অনুপ সাদির কবিতা: সাহিত্য ভ্রমের বিরুদ্ধে যুক্তিতর্ক

অনুপ সাদির কবিতা

পৃথিবীতে এমন কোনো প্রাণের অস্তিত্ব নেই যার দ্বন্দ্ব নেই। এমনকি প্রাণহীন বস্তু বলতে যা বুঝি দেখি উপলব্ধি করি, সেগুলোও প্রাণের অস্তিত্বের অংশীদার। সে অর্থে দ্বন্দ্ব স্বাস্থ্যকর। অনেকে দ্বন্দ্ব আর বিরোধ দুটোকে এক অর্থে ব্যবহার করেন। অথচ দ্বন্দ্ব এবং বিরোধের পার্থক্য আকাশপাতাল। বিরোধ বিরোধী বিরোধিতা—এগুলো জবরদস্তি; কিন্তু দ্বন্দ্ব স্বাভাবিক। তো এসব শব্দ কথা, শব্দের ব্যবহার, কথার … Read more

অনুপ সাদির কবিতায় দ্রোহ, স্বদেশ ও বিশ্বমানবের জয়গান

অনুপ সাদির কবিতা

কবি যখন কবিতা রচনায় প্রবৃত্ত হন, তাঁর কবিসত্তার ভিত্তিভূমি হিসেবে কাজ করে আবেগ বা ভাব। কবি তাঁর ভাবনাগুলোকে শিল্পসম্মত রূপ দিতে শব্দের পর শব্দ সাজিয়ে মূর্ত করে তোলার নিরন্তর প্রচেষ্টা চালান। তবে এই প্রক্রিয়ায় তাঁর ভাবনাগুলোকে সবচেয়ে বেশি প্রভাবিত করে সমকালীন সমাজকাঠামো, রাজনীতি, শ্রেণিচেতনা ও ব্যক্তিজীবনে লালিত আদর্শ। অনুপ সাদিও এর বাইরে নন। তাঁর কবিতায় … Read more

একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কণ্ঠের পঞ্চাশ: অনুপ সাদিকে নিয়ে আমার ভাবনা

লেখক ও চিন্তক অনুপ সাদির প্রথম কবিতার বই ‘পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি’-র মূল প্রচ্ছদ।

১.অনুপ সাদি ১৯৭৭ সালের ১৬ জুন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দামোল গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তরবঙ্গের একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে এসে অনুপ যে বহুমাত্রিক বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল অভিযাত্রা নির্মাণ করেছেন, তা সমকালীন বাংলাদেশের সাহিত্য, চিন্তাচর্চা ও রাজনৈতিক বিশ্লেষণের পরিসরে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ওর শৈশব-কৈশোর কেটেছে গ্রামীণ বাস্তবতা, প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের ভেতর দিয়ে—যা পরবর্তীকালে … Read more

অনুপ সাদি ও সমকালীন মার্কসবাদ: একজন সবিশেষ কর্মীর জীবন ও দর্শন

অনুপ সাদি ও সমকালীন মার্কসবাদ নিয়ে হান্নান কল্লোলের উদ্ধৃতি সম্বলিত ছবি

অনুপ সাদি মার্কসীয় দর্শনের একনিষ্ঠ সাধক ও সাম্যবাদী ধারার অগ্রগণ্য চিন্তক। বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব একাধারে প্রাবন্ধিক, গবেষক, সম্পাদক ও কবি। জ্ঞান বিতরণে নিবেদিতপ্রাণ এই মানুষটি যেমন একজন দক্ষ উইকিপিডিয়ান ও ব্লগার, তেমনি পেশাগত জীবনে একনিষ্ঠ শিক্ষক ও প্রশিক্ষক। এর পাশাপাশি প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় তিনি একজন আপসহীন কর্মী। অনুপ সাদি সমাজতন্ত্র, গণতন্ত্র ও … Read more

চিন্তক অনুপ সাদি: সমাজ বিশ্লেষণ ও মানুষের লড়াইয়ে এক অবরুদ্ধ সময়ের কবি

অনুপ সাদি

অনুপ সাদি আমার পরিচিতদের মধ্যে সেরা ভাবুক। পরিচয়ের পর থেকে আমরা যৌথভাবে অনেক কাজ করেছি, দীর্ঘদিন পারস্পরিক জ্ঞান বিনিময় করেছি। তার সাথে আমার বুঝাপড়া চমৎকার। কর্মসূত্রে তিনি বেশ কয়েক বছর নেত্রকোণায় ছিলেন। এই সময়টা আমরা দারুণ উপভোগ করেছি। আমাদের অনেক স্বপ্ন আমরা পরস্পরের সাথে ভাগ করেছি। কিছু কাজ বাস্তবায়ন করেছি বা করার পথে আছি। ৫ … Read more

সমাজ বিপ্লব ও প্রগতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর অনুপ সাদি

অনুপ সাদির মার্কসবাদ, সমাজতন্ত্র এবং লেনিনের সাহিত্য প্রসঙ্গে বইয়ের প্রচ্ছদ

অনুপ সাদি হচ্ছেন একজন কবি, প্রাবন্ধিক, সমাজ ও রাষ্ট্র চিন্তাবিদ, সুবক্তা ও শিক্ষক। সত্যিই তিনি একটি বাঁশি বাজান, আর তাতে সুর তুলে আহ্বান করেন সংগ্রামের, পরিবর্তনের, বিপ্লবের, প্রগতির। তাঁর বাঁশির সুর সেই সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলার কথা বলে;– যে সমাজ মানুষকে পীড়ন করে, শোষণ করে, পুঁজির মুনাফার বন্ধনে শৃঙ্খলায়িত করে রাখে। তাঁর কবিতার চারটি লাইন … Read more

সুবিধাবাদমুক্ত দ্রোহের শিল্প ও গণমানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা: উন্মাদনামা

আধুনিক মানুষের ধারাবাহিক গল্প কবিতাগ্রন্থ

সাহিত্য প্রসঙ্গে একটি আলোচনা করতে গিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিন বলেন; “দূর হোক অ-পার্টি সাহিত্যিক! দূর হোক অতি-মানব সাহিত্যিক! সাহিত্যের ব্যাপারটাকে হতে হবে সমগ্র প্রলেতারিয়েতের কর্মযোগের একটা অংশ।”[১] লেখক অনুপ সাদির কবিতা বা গান বা যে কোনো রাজনৈতিক প্রবন্ধই এই জায়গা থেকেই আমি মূল্যায়ন করব। তিনি মার্কসবাদী দর্শন ধারণ করেন বলে দাবী করেন, আমিও করি। এই … Read more

কাব্যের কোমলতা ও বক্তব্যের কঠোরতা: অনুপ সাদির ‘উন্মাদনামা’ গ্রন্থে শ্রেণি ঘৃণা ও দ্রোহ

আধুনিক মানুষের ধারাবাহিক গল্প কবিতাগ্রন্থ

অনুপ সাদির উন্মাদনামা বা আধুনিক মানুষের ধারাবাহিক গল্প আঙ্গিক ও বিষয়বস্তুর দিক থেকে স্মরণীয়। এর ভাষা এবং ভাব স্বাতন্ত্র তাৎপর্যমণ্ডিত; বিষয় ও বৈচিত্র্যে উল্লেখযোগ্য।  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, কমলাকান্তের দপ্তর। কমলাকান্ত সমাজের অসঙ্গতিগুলোকে দেখতে পান আফিমের আশির্বাদে। কমলাকান্ত আদালতে মঙ্গলাকে বলেছিলেন গরু চোরকে দিয়ে দিতে কারণ দুধ যে খায় গরু মূলত তারই। মঙ্গলা গরু পালন করে, … Read more

রাষ্ট্রীয় ও সামাজিক বুননের বিদ্রুপ কবিতাগ্রন্থ ‘উন্মাদনামা’

আধুনিক মানুষের ধারাবাহিক গল্প কবিতাগ্রন্থ

অনুপ সাদির কবিতাগ্রন্থ ‘আধুনিক মানুষের ধারাবাহিক গল্প’ লেখাটি মনোযোগ দিয়ে পড়তে পারলে– ‘পড়তে পারলে’ বলছি কারণ, কোনো কিছু পড়তে গেলে রচনার সাধারণ যেসব বৈশিষ্ট্য: এর বাচনভঙ্গি এর ভাষা, বক্তব্যের স্বচ্ছতা;– সহজবোধ্য অথচ সুদূর ইঙ্গিতবহ তাৎপর্য– যা পাঠক আশা করে, এতে অনুপস্থিত মনে হবে। তারপরও যারা পড়তে পারবেন শেষ পর্যন্ত, দেখবেন যে, লেখাটি তীব্র বিদ্রুপ ও … Read more

অনুপ সাদির কবিতা তুলে এনেছে শ্রমঘনিষ্ঠ রাজনীতির স্বপ্নকাহন

কবি অনুপ সাদি

অনুপ সাদির কবিতার মূল বিষয় শ্রমঘনিষ্ঠ রাজনীতি। তার কবিতায় ফুটে উঠেছে শ্রমিক ও কৃষকের রাজনীতি এবং সেই রাজনীতির সাফল্য-ব্যর্থতার প্রতিবিম্ব। উপেক্ষিত শক্তির উদ্বোধনের চেষ্টা এবং ঐকতানে তাদেরকে জাগ্রত করে বিপ্লবী নেতৃত্বে শামিল করা তার কবিতার বৈশিষ্ট্য। রাজনৈতিক ও অর্থনৈতিক যাঁতাকলে পিষ্ট আমজনতার শ্রমকে শোষণ কবিকে মর্মাহত করেছে, সংবেদনশীল কবিসত্ত্বায় রক্তক্ষরণ ঘটিয়েছে। পেশি শক্তির সাহায্যে শাসনের … Read more

error: Content is protected !!