রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা ভাষার লেখক, কবি দার্শনিক ও চিন্তাবিদ

রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের জীবন ছিন্নপত্র

রবীন্দ্রনাথ ঠাকুর (ইংরেজি: Rabindranath Tagore) ছিলেন বাংলা ভাষার লেখক, কবি, দার্শনিক, চিত্রশিল্পী, নাট্যাকার, প্রাবন্ধিক ও চিন্তাবিদ। ভারতের অন্যতম শ্রেষ্ঠ এই মনীষী এবং বিশ্ববিখ্যাত কবির জন্ম ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল, বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। সেকালের জমিদার পরিবার হলেও ঠাকুরবাড়ি ছিল … Read more

আল্লামা আবুল ফজলের রাষ্ট্রচিন্তা বিষয়টির মূল কেন্দ্রবিন্দু ছিল রাজতন্ত্র

আল্লামা আবুল ফজলের রাষ্ট্রচিন্তা

আল্লামা আবুল ফজলের রাষ্ট্রচিন্তা (ইংরেজি: Political Thoughts of Abul Fazl) বিষয়টির মূল কেন্দ্রবিন্দু ছিল রাজতন্ত্র। তিনি রাজতন্ত্রের একনিষ্ঠ সমর্থক এবং পৃষ্ঠপোষক। রাজা ও রাজতন্ত্র সুষ্ঠু শাসনের জন্য অপরিহার্য বলে তিনি মত পোষণ করেন। ন্যায়বিচার এবং বাদশাহ সম্পর্কে তিনি বলেন যে, বাদশাহের ন্যায়বিচারের আলোকে কেউ কেউ আনন্দের সাথে আনুগত্যের পথ অনুসরণ করে আর অন্যরা শাস্তির ভয়ে … Read more

আইন-ই-আকবরী হচ্ছে আবুল ফজল রচিত একটি বিখ্যাত গ্রন্থ

আইন-ই-আকবরী

‘আইন-ই-আকবরী’ বা ‘আইন-ই-আকবরি’ (ইংরেজি: Ayen-E-Akbari) হচ্ছে আবুল ফজল বা আকবরের নবরত্নের একজন শেখ আবুল ফজল ইবন মুবারকের একটি বিখ্যাত গ্রন্থ। কেউ কেউ আইন ই আকবরীকে বিখ্যাত গ্রন্থ আকবর নামার অংশ বিশেষ হিসেবে উল্লেখ করার প্রয়াস পেলেও আইন-ই-আকবরীর ইংরেজি অনুবাদক এইচ ব্লখম্যান এই গ্রন্থকে ভারতে মুসলমানদের সমগ্র ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রচনা বলে বর্ণনা করেন। আইন-ই-আকবরীতে মুঘল সাম্রাজ্যের … Read more

আবুল ফজল ছিলেন আকবরের এক নবরত্ন, সুপণ্ডিত, ইতিহাসবেত্তা ও রাজনীতিক

আবুল ফজল ইবনে মুবারক

শেখ আবুল ফজল ইবন মুবারক বা আবুল ফজল (ফার্সি: ابو الفضل) ১৪ জানুয়ারি ১৫৫১ – ১২ আগস্ট ১৬০২) ছিলেন মুঘল সম্রাট আকবরের নবরত্নের অন্যতম, সুপণ্ডিত, ইতিহাসবেত্তা, সামরিক অধিনায়ক, রাজনীতিবিদ ও সাহিত্যশিল্পী। আল্লামা আবুল ফজল ১৫৫১ খ্রিস্টাব্দের ১৪ জানুয়ারি ভারতের আগ্রায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শায়খ মুবারক আলী তৎকালীন প্রখ্যাত আলেম ছিলেন। শায়খ মুবারক আলী নগোরীর … Read more

জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ২০১৮ সালের প্রশ্নপত্র

প্রশ্নপত্র

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ২০১৮ সালের বোর্ড ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এটি। মাস্টার্সের বিষয় কোড 311901-এর কোর্স সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা হতে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র এটি। এই পরীক্ষাটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক বা সমকালীন রাষ্ট্রচিন্তায় যেসব বিষয় পড়ানো হয় তা এই প্রশ্নপত্র দেখে টের পাওয়া যাবে। প্রশ্নটি সম্পর্কে কোনো সমালোচনা থাকলে … Read more

মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের মুৎসুদ্দি বুর্জোয়া শ্রেণির নেতা

মোহনদাস গান্ধী

গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী, প্রতিবিপ্লবীদের দেয়া নাম মহাত্মা গান্ধী (ইংরেজি: Mohandas Karamchand Gandhi; ২ অক্টোবর, ১৮৬৯ – ৩০ জানুয়ারি, ১৯৪৮) ছিলেন ভারতের মুৎসুদ্দি বুর্জোয়া শ্রেণি এবং সামন্ত প্রভুদের নেতা এবং ভারতের বিপ্লবী সশস্ত্র সাম্যবাদী আত্মনিয়ন্ত্রণকামী স্বাধীনতা আন্দোলনের ঘোরতর বিরোধী একজন গণশত্রু। তিনি ছিলেন গান্ধীবাদ নামক এক প্রতিক্রিয়াশীল মতবাদের স্রষ্টা এবং অছিবাদের অনুসারী এক সামন্তপ্রভু। … Read more

মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বিপ্লবী ও তাত্ত্বিক

মানবেন্দ্রনাথ

মানবেন্দ্রনাথ রায় বা এম. এন. রায় (ইংরেজি: Manabendra Nath Roy; ২১ মার্চ, ১৮৮৭ – ২৫ জানুয়ারি, ১৯৫৪) ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বিপ্লবী, র‍্যাডিক্যাল কর্মী এবং রাজনৈতিক তাত্ত্বিক, পাশাপাশি বিশ শতকের বিশিষ্ট দার্শনিক। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত বিপ্লবী যোদ্ধাদের মধ্যে কাজের সুবিধার জন্য অনেকেই বিভিন্ন সময়ে নানা ছদ্মনাম গ্রহণ করেছেন। বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের মত … Read more

জীবনানন্দ দাশ চিত্ররূপময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি

জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ (ইংরেজি: Jibanananda Das; ১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ – ২২ অক্টোবর, ১৯৫৪) চিত্ররূপময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি। আধুনিক বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের পরেই যার নামটি উচ্চারিত হয় তিনি হলেন এই কবির নাম। জীবনানন্দ স্বীয় কবি মানসের আত্মকথন এভাবে করেছেন, “আমার কাব্যপ্রেরণার উৎস নিরবধি কাল ও ধূসর প্রকৃতির চেতনার ভিতরে রয়েছে বলেই তো মনে করি। তবে … Read more

উৎপাদনের পুঁজিবাদী পদ্ধতি হচ্ছে পুঁজিবাদী সমাজে উৎপাদন ও বণ্টনের পদ্ধতি

উৎপাদনের পুঁজিবাদী পদ্ধতি

কার্ল মার্কসের রাজনৈতিক অর্থনীতির সমালোচনা এবং পরবর্তী মার্কসীয় বিশ্লেষণে, উৎপাদনের পুঁজিবাদী পদ্ধতি (ইংরেজি: Capitalist mode of production) দিয়ে পুঁজিবাদী সমাজের মধ্যে উৎপাদন এবং বণ্টনকে সংগঠিত করার পদ্ধতিগুলিকে বোঝায়। সামন্ত-ভূমিদাস প্রথার অভ্যন্তরেই পুঁজিবাদের উদ্ভব। পুঁজির সবচেয়ে প্রাচীন রূপ হলো ব্যবসায়ী ও মহাজনী পুঁজি [commercial and usurer capital]। পুরানো স্বাভাবিক অর্থনীতির মধ্যে যতই বিনিময়-প্রথার বিকাশ ঘটতে থাকে, … Read more

সরল পণ্য উৎপাদন হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস কর্তৃক বানানো একটি শব্দ

সরল পণ্য উৎপাদন

সরল পণ্য উৎপাদন, (ইংরেজি: Simple commodity production) যা ক্ষুদে পণ্য উৎপাদন হিসাবেও পরিচিত, হচ্ছে ফ্রিডরিখ এঙ্গেলস কর্তৃক বানানো উৎপাদনের ক্রিয়াকলাপকে বর্ণনা করার জন্য তৈরি করা একটি শব্দ যাকে কার্ল মার্কস পণ্যের “সাধারণ বিনিময়” বলেছিলেন, যেখানে স্বাধীন উৎপাদকগণ তাদের নিজস্ব পণ্য বেচাকেনা করে। আমরা দেখেছি যে, মানুষের ইতিহাসের অতি প্রাচীনকালেই বিনিময়-প্রথার উদ্ভব ঘটে। সমাজে শ্রম-বিভাগের প্রথম … Read more

সামন্তবাদী সমাজব্যবস্থা: দাসযুগের পরবর্তী শোষণ ও উৎপাদন সম্পর্কের ইতিহাস

সামন্তবাদ

সামন্তবাদ বা সামন্ততন্ত্র বা সামন্তবাদী সমাজ বা সামন্তীয় সমাজ (ইংরেজি: Feudalism) হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে দাসপ্রথার পরবর্তী এক গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক স্তর। এটি মূলত মধ্যযুগীয় সমাজের এমন এক ব্যবস্থা, যেখানে মানুষের ওপর মানুষের শোষণের ধরণটি পরিবর্তিত হয়ে এক নতুন রূপ পরিগ্রহ করেছিল। সামন্তবাদ কেবল একটি শাসন পদ্ধতি ছিল না, বরং এটি ছিল উৎপাদন সম্পর্ক ও ভূমিনির্ভর … Read more

দাস সমাজ: মানব ইতিহাসের প্রথম শ্রেণি শোষণ ও মালিকানা ব্যবস্থা

দাস সমাজ

দাস সমাজ বা দাস-মালিকদের সমাজ বা দাসত্ব বা দাসপ্রথাভিত্তিক গঠনরূপ (ইংরেজি: Slavery বা Slave society) হচ্ছে ব্যক্তি মালিকানা ও মানুষ কর্তৃক মানুষকে শোষণের ভিত্তিতে গঠিত মানব জাতির ইতিহাসে প্রথম শ্রেণিগতভাবে বৈরি সামাজিক অর্থনৈতিক গঠনরূপ। এই দাসপ্রথাভিত্তিক গঠনরূপের আবির্ভাব হয়েছিল আদিম গোষ্ঠীভিত্তিক গঠনরূপের ভাঙনের ফলে। মানব জাতির প্রথম সামাজিক অর্থনৈতিক গঠনরূপ আদিম যৌথ সমাজ বা আদি … Read more

শ্রমের সামাজিক বিভাগ হচ্ছে বিশেষীকৃত পণ্য উৎপাদনের কাঠামোগত ভিত্তি

শ্রমের সামাজিক বিভাগ

শ্রমের সামাজিক বিভাগ (ইংরেজি: Social division of labor) হচ্ছে শিল্প, খামার এবং শ্রমিকদের পেশা অথবা কাজের প্রযুক্তিগত বিভাগের মধ্যে বিভক্ত বিশেষীকৃত পণ্য উত্পাদনের সামাজিক কাঠামোগত ভিত্তি। আদিম যুগে ক্রমবিকাশের পথ ধরে মানুষ অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হচ্ছিলো, কিন্তু তা সত্ত্বেও অগ্রগমন ঠিকই ঘটছিলো। মানব সমাজ কোনো সময়ই স্থাণু অবস্থায় বসে থাকেনি। হাতিয়ার-পত্র ধীর গতিতে, কিন্তু … Read more

আদিম সাম্যবাদ হচ্ছে শিকার-সংগ্রহকারীদের উপহারের অর্থনীতিকে বর্ণনার উপায়

আদিম সাম্যবাদ

আদিম সাম্যবাদ বা আদিম গোষ্ঠীবদ্ধ সাম্যবাদ বা আদিম গোষ্ঠীবদ্ধ সমাজ (ইংরেজি: Primitive clan communism) হচ্ছে ঐতিহাসিক কাল জুড়ে শিকার-সংগ্রহকারীদের উপহারের অর্থনীতিগুলিকে বর্ণনা করার একটি উপায়, যেখানে সম্পদ ও সম্পত্তি সংগ্রহ ও একত্রিত করা হয় একটি গোষ্ঠীর সমস্ত সদস্যের সাথে এবং সেগুলোকে ব্যক্তিগত প্রয়োজন অনুসারে ভাগ করে নেওয়া হয়। ক্রমবিকাশের প্রাথমিক স্তরগুলোতে অত্যন্ত কঠিন অবস্থাধীনে মানুষকে … Read more

মার্কসবাদী শ্রেণি তত্ত্ব হচ্ছে মার্কস ও এঙ্গেলস প্রণীত সামাজিক শ্রেণি সংক্রান্ত বীক্ষা

মার্কসবাদী শ্রেণি তত্ত্ব

মার্কসবাদী শ্রেণি তত্ত্ব বা মার্কসীয় শ্রেণি মতবাদ (ইংরেজি: Marxist class theory) হচ্ছে কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস প্রণীত সামাজিক শ্রেণি সংক্রান্ত মার্কসবাদী বিশ্ববীক্ষা। মার্কসবাদীরা মনে করে উৎপাদন ব্যবস্থার বিকাশের একটি বিশেষ স্তরে শ্রেণির জন্ম হয়েছিল। উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে শ্রেণির মধ্যেও পরিবর্তন ঘটে। শ্রেণি বিভক্ত সমাজে প্রতিটি মানুষই একটি শ্রেণির সদস্য হিসেবে বসবাস করে। … Read more