ব্যাপক অর্থে সাহিত্য (ইংরেজি: Literature) হচ্ছে যে কোনো লিখিত অথবা মুদ্রিত বিষয়। বিশেষ অর্থে সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির বহিঃপ্রকাশ। সাহিত্যকে মানব অভিজ্ঞতার নন্দনতাত্ত্বিক বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। এই অর্থে উপন্যাস, ছোটোগল্প, মহাকাব্য, গীতিকবিতা এবং নাটক সাহিত্যের পর্যায়ে পড়ে।[১] এক কথায় বলা যায়, ইন্দ্রিয় দিয়ে ধারণকৃত পার্থিব বা মহাপার্থিব বা অপার্থিব চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য্য ও শিল্পের লিখিত রূপ বা লেখকের জীবনের পারিপার্শ্বিক ভাবনার লিখিত রূপ হচ্ছে সাহিত্য।
ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও লেখক সিরাজুল ইসলাম চৌধুরী সাহিত্যকে বিশ্লেষণ করেছেন বহুবিধ দিকে নজর রেখে। তিনি মানব জীবনের দিকে তাকাতে গিয়ে দেখেছেন সাহিত্য নায়কপ্রধান। তবে বিশ্বসাহিত্যের মহান শিল্পী-লেখকগণ তাঁদের পুরুষ প্রাধান্যকে তুলে ধরলেও সাহিত্যে নারীরাও এসেছে নানাভাবে। তাঁর মতে:
সেটাই স্বাভাবিক। কেননা সাহিত্য পুরুষের সৃষ্টি, প্রধানত। তাছাড়া সত্য তো এটাও যে, ঐতিহাসিক যে-কালে সাহিত্য রচিত হয়েছে সে-কালে সমাজে আধিপত্য পুরুষেরই। … প্রাধান্য নায়কের, তবু নায়িকারা রয়েছে। … বিভিন্ন সময় ও সংস্কৃতি থেকে তারা এসেছে। সেদিক থেকে তাদের মধ্যে পার্থক্য স্বাভাবিক, এবং সেটা সামান্য নয়। এরা প্রত্যেকেই অনন্য, সেই সঙ্গে নিজ নিজ সংস্কৃতি ও সময়েরও তারা প্রতিনিধি বটে। … সাহিত্যের নায়িকারাও পুরুষেরই কল্পনা ও সৃষ্টি। জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক, পুরুষের দৃষ্টিকোণ থেকেই তাদেরকে দেখা হয়েছে। নরনারীর সম্পর্কের ব্যাপারটি একেবারেই প্রাথমিক। এই সম্পর্কের মধ্যে রয়েছে প্রেম, বিবাহ এবং বিবাহ-বহির্ভূত যোগাযোগ। এই সম্পর্কগুলো নানাভাবে এসেছে মহাকাব্য, নাটক ও উপন্যাসে।[২]
ব্যুৎপত্তিগত অর্থে সাহিত্য
সহিত শব্দ থেকে বাংলায় সাহিত্য শব্দটি গঠিত হয়েছে। প্রাচীন ব্যাকরণবিদ পাণিনি এরকম ব্যাখ্যা প্রদান করেছেন। তবে প্রশ্ন হচ্ছে কিসের সহিত কি মিলেছে। এই প্রসঙ্গে অনেকের মত হচ্ছে শব্দের সাথে অর্থের মিলনে সাহিত্য সৃষ্টি হয়। আবার কেউ মনে করেন সাহিত্যিকের হৃদয়ের সাথে পাঠকের হৃদয়ের মিলনে সাহিত্য জন্মায়। তবে রবীন্দ্রনাথ মনে করতেন যে, মানুষের সহিত মানুষ মিলেছে, তাই মানুষের মিলনের ফলেই জন্মেছে সাহিত্য।[৩]
বিভিন্ন ধরনের সাহিত্য
কবিতা
কবিতা বা পদ্য (ইংরেজি: Poetry) হচ্ছে শব্দ এবং ছন্দের আন্তঃব্যবহারের উপর ভিত্তি করে রচিত একধরণের সাহিত্য। এটি প্রায়শই ছড়া এবং ছন্দ নিয়োগ করে (প্রতিটি লাইনে শব্দাংশের সংখ্যা এবং বিন্যাস পরিচালনা করে এমন নিয়মের একটি ঝাঁক)। কবিতায় ধ্বনিগুলি শব্দ, চিত্র এবং ধারণাগুলি গঠনের জন্য একত্রিত হয় যা সরাসরি বর্ণনার ক্ষেত্রে খুব জটিল বা বিমূর্ত হতে পারে।
অর্থাৎ কবিতা হলো একধরণের সাহিত্যের রূপ যা ভাষার নান্দনিক এবং ছন্দযুক্ত গুণাবলী যেমন ধ্বনিসৌন্দর্যতত্ত্ব, প্রতীকবাদ এবং ছন্দ ব্যবহার করে দৃশ্যমান সাধারণ অর্থের পরিবর্তে অনিবার্য ভাবার্থের অর্থ বোঝাতে উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের মাধ্যমে ব্যবহৃত হয়।
গল্প
গল্প সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ। গল্প উপন্যাসের চেয়ে ছোট। কোনো ঘটনাকে কাহিনী আকারে পাঠকের কাছে উপস্থাপন করা হয় গল্পে। গল্পে বিভিন্ন চরিত্র, ঘটনা, পরিবেশ, প্রকৃতি, সমাজ, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে হয়ে থাকে।
নাটক
নাটক হচ্ছে সাহিত্যের একটি অংশ। কোনো সাধারণত বা কাল্পনিক ঘটনার লিখিত রূপ বা পাণ্ডুলিপিকে মুখস্ত করে কলাকুশলীর মাধ্যমে উপস্থাপন করা নাটক। বিভিন্ন চরিত্র, ঘটনাকে দর্শকের সামনে নানা আবেগ, ভঙ্গির মাধ্যমে তুলে ধরে। যেকোনো নাটক লেখা হয় সেটা অভিনয় করার জন্য। তাই নাটক লেখার আগেই লেখকে খেয়াল রাখতে হয়, সেটা অভিনয় করার যোগ্য করার দিকে। নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। সংলাপ বলেই একজন অভিনেতা নাটকের বিভিন্ন বিষয়ে বলে থাকেন। তবে সংলাপই শেষ কথা নয়। সংলাপবিহীন অভিনয়ও নাটকের অংশ।
প্রবন্ধ
প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা ভালো রূপে বন্ধন। এই প্রকৃষ্ট বা ভালো বন্ধনে বিষয়বস্তু ও চিন্তার ধারাবাহিক বন্ধনকে বোঝায় । খুব বেশি বড় না; তবে সুবিন্যস্ত গদ্যের মতো রচনাকে প্রবন্ধ বলে। প্রবন্ধ রচনার বিষয়, ভাব, ভাষা প্রতিটিই সমানভাবে গুরুত্বপূর্ণ। এটি সাহিত্যে বর্ণনামূলক গদ্য। প্রবন্ধ সাহিত্যের অন্যতম একটি শাখা। এর সমার্থক শব্দগুলো হলো – সংগ্রহ, রচনা, সন্দর্ভ।[৩]
আরো পড়ুন
- বাংলা কবিতার সমৃদ্ধ ধারার ঐতিহাসিক প্রেক্ষাপট ও কালানুক্রমিক পরিবর্তন
- রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি প্রেম ও প্রকৃতিবাদ এবং বাঙলাদেশের পরিবেশ
- লু স্যুনের ছোটগল্প-এর চরিত্রগুলো সামন্তবাদের বিরুদ্ধে লড়ায় করেছে
- ছিন্নপত্র তুলে ধরে উনিশ শতকের বাঙলাদেশের সাধারণ মানুষের জীবন
- ব্যক্তি রবীন্দ্রনাথের বহুমুখী পরিচয় ও জীবনবোধকে তুলে ধরে পত্রসাহিত্য ছিন্নপত্র
- পূর্ববঙ্গের পদ্মা তীরবর্তী প্রকৃতির চিত্র ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রে
- ছিন্নপত্রে কবিত্ব হচ্ছে কবি রবীন্দ্রনাথের কাব্যিক গদ্যের চিঠির সংকলন
- অভিবাসন-এর মাধ্যমে মানিক সমাজের অর্থনীতিকে তুলে ধরেছেন
- প্রহসন বা ফার্স হচ্ছে সমাজের খারাপ রীতি শোধনার্থে হাস্যরস প্রধান একাঙ্কিকা
- গীতিকা বা গাথা হচ্ছে লোকসাহিত্যের সর্বশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপবর্গ
- প্রবাদ জ্ঞান বা অভিজ্ঞতার ভিত্তিতে উপলব্ধি করা সত্যকে মূর্তভাবে প্রকাশ করে
- ধাঁধা বা ধাঁধাঁ হচ্ছে একমাত্র ভাব বা বিষয়কে রূপকের দ্বারা প্রশ্নের আকারে প্রকাশ
- পুরাণ বা মিথ হচ্ছে লোক সাহিত্যের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রকরণ
- লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য হচ্ছে এমন ধরনের সাহিত্য যা কথ্য বা গীত হয়
- কমেডি হচ্ছে প্রধানত নাটকের একটি ধরন যেখানে বিষয়বস্তু হাস্যরসাত্মক
- ছড়া হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য
- ছোটগল্প ও উপন্যাসের পার্থক্য ও তুলনামূলক আলোচনা কথাসাহিত্যের বিশ্লেষণ
- ছোটগল্পের উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাস শুরু ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে
- সংলাপ হচ্ছে সাহিত্যিক রচনায় দুটি চরিত্রের মধ্যকার কথোপকথন
- পাশ্চাত্যে ও ভারতে নাটকের ইতিহাস শুরু হয়েছে খ্রিস্টপূর্ব সময়ে
- ট্রাজেডি হচ্ছে প্রধান চরিত্রের চরম বিপর্যয়ে পতিত হবার নাটক
- সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির লিখিত অথবা মুদ্রিত বিষয়
- মহাকাব্য জাতীয় বা বীরত্বব্যঞ্জক বিষয়ে বিশাল পটভূমিতে বিধৃত বর্ণনামূলক কাব্য
- ইংরেজি সাহিত্য ইংরেজি ভাষায় সপ্তম শতাব্দী থেকে অদ্যাবধি লিখিত সাহিত্য
- প্রবন্ধ সাধারণত এক টুকরা লেখা যা লেখকের নিজস্ব যুক্তি দেয়
- নাটক হচ্ছে কথাসাহিত্যের বিশেষ ধরন যা অভিনয়ের মাধ্যমে পরিবেশিত হয়
- উপন্যাস সাধারণত গদ্য কথাসাহিত্যরূপে রচিত তুলনামূলক দীর্ঘ লেখা
- বাংলা ছোটগল্পের ইতিহাস ও বিবর্তন: উদ্ভব থেকে আধুনিক কালের পূর্ণাঙ্গ আখ্যান
- ছোটগল্প হচ্ছে কথাসাহিত্য বা গদ্য-সাহিত্যের বিশেষ শাখা
- হাজার বছরের বাংলা কবিতা: প্রধান কবিদের জীবন ও শিল্পদর্শনের আলোকে আকর নিবন্ধ
- কবিতা শব্দের এবং ছন্দের আন্তঃব্যবহারের উপর ভিত্তি করে একধরণের সাহিত্য
- সাহিত্যে রস হচ্ছে সাহিত্য পাঠের ফলে বিষয়ের অনুধাবনসূত্রে বহুবিধ ভাবের সৃষ্ট
- সাহিত্যের শৈলি হচ্ছে কোনো লেখকের দ্বারা কোনো গল্প লেখা অথবা বলার উপায়
- সাহিত্যের শ্রেণিবিভাগ: অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব থেকে আধুনিক সাহিত্যরীতি
- সাহিত্যের স্বরূপ হচ্ছে নির্দিষ্ট সংস্কৃতি, ধর্ম, দর্শন বা এ ধরনের লিখিত রচনার রূপ
তথ্যসূত্র
১. সুরভি বন্দ্যোপাধ্যায়, সাহিত্যের শব্দার্থকোষ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ৩ ফেব্রুয়ারি ১৯৯৯, পৃষ্ঠা ১০৮।
২. সিরাজুল ইসলাম চৌধুরী, ধ্রুপদী নায়িকাদের কয়েকজন, অবতরণিকা, অশোক পুস্তকালয়, পুনর্মুদ্রণ এপ্রিল ২০১১, কলকাতা, পৃষ্ঠা ১১-১২
৩. হেমন্তকুমার গঙ্গোপাধ্যায়, সমাজ সাহিত্য ও দর্শন, সংস্কৃত পুস্তক ভাণ্ডার কলকাতা, প্রথম প্রকাশ জ্যৈষ্ঠ ১৩৬৭, পৃষ্ঠা ৩৮।
রচনাকাল: ৩১ জুলাই, ২০১৯, নেত্রকোনা, বাংলাদেশ।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।