ক্যাথারসিস বা বিমোক্ষণ বা মোক্ষণ (ইংরেজি: Catharsis) হচ্ছে মনের গভীরে পুঞ্জীভূত আবেগ ও মানসিক চাপ প্রকাশের মাধ্যমে অন্তরের প্রশান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একটি শৈল্পিক প্রক্রিয়া। এই শুদ্ধিকরণের মূল লক্ষ্য হলো আবেগিক নবায়ন এবং মানসিক ভারমুক্তির মাধ্যমে নিজেকে পুনরায় আবিষ্কার করা। এর ফলে মনের জমে থাকা অস্থিরতা দূর হয়, ব্যক্তি তার মানসিক ভারসাম্য ফিরে পায় এবং তার আবেগগুলো এক অনন্য বিশুদ্ধতা লাভ করে।[১]
নাট্যমঞ্চতত্ত্বে (ইংরেজি: Dramaturgy), শব্দটি সাধারণত দর্শকদের মধ্যে নেতিবাচক আবেগ জাগিয়ে তোলাকে বোঝায়, এতে দর্শকেরা নঞর্থক আবেগ দূর করে দেয়, ফলশ্রুতিতে তারা আরও সুখী বোধ করে।
এরিস্টটল ব্যক্তির উপর সঙ্গীতের প্রভাব আলোচনা করে বলছেন যে, ব্যক্তির উপর সঙ্গীতের একটি বিশুদ্ধকরণের দিক আছে।[২] সঙ্গীতের মাধ্যমে ব্যক্তির আবেগের প্রকাশ ঘটে এবং ব্যক্তি তার ফলে আনন্দ বা স্বস্তি বোধ করে। এছাড়াও তিনি ট্রাজেডি সম্পর্কে মন্তব্য করেছেন যে, ট্রাজেডিতে নায়ক নায়িকার ভয়াবহ পরিণতি এবং মহৎ চরিত্রের চূড়ান্ত পতন দর্শক-পাঠকচিত্তে ভীতি এবং করুণার জন্ম দিয়ে বিমোক্ষণ ঘটায়। ধ্রুপদী গ্রিক নাট্য সাহিত্যের ট্রাজেডির আলোচনায় ক্যাথারসিস একটি অপরিহার্য ধারণা।[৩]
বিমোক্ষণ বা ক্যাথারসিস শব্দের ব্যুৎপত্তি
ইংরেজি ক্যাথারসিস শব্দের মূল গ্রিক শব্দের অর্থে বিশুদ্ধকরণের ভাব যুক্ত ছিল। গ্রিক গণ তাদের নন্দনতত্ত্বে এবং সাহিত্যে এই অর্থে শব্দটির ব্যাখ্যা করেছেন। শব্দটি এরিস্টটল তাঁর ‘পোয়েটিকস’ গ্রন্থে একটি বিশেষ অর্থে ব্যবহার করেছেন। তাঁর মতে ‘ক্যাথারসিস’ হলো ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
‘ক্যাথারসিস’ অর্থাৎ আবেগের শুদ্ধি অথবা শোধন। ট্র্যাজেডিতে প্রবৃত্তির ভয়ংকর পরিণতি দেখানোর মধ্য দিয়ে প্রবৃত্তিকে দমন বা সংযত করার আর-এক নাম শোধন। ‘শুদ্ধি’র আর-একটি ব্যাখ্যা হলো ট্র্যাজেডিতে কেবলমাত্র দর্শকের ভীতি বা করুণার আবেগের শোধন ঘটানো হয় না, কেন্দ্রীয় চরিত্রের প্রধান দোষেরও শুদ্ধি ঘটানো হয়। ‘ক্যাথারসিস’ কথাটির অন্যান্য ইংরেজি সমার্থক শব্দও আছে। ‘পিউরিফিকেশন’, ‘পারগেশন’ ইত্যাদি।[৪]
আধুনিক ব্যবহার
আধুনিককালে মনোবিজ্ঞানে, বিশেষ করে মানসিক রোগ নিরাময়ের একটি উপায় হিসাবে, বিমোক্ষণের উল্লেখযোগ্য ব্যবহার দেখা যায়। মনোবিকলনের ফ্রয়েডীয় বিশ্লেষণের ভিত্তিতে মনোবিকলনের রোগীকে যদৃচ্ছা আবেগ প্রকাশের সুযোগ দেওয়া হয়। এরূপ ক্ষেত্রে মনোবিজ্ঞানী অনুমান করেন যে, রোগীর মনে তার অপূর্ণ কামনা বাসনা, ইচ্ছা অনিচ্ছাসঞ্জাত যে আবেগ জমা হয়ে আছে তা যে কোন প্রকারে প্রকাশের পথ পেলে রোগী আবার রোগপূর্ব স্বাভাবিক ভারসাম্য ফিরে পাবে। কোনো কোনো ক্ষেত্রে আবেগ বিমোক্ষণের এ পদ্ধতি রোগীর মনকে হালকা করে তার ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে।
উল্লেখ্য ব্যক্তির ভারসাম্য বিনষ্টির কারণ ব্যক্তির নিজের মধ্যে তত নয় যত তার পরিবেশ ও সমাজের মধ্যে। রোগীকে সমাজ-নিরপেক্ষ বিবেচনা করে তার মনের কথায় বা সীমাবদ্ধ আচরণে প্রকাশের সুযোগ দান কোনো স্থায়ী ফল দিতে পারে না। এ কারণে বিমোক্ষণে আবেগ প্রকাশের একটি পদ্ধতি হলেও তা মনোবিকলনের ক্ষেত্রে নিরাময়ের কোনো নিশ্চিত উপায় হয়ে উঠে নি।
আরো পড়ুন
- কবিতার বিশ্লেষণ: শিল্পরূপ ও নিগূঢ় অর্থ উন্মোচনের পথ
- নব্য ধ্রুপদী বা নিওক্লাসিকাল সাহিত্য ইউরোপীয় সাহিত্যে উদ্ভূত বিশেষ ধারার সাহিত্য
- নব্য ধ্রুপদীবাদ শিল্প ও সাহিত্য আন্দোলন যা প্রাচীন গ্রিক ও রোমান শিল্পের অনুসরণ করে
- ধ্রুপদীবাদ বা ক্লাসিসিজম হচ্ছে পশ্চিমা ঐতিহ্যের উচ্চ শ্রদ্ধাপূর্ণ প্রাচীন কাল
- উত্তর আধুনিকতাবাদ বিভিন্ন শৈল্পিক, সাংস্কৃতিক ও দার্শনিক আন্দোলনকে অন্তর্ভুক্ত করে
- আধুনিকতাবাদী সাহিত্য হচ্ছে নিরীক্ষাধর্মী সাহিত্যিক আন্দোলন
- ভবিষ্যবাদ বা ফিউচারিজম ছিল একটি শৈল্পিক ও সামাজিক আন্দোলন
- দাদাবাদ বা খেয়ালবাদ ছিল একটি আন্তর্জাতিক নৈরাজ্যবাদী শিল্প আন্দোলন
- আধুনিকতা হচ্ছে একটি ঐতিহাসিক সময়কাল ও নবজাগরণের পরে উদ্ভূত সংস্কৃতি
- হৃতসর্বস্ব প্রজন্ম ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কালের সামাজিক প্রজন্মের সমাহার
- প্রহসন বা ফার্স হচ্ছে সমাজের খারাপ রীতি শোধনার্থে হাস্যরস প্রধান একাঙ্কিকা
- জাদু বাস্তববাদ হচ্ছে আধুনিক বিশ্বের কথাসাহিত্যের একটি শৈলী ও সাহিত্য ধারা
- সমাজতান্ত্রিক বাস্তববাদ তুলে ধরে সাম্যবাদ অভিমুখী পার্টির প্রতি শিল্পীর কর্তব্য
- সাহিত্যিক বাস্তববাদ সত্যদৃষ্টি দিয়ে বিষয়বস্তুকে উপস্থাপন করার চেষ্টা করে
- নীতিগল্প হচ্ছে রূপকথার ধরনে জীবজন্তুর গল্পের মাধ্যমে নীতিকথার প্রচার
- রূপকথা বা পরির গল্প লোককাহিনী ঘরানার উদাহরণ যা ছোটগল্পের রূপ নেয়
- লোককথা বা লোককাহিনী লোকবিদ্যার ধরন যা কথা, কিসসা বা গপ নিয়ে গঠিত
- প্রবচন হচ্ছে সৃজনশীল, মননশীল ও প্রজ্ঞাবান ব্যক্তির অভিজ্ঞতাজাত ব্যক্তিগত সৃষ্টি
- গীতিকা বা গাথা হচ্ছে লোকসাহিত্যের সর্বশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপবর্গ
- প্রবাদ জ্ঞান বা অভিজ্ঞতার ভিত্তিতে উপলব্ধি করা সত্যকে মূর্তভাবে প্রকাশ করে
- ভাদু মূলত কৃষি বা ফসল তোলার উৎসবকে কেন্দ্র করে আচার অনুষ্ঠানের গান
- ধাঁধা বা ধাঁধাঁ হচ্ছে একমাত্র ভাব বা বিষয়কে রূপকের দ্বারা প্রশ্নের আকারে প্রকাশ
- পুরাণ বা মিথ হচ্ছে লোক সাহিত্যের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রকরণ
- লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য হচ্ছে এমন ধরনের সাহিত্য যা কথ্য বা গীত হয়
- কমেডি হচ্ছে প্রধানত নাটকের একটি ধরন যেখানে বিষয়বস্তু হাস্যরসাত্মক
- ছড়া হচ্ছে বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতা বা পদ্য
- চেতনা প্রবাহ হচ্ছে সাহিত্য সমালোচনায় একটি বর্ণনামূলক উপায় বা পদ্ধতি
- সাহিত্যে একক উক্তি বা মনোলোগ হচ্ছে একক চরিত্রের মানসিক চিন্তা প্রকাশের ভাষণ
- ক্যাথারসিস বা বিমোক্ষণ পুঞ্জিভূত আবেগ প্রকাশের মাধ্যমে স্বাভাবিকে আসা
- সংলাপ হচ্ছে সাহিত্যিক রচনায় দুটি চরিত্রের মধ্যকার কথোপকথন
- ট্রাজেডি হচ্ছে প্রধান চরিত্রের চরম বিপর্যয়ে পতিত হবার নাটক
- সাহিত্য হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও অনুভূতির লিখিত অথবা মুদ্রিত বিষয়
তথ্যসূত্র:
১. অনুপ সাদি, ৮ মে ২০১৯; রোদ্দুরে.কম, ঢাকা; “বিমোক্ষণ পুঞ্জিভূত আবেগ প্রকাশের মাধ্যমে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া”; ইউআরএল: https://www.roddure.com/encyclopedia/literary-glossary/catharsis/
২. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; ৫ম মুদ্রণ জানুয়ারি, ২০১২; পৃষ্ঠা ১০৪-১০৫।
৩. কবীর চৌধুরী, সাহিত্যকোষ, মাওলা ব্রাদার্স ঢাকা, অষ্টম মুদ্রণ, ফেব্রুয়ারি ২০১২, পৃষ্ঠা ৩২।
৪. সুরভি বন্দ্যোপাধ্যায়, সাহিত্যের শব্দার্থকোষ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী, কলকাতা, প্রথম প্রকাশ ৩ ফেব্রুয়ারি ১৯৯৯,পৃষ্ঠা ১০৪।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।