সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির লিখিত অথবা মুদ্রিত বিষয়

সাহিত্য

ব্যাপক অর্থে সাহিত্য (ইংরেজি: Literature) হচ্ছে যে কোনো লিখিত অথবা মুদ্রিত বিষয়। বিশেষ অর্থে সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির বহিঃপ্রকাশ। সাহিত্যকে মানব অভিজ্ঞতার নন্দনতাত্ত্বিক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। এই অর্থে উপন্যাস, ছোটোগল্প, মহাকাব্য, গীতিকবিতা এবং নাটক সাহিত্যের পর্যায়ে পড়ে।[১] এক কথায় বলা যায়, ইন্দ্রিয় দিয়ে ধারণকৃত পার্থিব বা মহাপার্থিব বা অপার্থিব চিন্তা চেতনা, অনুভূতি, … Read more

মহাকাব্য জাতীয় বা বীরত্বব্যঞ্জক বিষয়ে বিশাল পটভূমিতে বিধৃত বর্ণনামূলক কাব্য

মহাকাব্য কী

মহাকাব্য বা মহাকবিতা (ইংরেজি: Epic poetry) হচ্ছে জাতীয় ও বিশাল পটভূমিতে বিধৃত উদাত্ত রীতিতে লেখা সুদীর্ঘ বিবরণসম্বলিত কবিতা, যাতে কবি এবং তাদের শ্রোতাগণ নিজেদেরকে মানুষ বা জাতি হিসাবে উপলব্ধির জন্য লিখে থাকেন। মহাকাব্য সাধারণত সতেজ স্মৃতির বাইরে এমন একটি সময়কে নিয়ে লিখিত যেখানে দেবতা বা অন্যান্য অসাধারণ নারী-পুরুষের সাথে দেবতা বা অন্যান্য অতিমানবিক শক্তির বীরত্বব্যঞ্জক … Read more

ইংরেজি সাহিত্য ইংরেজি ভাষায় সপ্তম শতাব্দী থেকে অদ্যাবধি লিখিত সাহিত্য

ইংরেজি সাহিত্য

ইংরেজি সাহিত্য (ইংরেজি: English Literature) হচ্ছে সপ্তম শতাব্দী থেকে অদ্যাবধি ব্রিটিশ দ্বীপপুঞ্জের বাসিন্দাদের দ্বারা ইংরেজী ভাষায় রচিত লিখিত সাহিত্য ও তৎসংক্রান্ত রচনাবলী। ইংরেজি ভাষা ১,৪০০ বছরেরও বেশি সময় ধরে বিকশিত হয়েছে। পঞ্চম শতাব্দীতে অ্যাংলো-স্যাক্সন বসতি স্থাপনকারীদের হাত ধরে গ্রেট ব্রিটেনে আসা অ্যাংলো-ফ্রিসিয়ান উপভাষাগুলোর সমন্বিত রূপই হলো ‘পুরাতন ইংরেজি’। এই ভাষার সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হলো মহাকাব্য … Read more

স্যামসন অ্যাগনিসটিজ জন মিল্টনের লেখা একটি ট্রাজেডি নাটক

স্যামসন অ্যাগনিসটিজ

স্যামসন অ্যাগনিসটিজ (ইংরেজি: Samson Agonistes) মহাকবি জন মিলটনের লেখা একটি ট্রাজেডি নাটক।  এই নাটকটি, “প্যারাডাইস রিগেইনড”-এর সঙ্গে একত্র ১৬৭১ সালে প্রকাশিত হয়। রচনাকাল সম্বন্ধে সঠিক জানা না গেলেও সঙ্গত অনুমান এই হবে যে এটাই তার শেষ রচনা, এরপর তিনি আর কিছুই লেখেন নি।[১] মিল্টনের আযৌবন বাসনা ছিল নাটক, বিশেষত ট্রাজেডী রচনার, এবং সেটা হবে অ্যাটিক … Read more

মার্কিন লেখক হেমিংওয়ের ছোটগল্প ক্যাট ইন দ্য রেইন-এর সারমর্ম ও ভূমিকা

ক্যাট ইন দ্য রেইন

মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের (১৮৯৯-১৯৬১) ‘ক্যাট ইন দ্য রেইন’ (ইংরেজি: Cat in the Rain) একটি ছোটগল্প, যা ১৯২৫ সালে ইয়াকারাওয়াতা বনি অ্যান্ড লিভারাইটের রিচার্ড হ্যাডলি প্রথমবার প্রকাশ করেছিলেন ছোটগল্পের সংকলন ইন আওয়ার টাইমে। গল্পটি ইতালিতে ছুটি কাটাতে আসা আমেরিকান দম্পতিকে নিয়ে। গল্পটি সমালোচনামূলক মনোযোগ আকর্ষণ করেছে প্রধানত এর আত্মজীবনীমূলক উপাদানগুলিতে এবং হেমিংওয়ের “বাতিলের তত্ত্ব” বা … Read more

ডি এইচ লরেন্স ইংরেজ কবি, উপন্যাসিক, নাট্যকার, সমালোচক ও প্রাবন্ধিক

ডি এইচ লরেন্স

ডেভিড হারবার্ট লরেন্স বা ডি এইচ লরেন্স (ইংরেজি: David Herbert Lawrence, ১১ সেপ্টেম্বর, ১৮৮৫ – ২ মার্চ, ১৯৩০) ছিলেন ইংরেজি সাহিত্যের একজন কবি, উপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং প্রাবন্ধিক। তাঁর সংগৃহীত রচনাগুলি অন্যান্য বহুবিধ বিষয়ের মধ্যে আধুনিকতা এবং শিল্পায়নের অমানবিক ফলাফলগুলির প্রতি বিস্তৃত প্রতিচ্ছবি উপস্থাপন করেছিল।[১] বেশিরভাগ লেখায় লরেন্স অন্যদের মধ্যে যৌনতা, প্রবৃত্তি, জীবনীশক্তি, স্বতঃস্ফূর্ততার … Read more

চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির কবিতাটি সম্পর্কে একটি সাধারণ আলোচনা

চিত্ত যেথা ভয়শূন্য

বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পরিচিত কবিতা হচ্ছে Where the mind is without fear. কবিতাটি তাঁর নিজের লেখা ‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির’ কবিতার ইংরেজি অনুবাদ। কবিতাটি প্রথমে তিনি নৈবেদ্য কাব্যগ্রন্থে সংকলিত করেন, পরে গীতাঞ্জলী’র ইংরেজি অনুবাদে অন্তর্ভুক্ত করেন। এইখানে কবিতাটির বাংলা রূপ দেয়া হলো এবং ইংরেজি কবিতাটি সম্পর্কে একটু আলোচনা করা … Read more

অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটির পূর্ণ বঙ্গানুবাদ ও সংক্ষিপ্ত আলোচনা

অন হিজ ব্লাইন্ডনেস

জন মিলটনের একটি পরিচিত কবিতা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস (ইংরেজি বানানে: On His Blindness)। কবিতাটি কবি ও লেখক অনুপ সাদি অনুবাদ করেন ২৫ আগস্ট ২০২০ তারিখে। কবিতাটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীদের পাঠ্য। এখানে লেখক জন মিলটনের পরিচিতিসহ কবিতাটির বাংলা ও ইংরেজি ভাষ্য প্রদান করা হলো। “অন হিজ ব্লাইন্ডনেস” হচ্ছে ইংরেজ কবি জন মিলটনের … Read more

পিয়ানো হচ্ছে ডেভিড হারবার্ট লরেন্স বা ডি এইচ লরেন্সের একটি কবিতা

পিয়ানো

পিয়ানো (ইংরেজি বানানে: Piano) হচ্ছে ডেভিড হারবার্ট লরেন্স বা ডি এইচ লরেন্স রচিত একটি পরিচিত ছোট কবিতা। কবিতাটি কবি ও লেখক অনুপ সাদি অনুবাদ করেন ৮ জুলাই ২০২০ তারিখে। কবিতাটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পাঠ্য। কবিতাটি এখানে লেখক ডি এইচ লরেন্সের পরিচিতিসহ বাংলা ও ইংরেজি ভাষ্য প্রদান করা হলো। “পিয়ানো” হচ্ছে … Read more

স্যামুয়েল টেলর কোলরিজ ছিলেন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক

কোলরিজ

স্যামুয়েল টেলর কোলরিজ বা স্যামুয়েল টেইলর কোলরিজ (ইংরেজি: Samuel Taylor Coleridge; ২১ অক্টোবর ১৭৭২ – ২৫ জুলাই ১৮৩৪) ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক, দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদ, যিনি তাঁর বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে ইংল্যান্ডের রোম্যান্টিক সাহিত্য আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং লেক কবিদের সদস্য ছিলেন। তিনি ১৭৭২ সালের অক্টোবর মাসের ২১ তারিখে ইংল্যান্ডের ডেভন এ ওটারি সেন্ট … Read more

মপাসাঁ ছিলেন উনিশ শতকের ফরাসি লেখক, দক্ষ ছোটগল্পকার এবং প্রকৃতিবাদী

মপাসাঁ লেখক

মপাসাঁ বা মোপাসঁ বা গী দ্য মপাসাঁ (ইংরেজি: Henri René Albert Guy de Maupassant; ৫ আগস্ট ১৮৫০ – ৬ জুলাই ১৮৯৩) ছিলেন উনিশ শতকের ফরাসী লেখক, ছোটগল্পের রূপের একজন কুশলী হিসাবে এবং প্রকৃতিবাদী চিন্তার প্রতিনিধি হিসাবে স্মরণীয়, যিনি মানবজীবন, গন্তব্য এবং সামাজিক শক্তি থেকে মোহমুক্তিকে প্রায়শই হতাশাবাদী শর্তে চিত্রিত করেছিলেন। তাঁর সম্পূর্ণ নাম আঁরিরেনি আলবেয়র … Read more

মার্ক টোয়েন ছিলেন একজন আমেরিকান লেখক, কৌতুকবিদ, উদ্যোক্তা, প্রকাশক

মার্ক টোয়েন

মার্ক টোয়েন বা মার্ক টোয়েইন (ইংরেজি: Mark Twain; ৩০ নভেম্বর ১৮৩৫ – ২১ এপ্রিল, ১৯১০)  ছিলেন একজন আমেরিকান লেখক, কৌতুকবিদ, উদ্যোক্তা, প্রকাশক এবং প্রভাষক। মার্ক টোয়েন কথাটির অর্থ হলো দুই ফ্যাদম (fathom) অর্থাৎ বারো ফুট গভীর। বিচিত্র অভিজ্ঞতা ও হাস্যরসাত্মক ব্যঞ্জনায় পূর্ণ জনপ্রিয় লেখাগুলোর মধ্যে স্যামুয়েল ল্যাহর্ন ক্লিমেনস-এর ছদ্মনামকে যথাযথ ভাবে মর্যাদা দান করেছে। বিখ্যাত মার্কিন … Read more

লর্ড জর্জ গর্ডন বায়রন ছিলেন ইংল্যান্ড তথা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ কবি

বায়রন

লর্ড জর্জ গর্ডন বায়রন (ইংরেজি: George Gordon Byron; ২২ জানুয়ারি ১৭৮৮ – ১৯ এপ্রিল ১৮২৪) ছিলেন ইংল্যান্ড তথা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর কবি প্রতিভা তাঁকে করে তুলেছিল ইউরোপ মহাদেশের এক সময়ের বহু আলোচিত রোমান্টিক নায়ক। লন্ডনের অভিজাত সম্প্রদায়ের যুবকেরা ও মেয়েরা তাঁকে অনুকরণ করতে আরম্ভ করেছিলেন এমনকি পোশাকে পরিচ্ছদেও।  বায়রন-অঙ্কিত চরিত্রের অনুকরণে তাঁরা বিষাদগ্রস্ত … Read more

আর্নেস্ট হেমিংওয়ে মার্কিন সাংবাদিক, উপন্যাসিক, ছোটগল্পকার ও ক্রীড়াবিদ

লেখক হেমিংওয়ে

হেমিংওয়ে বা আর্নেস্ট মিলার হেমিংওয়ে (ইংরেজি: Ernest Miller Hemingway, ২১ জুলাই, ১৮৯৯ – ২ জুলাই, ১৯৬১) একজন মার্কিন সাংবাদিক, উপন্যাসিক, ছোট গল্পের লেখক এবং ক্রীড়াবিদ ছিলেন। তাঁর নির্মেদ আর স্বল্পবাক শৈলীকে তিনি আইসবার্গ তত্ত্ব বলে অভিহিত করেছিলেন। হেমিংওয়ে তার বেশিরভাগ রচনা ১৯২০-এর দশকের বছরগুলোর মাঝামাঝি থেকে ১৯৫০-এর দশকের বছরগুলোর মাঝামাঝি সময়ে রচনা করেছিলেন। তিনি জীবিতকালে … Read more

চার্লস ডিকেন্স ছিলেন বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক

ডিকেন্স

চার্লস ডিকেন্স বা চার্লস জন হফহ্যাম ডিকেন্স (ইংরেজি: Charles John Huffam Dickens; ৭ ফেব্রুয়ারি, ১৮১২ – ৯ জুন, ১৮৭০) ছিলেন বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক। ১৮১২ খ্রিস্টাব্দের ৭ ফেব্রুয়ারী পোর্টসমাউথের ল্যাপোর্টে জন্মগ্রহণ করেন। তার বাবা জন ডিকেন্স নৌ-বিভাগে সামানা কেরানীর কাজ করতেন। কিন্তু পড়াশোনার প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ যা ডিকেন্স পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। জন ডিকেন্স … Read more