সমাজতন্ত্র কখনো আকাশ থেকে পড়ে না,
সমাজতন্ত্র আপনার কোলের মধ্যে হুটোপুটি করে না,
কারণ সমাজতন্ত্রের কোনো ঘন্টাধ্বনি বা তূর্যনিনাদ নেই।
সমাজতন্ত্র, প্রথমে কাউকে না কাউকে নির্মাণ করতেই হবে।
কাউকে না কাউকে সমাজতন্ত্রের পথে হাঁটতেই হয়
এবং আমরা যদি প্রত্যাশা করি, আমাদেরই তা করতে হবে
তবে তো আশপাশকে বদলাতে হাত দুটো লাগাতেই হয়?
যেহেতু আমরা আমাদেরকে আর আমাদের কর্মফলকে বিশ্বাস করি;
এখনই শ্রেষ্ঠ সময় তাজা ও সতেজ সমাজতন্ত্র বিনির্মাণের।
তাই আমাদেরকে কাস্তেগুলো মুষ্টিতে শক্ত করে ধরতেই হয়,
অজস্র হাতে হাতুড়িগুলো ধরে পুরোনোকে আঘাত করতেই হয়।
সমাজতন্ত্র দিনপঞ্জির ওপর রক্ত আঁকা লাল রেখা;
তাই সে অজস্র জীবনের গল্প, আর জীবনগুলো ব্যর্থ হতে পারে না;
সব ক্ষেত্রে সমাজতন্ত্রকে আমাদেরই তৈরি করতে হবে।
যেহেতু কোনো ভাবমূর্তি নেই, আমরা একাই দায় নেব
সমাজতন্ত্র গড়ার।
আরো পড়ুন
- ৫৬,০০০ বর্গমাইল
- পরাজিত শ্রমিক
- স্বদেশ শ্মশান
- সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না
- আমাদের আশাগুলোর বয়স বাড়ে না
- একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
- ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা
- হাজার বছর পরে মুক্তির উৎসব
- যৌথতার গান
- জীবনের নব সূর্যস্নান
- আমাদের অম্লান চেতনা
- আমার হৃদয় কোনো দেয়াল মানে না
- পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রশ্নের পিরামিড
- জরুরি নির্দেশ: তিন
- পাথরের মতো সত্য চোখ
- জরুরি নির্দেশ: দুই
- মানুষের ইতিহাস রচিত হবে একদিন
- আলোকের দিন শুরু হলে মানুষের গল্প লেখা হবে
- এক চিলতে চিহ্নের মাঝে উজ্জ্বল বিন্দু
- খালামনি — মো. আজিমুল হক
- হাসান ফকরীর ছয়টি কবিতা
- মমতাময়ী বটবৃক্ষের মতো নানী
- ভাগের মা
২৪ অক্টোবর, ২০১২,
চৌরঙ্গী মোড়, ময়মনসিংহ।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚