একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কণ্ঠের পঞ্চাশ: অনুপ সাদিকে নিয়ে আমার ভাবনা

লেখক ও চিন্তক অনুপ সাদির প্রথম কবিতার বই ‘পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি’-র মূল প্রচ্ছদ।

১.অনুপ সাদি ১৯৭৭ সালের ১৬ জুন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দামোল গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তরবঙ্গের একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে এসে অনুপ যে বহুমাত্রিক বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল অভিযাত্রা নির্মাণ করেছেন, তা সমকালীন বাংলাদেশের সাহিত্য, চিন্তাচর্চা ও রাজনৈতিক বিশ্লেষণের পরিসরে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ওর শৈশব-কৈশোর কেটেছে গ্রামীণ বাস্তবতা, প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের ভেতর দিয়ে—যা পরবর্তীকালে … Read more

শিল্পকলা হচ্ছে সৃজনশীল অভিব্যক্তি, গল্প বলার এবং সাংস্কৃতিক অংশগ্রহণের পরিসর

অঁরি মাতিসের নাচ, আধুনিকতা

শিল্পকলা বা চারুকারুকলা বা সৃজনশীল শিল্পকলা বা আর্ট (ইংরেজি: The Arts) হচ্ছে সৃজনশীল অভিব্যক্তি, গল্প বলার এবং সাংস্কৃতিক অংশগ্রহণের সাথে জড়িত মানবিক অনুশীলনের একটি বিস্তৃত পরিসর। শিল্পকলা বিভিন্ন মাধ্যমের চিন্তাভাবনা, কাজসমূহ এবং অস্তিত্বের বিভিন্ন এবং বহুবিধ পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে। মানব জীবনের একটি গতিশীল এবং চরিত্রগতভাবে ধ্রুবক বৈশিষ্ট্য হিসেবে শিল্পকলা ক্রমশ শৈলীযুক্ত এবং জটিল রূপে বিকশিত … Read more

বাঙালি মধ্যবিত্তের ভাষা সমস্যা হচ্ছে আত্মমর্যাদাহীনতার সমস্যা

মধ্যবিত্তের ভাষা সমস্যা

বাঙালি মধ্যবিত্তের ভাষা সমস্যা হচ্ছে এক আত্মমর্যাদাহীন জাতির পরভাষা নির্ভরতা। আমরা দেখি, বাংলা ভাষায় আমরা ইংরেজি শব্দ অহরহ যুক্ত করি। এছাড়াও বাংলায় অন্য ভাষা যেমন ফারসি ও পর্তুগীজ থেকেও অনেক শব্দ আত্মীকৃত করা হয়েছে। কিন্তু এসবের খুব একটা প্রয়োজন কোনোকালেই ছিল না, এখনো নেই। চীনের বিভিন্ন ভাষায় র‍্যাম, হার্ড ডিস্ক, প্রসেসরসহ কম্পিউটার সংশ্লিষ্ট সব শব্দেরই নাকি একাধিক … Read more

মধ্যবিত্তদের অপভাষা এবং জনগণের লড়াই

অপভাষা

সাধারণভাবে শিক্ষিত মধ্যবিত্ত অপভাষা বা অপশব্দ (ইংরেজি: Slang) পছন্দ করে না। বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত অনেকটা রাবীন্দ্রিক শুদ্ধতাবাদী। সামন্তবাদ ক্ষয়িষ্ণু হলে এবং নিম্নবিত্ত অশিক্ষিত মানুষ শহুরে হলে মধ্যবিত্তের ক্ষমতার বদলে পপ কালচার বা জনসংস্কৃতির প্রভাব বাড়লে অপভাষা বা অপশব্দের ব্যবহার বাংলাদেশের সমাজে বেড়েছে। বিশেষভাবে ফেসবুকে অপভাষা যথেষ্ট ব্যবহৃত হয়। বাংলাদেশের এই টাকাপূজারি সমাজে টাকার নানা কিসিমের … Read more

৫৬,০০০ বর্গমাইল

বাংলাদেশ

এক বাও মেলে না, দুই বাও মেলে না; সত্য খুঁজে ফিরি আমি রাজপথে আহত শ্রমিকনদীর বহুল নিচে বাস করে সত্যের চকমকি রূপ; শ্রমমুক্তির ইশতেহার জানায় বহুমুখী কাজের হিসাবতালপাতার পুঁথি আর ই-বইয়ের কারুকাজ এঁকে চলেসবহারার ফুলবাগানে একঝাঁক কল্পগোলাপের তোড়া। এইপথে শ্রমিকের ক্রমমুক্তি হলে সুরমা-মেঘনা-যমুনার জলেবানাবো সাধ্যের সবটুকু শক্তি দিয়ে সত্যের সাহসী সাম্পান। আরো পড়ুন ২৮ আগস্ট … Read more

পরাজিত শ্রমিক

পরাজিত শ্রমিক

হেঁটে হেঁটে পেরিয়ে গেছি সীমান্তের হালকা কাঁটাতার। আড়মোড়া ভেঙে ভেঙে দিনগুলো হারিয়ে গেলেপদতলে থেঁতলে গেছে আমূল পাথর;এই ভাঙা পথে বুঝি পড়ে থাকে জ্ঞানবৃক্ষের কাঁচাপাকা ফল? কোন পথে হেঁটে গেলে চিবুকের নিচে দাগ হয়?কোন পথে প্রাণেদের সাড়া পড়ে অবিরাম? বহুকোষী টাকাগুলো শ্রমিকের ঘাড়ে চড়ে চেঁচিয়ে বলে‘পরমাণু বোমা হলো মানুষের বাপ’!!! আরো পড়ুন ২৫ আগস্ট, ২০১৩;চৌরঙ্গী মোড়, … Read more

স্বদেশ শ্মশান

স্বদেশ শ্মশান

এলোমেলো লাশবাংলার আকাশকে দিতে পারেসজীব বাতাস এক গলা দুঃখমার খালি বুকলুট হওয়া প্রাণস্বদেশ শ্মশান আগুনের শিখারাখে নাক লিখারাখে পোড়া ছাইবোঝে না ধানাই এখনো কী আছেএকফোঁটা ভালোএনে দিতে পারেযা কিছু জ্বালালো।। আরো পড়ুন ২৫ নভেম্বর, ২০১২;ময়মনসিংহ; বাংলাদেশ। Anup Sadiঅনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের … Read more

সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না

চীনা লাল ফৌজ স্মারক স্তম্ভ

সমাজতন্ত্র কখনো আকাশ থেকে পড়ে না,সমাজতন্ত্র আপনার কোলের মধ্যে হুটোপুটি করে না,কারণ সমাজতন্ত্রের কোনো ঘন্টাধ্বনি বা তূর্যনিনাদ নেই।সমাজতন্ত্র, প্রথমে কাউকে না কাউকে নির্মাণ করতেই হবে।কাউকে না কাউকে সমাজতন্ত্রের পথে হাঁটতেই হয়এবং আমরা যদি প্রত্যাশা করি, আমাদেরই তা করতে হবেতবে তো আশপাশকে বদলাতে হাত দুটো লাগাতেই হয়? যেহেতু আমরা আমাদেরকে আর আমাদের কর্মফলকে বিশ্বাস করি;এখনই শ্রেষ্ঠ … Read more

সুন্দর নান্দনিক সমতাঘর

সুন্দর নান্দনিক

একটি সকাল জানিয়েছে একটি শালিককেআজ পূর্ণিমা!মাঘের স্বচ্ছ রূপালি রাতেযে শিশুরা পরিচয়হীনতারা মাতাপিতার ভালবাসাবঞ্চিতযে সংসারী নরনারীদের সংসার ভেঙেছে ইদানীংতারা দৈনন্দিন কর্মবঞ্চিতযে বৃদ্ধদের আর্থ সামাজিক নিশ্চয়তা নেইতারা শীতের যন্ত্রণায় অর্ধমৃতযেসব তরুণ তরুণীরা সঙ্গীবিহীনতারা যৌবনের উত্তেজনায় কর্মক্লান্তযে মানুষটি ক্ষুধার্তসে সেঁকা রুটির কাল্পনিক ঘ্রাণ নিয়ে ঘুমোতে যাচ্ছে। আর সেই পরিবারগুলোযাদের ঘরবাড়ি হারিয়েছে পোড়ো ছাইয়ের স্তুপেতারা জানে শীতের রাতেপারিবারিক ভালবাসার … Read more

তোমার বিজয় সমতার জয়

তোমার বিজয় সমতার জয়

পৌষের পূর্ণিমা রাতে ভরা চাঁদ হতে যে আলো আসেতেমনি সুন্দর খবরটি আমাকে ছড়িয়ে দেয় তোমার চারপাশে।যে পৃথিবী আন্দোলিত হয় তার উপগ্রহ চাঁদের আলোয়তারও চেয়ে পুলকিত আমি আজ তোমার সখ্যমেলায়।সূক্ষ্ম সুতার মতো আকাশ হতে যে কুয়াশা ঝরে পড়েতারও চেয়ে সূক্ষ্মতম ঘটনা আমাদের জীবনে উড়াউড়ি করে। যে মধুর শব্দে বাজে বাঁশি আর পিয়ানোর সুরতোমার সংবাদের ধ্বনি তারও … Read more

ঐ পারে স্বপ্নগতিগাড়ি

ঐ পারে স্বপ্নগতিগাড়ি

মাঝখানে ব্রহ্মপুত্র নদী, ঐ পারে তোমাদের বাড়িএপারে রুগ্ন বাংলাদেশ ঐ পারে স্বপ্নগতিগাড়িগাড়ি ডাকে যাবি চল ছেড়ে দাও বন্দিশালা ঘরকোলাহলে হল্লাবোলে ভরে দাও গ্রাম ও শহরকিছু দূরে তোমার বসতি সার্বভৌম নিদয়ার চরসেই চরে বসত করে আশা আর সংগ্রামী আলোহাঁটা পথ লড়াইয়ের মাঠে সেও বুঝি ভালোকে যায় কে যায়, মনে পড়ে সেই যাওয়া আসাকোন সে অচিন তিথি, … Read more

আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি

আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি

আমাদের জীবনে মিটিমিটি জ্বলে একটি লঙ্কাজবা ফুলসন্ধ্যার পিদিমগুলোয় কখনো গন্ধরাজের ঘ্রাণ আসে নাসারারাত জেগে আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি,ছোট ছোট পাখা মেলে রঙধনুগুলোর আকাশে উড়া দেখিশ্রমময় দিনগুলোতে একদিন সবাই দেখে একটি শাহবুলবুলিডাক দেয়, যান্ত্রিক পাখনায় ভর দিয়ে এগোবে শ্রমিক কৃষক। আমরা মুক্তির আশায় রাত জেগে কয়েকটি খাতায় আঁকিঅজস্র লাইন, নকশা বানাই এমন এক বায়ুযানের … Read more

আমাদের আশাগুলোর বয়স বাড়ে না

আমাদের আশাগুলোর বয়স বাড়ে না

আজকের দুপুর ও বিকেলের আলো, আর সন্ধ্যারাতের তারাগুলোআমাদের জন্য আর আগামি বছরগুলো আমাদের সহযোদ্ধাদের জন্য;এসব সহজ কথা ছাড়াও আমরা আরো অনেক কিছু ভাবিবন্যা উষ্ণায়ন মার্কসবাদ বিশ্বায়ন আন্দোলন খাদ্যাভাবনিয়ে কথাবার্তা হয়;মায়ের কাছে যেমন তার খোকাখুকুর বয়স বাড়ে নাতেমনি আমাদের আশাগুলোর বয়স বাড়ে না। আমরা ঘরে দেখি ছেলেমানুষি, রাস্তায় শুনি শ্লোগানকানে বাজে উদ্ধত কথা আর বুঝি ছোটদের … Read more

একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু

একটি নাটাবটের, একটি তিতির

হারিয়ে যাওয়া শিকড় খুঁজতে এসে দেখিনদীর ঢালে কাতরাচ্ছে একটি তিতির পাখি,শিকড়ের টানে খুঁটে খুঁটে খাচ্ছেকোনো এক ঘাসফল, একটি নাটাবটের,মাত্র আধা মাইল পথ পাড়ি দিয়ে এসেছেএ কোন ফলের সন্ধানে?এতো তীব্রতা থাকে কোন হৃদয়ের টানেদীর্ঘ ছয় দশক পর পরবর্তী প্রজন্মের এক অর্ধভগ্ন তরুণ আমিফিরেছি পিতামাতার শৈশবের মাঠে;শুরু থেকে শেষ রেখা পর্যন্ত মানুষ ক হাজার মাইল পথ হাঁটে? … Read more

ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা

কলকাতা

এফোঁড় ওফোঁড় হয়ে ছুটে চলে যারা,কল্পনার কল্লোলিনী তিলোত্তমার বুকেব্যর্থ কলকাতায়,তোমার অভ্যর্থনার সময় কোথায়কে তোমার জীবনে এলো আর কে হারিয়ে গেলোদেখার ফুরসত নাই তোমার। সর্বক্ষণ তোমার রক্তে চলে তুমুল কোলাহলঅজস্র সংগীতের সুরে তোমার মূর্ছনাসবকিছুর মাঝখানে উঁকি দেয় বাঁচবার আকুলতাএ জীবনের ছিন্নভিন্ন এক টুকরো অংশেতবুও তো আমাদের কলকাতা আছেফুটপাথ, পথের খাবার, ঝুপড়ি ঘর, দোকানপাট, ট্রাম বাস মেট্রোঘুরে … Read more