এফোঁড় ওফোঁড় হয়ে ছুটে চলে যারা,
কল্পনার কল্লোলিনী তিলোত্তমার বুকে
ব্যর্থ কলকাতায়,
তোমার অভ্যর্থনার সময় কোথায়
কে তোমার জীবনে এলো আর কে হারিয়ে গেলো
দেখার ফুরসত নাই তোমার।
সর্বক্ষণ তোমার রক্তে চলে তুমুল কোলাহল
অজস্র সংগীতের সুরে তোমার মূর্ছনা
সবকিছুর মাঝখানে উঁকি দেয় বাঁচবার আকুলতা
এ জীবনের ছিন্নভিন্ন এক টুকরো অংশে
তবুও তো আমাদের কলকাতা আছে
ফুটপাথ, পথের খাবার, ঝুপড়ি ঘর, দোকানপাট, ট্রাম বাস মেট্রো
ঘুরে ঘুরে শোভাবাজার বউবাজার শ্যামবাজার কালীঘাট হাওড়া
বেলগাছিয়া চিতপুর ভবানিপুর আলীপুর খিদিরপুর
ঘুরে ঘুরে তোমাকে স্পর্শ করি
কেন তুমি বলো, তোমার ঠোঁটে আছে অর্ধেক পৃথিবী,
যাকে তুমি চুমো দাও, আলিঙ্গন করো!
হে কলকাতা, ভিখারিনী থেকে শুরু করে জ্যান্ত পুঁজির দানব
সবাইকে ঠাঁই ঠাই দাও তুমি
টাকার পাহাড়ে তুমি এতো সুখী
তবুও সময়,
জীবনানন্দের চিন্তার মতো অতো ধূসর নয়
তাই নিজেদের কিছু হবে জীবন পালটে যাবে এই আশায়
মুক্তাদুর, মতিউর অমলেন্দু মিলনেরা হৈ হৈ ঘুরে বেড়ায়
সমাজকে পালটানোর সংগ্রামে
সলিল মানিক বিপুলেরা বাতিঘর জ্বালিয়ে রাখে
আমরা সেই বাতির আলোয় দেখি
বাঙলার ক্রমমুক্তি।
আরো পড়ুন
- মানুষ মানুষ আর মানুষ অথবা আধুনিক মানুষের ধারাবাহিক গল্প অথবা উন্মাদনামা
- আধুনিক নেতাদের পচনক্রিয়া
- শ্রমিকের বেদনা গীত
- কিছু রক্ত এখনো বিদ্রোহী
- গেরুয়া গরুর দাসত্ব
- গর্ততত্ত্ব ও সংগ্রাম
- মৃত্যুকুপের মাঝে বাঁচার ধুর্ততা
- পরমাণু ও সাম্প্রদায়িক বোম
- বেদখল হয়েছে স্বদেশ কিংবা আঁখিও সে গোল্লি মারে নাচ
- মাওবাদ ও জনগনের আমরা
- আমরা কী?
- বিপন্ন জনগণের ইতিহাস
- মানব সম্পদের স্বপদে দাঁড়ানো
- দল ও পরাধীনতার ধারাবাহিকতা
- আমরা গণশত্রু পেয়ে গেছি
- পুরুষালী নেতা ও ভাতার
- চা, ইলেকশন এবং ইতিহাস
- সমকালীন বাংলা কবিতার ভিন্নস্বর: কবি সরকার আজিজের কাব্যভুবন ও জীবনজিজ্ঞাসা
- হাজার এক রজনীর চর্বি পোড়া গন্ধে বারুদের অর্কেস্ট্রা
- সভ্যতায় পৃথিবী, ২০০৩
- বিশ শতকের দ্বিতীয়ার্ধের জীবনযাপনে জটলা
- নীল শঙ্খচূড়ের চুমু
- হাঁড়ি চাটা পেটে নড়ে লিমুজিনের পথ
- বিঘোষিত মুক্তাঞ্চলের সীমানায় এক বিমর্ষ গেরিলা
- মহাকালের মটরদানায় দেশভাগের মানচিত্র
- ৫৬,০০০ বর্গমাইল
- পরাজিত শ্রমিক
- স্বদেশ শ্মশান
- সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না
- আমাদের আশাগুলোর বয়স বাড়ে না
- একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
- ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা
- হাজার বছর পরে মুক্তির উৎসব
- যৌথতার গান
- জীবনের নব সূর্যস্নান
- আমাদের অম্লান চেতনা
- আমার হৃদয় কোনো দেয়াল মানে না
- পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রশ্নের পিরামিড
- জরুরি নির্দেশ: তিন
- পাথরের মতো সত্য চোখ
- জরুরি নির্দেশ: দুই
- মানুষের ইতিহাস রচিত হবে একদিন
- আলোকের দিন শুরু হলে মানুষের গল্প লেখা হবে
- এক চিলতে চিহ্নের মাঝে উজ্জ্বল বিন্দু
- খালামনি — মো. আজিমুল হক
- হাসান ফকরীর ছয়টি কবিতা
- মমতাময়ী বটবৃক্ষের মতো নানী
- ভাগের মা
২৫ সেপ্টেম্বর ২০০৮
নিউ মার্কেট, কলকাতা।
অনুপ সাদি একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি রাজনীতি, সমাজ এবং শ্রমিক-কৃষকের মুক্তিকামী চেতনা নিয়ে নিরবচ্ছিন্নভাবে লিখে চলেছেন। বর্তমানে তাঁর প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। ২০১২ সাল থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে তাঁর সরব উপস্থিতি রয়েছে। সমাজতন্ত্র ও মার্কসবাদ নামে তাঁর দুটি পাঠকপ্রিয় বই রয়েছে। বর্তমানে তিনি ‘রোদ্দুরে‘ ও ‘ফুলকিবাজ‘ পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 📚 আরও পড়ুন: অনুপ সাদির বইসমূহ: কবিতা, প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থের পূর্ণাঙ্গ তালিকা। 📚