শব্দের লাল হাতুড়ি পেটাচ্ছেন অনুপ সাদি: এক আপসহীন শব্দ শ্রমিকের মূল্যায়ন

পিনাকী বিশ্বাসের উদ্ধৃতি: অনুপ সাদির সাহিত্য ও সমাজচিন্তার মূল্যায়ন

– ইন্ডিয়া আইছি, কাইল। কখন দেখা করবেন? – ইন্ডিয়া একটুখানি দেশ নয় সাদি ভাই, বলুন কলকাতা এসেছেন। আদি অকৃত্তিম অনুপ সাদি। কলকাতা এলে হাজার কাজের ফাঁকে আমার সাথে তার দেখা করা চাই-ই। যাদবপুরে এইট বি কলোনি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস, ব্যাঙ্গালোরে উইকিপিডিয়ার সার্ক সম্মেলন, ইন্ডিয়ান কফি হাউস, কিংবা দমদমের ফুটপাত এরকমই অজস্র অদ্ভুত, কিংভুত জায়গায় … Read more

মার্কসবাদের একটা বৃহত্তর আখ্যান দরকার যা পুঁজিবাদকে প্রতিস্থাপন করতে পারবে — অরুণ গুপ্ত

ড. অরুণ গুপ্ত একজন লেখক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি Goddesses of Kathmandu valley নামে একটি গবেষণা গ্রন্থ রচনা করেছেন যা রাউটলেজ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে। তিনি নেপালের দৈনিক অন্নপূর্ণা পোস্টের নিয়মিত লেখক। তাঁর গবেষণার বিষয় সাহিত্যতত্ত্ব, উপনিবেশউত্তর গবেষণা এবং দক্ষিণ এশীয় গবেষণা। তিনি নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমানে পোখারা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। … Read more

এক আলোর ফেরিওয়ালা অনুপ সাদি: সমাজ চিন্তায় তাঁর অবদান ও মূল্যায়ন

অনুপ সাদি

অনুপ সাদি এক আলোর ফেরিওয়ালা শিক্ষাবিদ, পরিবেশবিদ, সমাজচিন্তক, প্রগতিশীল লেখক। গফরগাঁও-এ তার আগমন অনেকটা ঝড়ের মতোন। ২০০৬ সনের ফেব্রুয়ারি মাসে দিনাজপুরের ফুলবাড়ি কলেজ হতে বদলি হয়ে গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহে যোগদান করেন। ইংরেজি বিভাগে এই তরুণ প্রভাষক যোগদানের পর থেকেই বিভাগের শিক্ষার্থীরা প্রাণ ফিরে পায়। অনুপ সাদি অল্প দিনেই কলেজে জনপ্রিয় হয়ে ওঠেন। শিক্ষাদানের নতুন … Read more

অনুপ সাদি সবকিছু খুব খুঁটিয়ে দেখে

অনুপ সাদি কবি

কদিন আগে দোলন প্রভা যখন বলল যে অনুপের বিষয়ে কিছু লিখে দিতে হবে তখনই বুঝেছি ব্যাপারটা বেশ কঠিন হতে চলেছে। লেখা শুরু করার পরে বুঝলাম যতটা ভেবেছি তার থেকেও এটা বেশ কঠিন এবং জটিল কাজ। কঠিন এই কারণেই কারণ এতো কম সময়ের মধ্যে এই মানুষটার সম্বন্ধে সবকিছু গুছিয়ে লেখাটা বেশ শক্ত। অনুপ সাদির সঙ্গে আমার … Read more

অনুপ সাদির দুই দশক: সৃজনশীল কর্ম ও বুদ্ধিবৃত্তিক সংগ্রামের খতিয়ান

ইবাইস আমানের দৃষ্টিতে অনুপ সাদির দুই দশকের সাহিত্য ও সমাজচিন্তার মূল্যায়ন এবং সৃজনশীল কর্মজীবন।

সময়টা ২০০২। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এমফিল করছি। আহমদ শরীফের বাসায় আবুল কাসেম ফজলুল হক স্যারের নেতৃত্বে হাসান ফকরী ভাই, সুভাষ ভট্টাচার্য, নারায়ণ সরকার, তাহা ইয়াসিন, বাসুদেব বিশ্বাসদের সঙ্গে ‘স্বদেশ চিন্তা সংঘে’র সাথে জড়িয়ে পড়লাম। আবুল কাসেম ফজলুল হক স্যারের বাসায় দেখলাম লম্বা চুলের বাউল ঘরানার একটা ছেলে খাতাকলম নিয়ে স্যারের সাক্ষাৎকার নিচ্ছে। খুব … Read more

ঋত্বিক ঘটক-এর চলচ্চিত্রে উঠে এসেছে বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপট

ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের মহাপরিচালক। একক ও অদ্বিতীয় এই মানুষটি অন্য কারো সাথেই তুলনীয় নন। গোটা দুনিয়াজোড়া খ্যাতিমান কিছু চলচ্চিত্র পরিচালকেও ঋত্বিক ঘটকের সামনে নেহাত মাঝারি মনে হয়। ঋত্বিক ঘটক যেন গোটা দুনিয়ার মানুষের সংগ্রামকে বাংলা ভাষার চিত্রে ছোট ছোট জীবনের ক্যানভাসে তুলে ধরছেন। ঋত্বিক ঘটকের চরিত্রসমূহের লড়াই যেন গোটা দুনিয়ার নিপীড়িত মানুষের মহত্তম সংগ্রাম। … Read more

আমাদের সাদি স্যার

অনুপ সাদি স্যার

অনুপ সাদি স্যারকে আমরা সংক্ষেপে সাদি স্যার ডেকে থাকি। তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে সরকারি কলেজে শিক্ষকতায় যোগদান করেন। বর্তমানে তিনি নেত্রকোণা সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করছেন। তাঁর জন্ম ঠাকুরগাঁও জেলার দামোল গ্রামে। শৈশব ও কৈশোর গ্রামেই কাটিয়েছেন। স্যারের মা শাহেরা খাতুন একজন স্বশিক্ষিত মহীয়সী নারী। তাঁর দুই পুত্র সন্তান বাংলাদেশের সিভিল সার্ভিসে প্রথম শ্রেণির কর্মকর্তা। … Read more

চিন্তক অনুপ সাদি: সমাজ বিশ্লেষণ ও মানুষের লড়াইয়ে এক অবরুদ্ধ সময়ের কবি

অনুপ সাদি

অনুপ সাদি আমার পরিচিতদের মধ্যে সেরা ভাবুক। পরিচয়ের পর থেকে আমরা যৌথভাবে অনেক কাজ করেছি, দীর্ঘদিন পারস্পরিক জ্ঞান বিনিময় করেছি। তার সাথে আমার বুঝাপড়া চমৎকার। কর্মসূত্রে তিনি বেশ কয়েক বছর নেত্রকোণায় ছিলেন। এই সময়টা আমরা দারুণ উপভোগ করেছি। আমাদের অনেক স্বপ্ন আমরা পরস্পরের সাথে ভাগ করেছি। কিছু কাজ বাস্তবায়ন করেছি বা করার পথে আছি। ৫ … Read more

‘অখণ্ড জীবনের পাঠ’ কবিতাগ্রন্থের আলোচনা

এনামূল হক পলাশের কবিতার বই অখণ্ড জীবনের পাঠ-এর প্রচ্ছদ

অখণ্ড জীবনের পাঠ নিতে ঢুকে পড়লাম সমাজ, প্রকৃতি, প্রাকৃত জনজীবন ও প্রকৃষ্ট পথের সন্ধানী কবি এনামূল হক পলাশের পাঠাগারে। আজন্মের কুঅভ্যাস ডুবে যাই পাঠাগারে ত্রিসন্ধ্যায়, যদি সে হয় জীবনের পাঠঘর। অখন্ড জীবনের পাঠ এক সমৃদ্ধ পাঠাগার। জীবনের অখন্ড কাব্যনাট্য। পাঠ করি ‘টাকার পাঠ’  টাকার মানদন্ডে পাপীষ্ট খুঁজি। ‘বাড়ির পাঠ’ এক যৌথ খামারের মন্ত্র। ‘গাছের পাঠ’ … Read more

অন্তর্দৃষ্টি সম্পন্ন এক ব্যক্তিত্ব

অনুপ সাদি

অনুপ সাদির সঙ্গে আমার পরিচয় ঘটেছিল ‘স্বদেশ চিন্তা সংঘে’র সাপ্তাহিক বৈঠকে। তখন ও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এম. এ. শেষ বর্ষের ছাত্র। প্রথম থেকেই আমার মনে হয়েছে, ও মেধাবি ও অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। তার সাহিত্যবোধ ও বিচারক্ষমতা লক্ষ্য করে আমি মনে করতাম, ভবিষ্যতে একজন সাহিত্য সমালোচক এবং চিন্তাবিদ হিসেবে আত্মপ্রকাশ করবে। মার্কসবাদের, বিশেষ … Read more

ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়: ডিজিটাল যুগে জ্ঞানচর্চার এক নতুন আন্দোলন

ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়

ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়-এর কাজ শুরু হয় ২০১৯ সাল থেকে। প্রথমে নেত্রকোনা জেলাতে অনুপ সাদি ও দোলন প্রভা উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম নিয়ে একটি সেমিনারের আয়োজন করেন। তারপরে কয়েকজন মিলে মিট আপ করেন। হাতে কলমে কিছু কাজ শেখান। কোভিডের কারণে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা যখন বন্ধ হয়ে যায় সেই সময় অনলাইনে কাজ চলে। উইকিপিডিয়ার অনলাইন মিটআপে যুক্ত থেকেছেন … Read more

দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা

দোলন প্রভা বাংলা উইকিপিডিয়ায় একজন সক্রিয় সম্পাদক। উইকিপিডিয়ায় তার সম্পাদনা, ছবি আপলোড, এডিটাথনের আয়োজন ইত্যাদিতে ছোট ছোট আবদান বাংলা ভাষাসহ উইকির অন্যান্য প্রকল্পকে সমৃদ্ধ করে। অন্যান্য উইকিপিডিয়ানগণের ন্যায় তাঁর স্বেচ্ছা শ্রমের মাধ্যমে করা এসব কাজ অনলাইনে জ্ঞানকে সহজলভ্য করে। বাংলা উইকিপিডিয়াতে যে ক’জন সক্রিয় অবদানকারী আছেন দোলন প্রভা তাদের মধ্যে একজন। তিনি প্রধান কাজ বাংলা … Read more

সমাজবিজ্ঞান ও প্রকৃতিবিজ্ঞানে অনুপ সাদির বিচরণ: একটি তাত্ত্বিক বিশ্লেষণ

লেখক অনুপ সাদি - ফুলকিবাজ সাইটের কপিরাইট নীতিমালা। সমাজবিজ্ঞান ও প্রকৃতিবিজ্ঞান গবেষক অনুপ সাদির শৈল্পিক প্রতিকৃতি - লালচে আবহ ও বৈজ্ঞানিক রূপক

ব্যক্তিগত পরিচয়ের নানা ঘটনা থাকে অনেকের জীবনে। আজকের আলোচ্য ব্যক্তির সাথে আমার প্রথম সাক্ষাতের তেমন কোনো স্মরণীয় ঘটনা নেই; যা ভেবে আমি আপ্লুত বা পুলকিত হবো। তবে কাজ করতে গিয়ে আমরা অনেক বৈচিত্রপূর্ণ ঘটনার মুখোমুখি হয়েছি। যা অন্যকে বলা যায়, শ্রদ্ধাভরে স্মরণ করা যায় আবার অন্যের অনুপ্রেরণাও হতে পারে। এসবের মধ্যে ছোট বড় নানা অভিজ্ঞতাও … Read more

শান্তিসুধা ঘোষ ছিলেন যুগান্তর দলের বিপ্লবী

শান্তিসুধা ঘোষ যুগান্তর দলের কর্মী। ভগ্নস্বাস্থ্যের হলেও মেধাবী ছিলেন। একাডেমিক পড়াশুনার পাশাপাশি বিপ্লবী কাজ করেছিলেন। মহিলা কর্মীদের মাঝে কাজ গড়ে তুলেছিলেন। জীবনের দীর্ঘ সময় বাংলাদেশের বরিশালে থেকে রাজনৈতিক কাজ করেছিলেন। দেশভাগের কয়েক বছর পরে কলকাতায় চলে যান। রাজনীতির পাশাপাশি লেখালেখি করতেন। পরবর্তীতে সেই লেখা বই আকারে প্রকাশিত হয়। জন্ম ও পরিবার: বরিশাল শহরে ১৯০৭ সালের … Read more

শোভারানী দত্ত ছিলেন বিপ্লবীদের আশ্রয়দাতা

শোভারানী দত্ত ও তার মা দু’জনই ছিলেন বিপ্লবী দলের কর্মী। ছোটবেলায় বিভিন্ন স্থানে লেখাপড়া করার পরে তিনি কলকাতা, চট্টগ্রামে রাজনীতি করেছেন। বিপ্লবীদের তিনি আশ্রয় দিতেন। এজন্য জেলে যেতে হয়েছিল। মুক্তি পাবার পরেও রাজনীতিতে যুক্ত ছিলেন। জন্ম ও পরিবার ১৯০৬ সালের জানুয়ারি মাসে শোভারানী দত্ত জন্মগ্রহণ করেছিলেন কলিকাতা শহরে। জন্ম তার খুলনায়। তার পিতা যতীন্দ্রনাথ দত্ত। … Read more