সামন্তবাদী ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উৎস প্রসঙ্গে

ভারতের প্রত্নতাত্ত্বিক উৎস

সামন্তবাদী ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উৎস (ইংরেজি: Archaeological sources of Indian history) হচ্ছে ইতিহাস রচনার একটি প্রধান উৎস। প্রত্নতাত্ত্বিক উপাদান তথা লেখ, মুদ্রা ও স্মৃতিসৌধের মত বিষয়গুলো প্রাচীন ভারতের ইতিহাস জানতে আমাদের সাহায্যে করে। শুধুমাত্র সাহিত্যিক উপাদানের ওপর নির্ভর করতে হলে প্রাচীন ভারতের ইতিহাসের অনেক কিছুই আমাদের অজানা থেকে যেত। প্রত্নতত্ত্ব এক্ষেত্রে আমাদের সাহায্য করেছে। ভারতীয় … Read more

সামন্তবাদী ভারতের ইতিহাসের লেখমালা বা সাহিত্যিক উৎস প্রসঙ্গে

ভারতের ইতিহাসের সাহিত্যিক উৎস

সামন্তবাদী ভারতের ইতিহাসের লেখমালা বা সাহিত্যিক উৎস (ইংরেজি: Literary source of the history of India) হচ্ছে ইতিহাস রচবনার একটি প্রধান উৎস। স্থায়ী কোনো বস্তু যেমন পাথর, ধাতবখণ্ড, পােড়ামাটি, কাষ্ঠখণ্ড ইত্যাদির উপর বিশেষ প্রক্রিয়ায় লিখন-পদ্ধতিকে লেখমালা বা লিখিত উৎস বলা যেতে পারে। এসব লিখিত উৎসের মধ্যে সাহিত্যিক উৎসসমূহ প্রধান। প্রাচীন ভারতে সাহিত্যের বিভিন্ন শাখায় ও বিভিন্ন … Read more

প্রাচীন ভারতের ইতিহাসের তিনটি উৎস ও বিভিন্ন উপাদান প্রসঙ্গে

ভারতের ইতিহাসের উৎস

প্রাচীন ভারতের ইতিহাসের উৎস (ইংরেজি: Three sources of the History of ancient India) ও সেসব উৎসের বিভিন্ন উপাদান হচ্ছে ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রাচীন তিন ধরনের উৎস ও সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান। ইতিহাসের উৎসের বিশ্লেষণ, ব্যাখ্যা, ঐতিহাসিকদের বিভিন্ন দৃষ্টিকোণ, মতবাদ, দেশ-কাল ভেদের বিভিন্নতার জন্যে পৃথক হতে পারে। এর ফলে ইতিহাস বিষয়টির উপর আকর্ষণ অনেক অংশে বেড়ে যায়। … Read more

বাংলা নামের উৎপত্তি হয়েছে বঙ্গ শব্দের সাথে আল বা আইল শব্দ যুক্ত হয়ে

বাংলা নামের উৎপত্তি

বাংলা বা বাঙ্গালাহ (ইংরেজি: Bangla or Bengal) নামের উৎপত্তি হয়েছে বঙ্গ শব্দের সাথে আল বা আইল শব্দ যুক্ত হয়ে। ‘বঙ্গ’ নামটিই শেষ পর্যন্ত বৃহৎ আকারে ‘বাঙ্গালা’ নামে রূপান্তরিত হয়। অনেকে বঙ্গকে চীন তিব্বতী গোষ্ঠীর শব্দ এবং এ শব্দের ‘অং’ অংশের সঙ্গে গঙ্গা, হোয়াংহো, ইয়াংসিকিয়াং ইত্যাদি নদীর নামের সম্বন্ধ ধরে অনুমান করেন যে, শব্দটির মৌলিক অর্থ … Read more

বাংলার ইতিহাসে ভৌগোলিক উপাদান বা ভৌগোলিক বৈশিষ্ট্যাবলীর প্রভাব

বাংলার ভৌগোলিক উপাদান

বাংলার ইতিহাসে ভৌগোলিক উপাদান বা ভৌগোলিক বৈশিষ্ট্যাবলীর প্রভাব (ইংরেজি: Influence of Geographical factors on History of Bengal) বলতে বোঝানো হয় ভৌগোলিক বৈশিষ্ট্য যেসব ক্ষেত্রে বাংলার ইতিহাসে প্রভাব বিস্তার করে সেসব উপাদানসমূহ। বাংলার ভৌগোলিক পরিচয় থেকে এ অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায়। প্রথমত, গাঠনিক ক্রিয়া-প্রতিক্রিয়ায় বাংলা ভূ-খন্ডের অস্তিত্ব বা অবস্থান উপমহাদেশের সর্বপূর্বান্তে নির্ধারিত হয়েছে। দ্বিতীয়ত, … Read more

বাংলা বা বঙ্গের ভৌগোলিক পরিচয় বা ভৌগোলিক বৈশিষ্ট্যাবলী প্রসঙ্গে

বাংলা অঞ্চল

বাংলা বা বঙ্গ বা বাংলা অঞ্চলের ভৌগোলিক পরিচয় বা বৈশিষ্ট্যাবলী (ইংরেজি: Geographical identity of Bengal) হচ্ছে ৮০ হাজার বর্গমাইল বিস্তৃত নদীবাহিত পলি দ্বারা গঠিত এক বিশাল সমভূমি। এদেশের ভৌগোলিক পরিচয় এদেশের ইতিহাসকে যুগ যুগ ধরে প্রভাবিত করেছে। প্রথমেই বাংলা বলতে কোনো ভূ-খন্ডকে বোঝাতো তা স্পষ্ট করে নেয়া প্রয়োজন। মোটামুটিভাবে ১৯৪৭-এর পূর্বে ব্রিটিশ ভারতের ‘বেঙ্গল’ প্রদেশের … Read more

ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদানের বা ভৌগোলিক বৈশিষ্ট্যাবলীর প্রভাব

ভৌগোলিক উপাদানের প্রভাব

দক্ষিণ এশিয়ার দেশ ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদানের বা ভৌগোলিক বৈশিষ্ট্যাবলীর প্রভাব (ইংরেজি: Influence of Geographical factors on Indian History) বলতে বোঝানো হয় ভৌগোলিক বৈশিষ্ট্য যেসব ক্ষেত্রে ইতিহাসে প্রভাব বিস্তার করে। ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে অবস্থিত তিন দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত শস্যশ্যামলা সমভূমি, বালুকাময় প্রান্তর, মালভূমি, গহীন অরণ্য, আর আছে অসংখ্য নদনদী … Read more

কুয়োমিনতাং ছিল সাম্রাজ্যবাদ চালিত চীনের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল

কুয়োমিনতাং

কুয়োমিনতাং বা চীনের কুয়োমিনটাং বা কেএমটি বা চীনের জাতীয়তাবাদী দল (ইংরেজি: Kuomintang এবং শব্দার্থে:  ‘Chinese Nationalist Party‘), ইংরেজিতে প্রায়শই বলা হয় চায়না জাতীয়তাবাদী দল বা চীনা জাতীয়তাবাদী দল (CNP), হচ্ছে চীন ও তাইওয়ানের একটি প্রধান রাজনৈতিক দল।  ১৯১৯ খ্রিস্টাব্দে বর্তমান রূপে গঠিত হবার পর থেকে চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ান উভয় অঞ্চলে এটি শক্তিশালী হয়েছিল। … Read more

আধা-সামন্তবাদী আধা-ঔপনিবেশিক চীন হচ্ছে ১৮৪০-১৯৪৯ খ্রিস্টাব্দের ইতিহাস

আধা-সামন্তবাদী চীন

আপাত-সামন্তবাদী বা আধা-সামন্তবাদী আধা-ঔপনিবেশিক চীন (ইংরেজি: Semi-feudal semi-colonial China) হচ্ছে আফিম যুদ্ধ থেকে নয়া গণতান্ত্রিক বিপ্লব পর্যন্ত, অর্থাৎ ১৮৪০ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দের চীনের ইতিহাস। ঐতিহাসিকগণ আফিম যুদ্ধকেই চীনের সামন্তবাদী যুগ ও আধুনিক যুগের বিভাজক-রেখা হিসেবে গণ্য করেছেন। কেননা, এর পরেই সামন্তবাদী চীন আধা-সামন্তবাদী আধা-ঔপনিবেশিক চীনে পরিণত হয়। সংস্কার আন্দোলন থেকে অসমাপ্ত বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব চীনের … Read more

চীনের সামন্তবাদী সমাজ হচ্ছে একাদশ খ্রিস্টপূর্ব থেকে সপ্তদশ শতাব্দীর সমাজ

চীনের সামন্তবাদী সমাজ

চীনের সামন্তবাদী সমাজ (ইংরেজি: Chinese Feudal Society) হচ্ছে চীনের ইতিহাসে একাদশ খ্রিস্টপূর্বাব্দ শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক আফিম যুদ্ধের (১৮৩৯) আগে পর্যন্ত চীনে বিরাজমান সামন্তবাদী সমাজের যুগ। অর্থাৎ চীনে সামন্তবাদ শ্যাং রাজবংশের শুরু থেকে (১১ খ্রিস্টপূর্ব শতাব্দী – ১৭ শতাব্দী) অবধি অস্তিত্ব ছিল বলে অভিমত প্রকাশ করা হয়। কৃষিভিত্তিক চীনে খ্রিস্টপূর্ব একাদশ অব্দে সামন্তবাদের একটা … Read more

চীনের দাস সমাজ হচ্ছে অষ্টাদশ থেকে একাদশ খ্রিস্টপূর্বাব্দ অবধি বিরাজিত কাল

চীনের দাস সমাজ

চীনের দাস সমাজ (ইংরেজি: Slave society in China) হচ্ছে চীনের ইতিহাসে অষ্টাদশ থেকে একাদশ খ্রিস্টপূর্বাব্দ কাল পর্যন্ত বিরাজমান দাস যুগ। দাসপ্রথা চীনে শ্যাং রাজবংশের (১৮ তম-১২ খ্রিস্টপূর্ব শতাব্দী) রাজত্ব অবধি অস্তিত্ব ছিল বলে জানা যায়। শাং রাজত্বের আমলের আরম্ভকে চীনের আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস শেষ হয়েছে ধরা হয়। কারণ, সে সময় থেকেই যুদ্ধবন্দিদের দাস হিসেবে … Read more

চীনের আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস ও সংস্কৃতি এবং দাসব্যবস্থার রাষ্ট্র

চীনের আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস

চীনের আদিম গোষ্ঠীবদ্ধ সমাজের ইতিহাস (ইংরেজি: History of the Primitive clan Society of China) হচ্ছে আনুমানিক নব্য প্রস্তর যুগের আরম্ভ থেকে বা প্রায় ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে লৌহ যুগের শুরু পর্যন্ত। উল্লেখ করা হয়, বস্তুনির্ভর সংস্কৃতিকে অনেক উঁচুস্তরে নিয়ে যাওয়া প্রাথমিক জাতিগুলোর মধ্যে তারা অন্যতম। অন্যান্য অঞ্চলের চেয়ে চীনের জনগণ লোহার ব্যবহার দেরিতে শুরু করে।[১] চীনের … Read more

চীনের ইতিহাস হচ্ছে প্রাচীন থেকে আধুনিককাল পর্যন্ত মুক্তির লড়াইয়ের ইতিহাস

চীনের ইতিহাস

চীনের ইতিহাস (ইংরেজি: History of China) হচ্ছে লিখিত পদ্ধতি উদ্ভবের পরে থেকে আধুনিককাল পর্যন্ত বিভিন্ন ধরনের জাতি ও জনগণের মুক্তির লড়াইয়ের ইতিহাস। সভ্যতা ও সংস্কৃতির বিচারে চীন শুধু প্রাচীন নয়, বড়ও বটে। অষ্টাদশ শতাব্দীতে চীন ছিল সবচেয়ে বড় সাম্রাজ্য। বর্তমান চীনের চাইতেও বেশি এলাকা তখন চীনের অন্তর্ভুক্ত ছিলো। তার কর্তৃত্ব বিস্তৃত ছিল আমুর অঞ্চলের সাইবেরিয়া … Read more

ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থান বা প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ

ভারতীয় উপমহাদেশের অবস্থান

ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ায়। উপমহাদেশ বা দক্ষিণ এশিয়ার নয়া উপনিবেশিক ভূভাগ বা একত্রে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান (ইংরেজি: Indian Subcontinent) এশিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি ছোটখাট মহাদেশ। নির্দিষ্ট প্রাকৃতিক সীমারেখা ভারতীয় উপমহাদেশকে এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে পৃথক করেছে। ভূ-প্রকৃতির বৈশিষ্ট অনুসারে এই উপমহাদেশকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। (ক)  উত্তরে হিমালয় ও তৎসংলগ্ন পার্বত্য … Read more

অসহযোগ আন্দোলন ভারতীয় জমিদারশ্রেণির ক্ষমতা কুক্ষিগত করার আন্দোলন

অসহযোগ আন্দোলন

অসহযোগ আন্দোলন (ইংরেজি: Non cooperation Movement) হচ্ছে ভারতের জাতিয়তাবাদী আন্দোলনের প্রতিক্রিয়াশীল নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ইংরেজ সরকারের বিরুদ্ধে ১৯২০-২২ সালে পরিচালিত ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতীয় জমিদার ও মুৎসুদ্দি ব্যবসায়ী শ্রেণির ক্ষমতা কুক্ষিগত করার আন্দোলন। এই আন্দোলনে জনগণের বিক্ষোভকে কাজে লাগিয়ে ভারতের জমিদারশ্রেণি নিজেদেরকে সারা ভারতে কৃষক শ্রমিকদের উপর ক্ষমতার ছড়ি ঘোরানোর দক্ষতা অর্জন … Read more