প্রাচীন ভারতের ইতিহাসের উৎস (ইংরেজি: Three sources of the History of ancient India) ও সেসব উৎসের বিভিন্ন উপাদান হচ্ছে ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রাচীন তিন ধরনের উৎস ও সংশ্লিষ্ট বিভিন্ন উপাদান। ইতিহাসের উৎসের বিশ্লেষণ, ব্যাখ্যা, ঐতিহাসিকদের বিভিন্ন দৃষ্টিকোণ, মতবাদ, দেশ-কাল ভেদের বিভিন্নতার জন্যে পৃথক হতে পারে। এর ফলে ইতিহাস বিষয়টির উপর আকর্ষণ অনেক অংশে বেড়ে যায়। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের উৎসগুলোকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হচ্ছে (ক) সাহিত্যিক উৎস, (খ) প্রত্নতাত্ত্বিক উৎস এবং (গ) বিদেশীদের বিবরণ। এই তিন ধরনের উৎস আলোচনার পূর্বে আমরা জেনে নেই ইতিহাসের উৎস কাকে বলে।
যে সকল তথ্য থেকে সত্য আহরণ ও বিশ্লেষণ করা সম্ভব তা-ই ইতিহাসের তথ্য এবং এই বিভিন্ন ধরনের তথ্যের সমাবেশকে মোটামুটিভাবে ইতিহাসের উৎস বলে বর্ণনা করা যায়। যে সমস্ত উপাদানের দ্বারা তথ্যকে বিশ্লেষণ এবং সত্যের উপর প্রতিষ্ঠা করা যায় এবং তার দ্বারা মানবিক জ্ঞানের জগতে নতুন আলোকপাত করা সম্ভব, তাদের ইতিহাসের উৎস বলা হয়। যত প্রাচীন দিকে যাই ততই তথ্যের অপ্রতুলতা লক্ষ্য করা যায় এবং প্রাচীন কাল থেকে যত আধুনিক যুগের দিকে আসি ততই তথ্যের প্রাচুর্য লক্ষ্য করা যায়। এই বক্তব্য পৃথিবীর সব দেশ সম্পর্কেই সত্য বলে মনে করা যায়; কিন্তু তার সময়সীমা বিভিন্ন ঐতিহাসিকদের মতে বিভিন্ন রকম হতে পারে।[১]
উপযুক্ত উৎসের অভাব প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক-স্বরূপ। একাদশ শতাব্দীতে বিখ্যাত আরবী পণ্ডিত আল-বিরুনী প্রকাশ্যে হিন্দুদের অনৈতিহাসিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছিলেন এবং পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকেরা যেমন এলফিনস্টোন, ফ্লীট, স্মিথ নানা তিক্ত মন্তব্য করেছেন। ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে রমেশচন্দ্র মজুমদার, হেমচন্দ্র রায়চৌধুরী (ক) ভারতীয়দের অদৃষ্টবাদ এবং (খ) হেরোডোটাস, থুকিডাইডিসের মতো ঐতিহাসিকদের অনুপস্থিতিকেই প্রাচীন ভারতীয়দের ইতিহাস বিমুখতার জন্যে দায়ী করেছেন। এই অপবাদগুলিকে স্বীকার করে নিয়েও আমরা অবশ্যই বলতে পারি যে প্রাচীন ভারতের মানুষ ইতিহাস রচনার জন্যে কোন তথ্যই রেখে যাননি—এ ধারণা যথার্থই অমূলক। যে সমস্ত বিষয় তাদের কাছে অর্থবহ ও রক্ষণযোগ্য মনে হয়েছে সেগুলি তারা অবশ্যই সংরক্ষণ করেছেন। প্রাচীন ভারতীয়দের অতীত চর্চার নানা সমালোচনা সত্ত্বেও একথা অনস্বীকার্য যে “ইতিহাস” শব্দটিই তারা তৈরি করেছিলেন। “ইতি-হ-আস” (অর্থাৎ অতীতে এমনটিই ঘটেছিল)—ইতিহাস শব্দের এই ব্যুৎপত্তিগত ব্যাখ্যা তারা দিয়েছিলেন। গ্রীক “ইস্তোরিয়া” বা জার্মান “গেশিস্টে”র থেকে “ইতিহাস”-এর ধারণা ভিন্ন ও বোধ হয় ব্যাপকতরও বটে। এক্ষেত্রে তথ্যের অভাবকে সমালোচনা না করে, প্রাপ্ত তথ্যগুলি, তা যতই অপ্রতুল হোক না কেন—তাদের গুণগত মানের সমালোচনা করা দরকার। বস্তুতপক্ষে অপ্রতুল এবং আপাত-অপ্রয়োজনীয় তথ্যগুলিকে বিশ্লেষণের মাধ্যমেই ঐতিহাসিকেরা বহু নতুন দিক নির্ণয় করতে পেরেছেন।
ঐতিহাসিক উৎস সব সময় লিখিত না হতেও পারে। রাজা এবং শাসকদের প্রশাসন পরিচালনা করার জন্যে প্রাত্যহিক প্রয়োজনের বিভিন্ন উপাদানগুলি—যেমন লেখ ও মুদ্রা, সর্বসাধারণের ব্যবহৃত তৈজসপত্রাদি, ঘর-বাড়ি, মূর্তি ইত্যাদি যা বর্তমানে লুপ্ত হয়ে মাটির তলায় আশ্রয় নিয়েছে, তাদের উদ্ধার এবং বিশ্লেষণের মাধ্যমে নতুন তথ্যের অনুসন্ধান এবং ব্যাখ্যা সম্ভব। এই বিদ্যা আধুনিককালে একটি স্বতন্ত্র বিদ্যার মর্যাদায় অভিষিক্ত। এই বিষয়টি বর্তমানকালে “প্রত্নতত্ত্ব” নামে চিহ্নিত।
আরো পড়ুন
- এই অতিমারী একটি সিংহদ্বার — অরুন্ধতী রায়
- প্রাচ্য স্বৈরতন্ত্র বলতে এশীয় সমাজগুলির রাজনৈতিক বা নৈতিকভাবে স্বৈরশাসনকে বোঝায়
- সেলুলার জেলের বিপ্লবীদের নয়া তালিকা এবং বিজেপির ভুয়া ইতিহাস
- ইনকিলাব জিন্দাবাদ ভারতের বামপন্থী আন্দোলনের ব্যবহারবহুল শ্লোগান
- ভারত ছাড় আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে স্বাধীনতাপন্থীদের আন্দোলন
- সিপিআই হচ্ছে ভারতের ভুয়া কমিউনিস্ট গণতন্ত্রবিরোধী সংগঠন
- কংগ্রেস সােসালিস্ট পার্টি ছিলো কংগ্রেসের মধ্যে একটি সমাজতান্ত্রিক দল
- সিপিআই (এম) সাম্য ও স্বাধীনতাবিরোধী গণশত্রুদের পার্টি
- গদর আন্দোলন ছিলো একটি বিপ্লবী আন্তর্জাতিক রাজনৈতিক আন্দোলন
- এআইএডিএমকে ভারতের তামিলনাড়ুর প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল
- গঙ্গাধর মোরেশ্বর অধিকারী ভারতের কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক নেতা
- ভারতীয় জাতীয় কংগ্রেস হচ্ছে স্বাধীনতাবিরোধী গণশত্রুদের সংগঠন
- সারেগামা ভারতের সংগঠন গোয়েঙ্কা গ্রুপের সহযোগী
- জ্যোতি বসু হচ্ছে আধুনিক বর্বর গণহত্যাকারী রাজনীতিবিদ
- বিজেপি ভারতের জনগণ, গণতন্ত্র ও মানবতা বিরোধী সংগঠন
- জনতা দল ছিল ভারতীয় প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল
- ভারতে ব্রিটিশ উপনিবেশবিরোধী প্রতিরোধ ও সংগ্রাম
- আওরঙ্গজেবের শাসন আমলে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা
- যুগান্তর দল বা যুগান্তর সমিতি ছিল বাংলার গোপন বিপ্লববাদী সংস্থা
- অনুশীলন সমিতি ছিল বাংলার বিপ্লববাদী রাজনৈতিক সংগঠন
- বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন প্রসঙ্গে
- ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলন হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলনের অধ্যায়
- আফগান গৃহযুদ্ধ হচ্ছে গণতান্ত্রিক ও প্রাচ্য স্বৈরতন্ত্রীদের মধ্যকার সশস্ত্র সংগ্রাম
- উপমহাদেশের সুলতানী মধ্যযুগের ইতিহাসের উৎস হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদান
- উপমহাদেশের সুলতানী মধ্যযুগের ইতিহাসের উৎস হিসেবে বিদেশীদের বিবরণ
- উপমহাদেশের সুলতানী মধ্যযুগের ইতিহাসের উৎস হিসেবে সাহিত্যিক উপাদান
- ভারতে দাসপ্রথা ঐতিহাসিক কাল থেকে শাসকগোষ্ঠীর ধারাবাহিক গণহত্যার চিহ্ন
- সামন্তবাদী ভারতের ইতিহাসের উৎস হিসেবে বিদেশীদের বিবরণ প্রসঙ্গে
- সামন্তবাদী ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উৎস প্রসঙ্গে
- সামন্তবাদী ভারতের ইতিহাসের লেখমালা বা সাহিত্যিক উৎস প্রসঙ্গে
- প্রাচীন ভারতের ইতিহাসের তিনটি উৎস ও বিভিন্ন উপাদান প্রসঙ্গে
- ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদানের বা ভৌগোলিক বৈশিষ্ট্যাবলীর প্রভাব
- ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থান বা প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ
- অছিবাদ পুঁজিপতি ও জমিদারদের সম্পত্তি রক্ষাকারী প্রতিক্রিয়াশীল গান্ধীবাদী চিন্তা
- গান্ধীবাদ জমিদার ও শিল্পপতিদের স্বার্থ রক্ষাকারী সামাজিক ও রাষ্ট্রীয় অভিমত
- অসহযোগ আন্দোলন ভারতীয় জমিদারশ্রেণির ক্ষমতা কুক্ষিগত করার আন্দোলন
তথ্যসূত্র
১. মল্লিকা ব্যানার্জী ও নূপুর দাশগুপ্ত, প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, নেতাজী সুভাষ চন্দ্র বসু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কলকাতা, অষ্টাদশ পুনর্মুদ্রণ আগস্ট ২০১৩, পৃষ্ঠা ৮-৯।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।