ত তেলে ফুলে ওঠা মালপোয়ার মতোদুঃখগুলো পুড়তে পুড়তে পরিপুর্ণ হতো। তবে তিনি জানতেন সরল সহজ ছড়া … Read more